Bogra Govt. Mujibur Rahman Mahila College

Bogra Govt. Mujibur Rahman Mahila College

Share

Welcome to our official page

11/10/2018

পিছিয়ে যাচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ নিয়োগের পরীক্ষা চলতি মাসের ১৯ থেকে ২৬ তারিখের মধ্যে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এফ এম মনজুর কাদির। তবে সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচনের কারণে পরীক্ষা পিছিয়ে যেতে পারে।
জানা গেছে, এ পরীক্ষা আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হতে পারে। এ ছাড়া আগামী দু’মাসজুড়ে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা। এর পরপরই প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা চলবে। উপরোক্ত দু’টি কারণেই মূলত প্রাথমিকে সহকারী শিক্ষক পরীক্ষা পেছাতে পারে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছেন। ফলে আগামী ২৬ অক্টোবর লিখিত পরীক্ষা গ্রহণের যে সম্ভাবনা ও পরিকল্পনা ছিল তা থেকে সরে এলো মন্ত্রণালয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো: আকরাম আল হোসেনের সভাপতিত্বে ওই নিয়োগ কমিটির বৈঠকে গতকাল বিকেলে উপরোক্ত আলোচনা ও অঘোষিত সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো জানায়। তবে বৈঠক শেষে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) ড. মঞ্জুর কাদের বলেন, নিয়োগ পরীক্ষার তারিখ সম্পর্কে কোনো সিদ্ধান্ত হয়নি। নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিয়ে আমরা কথা বলেছি। এখনো অনেক কাজ বাকি রয়েছে। বৈঠকে তারিখ নিয়ে কোনো আলোচনাই হয়নি। বৈঠকে যোগদানকারী আরেক অতিরিক্ত সচিব হাসিবুর রহমান বলেন, আমি বৈঠকে উপস্থিত ছিলাম, তবে আমি কমিটির সদস্য নই। বৈঠকের আলোচ্য বিষয়ে কথা বলার যোগ্য ব্যক্তিও আমি না। সচিব মো: আকরাম আল হোসেনের সভাপতিত্বে গতকাল বেলা ৩টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়ে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলে। বৈঠক সম্পর্কে সচিব কোনো মন্তব্য করতে রাজি হননি। বৈঠকে নিয়োগ কমিটির সদস্যদের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) মহাপরিচালক ড. আবু হেনা মোস্তফা কামাল, জাতীয় প্রাথমিক শিক্ষা অ্যাকাডেমি (নেপ) পরিচালকসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্র জানায়, পরীক্ষা গ্রহণের জন্য সব প্রস্তুতি নিতে ডিপিই, নেপসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্ব বণ্টনসহ নানা সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষার ফল প্রস্তুতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আইসিটি বিভাগকে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
নিয়োগ পরীক্ষার ধরন নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে, তবে চূড়ান্ত হয়নি বলে সংশ্লিষ্টরা জানান। পরীক্ষা যেহেতু এখনই হচ্ছে না, সে ক্ষেত্রে আরো পর্যালোচনা এবং মতামত নেয়া হবে। এ ব্যাপারে সিদ্ধান্তও পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।
মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা এবং যোগ্য প্রার্থী বাছাই করা, প্রাথমিকে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন আনা হবে। মন্ত্রণালয়ের গতকালের উচ্চপর্যায়ের বৈঠকে বিষয়টি আলোচনা হয়েছে এবং সংশ্লিষ্ট সবাই এ ব্যাপারে মতামত দিয়েছেন।
মতামতের ভিত্তিতে, শিক্ষক নিয়োগে নতুন পদ্ধতি হিসেবে আবেদনকারীদের মধ্য থেকে যোগ্যদের বাছাই করতে প্রথমে একটি লিখিত পরীক্ষা নেবে মন্ত্রণালয়। এটি হবে প্রিলিমিনারি পরীক্ষা। এখানে যারা নির্বাচিত হবেন তাদের ফের নির্দিষ্ট নম্বরের লিখিত পরীক্ষা হবে। সেখানে যারা নির্বাচিত হবেন, তাদের চূড়ান্তভাবে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় কী ধরনের প্রশ্ন হবে তা নির্ধারণের জন্য নেপকে দায়িত্ব দেয়া হয়েছে। সে পরীক্ষায় কী কী বিষয় থাকবে বা তাদের বাছাই করতে বিশেষ পরীক্ষার ধরন কী হবে তাও নেপ সুপারিশ করবে। ওই দু’টি পরীক্ষায় বাছাই ও ফলাফলের ভিত্তিতে আসনপ্রতি ৩ জনকে নির্বাচন করা হবে। এ তিনজনকেই মৌখিক পরীক্ষায় ডাকা হবে। সেখান থেকে একজনকে নেয়া হবে।
মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) কর্মকর্তারা জানান, এবার ১২ হাজার সহকারী শিক্ষক পদের বিপরীতে ২৪ লাখ ১ হাজার ৫৯৭টি আবেদন করায় নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন ও প্রশ্নফাঁস রোধ করাটা কঠিন হয়ে পড়তে পারে। এ কারণেও পরীক্ষাপদ্ধতিতে পরিবর্তন এবং একাধিক দিনে পরীক্ষা এবং জেলা ভাগ ভাগ করে পরীক্ষা নেয়া হতে পারে। অতীতে এভাবে নিয়োগ পরীক্ষা গ্রহণের অভিজ্ঞতা রয়েছে ডিপিইর।

