Jana Ojana

Jana Ojana আমরা কত কিছু জানি না। অথচ জীবনের প্রতিটি দিন আমাদের বাচঁতে হলে জানতে হয়। দোলনা থেকে কবর পর্যন্ত জানার কোন শেষ নেই।

বিশ্বকাপে যে রেকর্ডের একক মালিক এমবাপ্পেমরক্কোকে হারিয়ে ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান রানার্সআপ ...
10/07/2026

বিশ্বকাপে যে রেকর্ডের একক মালিক এমবাপ্পে

মরক্কোকে হারিয়ে ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান রানার্সআপ ফ্রান্স। শুক্রবার (৯ জুলাই) বস্টনে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনাল ম্যাচে ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের রেকর্ড গড়া গোল এবং উসমান দেম্বেলের দারুণ নৈপুণ্যে ২-০ ব্যবধানে জয় পায় লে ব্লুজরা।
আর এই জয়ের মাধ্যমে লম্বা সময় দায়িত্ব পালন করা কোচ দিদিয়ের দেশমের বিদায়ী টুর্নামেন্টে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের শেষ চারে পৌঁছাল ফ্রান্স।
ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি মিস করলেও দ্বিতীয়ার্ধে ঠিকই খোলস ছেড়ে বের হন ২৭ বছর বয়সি এমবাপ্পে। ম্যাচের ডেডলক ভেঙে তিনি চলতি বিশ্বকাপে নিজের ৮ম গোলটি করেন। এই গোলের মাধ্যমে গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসির পাশে বসার পাশাপাশি ফুটবল ইতিহাসের রেকর্ড বইয়ে নিজের নাম লিখিয়েছেন তিনি।

৩০ বছরের কম বয়সি খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে ২০টি গোল করার অনন্য এক কীর্তি গড়লেন কিলিয়ান এমবাপ্পে, যা ইতিহাসের আর কোনো খেলোয়াড় করতে পারেননি। ফুটবলের সর্বোচ্চ মঞ্চে ২০ বা তার বেশি গোল করার রেকর্ড কেবল লিওনেল মেসির (২১ গোল) রয়েছে, আর এবার সেই তালিকায় প্রবেশ করলেন এই ফরাসি ফরোয়ার্ড।
ম্যাচের প্রথমার্ধে অবশ্য এমবাপ্পের জন্য সময়টা সহজ ছিল না। মরক্কোর রক্ষণভাগের খেলোয়াড় নুসাইর মাজরাউইয়ের চ্যালেঞ্জের মুখে ডি-বক্সে এমবাপ্পে পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে রিপ্লেতে দেখা যায়, মাজরাউইয়ের সঙ্গে কোনো শারীরিক সংস্পর্শ হওয়ার আগেই এমবাপ্পে মাটিতে পড়ে গিয়েছিলেন, যা নিয়ে মাঠে কিছুটা বিতর্কের সৃষ্টি হয়।
তবে ১২ গজ দূর থেকে নেওয়া এমবাপ্পের দুর্বল পেনাল্টি শটটি দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনু।
অবশ্য প্রথমার্ধের ভুল ভুলে দ্বিতীয়ার্ধে খোলস বদলে ফেলে ফ্রান্স। নিজেরা গোল করার পাশাপাশি ফ্রান্সের দ্বিতীয় গোলের অ্যাসিস্টটিও করেন ফ্রান্স অধিনায়ক। বর্তমান ব্যালন ডি’অর জয়ী তারকা উসমান দেম্বেলে এমবাপ্পের বাড়ানো বল থেকেই মরক্কোর জালে বল জড়ান।

