Peace School & College, Bogura

Peace School & College, Bogura সর্বাধুনিক ইসলামি শিক্ষা অনন্য আয়োজন,
বাংলাদেশের ত্রিভাষিক প্রথম চেইন স্কুল।

28/09/2026

"গুণ গুণ করে মন কার গান গায়,
দল বাঁধে পিপীলিকা তাঁর ইশারায়..." 🎶

শ্রেণীকক্ষে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের কণ্ঠে মহান সৃষ্টিকর্তার প্রশংসাগীতি! শিক্ষক ও শিক্ষার্থীদের সুমধুর সুরের গুঞ্জনে মুখরিত পিস স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া-র ক্লাসরুম। 🌸🏫

পড়াশোনার পাশাপাশি শিশুদের নৈতিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশে আমরা সর্বদা সচেষ্ট। ❤️

26/09/2026

সন্তানের সু-শিক্ষায় মায়ের মমতা ও সচেতনতাই প্রধান ভিত্তি!

পীস স্কুল অ্যান্ড কলেজ বগুড়া’র ২ নম্বর ক্যাম্পাসে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় সন্তানকে সু-শিক্ষায় শিক্ষিত করতে মায়ের অপরিসীম গুরুত্ব নিয়ে আলোচনা করেন পীস ফাউন্ডেশনের বিশিষ্ট লেখক, গবেষক এবং শিক্ষাবিদ ড. আহসান হাবীব ইমরোজ (চেয়ারম্যান, ইন্টারন্যাশনাল পীস ফাউন্ডেশন, বাংলাদেশ)।

তিনি উল্লেখ করেন, একটি শিশুকে সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি পরিবারের, বিশেষ করে মায়ের ভূমিকা সর্বাগ্রে।

আমাদের এই উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণকারী সকল সম্মানিত অভিভাবককে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা।

25/09/2026

📱 মোবাইল আসক্তি নয়, আসুন শিশুদের মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করি!

অতিরিক্ত মোবাইল ব্যবহার শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে কতটা মারাত্মক প্রভাব ফেলছে, তা বোঝাতে পীস স্কুল অ্যান্ড কলেজ বগুড়া-র শ্রেণীকক্ষে আয়োজন করা হয়েছিল একটি চমৎকার সচেতনতামূলক সেশন।পোস্টার ও কথোপকথনের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের কাছে তুলে ধরা হয় অতিরিক্ত মোবাইল ব্যবহারের বিভিন্ন ক্ষতিকর দিক:👁️ চোখের ক্ষতি ও লাল হয়ে যাওয়া

🧠 মস্তিষ্কের ক্ষতি ও স্মৃতিশক্তি কমে যাওয়া
🤕 মাথাব্যথা ও হাত ব্যথা
📚 লেখাপড়ায় অমনোযোগিতা ও মূল্যবান সময়ের অপচয়

শিশুদের প্রযুক্তি আসক্তি থেকে দূরে রেখে সুস্থ ও স্বাভাবিকভাবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবক সবার সচেতনতা প্রয়োজন। আসুন, স্ক্রিন টাইম কমিয়ে শিশুদের বই পড়া, খেলাধুলা ও সৃজনশীল কাজে উৎসাহিত করি।

24/09/2026

👨‍👩‍👧‍👦 শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এক বিশেষ মতবিনিময় সভা!

পীস স্কুল অ্যান্ড কলেজ বগুড়ার ২ নম্বর ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো অভিভাবকদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা, “View Exchange with Parents”।
এই বিশেষ আয়োজনে উপস্থিত থেকে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন পীস ফাউন্ডেশনের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ এবং ইন্টারন্যাশনাল পীস ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ড. আহসান হাবীব ইমরোজ।

বক্তব্যে তিনি শিক্ষা প্রক্রিয়ায় তিনটি পক্ষের (শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠান) সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন:
🔹 প্রথম পক্ষ: শিক্ষার্থী, যার জীবনের প্রতিটি বিষয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
🔹 দ্বিতীয় পক্ষ: অভিভাবক, যাদের সচেতনতা ও আন্তরিকতা শিক্ষার্থীর মানসিক ও শারীরিক বিকাশে অত্যন্ত প্রয়োজন।
🔹 তৃতীয় পক্ষ: শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষক, যারা সঠিক শিক্ষা ও দিকনির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীর সুন্দর ভবিষ্যৎ গঠনে সহায়ক ভূমিকা পালন করে।তিনি উল্লেখ করেন, এই তিনটি পক্ষের সমন্বিত প্রচেষ্টাই শিক্ষার্থীদের উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে।

🤝 শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সাথে বিশেষ মতবিনিময় সভা!শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ল...
23/09/2026

