ইত্তিহাদ ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ

  • Home
  • Bangladesh
  • Bogura
  • ইত্তিহাদ ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ

ইত্তিহাদ ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ অহিভিত্তিক মুসলিম ঐক্য গড়ে তোলা।

03/08/2026

“মানুষের কাছ থেকে কৃতজ্ঞতা আশা করলে কষ্ট পাবেন; আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করলে মানুষের অকৃতজ্ঞতাও আপনাকে ভেঙ্গে দিতে পারবে না।”

12/07/2026

আজকাল অনেক সময় দেখা যায়, পরিশ্রমীর কপালে সমালোচনা, আর ফাঁকিবাজের ভাগ্যে বাহবা। যোগ্য মানুষকে প্রমাণ দিতে হয় বারবার, অথচ চাটুকারিতা অনেক সময় সহজেই প্রশংসা কুড়িয়ে নেয়। কিন্তু এটি চিরস্থায়ী নয়। মানুষের প্রশংসা ক্ষণিকের, আর আল্লাহর কাছে সততা, আমানতদারিতা ও নিষ্ঠার মূল্য চিরস্থায়ী। তাই মানুষকে খুশি করার চেয়ে নিজের কাজকে সঠিক রাখা উত্তম। কারণ শেষ পর্যন্ত সময়ই সত্যিকারের পরিশ্রমী আর অভিনয়কারীর পার্থক্য স্পষ্ট করে দেয়।

12/07/2026

সারাদিনের পরিশ্রম, দায়িত্ব আর আন্তরিকতার পর যদি দিন শেষে শুধু দোষই শুনতে হয়, তখন কষ্টটা ভাষায় প্রকাশ করা যায় না। মনে হয়, এত চেষ্টা, এত ত্যাগ—সবই যেন এক মুহূর্তে মূল্যহীন হয়ে গেল।

তবুও জীবন থেমে থাকে না। মানুষের মূল্যায়ন সব সময় সঠিক নাও হতে পারে, কিন্তু আল্লাহ প্রতিটি আন্তরিক প্রচেষ্টা দেখেন। তাই মানুষের দোষারোপে ভেঙে না পড়ে, নিজের নিয়ত ঠিক রেখে এগিয়ে চলাই সবচেয়ে বড় সফলতা।

"দিন শেষে মানুষের বিচার নয়, আল্লাহর সন্তুষ্টিই হোক আমার প্রাপ্তি।"

27/01/2024

No matter how much you benefit people, if you make a small mistake in the future, no one will remember that benefit at all.
তুমি মানুষের যত বড়ই উপকার করো না কেন, পরবর্তী সময়ে তোমার সামান্য ভুল হলেই সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না কেউ।

🔴 রাজশাহী বিভাগে দ্বীনি সফর | আল ইখলাছ ফাউন্ডেশন ম্যানেজমেন্ট টিম প্রথমবারের মত একসাথে রাজশাহী বিভাগের বিভিন্ন দ্বীনি প্...
05/12/2023

🔴 রাজশাহী বিভাগে দ্বীনি সফর | আল ইখলাছ ফাউন্ডেশন ম্যানেজমেন্ট টিম প্রথমবারের মত একসাথে রাজশাহী বিভাগের বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠান পরিদর্শনে যাচ্ছে ইনশাআল্লাহ।
🔰 সম্পূর্ণ সফর সিডিউল -
আল ইখলাছ ফাউন্ডেশন ম্যাজেনমেন্ট টিমের সম্মানিত সদস্যবৃন্দ সম্পূর্ণ সফরের সময়টুকু দ্বীনি কাজে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ।

🔴 লাইভ দেখতে - Abdur Roshid Bin Moshiar অফিসিয়াল পেজে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ।

🎙️বিভিন্ন স্থানে আলোচনা পেশ করবেন -
আব্দুর রশীদ বিন মশিয়ার। বিবিএ, এমবিএ, মার্কেটিং বিভাগ, ন্যাশনাল ইউনিভার্সিটি ; ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ, তাইবাহ একাডেমি, ঢাকা।