ম্যাচের ৭৬ মিনিটে এমবাপ্পের পায়ে কিছুটা অস্বস্তি বা চোটের লক্ষণ দেখা দিলে কোচ দিদিয়ের দেশম কোনো ঝুঁকি না নিয়ে তাকে মাঠ থেকে তুলে নেন। অন্যদিকে, ইনজুরির কারণে মরক্কোর তারকা অ্যাটাকিং মিডফিল্ডার ইসমাইল সাইবারির অনুপস্থিতি দলটির আক্রমণভাগকে বেশ দুর্বল করে দিয়েছিল, যার সুবিধা পুরোপুরি নেয় ফরাসি রক্ষণভাগ।
এর আগে ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালের পর এবার কোয়ার্টার ফাইনালেও মরক্কোকে বিদায় করল ফ্রান্স। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী মঙ্গলবার (দিবাগত রাত ১টায়) ডালাসে স্পেন অথবা বেলজিয়ামের মুখোমুখি হবে তারা।

ভারতীয় ট্যুরিস্ট ভিসা, সঠিকভাবে করবেন যেভাবে প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা কার্যক্রম প...
26/06/2026

ভারতীয় ট্যুরিস্ট ভিসা, সঠিকভাবে করবেন যেভাবে

প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা কার্যক্রম পুনরায় চালু হচ্ছে। আগামী ২৮ জুন থেকে দেশের পাঁচটি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (আইভ্যাক) আবেদন গ্রহণ শুরু হবে। আবেদনকারীদের অনলাইনে আবেদনপত্র পূরণ, অ্যাপয়েন্টমেন্ট বুকিং এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

এক্ষেত্রে সামান্য ভুলের জন্যও বাতিল হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন। সঠিকভাবে আবেদন করবেন যেভাবে-

অনলাইনে আবেদনের নিয়ম: নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমে অনলাইনে ভিসা আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্র সঠিকভাবে পূরণ করার পর সেটি ডাউনলোড করতে হবে। এরপর অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করার মাধ্যমে আবেদন প্রক্রিয়ার পরবর্তী ধাপ সম্পন্ন হবে।

অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের নিয়ম: প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার আগের দিন অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করতে হবে। পরবর্তী কার্যদিবসের জন্য স্লট আগের কার্যদিবসে প্রকাশ করা হয়। দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সাইনআপ এবং ওয়েবফাইল আপলোড করা যাবে। সফলভাবে ওয়েবফাইল আপলোড করা আবেদনকারীরাই একই দিন বিকেল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সুযোগ পাবেন।

সাইনআপের সময় ভিসা আবেদনপত্রে ব্যবহৃত ই-মেইল ঠিকানা ব্যবহার করতে হবে। নিবন্ধনের পর একটি ওটিপি ই-মেইলে এবং আরেকটি মোবাইল নম্বরে পাঠানো হবে। নির্ধারিত ধাপে উভয় ওটিপি যাচাই করে ব্যক্তিগত তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। বিকেল সাড়ে ৪টার আগে সাইনআপ না করলে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না।

সাইনআপ সম্পন্ন হওয়ার পর মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। ওটিপি যাচাইয়ের পর ডকুমেন্ট আপলোড করতে হবে। আপলোড করা তথ্য স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে যুক্ত হবে। সন্ধ্যা ৬টায় অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু হলে পুনরায় লগইন করলে পরবর্তী দিনের একটি নির্ধারিত স্লট দেখা যাবে। প্রয়োজন হলে একবার স্লট পরিবর্তনের সুযোগ থাকবে। অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়ার পর ভিসা প্রসেসিং চার্জ অনলাইনে পরিশোধ করতে হবে।

তবে আপলোড করা ওয়েবফাইল অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের পিডিএফ হতে হবে এবং সেটি ৩০ দিনের বেশি পুরোনো হওয়া যাবে না। পরিবর্তিত বা সম্পাদিত ফাইল গ্রহণ করা হবে না।

