08/08/2026
এতদ্বারা সরকারি শহীদ এম. মনসুর আলী ডিগ্রি কলেজ কেন্দ্রের সকল পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১০ আগস্ট সোমবার থেকে বিরতিহীন ভাবে বিষয়ভিত্তিক ব্যবহারিক পরীক্ষা কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
ইতিমধ্যেই পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়েছে।
এই কেন্দ্রে কোন পরীক্ষার্থীর নিকট থেকে ব্যবহারিক পরীক্ষার নামে কোন অর্থ গ্রহণ করা হয় না।
সুতরাং সকলকে এ ব্যাপারে সতর্ক থাকার আহবান জানানো যাচ্ছে এবং কেহ কোন প্রকার অর্থ দাবী করলে সরাসরি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (অধ্যক্ষ) কে জানানোর জন্য বলা হলো।
"কেন্দ্র সচিব"
সরকারি শহীদ এম. মনসুর কলেজ কেন্দ্র
দুপচাঁচিয়া, বগুড়া।