▪️০৭ - ১২ - ২৩: দ্বীনি বৈঠক (বাদ এশা)
স্থান: ভদ্রা, নওদাপাড়া, রাজশাহী সদর।

▪️০৮ - ১২ - ২৩ : জুমআর খুতবা (দুপুর - ১২:১৫)
স্থান: মালপাড়া আহলেহাদিছ জামে মাসজিদ, জাগিরপাড়া, পবা, রাজশাহী।

▪️০৮ - ১২ - ২৩ : আল ইখলাছ সাদাক্বা প্রজেক্ট - বিণামূল্যে ইসলামি বই বিতরণ (আসর থেকে মাগরিব),
স্থান: সাহেববাজার, পদ্মার চড়, রাজশাহী শহর, রাজশাহী।

▪️০৮ - ১২ - ২৩ : তা'লীমি বৈঠক (বাদ মাগরিব)
স্থান: দক্ষিণ নওদাপাড়া আহলেহাদিছ জামে মাসজিদ, সপুরা, রাজশাহী।

▪️০৯ - ১২ - ২৩ : সফল উদ্যোক্তা হতে করণীয় (সকাল ৮ টা)। স্থান: ভদ্রা, নওদাপাড়া, রাজশাহী।

আল-জামিআহ আস-সালাফিয়্যাহ প্রতিষ্ঠান, বায়তুল হামদ জামে মাসজিদ ও নিবরাস ইসলামিক রিসার্স সেন্টার পরিদর্শন (সকাল ১১ টা)। স্থান: ডাঙ্গীপাড়া, রাজশাহী।

আল মারকাযুল ইসলামি সালাফি কমপ্লেক্স, হাদিছ ফাউন্ডেশন, ইসলামিক রিসার্স এন্ড রিফরমেশন সেন্টার পরিদর্শন (বাদ আসর)

ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি ও মাদরাসা পরিদর্শন (রাত ৮ টা)। স্থান: রাণিবাজার, রাজশাহী।
▫️সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে -
আল ইখলাছ ফাউন্ডেশন ম্যানেজমেন্ট টিম
📲 01771-438195 (Official whatsApp)
📲 01961-440544 (Admin Officer, Ajmain Bin Mikail)
দুআপ্রার্থী। যাঝাকুমুল্লহু খইরন।

13/11/2023
অমুক সংগঠন খারাপঅমুক দাওয়াহ সংস্থা খারাপঅমুকের দাওয়াতি কাজ খারাপঅমুক আলেম খারাপঅমুক দাঈ খারাপঅমুক ভাই খারাপঅমুক দেশ খারা...
13/10/2023

অমুক সংগঠন খারাপ
অমুক দাওয়াহ সংস্থা খারাপ
অমুকের দাওয়াতি কাজ খারাপ
অমুক আলেম খারাপ
অমুক দাঈ খারাপ
অমুক ভাই খারাপ
অমুক দেশ খারাপ
অমুক রাষ্ট্র খারাপ
অমুক রাষ্ট্রের নেতা খারাপ
অমুক দলের নেতা খারাপ
অমুক দেশের রাজনীতি খারাপ
অমুক দল খারাপ
অমুক মাদরাসা খারাপ
অমুক মাসজিদ খারাপ
অমুক মুসাল্লা খারাপ
অমুক দ্বীনি প্রতিষ্ঠান খারাপ
কিছু লোকের কাছে এমন হাজারো কত কি যে খারাপ......

এদের যদি এতই যোগ্যতা, এতই মেধা, এতই জ্ঞান, এতই সংগ্রামী মনোভাব থাকে তাহলে এরা বিশ্বজয় করতে পারছেনা কেন? পুরো উম্মাহকে বিশুদ্ধ আকিদা মানহাজের ছায়াতলে নিয়ে আসতে পারছেনা কেন? উন্নত ও কল্যাণমুখী বিভিন্ন ইসলামী প্রতিষ্ঠান, মাসজিদ, মাদরাসা, ইসলামী লাইব্রেরি, ইসলামী বিশ্ববিদ্যালয়, সংগঠন, দাওয়াহ সংস্থা, মুসাল্লা, ইসলামীক অর্থনীতি সিস্টেম প্রতিষ্ঠা করতে পারছেনা কেন? তারমানে, এদের সত্যিই কোন যোগ্যতা নেই!

