23/04/2026
যে গোপনে আসিয়াছিল, তাহাকে গোপনেই যাইতে দিলাম। কিন্তু এই নির্জন নিশীথে সে যে তাহার কতখানি আমার কাছে ফেলিয়া রাখিয়া গেল, তাহা কিছুতেই জানিতে পারিল না।
—শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
এই যে তোমাকে দেখিয়া আমার ভালো লাগে, এটাই কি কম লাভ? জীবনে ভালো লাগিবার লোক কোটিতে গুটিক মেলে।
—পল্লীকবি জসীম উদ্দীন
বড় প্রেম শুধু কাছেই টানে না—
ইহা দূরেও ঠেলিয়া ফেলে।
—শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
আজ ২৩ এপ্রিল, বিশ্ব বই দিবস।
১৯৯৫ সালের ২৩ এপ্রিল ইউনেস্কো প্রথমবারের মত বিশ্ব বই দিবস উদযাপন করে। এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবছর ২৩ এপ্রিল বিশ্ব বই দিবস হিসেবে পালিত হয়ে আসছে। নিজেকে বই উপহার দিন।।।
সকলকে বিশ্ব বই দিবসের শুভেচ্ছা 🌸
বই দিবসে নিজে বই কিনুন, প্রিয়জনদের উপহার দিন৷ 📖❤️
18/04/2026
কালবৈশাখী/বজ্রবৃষ্টির সতর্কতা!!
আগামী ৩-৬ ঘন্টার মধ্যে সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা,জয়পুরহাট,রাজবাড়ী, ফরিদপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ ও ঢাকা জেলার বেশকিছু স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি ও কালবৈশাখী ঝড় হতে পারে...
©BWOT
25/03/2026
ফেরিতে ওঠার সময় গাড়িতে থাইকেন না।
পাম্পে গ্যাস নেয়ার সময় গাড়ি থেকে নেমে দাঁড়াবেন।
লেভেল ক্রসিং এর উপর গাড়ি বন্ধ হয়ে গেলে দ্রুত নেমে যাবেন।
ট্রেনের ছাদে উঠবেন না।
লাফ দিয়ে লঞ্চ ধরার চেষ্টা করবেন না।
অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালাবেন না।
মহাসড়কে ছোট গাড়ি নিয়ে উঠবেন না।
আল্লাহ সবাইরে নিরাপদে রাখুক। এবারের ঈদটা একটা ট্রমা হয়ে গেলো জনগণ আর সরকার উভয়ের জন্যই।💔
মহান আল্লাহ তায়ালা সবাইকে মাফ করুন, আমিন।।।।
20/03/2026
বসন্তের দিনগুলো ফুরিয়েই গেল! রামাদানকে হারানোর বেদনা আর ঈদের আনন্দ নিয়ে শাওয়ালের নতুন চাঁদ উঠলো।।। সবাইকে ঈদ মুবারক।
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম 🌙
18/02/2026
পবিত্র মাহে রমজান মোবারক! ✨
আপনাদের জীবনে শান্তি, সুখ ও বরকত বর্ষিত হোক।
আল্লাহর রহমতে সুস্থ, সুখী ও সাফল্যমন্ডিত জীবন কাটান।
🌙🕌💫
Sajib's Study World
#রমজান ..