আবেদনের সঙ্গে জমা দিতে হবে: কমপক্ষে ছয় মাস মেয়াদসহ দুটি খালি পৃষ্ঠা থাকা মূল পাসপোর্ট।
পাসপোর্টের প্রথম চার পৃষ্ঠার কপি এবং মেয়াদ বাড়ানোর অনুমোদন থাকলে তার কপি।
পূর্বের সব পাসপোর্ট।
তিন মাসের মধ্যে তোলা ২×২ সাইজের রঙিন পাসপোর্ট ছবি।
জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদের কপি।
সর্বোচ্চ ছয় মাসের মধ্যে ইস্যু করা বিদ্যুৎ, গ্যাস, পানি বা টেলিফোন বিল।
চাকরিজীবীদের জন্য নিয়োগকর্তার প্রত্যয়নপত্র, শিক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র এবং ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স।
১৫০ মার্কিন ডলার সমমূল্যের বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্ট, অথবা আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের কপি কিংবা প্রয়োজন অনুযায়ী হালনাগাদ ব্যাংক স্টেটমেন্ট।
রেজিস্ট্রেশন নম্বরসহ অনলাইন ভিসা আবেদনপত্র।
আবেদনপত্রে নির্ধারিত স্থানে আবেদনকারীর ছবি স্ক্যান করে আপলোড করতে হবে।
পূর্বের সব পাসপোর্ট জমা না দিলে আবেদন অসম্পূর্ণ হিসেবে বিবেচিত হবে।

পর্যটন ভিসার জন্য কোনো ভিসা ফি নেই। তবে ভিসা প্রক্রিয়াকরণ বাবদ আইভ্যাক ১ হাজার ৫০০ টাকা সার্ভিস চার্জ গ্রহণ করবে, যা অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সময় অনলাইনে পরিশোধ করতে হবে।

ভিসা প্রক্রিয়া সম্পন্ন হলে আবেদনকারীকে এসএমএসের মাধ্যমে জানানো হবে এবং এরপর নির্ধারিত নিয়মে পাসপোর্ট সংগ্রহ করা যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদনপত্রে ভুল তথ্য, অসম্পূর্ণ কাগজপত্র, নির্ধারিত সময়সীমার বাইরে তৈরি আবেদনপত্র বা নির্দেশনা অনুসরণে ত্রুটি থাকলে ভিসা আবেদন বাতিল হতে পারে।

আন্তর্জাতিক মুক্তির দিনে দেশের সিনেপ্লেক্সে ‘সুপারগার্ল’পর্দায় সুপারম্যান সফল হলেও বিপরীত চিত্র সুপারগার্লের বেলায়। ৪২ ব...
26/06/2026

আন্তর্জাতিক মুক্তির দিনে দেশের সিনেপ্লেক্সে ‘সুপারগার্ল’

পর্দায় সুপারম্যান সফল হলেও বিপরীত চিত্র সুপারগার্লের বেলায়। ৪২ বছর আগে ১৯৮৪ সালে মুক্তি পেয়েছিল প্রথম ‘সুপারগার্ল’। সিনেমাটি ‘সুপারম্যান’ সিরিজের স্পিন-অফ হিসেবে নির্মিত হয়েছিল। মুক্তির পর এটি বক্স অফিসে সফল হয়নি এবং সমালোচকদের কাছ থেকেও নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল। সেই ব্যর্থতা নারী সুপারহিরোদের সিনেমার ভবিষ্যৎ একরকম অন্ধকারেই ঠেলে দিয়েছিল।

অবশেষে চার দশকের বেশি সময় পর পর্দায় আসছে নতুন ‘সুপারগার্ল’। আজ আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ডিসি ইউনিভার্সের এই সিনেমা। একই দিনে বাংলাদেশের সিনেপ্লেক্সে সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছে দর্শকেরা।