🤝 শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সাথে বিশেষ মতবিনিময় সভা!শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে পীস স্কুল অ্যান্ড কলেজ বগুড়া’র ১ ও ২ নম্বর ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো অভিভাবকদের সাথে বিশেষ মতবিনিময় সভা বা "View Exchange with Parents"

এই গুরুত্বপূর্ণ আয়োজনে উপস্থিত ছিলেন পীস ফাউন্ডেশনের সম্মানিত প্রধান সদস্যবৃন্দের একটি বিশেষ প্রতিনিধিদল। তাঁরা সরাসরি অভিভাবকদের সাথে মতবিনিময় করেন এবং শিক্ষা কার্যক্রমের অগ্রগতি ও সুন্দর ভবিষ্যৎ গঠন নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত বিপুল সংখ্যক অভিভাবক অত্যন্ত মনোযোগ সহকারে অতিথিদের বক্তব্য শোনেন।

এর আগে, অতিথিবৃন্দ ক্যাম্পাসে এসে পৌঁছালে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা তাদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানায়।

শিক্ষক, অভিভাবক ও কর্তৃপক্ষের এই সম্মিলিত প্রয়াস শিক্ষার্থীদের একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।

📢 নিয়োগ বিজ্ঞপ্তিপীস স্কুল অ্যাণ্ড কলেজ, বগুড়াজাতি গঠনে উজ্জীবিত ও শিক্ষায় নিবেদিত যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের নিকট থেকে ...
22/09/2026

📢 নিয়োগ বিজ্ঞপ্তি
পীস স্কুল অ্যাণ্ড কলেজ, বগুড়া
জাতি গঠনে উজ্জীবিত ও শিক্ষায় নিবেদিত যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের নিকট থেকে নিম্নউল্লিখিত পদসমূহে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
🔹 ১। সহকারী শিক্ষক
পদসংখ্যা: ১৭ জন
• ইংরেজি (৩)
• গণিত (৩)
• বাংলা (৩)
• আরবি (৪)
• পদার্থ বিজ্ঞান (২)
• রসায়ন (২)
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাস্টার্স এবং ইংরেজিতে দক্ষতা।
💰 বেতন: ১৫,০০০ – ৩৫,০০০/- টাকা
পদসংখ্যা: ২ জন
• কৃষি শিক্ষা (২)
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে/উদ্ভিদ বিজ্ঞানে অনার্সসহ মাস্টার্স এবং ইংরেজিতে দক্ষতা।
পদসংখ্যা: ২ জন
• শারীরিক শিক্ষা (১)
• আর্ট এন্ড ক্যালিগ্রাফি (১)
যোগ্যতা: যেকোনো বিষয়ে অনার্স/মাস্টার্স এবং সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা।
💰 বেতন: ১৫,০০০ – ৩৫,০০০/- টাকা
🔹 ২। আমিনুল হিফজ/হিফজ ইনচার্জ
পদসংখ্যা: ১ জন
যোগ্যতা: ফাজিল/কামিল/দাওরা; হুফফাজ ও নূরানী প্রশিক্ষণ থাকা আবশ্যক।
(অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য)
💰 বেতন: ২০,০০০ – ৩০,০০০/- টাকা

🔹 ৩। হাফেজ ও হাফেজা (আবাসিক/অনাবাসিক)
পদসংখ্যা: ৪ জন
যোগ্যতা: ফাজিল/কামিল/দাওরা; হুফফাজ ও নূরানী প্রশিক্ষণ থাকা আবশ্যক।
(অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য)
💰 বেতন: ১২,০০০ – ২০,০০০/- টাকা

🔹 ৪। জুনিয়র সহকারী শিক্ষক (ফিমেল)
পদসংখ্যা: ৮ জন
যোগ্যতা: যেকোনো বিষয়ে অনার্স/মাস্টার্স। ইংরেজিতে দক্ষতা।
💰 বেতন: ১০,০০০ – ২০,০০০/- টাকা

🔹 ৫। নূরানী শিক্ষক
পদসংখ্যা: ২ জন
যোগ্যতা: হাফেজ/কারী, নূরানী প্রশিক্ষণ থাকা আবশ্যক।
💰 বেতন: ১০,০০০ – ২০,০০০/- টাকা

🔹 ৬। হিসাবরক্ষক কর্মকর্তা
পদসংখ্যা: ১ জন
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে অনার্স/মাস্টার্সসহ ০২ বছরের অভিজ্ঞতা ও আইটি দক্ষতা আবশ্যক।
💰 বেতন: ১৩,০০০ – ২৫,০০০/- টাকা