জাতীয় পরিচয়পত্র সংশোধন করবেন যেভাবে - Dainikshiksha 24/09/2018

https://facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.dainikshiksha.com%2F%25E0%25A6%259C%25E0%25A6%25BE%25E0%25A6%25A4%25E0%25A7%2580%25E0%25A7%259F-%25E0%25A6%25AA%25E0%25A6%25B0%25E0%25A6%25BF%25E0%25A6%259A%25E0%25A7%259F%25E0%25A6%25AA%25E0%25A6%25A4%25E0%25A7%258D%25E0%25A6%25B0-%25E0%25A6%25B8%25E0%25A6%2582%25E0%25A6%25B6%25E0%25A7%258B%25E0%25A6%25A7%25E0%25A6%25A8-%25E0%25A6%2595%25E0%25A6%25B0%25E0%25A6%25A4%25E0%25A7%2587-%25E0%25A6%259A%25E0%25A6%25BE%25E0%25A6%2587%25E0%25A6%25B2%25E0%25A7%2587%2F150661%2F&h=AT3S7J6Lm0d_3c1wZ722ZSWD8sJe28qJtki59XnviE6A93AQYrZsBGxS_yiSsxTF2gayKM21vs13dOcHeLITBmSlr5gmVF-xILIhY5qufa32WUuocATaCJg1lhgb-ipAdpRcdD8m6mbPkaVwJXKaEdcth6jOFVEI2eMtvzpjeCVdjLVJbGeq3uWa9N1Wku2FB4Www1tVto0bQKmIlGBUXjg50lq8VLdojoXcZoLlqfMQ9WjJaaxonI_Ph8sn_HyGXdGnAsHaMupVG2n4ESVxT-6bQnv1Q7iEjQ_2iJNL2Vh8Ns6bIc-aB7cfZEtxxDrgIpkYI5B2tMDwsdpNW2yxjtlxkziU41OvGCRMrORBw_0VYmWYZjGkCxTllCVp5NokhByDUXXBmCjI7JcQ0i42jtn37mUAFXMCQ2TV_G1-0FSDNcnocjGcYS7gmticMr5qLgdKJufo6QU-6fVnUvCnNpOKE60t_7EaozeqF5ZXaBn8q3LrkLs2MyI11M8ePmZKJnWi6I8ZE_Pi1xIYsQovfGyC2KWeL96p_2l6WViCCWFRP-LI4dJoou9PheCSywwGxV87qd-n7p1VUjQpvS8bPjsxTNJpu5AnsrPVXDG8LFIXEjSF__rfY7n51xk6eWlOPgBJxg2afBefvE9eeTgeT-CSwQYeejSDXjmQOlxAcNLog3JE_ZhtrzZBezXo8Zv9BQmlocWX5QdDe0JbPkBrBQUV83pKjOc4mkheCB0T2YTDn-Hy0kPg3HgRTqQvHBP1rUGutDTNrt4W8cv9S2ezg1DOmI_MrNHWHmGP_e1AHlOku9LrI6ddQ2xwE6kbf3d_Bkm1rb0h4Dim9A77uicrn_E_6jA2DAbQEgTj4BjwhyC08t5peRytdXAmITWUecd5VwxwGs7PsMMmbsY-WlZis8jLlEoaMrDfpwxBMoAFayDiPZ7BPiJwOO5SwwjUVjUAKqUgjpSYEorqzve5VWkdEWEHvSyiHiLDofX1PTR9Jw