ক্রেইগ গিলেস্পির পরিচালনায় পর্দায় সুপারগার্ল হয়েছেন মিলি অ্যালকক। ২০২৫ সালে জেমস গানের ‘সুপারম্যান’ সিনেমায় ইঙ্গিত পাওয়া গিয়েছিল সুপারগার্লের। কয়েক সেকেন্ডের জন্য দেখা মিলেছিল তার। এবার পুরো গল্প নিয়ে সুপারগার্ল হিসেবে পর্দায় আসছেন মিলি অ্যালকক। ‘হাউস অব দ্য ড্রাগন’ সিরিজে কিশোরী টারগারিয়েন চরিত্রে অভিনয় করে যিনি আগেই নজর কেড়েছেন।

এ সিনেমার কেন্দ্রবিন্দুতে আছে কারা জোর-এল (সুপারগার্ল)। পৃথিবীতে বড় হওয়া সুপারম্যানের মতো সুখী শৈশব তার ছিল না। সে ধ্বংসপ্রাপ্ত ক্রিপ্টনের একটি অংশে বড় হয়েছে এবং নিজের চারপাশের মানুষের মৃত্যু দেখেছে। ফলে সে অনেক বেশি কঠোর, ক্ষতবিক্ষত ও বাস্তববাদী।

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখভেনিজুয়েলার রাজধানী কারাকাসসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে আঘাত হেন...
25/06/2026

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

ভেনিজুয়েলার রাজধানী কারাকাসসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে আঘাত হেনেছে দুটি অত্যন্ত শক্তিশালী ও বিধ্বংসী ভূমিকম্প। এই জোড়া ভূকম্পনের ফলে রাজধানী শহরের একাধিক আবাসিক ও বাণিজ্যিক ভবন ধসে পড়েছে এবং আতঙ্কে হাজার হাজার বাসিন্দা রাস্তায় নেমে এসেছেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বা ইউএসজিএস জানিয়েছে যে প্রথম ৭ দশমিক ২ মাত্রার তীব্র ভূমিকম্পটির ঠিক ৩৯ সেকেন্ড পরেই ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি তীব্র ভূকম্পন আঘাত হানে।

মার্কিন ভূবিজ্ঞানী বা ইউএসজিএস-এর প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে যে এই প্রলয়ঙ্করী দুর্যোগে ভেনিজুয়েলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে। সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী এই দুর্যোগে ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর সম্ভাবনা ৪৪ শতাংশ এবং মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা প্রায় ৩০ শতাংশ।

এ ছাড়া ভূমিকম্পের তীব্রতার কারণে পার্বত্য অঞ্চলে বড় ধরনের ভূমিধস এবং সমতলে মাটির তারল্য বা লিকুইফেকশন হওয়ার মারাত্মক ঝুঁকি রয়েছে। ঘটনার পরপরই ভেনিজুয়েলা উপকূল এবং নিকটবর্তী আরুবা ও বোনাইর দ্বীপপুঞ্জের জন্য সুনামি সতর্কতা জারি করা হলেও পরবর্তী সময়ে তা প্রত্যাহার করে নেওয়া হয়।

ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী দিওসদাদো কাবেয়ো দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ভিটিভি-তে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন যে শক্তিশালী এই ভূমিকম্পের কারণে রাজধানী কারাকাসের বেশ কিছু বহুতল ভবন ভেঙে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও চিত্রে দেখা গেছে শহরের অসংখ্য বাড়িঘরে বড় ধরনের ফাটল তৈরি হয়েছে এবং কিছু ভবন সম্পূর্ণ ধসে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মন্ত্রী জানান যে কারাকাস ছাড়াও দেশের ত্রুহিলিও, ইয়ারাকুই, কারাবোবো, আরাগূয়া, মিরান্দা এবং লা গুয়াইরা রাজ্য এই ভূমিকম্পে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কারাকাসের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে লস পালোস গ্রান্দেস এবং আলতামিরা নামক দুটি গুরুত্বপূর্ণ অঞ্চল। উল্লেখ্য যে ১৯৬৭ সালে ভেনিজুয়েলার রাজধানীতে আঘাত হানা সর্বশেষ বড় ভূমিকম্পেও এই দুটি এলাকা সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞের মুখোমুখি হয়েছিল এবং সে সময় প্রায় ২০০ মানুষের প্রাণহানি ঘটেছিল।