🔹 ৭। সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা
পদসংখ্যা: ১ জন
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে অনার্স/মাস্টার্সসহ আইটি দক্ষতা আবশ্যক।
💰 বেতন: ১০,০০০ – ২০,০০০/- টাকা

🔹 ৮। কম্পিউটার অপারেটর কাম অফিস সুপার
পদসংখ্যা: ১ জন
যোগ্যতা: স্নাতক/সমমানসহ কম্পিউটার ডিপ্লোমা/৬ মাস মেয়াদী কম্পিউটার কোর্স।
💰 বেতন: ১০,০০০ – ২০,০০০/- টাকা

🔹 ৯। সহকারী হোস্টেল সুপার
পদসংখ্যা: ১ জন
যোগ্যতা: যেকোনো বিষয়ে অনার্স/মাস্টার্স/সমমানসহ ইংরেজি, গণিত ও আইটি দক্ষতা আবশ্যক।
(অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য)
💰 বেতন: ১০,০০০ – ২০,০০০/- টাকা

🔹 ১০। অফিস সহায়ক
পদসংখ্যা: ২ জন
যোগ্যতা: এসএসসি পাস ও সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ।
💰 বেতন: ৮,০০০ – ১২,০০০/- টাকা

🔹 ১১। আয়া/সিস্টার (মহিলা)
পদসংখ্যা: ৪ জন
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস/সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ।
💰 বেতন: ৬,০০০ – ১০,০০০/- টাকা

🔹 ১২। সিকিউরিটি গার্ড
পদসংখ্যা: ২ জন
যোগ্যতা: অষ্টম শ্রেণি/সমমান পাস ও স্মার্ট অভিজ্ঞতা।
💰 বেতন: ১২,০০০ – ১৫,০০০/- টাকা

🔹 ১৩। বাবুর্চি/সহকারী বাবুর্চি
পদসংখ্যা: ১ জন
যোগ্যতা: বাবুর্চি অথবা সহকারী বাবুর্চি (১) (অষ্টম শ্রেণি পাস/সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ)
💰 বেতন: ৭,০০০ – ১৫,০০০/- টাকা

📌 আবেদন করার নিয়ম
আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্তসহ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের ফটোকপি (যদি থাকে) এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি ২ কপিসহ আবেদনপত্র আগামী ০৬/১০/২০২৬ ইং তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় পৌঁছাতে হবে।
পরীক্ষার সময় মূল সনদ দেখাতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
আবেদনপত্রের সাথে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, বগুড়া শাখায় হিসাব নং:২০৫০১১২০২০৭৫৭৯৯১০
তে অনলাইনে জমা দিয়ে জমার রশিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
💰 আবেদন ফি
• ১ থেকে ৩ নং পদের জন্য — ৪০০/- টাকা
• ৪ থেকে ৯ নং পদের জন্য — ৩০০/- টাকা
• ১০ থেকে ১৩ নং পদের জন্য — ২০০/- টাকা
দক্ষতা ও অভিজ্ঞতার ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
⚠️ বি. দ্র.
কর্তৃপক্ষ কোনো প্রকার কারণ দর্শানো ও পূর্ব নোটিশ ব্যতিরেকেই নিয়োগের ক্ষেত্রে পদের সংখ্যা পরিবর্তন, পরিবর্ধন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
📍 আবেদন প্রেরণের ঠিকানা
অধ্যক্ষ
পীস স্কুল অ্যাণ্ড কলেজ, বগুড়া
শাখা ০১: জান-ই সাবা হাউজিং কমপ্লেক্স, জামিল নগর, বগুড়া।
অথবা
শাখা ০২: সেউজগাড়ী (সেন্ট্রাল স্কুল রোড), বগুড়া।
📞 মোবাইল নম্বর:
০১৭৫৭-৯৯৮৫৪২
০১৭২৭-৫০৯৭৩৩
________________________________________
📣 আগ্রহী প্রার্থীদের যথাসময়ে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
#চাকরির_বিজ্ঞপ্তি #নিয়োগ_বিজ্ঞপ্তি #পীস_স্কুল_অ্যান্ড_কলেজ #বগুড়া #চাকরি #নিয়োগ_বিজ্ঞপ্তি

22/09/2026

শিক্ষার মানোন্নয়নে আমাদের নিয়মিত প্রয়াস!

