24/02/2020
Department of sociology,Gov.Azizul haque College,Bogra
all of students can like this page ...
24/02/2020
02/04/2019
06/01/2019
হজরত ইমাম মাহ্দী ও ঈসা (আ:)-এর শুভ আগমন
ডক্টর মুহম্মদ রুহুল আমিন | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম
বর্তমান পৃথিবী যুদ্ধ-বিগ্রহ, দূর্নীতি, হিংসা হানাহানিতে ভরে গেছে। ব্যক্তিগত ও সামাজিক সকল ক্ষেত্রে মানুষের নৈতিক অবক্ষয় আজ চরম পর্যায়ে চলে গেছে। সিরিয়ায় বর্তমানে যে যুদ্ধ চলছে, এই যুদ্ধ বন্ধ করার মত কোন শক্তি পৃথিবীতে নাই। এই যুদ্ধে পৃথিবীর ৮০টি রাষ্ট্র যুক্ত হবে এবং সর্বশেষ এটা তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হবে। হাদিস অনুযায়ী একমাত্র হজরত ইমাম মাহদী (আঃ)-ই পৃথিবীতে মহাশান্তি ফিরিয়ে আনতে পারবেন। তাই ইমাম মাহদী আগমনের ঘটনাটি বর্তমান পৃথিবীর মানুষের জন্য একটি বিরাট ঘটনা। আল্লাহপাকের অশেষ রহমতে আমরা বিস্তর গবেষণার মাধ্যমে ইমাম মাহদীর আগমনের বছরটি খুঁজে পেয়েছি। এজন্য আল্লাহ তায়ালার অশেষ শুকরিয়া আদায় করছি। আখেরী জামানার এই সর্বশ্রেষ্ঠ ঘটনাটি, আল্লাহর হাবীব রাসূলুল্লাহ্ (সাঃ)-এর বংশধরের মধ্য হতে হজরত ইমাম মাহ্দী (আঃ)-এর শুভ আগমনের সেই বহুল প্রতিক্ষীত বছরটি আল্লাহ্ তায়ালার অশেষ রহমতে আমরা আবিষ্কার করে সারা পৃথিবীর মানুষের কল্যাণের জন্য জানিয়ে দিলাম যাতে করে মানুষ সতর্ক ও প্রস্তুতি নিতে পারে, তা না হলে বর্তমান পৃথিবীর আনন্দ উল্লাসে গা ভাসিয়ে দিলে দাজ্জালের ফিতনায় পড়ে জীবন শেষ হয়ে যাবার সম্ভাবনা আছে। এখন সামনে কি কি ঘটনা ঘটবে, দাজ্জালের ফিতনায় পড়ে মানুষ কিভাবে ইমান হারাবে, ঈমাম মাহদী ও ইসা (আঃ)-এর সম্মিলিত প্রচেষ্টায় কিভাবে পৃথিবীতে মহা শান্তি ফিরে আসবে, তা উল্লেখ করা হলঃ
নীচের ৫টি হাদীসে উল্লেখ আছে যে, যে বছর রমজানে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হবে, সেই বছরই ইমাম মাহ্দীর আর্বিভাব হবে। হাদীসে এটাও উল্লেখ আছে যে, মহাবিশ্বের শুরু হতে শেষ পর্যন্ত এরকম চন্দ্র ও সূর্য গ্রহণের ঘটনা মাত্র একটি বছরেই ঘটবে। হাদীসগুলো এইঃ (১) ‘আল বুরহান ফি আলামাতিল মাহদি’ গ্রন্থের ৩৮ পৃষ্ঠায় আল্লামা মুত্তাকি (রঃ) একটি হাদিস উদ্ধৃত করেছেন, রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেন, “যে বছর রমজান মাসের প্রথম দিকে সূর্যগ্রহণএবং রমজান মাসের শেষের দিকে চন্দ্রগ্রহণের ঘটনা ঘটবে, সেই বছরই ইমাম মাহদীর আবির্ভাব হবে।” (২) ‘আল কাওলুল মুখতাছার’ গ্রন্থের ৫৩ পৃষ্ঠায় একটি হাদীস উল্লেখ রয়েছে, রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেন, “যে বছর রমজান মাসে দুটি গ্রহণের ঘটনা অনুষ্ঠিত হবে, সেইবছরইইমাম মাহদীর আবির্ভাব হবে।” (৩) ইমামুল আকবারআলী বিন ওমর আল দারাকুতনির ‘সুনানে দারাকুতনি’ গ্রন্থে একটি হাদিস সঙ্কলিত হয়েছে, মোহাম্মদ ইবনে আলী ইবনে আল হানাফিয়্যাহ (রঃ) বলেছেন, সাইয়্যেদেনা ইমাম মাহদি (আঃ)-এর আবির্ভাবের দুটি নিদর্শন রয়েছে, যা আকাশমন্ডল ও ভ‚মন্ডলসৃষ্টির পর থেকে কখনো দৃষ্টিগোচর হয়নি, নিদর্শন দুটি হলোঃ যে বছর চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ রমজান মাসেই ঘটবে, সেই বছরই ইমাম মাহ্দীর