ফরাসি সংবাদ সংস্থা এএফপি-র একজন সাংবাদিকের পাঠানো ছবিতে কারাকাস শহরের একটি ঐতিহ্যবাহী ব্যাংক ভবন সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হতে দেখা গেছে। ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে শত শত কিলোমিটার দূরে প্রতিবেশী দেশ কলম্বিয়ার রাজধানী বোগোতাতেও তীব্র কম্পন অনুভূত হয়েছে এবং সতর্কতাস্বরূপ সেখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী স্থানীয় সময় গত বুধবার বিকেল ৬টা ৪ মিনিটে প্রথম ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি ইয়ারাকুই রাজ্যে উৎপন্ন হয় যার গভীরতা ছিল মাটির নিচে ২১ দশমিক ৯ কিলোমিটার। এর মাত্র ৩৯ সেকেন্ড পর আঘাত হানা ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ইউমারে শহর থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং এর গভীরতা ছিল ভূগর্ভের মাত্র ১০ কিলোমিটার।

ঘটনার প্রত্যক্ষদর্শী এবং বিবিসি সাংবাদিক নিকোল কোলস্টার জানান যে এটি তার জীবনের অনুভূত সবচেয়ে শক্তিশালী কম্পন ছিল এবং সাত তলার ফ্ল্যাটে থাকার সময় তীব্র ঝাঁকুনিতে তার মনে হয়েছিল পুরো ভবনটি বুঝি তার গায়ের ওপর ভেঙে পড়বে।

ভূমিকম্পের এই ঘটনাটি ভেনিজুয়েলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় ছুটির দিনে ঘটেছে। দেশটির স্বাধীনতা সংগ্রামী নেতা সিমন বলিভার কর্তৃক স্প্যানিশ ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে ঐতিহাসিক ১৮২১ সালের কারাবোবো যুদ্ধের বিজয়ের স্মরণে গতকাল দেশটিতে সাধারণ ছুটি ছিল। ফলে অন্য যেকোনো কর্মদিবসের তুলনায় সাধারণ মানুষের একটি বড় অংশ সপরিবারে নিজেদের ঘরবাড়িতে অবস্থান করছিলেন।

এই চরম সংকটের মুহূর্তে ভেনিজুয়েলার নোবেল শান্তি পুরস্কার বিজয়ী বিরোধীদলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেছেন যে এই চরম উদ্বেগের সময়ে তার অন্তর এবং প্রার্থনা ভেনিজুয়েলার প্রতিটি ব্যথিত পরিবারের সঙ্গে রয়েছে।

এবারের বিশ্বকাপে ব্রাজিলের ‘হেক্সা’ নিশ্চিতবিশ্ব ফুটবলের সবচেয়ে সফল দল ব্রাজিল। নামের পাশে পাঁচ-পাঁচটি সোনালি ট্রফি। কিন...
19/06/2026

এবারের বিশ্বকাপে ব্রাজিলের ‘হেক্সা’ নিশ্চিত

বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল দল ব্রাজিল। নামের পাশে পাঁচ-পাঁচটি সোনালি ট্রফি। কিন্তু ২০০২ সালে জাপানের মাটিতে শেষবার যখন রোনালদো-রিভালদোরা ট্রফি উঁচিয়ে ধরেছিলেন, তখন কে ভেবেছিল পরের দুই দশক কেটে যাবে মরুভূমির মরীচিকার মতো? সেলেসাওদের হেক্সা মিশন (ষষ্ঠ বিশ্বকাপ জয়) যেন এক অনন্ত প্রতীক্ষার নাম। চলতি বিশ্বকাপে আবারও সেই অধরা ‘হেক্সা’ জয়ের মিশনে নেমেছে ব্রাজিল। তবে এবারের সমীকরণটি বেশ অদ্ভুত, আবার কিছুটা নির্মম। কারণ, এবার যেকোনো একটা ‘হেক্সা’ ব্রাজিলের ভাগ্যে জুটছেই!