পীস স্কুল অ্যান্ড কলেজ বগুড়া’র শিক্ষার্থীদের নিয়মিত একাডেমিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করলেন পীস ফাউন্ডেশনের সম্মানিত প্রধান সদস্যবৃন্দের প্রতিনিধিদল।

পরিদর্শনকালে তাঁরা শ্রেণিকক্ষের সুশৃঙ্খল পরিবেশ, শিক্ষকদের আন্তরিক পাঠদান এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পর্যবেক্ষণ ও মূল্যায়ন করেন। একটি প্রতিষ্ঠানের শিক্ষার মানকে উত্তরোত্তর সমৃদ্ধ করতে এবং শিক্ষার্থীদের জন্য কার্যকর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এই ধরনের একাডেমিক ভিজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

21/09/2026

📖 শিক্ষার্থীদের আত্মিক ও নৈতিক বিকাশে আমাদের প্রয়াস!

আজকের দিনে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ করা অত্যন্ত জরুরি। এরই ধারাবাহিকতায় পীস স্কুল অ্যান্ড কলেজ বগুড়া (১ম ক্যাম্পাস)-এ আয়োজিত হলো এক অনুপ্রাণিতমূলক নৈতিক শিক্ষা সেশন।

🎙️ আলোচক: ডা: এস এম নূর-ই-শাদীদ (ডেপুটি সিভিল সার্জন, বগুড়া)

বক্তব্যে তিনি জাহেলিয়াত থেকে রাসুলুল্লাহ (সাঃ)-এর আনীত সমাজ পরিবর্তনের শিক্ষা ও কুরআনভিত্তিক নীতি-নৈতিকতা অনুশীলনের গুরুত্ব তুলে ধরেন।

🏫 মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে পীস স্কুল অ্যান্ড কলেজ বগুড়ায় একাডেমিক পরিদর্শন!শিক্ষার গুণগত মান বজায় রাখা এবং শিক্ষার্থী...
21/09/2026

🏫 মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে পীস স্কুল অ্যান্ড কলেজ বগুড়ায় একাডেমিক পরিদর্শন!

শিক্ষার গুণগত মান বজায় রাখা এবং শিক্ষার্থীদের জন্য উন্নত পাঠদানের পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পীস ফাউন্ডেশনের সম্মানিত প্রধান সদস্যবৃন্দের একটি প্রতিনিধিদল পীস স্কুল অ্যান্ড কলেজ বগুড়া’র ক্যাম্পাসের নিয়মিত একাডেমিক কার্যক্রম পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তাঁরা বিভিন্ন শ্রেণিকক্ষে উপস্থিত থেকে সরাসরি পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে প্রধান যে বিষয়গুলো গুরুত্বের সাথে মূল্যায়ন করা হয়:
🔹 শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত পাঠগ্রহণের পরিবেশ ও শ্রেণিকক্ষের শৃঙ্খলা
🔹 শিক্ষক-শিক্ষার্থীর সুন্দর আন্তঃসম্পর্ক ও সক্রিয় অংশগ্রহণ
🔹 আধুনিক ও যুগোপযোগী শিক্ষাদান পদ্ধতি

আমরা বিশ্বাস করি, নিয়মিত পর্যবেক্ষণ, গঠনমূলক মূল্যায়ন ও ধারাবাহিক উন্নয়নের মাধ্যমেই একটি প্রতিষ্ঠানের শিক্ষার মান আরও সমৃদ্ধ হয়ে ওঠে।

📝পীস স্কুল অ্যান্ড কলেজ বগুড়া’র (২য় ক্যাম্পাসে)বর্তমান প্রজন্মের একটি বড় চ্যালেঞ্জ স্মার্টফোন আসক্তি!📵কীভাবে এই আসক্তি থ...
20/09/2026

📝পীস স্কুল অ্যান্ড কলেজ বগুড়া’র (২য় ক্যাম্পাসে)
বর্তমান প্রজন্মের একটি বড় চ্যালেঞ্জ স্মার্টফোন আসক্তি!📵কীভাবে এই আসক্তি থেকে শিক্ষার্থীদের দূরে রাখা যায়? এই বিষয়ে সচেতনতা বাড়াতে অনুষ্ঠিত হলো এক বিশেষ সেমিনার।

📌 আলোচনার বিষয়: স্মার্টফোন আসক্তি থেকে বাঁচার উপায়
👨‍⚕️ বিশেষজ্ঞ আলোচক: ডা. মো. আজিজুল হাকিম বাপ্পা, মনোরোগ বিশেষজ্ঞ

আমাদের শিক্ষার্থীদের একটি সুন্দর ও সুস্থ মানসিক বিকাশের পরিবেশ নিশ্চিত করতে আমরা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

Address

Jane Saba Housing Complex, Jamil Nagor
Bogura
5800

Opening Hours

Monday 08:00 - 04:00
Tuesday 08:00 - 16:00
Wednesday 08:00 - 16:00
Thursday 08:00 - 16:00
Sunday 08:00 - 04:00

Alerts

Be the first to know and let us send you an email when Peace School & College, Bogura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category