খারাপের বুলি আউড়াতে আউড়াতে যারা সারাজীবন কাটিয়ে দেয় দেখবেন, তারা কোনোদিনও কোনো কল্যাণমূলক কাজ করতে পারেনা। শুধু পারে অন্যের পেছনে লেগে থাকতে এবং অন্যের খারাপ দিক নিয়ে ব্যস্ত থাকতে।

দিনশেষে, মাসশেষে, বছরশেষে, যুগশেষে, এমনকি পুরো জীবনশেষে এরা থেকে যায় মিসকীন। এরা হলো সত্যিকারের মিসকীন। এরা প্রশস্ত মানুষিকতার মিসকীন, বিনয়ের মিসকীন, ধৈর্য্যের মিসকীন, তাকওয়ার মিসকীন, তাওয়াক্কুলের মিসকীন, সমাজ সংস্কারের মিসকীন, দাওয়াহ কাজের মিসকীন, অন্যের সম্মান মর্যাদার হেফাযতের মিসকীন, অপর ভাইয়ের দোষ-ত্রুটি গোপনের ক্ষেত্রে মিসকীন, বৃহত্তর কল্যাণের কাজে মিসকীন, উম্মাহের কল্যাণে নিবেদিতপ্রাণ হওয়ার ক্ষেত্রে মিসকীন। এরা সত্যি সত্যিই অনেক বড় মিসকীন! মহান রব এদেরকে হেদায়েত দান করুন নতুবা এদের থেকে মুসলিম উম্মাহকে হেফাযত করুন। আমিন। মনে রাখবেন, কুরআন ও সুন্নাহের আলোকে উম্মাহের কল্যাণের স্বার্থে যারা কাজ করে যায় তারাই প্রকৃত দাঈ, প্রকৃত আলেম, প্রকৃত মুজাহিদ। তারাই হলো সত্যিকারের মু'মিন।
✍️আব্দুর রশীদ বিন মশিয়ার।

২৭ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
২৮ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
১৩ অক্টোবর, ২০২৩ ইংরেজি
রচনাকাল - বাংলাদেশ সময় বিকাল ৩:৫০ মিনিট।

03/10/2023

◾মানুষের ভুল নিয়ে ঠাট্টা করা আপনার দ্বীন থেকে ছিটকে পড়ার অন্যতম কারণ।
🎙️উস্তায সাবিকুল ইসলাম।

🔰 দ্বীনি সফর || ফরিদপুর জেলা ইনশাআল্লাহ। 🗓️ ৮ ই সেপ্টেম্বর,  ২০২৩ ইং রোজ শুক্রবার।◾মাদরাসা পরিদর্শন ও আলোচনা -আল-জামিয়াত...
07/09/2023

🔰 দ্বীনি সফর || ফরিদপুর জেলা ইনশাআল্লাহ।
🗓️ ৮ ই সেপ্টেম্বর, ২০২৩ ইং রোজ শুক্রবার।

◾মাদরাসা পরিদর্শন ও আলোচনা -
আল-জামিয়াতুস সালাফিয়্যাহ মাদরাসা, চরভদ্রাসন, ফরিদপুর। সকাল ১০:৩০ মিনিট।

◾জুম'আর খুৎবা -
হামযা রাদিআল্লাহু কমপ্লেক্স, আদর্শ আবাসিক, রঘুনন্দনপুর, কোমরপুর, ফরিদপুর। দুপুর ১২:৩০ মিনিট।

🎙️আমন্ত্রিত অতিথি - আব্দুর রশীদ বিন মশিয়ার।
এমবিএ (মার্কেটিং), ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ।

📞 প্রয়োজনে যোগাযোগ: এড: সৈয়দ মঈনুল শহীদ (০১৮৫৭-৫০৩৯৩৯)

বিদ্র: মহিলাদের জন্য খুৎবা শোনা ও সালাত আদায়ের সুব্যবস্থা আছে।

Address

Hamidpur. Gabtoli. Bogra
Bogura

Alerts

Be the first to know and let us send you an email when ইত্তিহাদ ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to ইত্তিহাদ ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ:

Shortcuts

Share

Category