ব্রাজিল ফুটবল দল এবার যদি বিশ্বমঞ্চে চ্যাম্পিয়ন হতে পারে, তবে তারা দেখা পাবে তাদের বহুল আকাঙ্ক্ষিত ‘ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার’। ফুটবল বিশ্বে প্রথম দল হিসেবে নিজেদের জার্সিতে ষষ্ঠ তারকা যোগ করবে নেইমার-ভিনিসিয়ুসরা। পূরণ হবে কোটি কোটি ভক্তের লালিত স্বপ্ন।

কিন্তু মুদ্রার ওপিঠ বলছে অন্য কথা। যদি কোনো কারণে এবারও সেলেসাওরা ট্রফি ছুঁতে ব্যর্থ হয়, তবে পূর্ণ হবে এক অনাকাঙ্ক্ষিত হেক্সা। ২০০২ সালের পর ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ এবং ২০২২—টানা পাঁচ আসরে ট্রফিহীন ফিরতে হয়েছে লাতিন আমেরিকার পরাশক্তিদের। এবারও ব্যর্থ হলে টানা ছয় আসর (হেক্সা) শিরোপা জিততে না পারার এক লজ্জাজনক রেকর্ডের বৃত্তে বন্দি হবে ব্রাজিল।

সানিয়ার ক্যারিয়ারের নতুন অধ্যায় নিয়ে জল্পনা তুঙ্গে!ভারতের সাবেক জনপ্রিয় টেনিস তারকা সানিয়া মির্জা। তাকে নিয়ে দেশটির বিনো...
19/06/2026

সানিয়ার ক্যারিয়ারের নতুন অধ্যায় নিয়ে জল্পনা তুঙ্গে!

ভারতের সাবেক জনপ্রিয় টেনিস তারকা সানিয়া মির্জা। তাকে নিয়ে দেশটির বিনোদন জগতে জোর গুঞ্জন উঠেছে, শিগগিরই ওটিটি-র দুনিয়ায় পা রাখতে চলেছেন তিনি।

বিভিন্ন সূত্রের দাবি, নতুন রিয়্যালিটি শো ‘লক আপ: সাচ ইয়া সাদা’-তে প্রতিযোগী হিসেবে দেখা যেতে পারে সানিয়াকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বলিউডের খ্যাতনামা পরিচালক ও নৃত্যশিল্পী ফরাহ খান এবং অভিনেতা রিতেশ দেশমুখ।

সানিয়া ও ফারাহর বন্ধুত্ব দীর্ঘদিনের। ব্যক্তিগত জীবনেও তারা অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। সেই কারণেই ফারাহর নতুন শোয়ে সানিয়ার অংশগ্রহণ নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছে। তবে এখনো পর্যন্ত নির্মাতাদের বা সানিয়ার পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

মেসিই সর্বকালের সেরা: রোনাল্ডোফিফা বিশ্বকাপের চলতি আসরে নিজের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। তার করা ৩ গোল...
18/06/2026

মেসিই সর্বকালের সেরা: রোনাল্ডো

ফিফা বিশ্বকাপের চলতি আসরে নিজের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। তার করা ৩ গোলে আলজেরিয়াকে হারিয়েছে বিশ্বকাপ মিশন শুরু করেছে আর্জেন্টিনা।

লিওনেল মেসির খেলা দেখে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনাল্ডো বলেছেন, আর লুকানোর কিছু নেই। এবার গোটা বিশ্বের সময় হয়েছে এটা মেনে নেওয়ার যে, মেসিই সর্বকালের সেরা ফুটবলার।