জাতীয় পরিচয়পত্র সংশোধন করবেন যেভাবে - Dainikshiksha জাতীয় পরিচয়পত্র সংশোধন একটি চলমান প্রক্রিয়া। সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে সারা বছর যে কোনো সময়ে জাতী....

24/09/2018

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ সম্মানে ৫,৬২,৬২৮ প্রার্থীর আবেদন..
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে মোট ৪ লক্ষ ৬৮ হাজার ৫শত ৪০ টি আসনের বিপরীতে ৫ লক্ষ ৬২ হাজার ৬ শত ২৮ টি আবেদন জমা পড়েছে।
উল্লেখ্য,
এ ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদন ০১/০৯/২০১৮ তারিখ থেকে শুরু হয়ে ১৯/০৯/২০১৮ তারিখ শেষ হয়।
এ মাসের শেষ দিকে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে এবং ১১ই অক্টোবর ২০১৮ তারিখ থেকে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আরম্ভ হবে।

24/09/2018

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় অনুত্তীর্ণ পরীক্ষার্থীরা পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। ঢাকা বোর্ড থেকে এ সংক্রান্ত একটি আদেশের চিঠি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

24/09/2018

NU 18-19 Honours Admission Result 1st Merit 25-28 September Publish Hobe 👍

24/09/2018

সংরক্ষন করে রাখুন :
হটলাইন ☎ ০৯৬১৪-০১৬৪২৯ অথবা ১৬৪২৯
রেজিষ্টার ☎ +88029291016
ডিন(স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল)☎ +88029291068
ডিন(স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র) ☎ +88029291074
পরীক্ষানিয়ন্ত্রক ☎ +88029291017
উপ-পরীক্ষানিয়ন্ত্রক (অনার্স ১ম বর্ষ) +88029291039
উপ-পরীক্ষানিয়ন্ত্রক (অনার্স ২য় বর্ষ) +88029291052
উপ-পরীক্ষানিয়ন্ত্রক (অনার্স ৩য় বর্ষ) +88029291041
উপ-পরীক্ষানিয়ন্ত্রক (অনার্স ৪র্থ বর্ষ) +88029291031
উপ-পরীক্ষানিয়ন্ত্রক (ডিগ্রী ১ম বর্ষ) +88029291038
উপ-পরীক্ষানিয়ন্ত্রক (ডিগ্রী ২য় বর্ষ) +88029291038
উপ-পরীক্ষানিয়ন্ত্রক (ডিগ্রী ৩য় বর্ষ) +88029291038
উপ-পরীক্ষানিয়ন্ত্রক (প্রফেশনাল) +88029291042
উপ-পরীক্ষানিয়ন্ত্রক (মাস্টার্স প্রিলি) +88029291046
উপ-পরীক্ষানিয়ন্ত্রক (মাস্টার্স ফাইনাল) +88029291047
উপ-পরীক্ষানিয়ন্ত্রক (সার্টিফিকেট) +88029291043
অফিস সময় : রবি হতে বৃহস্পতি আনুমানিক সকাল ১০ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত।

NU - Login 13/09/2018

NU তে আবেদন এর পর এসএমএস এর মাধ্যমে কলেজ কর্তৃক আবেদন ফর্ম রিসিভ করার তথ্য বিশ্ববিদ্যালয় হতে জানিয়ে দেয়া হবে.
তবে অনেক সময় এসএমএস আসে না, সে ক্ষেত্রে আবেদনকরি অনলাইন হতে তার ফর্ম রিসিভ এর তথ্য জানতে পারবে.
তার জন্য আপনাকে নিচের লিংক এ যেয়ে APPLICANT লগইন করে নিতে হবে -
HONOURS - http://app8.nu.edu.bd/nu-web/applicantLogin.action?degreeName=Honours
PROFESSIONAL HONOURS - http://app8.nu.edu.bd/nu-web/applicantLogin.action?degreeName=Professional