রোনাল্ডো আরও বলেন, প্রতি মরসুমে ও ভাল খেলছে। প্রতি বিশ্বকাপে ভাল খেলছে। ও দুর্দান্ত। ফুটবল ইতিহাসে ও অমর। মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে আর সন্দেহ করার কোনও জায়গা নেই।

আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করে ব্রাজিলের রোনাল্ডোকে টপকে গিয়েছেন মেসি। বিশ্বকাপে রোনাল্ডোর ছিল ১৫ গোল। এখন মেসির গোলের সংখ্যা ১৬। সেখানে পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলের সংখ্যা ৮। বিশ্বকাপের নক আউটে এখনও গোল করতে পারেননি রোনাল্ডো।

অবশ্য আলজেরিয়া ম্যাচের পর আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি বলেছেন, এটা খুবই গর্বের। কিন্তু এমবাপে ও রোনাল্ডোও লড়াইয়ে আছে। রোনাল্ডো সর্বকালের সেরাদের একজন। কিন্তু ও এক নম্বরে নেই। এর থেকেই বোঝা যাচ্ছে যে, এটা শুধুমাত্র একটা পরিসংখ্যান। এ সব নিয়ে ভেবে লাভ নেই।

পাকিস্তানের জীবনযাত্রার যেসব দিক তার সবচেয়ে প্রিয়, তার কথা জানিয়েছেন দেশটিতে নিযুক্ত মার্কিন চার্জ ডি অ্যাফেয়ার্স নাটালি...
18/06/2026

পাকিস্তানের জীবনযাত্রার যেসব দিক তার সবচেয়ে প্রিয়, তার কথা জানিয়েছেন দেশটিতে নিযুক্ত মার্কিন চার্জ ডি অ্যাফেয়ার্স নাটালি এ বেকার। তিনি পাকিস্তানের আতিথেয়তা, খাবার, ক্রিকেটের সংস্কৃতি ও প্রাণবন্ত বিয়ের ঐতিহ্যের ভূয়সী প্রশংসা করে বলেছেন, পাকিস্তানিদের আন্তরিকতায় এখানে আসা অতিথিরা নিজেদের ‘পরিবারের সদস্য’ বলে মনে করেন।

ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা এক সাক্ষাৎকারে বেকার জানান, অবসর সময়ে বন্ধুদের সঙ্গে সময় কাটাতে এবং নতুন জায়গা ও অভিজ্ঞতার সন্ধানে পাকিস্তানের বিভিন্ন স্থানে ঘুরতে তিনি পছন্দ করেন।

২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠাবে চীননিজস্ব প্রযুক্তিতে ২০৩০ সালের মধ্যে চাঁদে মহাকাশচারী অবতরণ করাতে চায় বর্তমান বিশ্...
31/10/2025

২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠাবে চীন
নিজস্ব প্রযুক্তিতে ২০৩০ সালের মধ্যে চাঁদে মহাকাশচারী অবতরণ করাতে চায় বর্তমান বিশ্বের উদীয়মান পরাশক্তি চীন। দেশটির মহাকাশ কর্মসূচির অন্যতম লক্ষ্য হিসেবে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা সফলভাবে এগিয়ে চলছে বলে জানানো হয়েছে। নতুন প্রজন্মের লং মার্চ–১০ রকেট এই প্রকল্পে ব্যবহৃত হবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে চায়না ম্যানড স্পেস প্রোগ্রামের মুখপাত্র ঝাং জিংবো বলেছেন, মানুষকে চাঁদে পাঠানোর গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের প্রতিটি ধাপ বর্তমানে সফলভাবে এগোচ্ছে। আমাদের লক্ষ্য ২০৩০ সালের মধ্যেই চাঁদে মানুষ অবতরণ করানো। এ বিষয়ে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।

চীন বর্তমানে তাদের নিজস্ব মহাকাশ স্টেশন তিয়ানগং সম্পূর্ণ করার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এখানে স্টেশনের ক্রু সদস্যরা সাধারণত ছয় মাস মহাকাশে অবস্থান করে গবেষণা পরিচালনা করছেন। নতুন ক্রু দলটিতে থাকছেন ঝাং লু, উ ফেই ও ঝাং হংঝাং। তারা শুক্রবার (৩১ অক্টোবর) রাত ১১টা ৪৪ মিনিটে জিউকুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশযানে উঠবেন। এই অভিযানে নভোচারীরা চারটি ইঁদুরও সঙ্গে নিয়ে যাচ্ছেন। ইঁদুরের ওপর ওজনহীনতা ও সীমাবদ্ধ পরিবেশের প্রভাব নিয়ে গবেষণা করা হবে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উদ্বেগের কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে বাদ পড়ার পর নিজস্ব স্টেশন তৈরির কাজ শুরু করেছিল চীন। বর্তমানে তিয়ানগং স্টেশনকে ঘিরে দেশটির মহাকাশ গবেষণা পরিকল্পনা বিশ্বজুড়ে আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

জাপানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন হলেন সানায়ে তাকাইচি। তিনি ২০২৫ সালের ২১ অক্টোবর জাপানের প্রথম নারী প্রধানমন্ত...
21/10/2025

জাপানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন হলেন সানায়ে তাকাইচি। তিনি ২০২৫ সালের ২১ অক্টোবর জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেতে চলেছেন, কারণ তার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং প্রধান বিরোধী দল জাপান ইনোভেশন পার্টি (জেআইপি) একটি জোট সরকার গঠন করেছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২১ অক্টোবর) জাপানের পার্লামেন্ট দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে অতি-রক্ষণশীল সানায়ে তাকাইচিকে নির্বাচিত করে।

পাবলিক ব্রডকাস্টার এনএইচকে অনুসারে, ৪৬৫ আসনের নিম্নকক্ষে প্রথম দফার ভোটে তাকাইচি ২৩৭ ভোট পেয়েছেন, যাতে দ্বিতীয় দফার ভোটের প্রয়োজন পড়বে না।

ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি, জাপান ইনোভেশন পার্টির সাথে জোটবদ্ধ হয়ে এবং সপ্তাহান্তে জোট সরকার গঠনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করার পর তার জয় আসে।

তাকাইচি শিগেরু ইশিবার স্থলাভিষিক্ত হলেন। জুলাই মাসে নির্বাচনে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির শোচনীয় পরাজয়ের পর থেকে তিন মাসের রাজনৈতিক শূন্যতা এবং বিতর্কের অবসান ঘটিয়ে নির্বাচিত হলেন তিনি।

‘রাজনৈতিক স্থিতিশীলতা এই মুহূর্তে অপরিহার্য।’ স্থিতিশীলতা ছাড়া, আমরা একটি শক্তিশালী অর্থনীতি বা কূটনীতির জন্য পদক্ষেপ নিতে পারি না।’ সোমবার জেআইপি নেতা এবং ওসাকার গভর্নর হিরোফুমি ইয়োশিমুরার সাথে স্বাক্ষর অনুষ্ঠানে তাকাইচি বলেন।

এলডিপির কট্টরপন্থী শাখার সদস্য ৬৪ বছর বয়সী এই রক্ষণশীল ব্যক্তিত্ব জাপানের ‘আয়রন লেডি’ হিসেবে পরিচিত। তিনি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের একজন ভক্ত।

রয়টার্স জানায়, এখন তিনি নির্বাচিত হওয়ায়, তার সামনে অনেক চ্যালেঞ্জ থাকবে। মন্দা অর্থনীতির সাথে লড়াই করা, মার্কিন-জাপানের কঠিন সম্পর্ককে মোকাবেলা করা এবং কেলেঙ্কারি এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত শাসক দলকে ঐক্যবদ্ধ করা।

Address

Shantinagor, Sherpur, Bogura
Bogura
5840

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jana Ojana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category