NU - Login

13/09/2018

১। জীব বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ এরিস্টটল
২। প্রাণী বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ এরিস্টটল
৩। রসায়ন বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ জাবির ইবনে হাইয়ান
৪। পদার্থ বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ আইজ্যাক নিউটন
৫। সমাজ বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ অগাষ্ট কোঁৎ
৬। হিসাব বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ লুকাপ্যাসিওলি
৭। চিকিৎসা বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ ইবনে সিনা
৮। দর্শন শাস্ত্রের জনক কে?
উত্তরঃ সক্রেটিস
৯। ইতিহাসের জনক কে?
উত্তরঃ হেরোডোটাস
১০। ভূগোলের জনক কে?
উত্তরঃ ইরাটস থেনিস
১১। রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
উত্তরঃ এরিস্টটল
১২। অর্থনীতির জনক কে?
উত্তরঃ এডাম স্মিথ
১৩। অংকের জনক কে?
উত্তরঃ আর্কিমিডিস
১৪। বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ থ্যালিস
১৫। মেডিসিনের জনক কে?
উত্তরঃ হিপোক্রটিস
১৬। জ্যামিতির জনক কে?
উত্তরঃ ইউক্লিড
১৭। বীজ গণিতের জনক কে?
উত্তরঃ আল -খাওয়াজমী
১৮। জীবাণু বিদ্যার জনক কে?
উত্তরঃ লুই পাস্তুর
১৯। বিবর্তনবাদ তত্ত্বের জনক কে?
উত্তরঃ চার্লস ডারউইন
২০। সনেটের জনক কে?
উত্তরঃ পের্ত্রাক
২১। সামাজিক বিবর্তনবাদের জনককে?
উত্তরঃ হার্বাট স্পেন্সর
২২। বংশগতি বিদ্যার জনক কে?
উত্তরঃ গ্রেডার জোহান মেনডেল
২৩। শ্রেণীকরণ বিদ্যার জনক কে?
উত্তরঃ কারোলাস লিনিয়াস
২৪। শরীর বিদ্যার জনক কে?
উত্তরঃ উইলিয়াম হার্ভে
২৫। ক্যালকুলাসের জনক কে?
উত্তরঃ আইজ্যাক নিউটন
২৬। বাংলা গদ্যের জনক কে?
উত্তরঃ ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
২৭। বাংলা কবিতার জনক কে?
উত্তরঃ মাইকেল মধুসুদন দত্ত
২৮। বাংলা উপন্যাসের জনক কে?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
২৯। বাংলা নাটকের জনক কে?
উত্তরঃ দীন বন্ধু মিত্র
৩০। বাংলা সনেটের জনক কে?
উত্তরঃ মাইকেল মধু সুদন দত্ত
৩১। ইংরেজী কবিতার জনক কে?
উত্তরঃ খিউ ফ্রে চসার
৩২। মনোবিজ্ঞানের জনক কে?
উত্তরঃ উইলহেম উন্ড
৩৩। বাংলা মুক্তক ছন্দের জনক কে?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
৩৪। বাংলা চলচিত্রের জনক কে?
উত্তরঃ হীরালাল সেন
৩৫। বাংলা গদ্য ছন্দের জনক কে?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
৩৬। আধুনিক রসায়নের জনক কে?
উত্তরঃ জন ডাল্টন
৩৭। আধুনিক গণতন্ত্রের জনক কে?
উত্তরঃ জন লক
৩৮। আধুনিক অর্থনীতির জনক কে?
উত্তরঃ পল স্যমুয়েলসন
৩৯। আধুনিক বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ রজার বেকন
৪০। ইংরেজি নাটকের জনক কে?
উত্তরঃ শেক্সপিয়র

Want your school to be the top-listed School/college in Bogura?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Ward No/18, Fulbari Road
Bogura
5800

Opening Hours

Monday 08:30 - 16:30
Tuesday 08:30 - 16:30
Wednesday 08:30 - 16:30
Thursday 08:30 - 16:30
Saturday 08:30 - 16:30
Sunday 08:30 - 16:30