আবির্ভাব হবে।” (৪) ইমাম রব্বানি মুজাদ্দেদী আলফেসানী (রহঃ)-এর ‘মাকতুবাতে রাব্বানী’ (রাব্বানির প্রত্রাবলী)-র ৩৮০ নম্বর পত্রে উল্লেখ করা হয়েছে, “যে বছর রমজান মাসের প্রথমদিকে সূর্যগ্রহণ ঘটবেএবং রমজান মাসের ১৪ তারিখে চন্দ্রগ্রহণ ঘটবে, সেই বছরই ইমাম মাহদীর আবির্ভাব হবে।” (৫) ইমাম কুরতুবী (রঃ) রচিত কিতাব ‘মুখতাছার তাজকিয়াহ্’ গ্রন্থের ৪৪০ পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে যে, সাইয়্যেদেনা ইমাম মাহদী (আঃ)-এর আগমনের পূর্বে দুটি গ্রহণ রমজান মাসেই ঘটবে। (৬) নুয়ায়েম ইবনে হাম্মাদ (রঃ) রচিত ‘কিতাবুল ফিতান’ গ্রন্থে সতর্কতামূলক বাণী উল্লেখ করা হয়েছে, রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেন, “তোমরা যখন রমজান মাসে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের ঘটনা প্রত্যক্ষ করবে, তখন এক বছরের খাদ্য সামগ্রী সংগ্রহ করে রাখবে।”
উপরোক্ত হাদীসগুলোতে বলা হয়েছে, যে বছর রমজান মাসে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হবে সেই বছরই ইমাম মাহাদীর আগমন ঘটবে। সেই বছরটা যে কবে হবে তা আল্লাহপাকের অশেষ রহমতে আমরা দীর্ঘ গবেষণার মাধ্যমে খুঁজে বের করতে পেরেছি। আখেরী জামানার সর্বশ্রেষ্ঠ ঘটনাটি, আল্লাহর হাবীব রাসূলুল্লাহ্ (সাঃ)-এর বংশধরের মধ্য হতে হজরত ইমাম মাহ্দী (আঃ)-এর শুভ আগমনের বছরটি আল্লাহ্ তায়ালা সারা পৃথিবীর মানুষকে জানাতে চান। এজন্য আল্লাহ তায়ালার অশেষ শুকরিয়া আদায় করছি।
এই সালটা আমি কিভাবে বের করেছি সেটা নীচে বর্ণনা করা হলোঃ (১) প্রথমে প্রতি বছর রমজান কোন তারিখে শুরু হবে সেটা বের করেছি। যেমন ২০১৯ সালের রমজান কত তারিখে শুরু হবে, ২০২০ সালে কত তারিখে, ২০২১ সালে কত তারিখে ইত্যাদি। এই ভাবে ২০৫০ সাল পর্যন্ত একটি লিস্ট তৈরী করেছি। (২) প্রতি বছর চন্দ্রগ্রহন ও সূর্যগ্রহন কত তারিখে হবে সেটা বের করার জন্য ঘঅঝঅ-এর ওয়েবসাইট ব্যবহার করেছি যেখানে আগামী ১০০ বছরে কোন বছর কত তারিখে চন্দ্রগ্রহন ও সূর্যগ্রহন হবে-তার ডাটা টেবিল আকারে উল্লেখ আছে। “নাসা” হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান। এই নাসা বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে বড় বড় সরকারী প্রজেক্টের মাধ্যমে নির্ভূলভাবে গবেষণা করে বলতে পারে যে, প্রতি বছর কোন্ তারিখে, কত মিনিটে ও কত সেকেন্ডে চন্দ্র ও সূর্য গ্রহণ হবে।
(৩) এরপর রমজান মাসের তালিকা এবং চন্দ্রগ্রহন ও সূর্যগ্রহনের তালিকা পাশাপাশি রেখে দেখা গেল যে, ২০২৬ সালে যে তারিখে রমজান শুরু হবে সেই তারিখে সূর্যগ্রহন হবে এবং ঐ বছর রজমানের ১৫ তারিখে চন্দ্রগ্রহন হবে। ২০২৬ সালে রমজান শুরু হবে ১৮ই ফেব্রুয়ারী এবং নাসার হিসাব অনুযায়ী ২০২৬ সালে ১৭ই ফেব্রুয়ারী সূর্যগ্রহণ হবে। ঐ বছর রমযানের ১৫ তারিখ পড়ে ৩রা মার্চ। আর নাসার হিসাব অনুযায়ী চন্দ্রগ্রহণ হবে ৩রা মার্চ। অর্থাৎ হাদিস ও নাসার তথ্য অনুযায়ী ২০২৬ সালে ইমাম মাহ্দী (আঃ)-এর আবির্ভাবের সম্ভাবনা সবচেয়ে বেশি। ইমাম মাহ্দী সঠিকভাবে কবে আসবেন-এটা আল্লাহ্পাক ছাড়া কেউ বলতে পারবে না। তবে হাদীসে যে ইঙ্গিতটা উল্লেখ করা আছে, সেই হিসাবে ২০২৬ সালে ইমাম মাহ্দী (আঃ)-এর আবির্ভাবের সম্ভাবনা কতটুকু সেটাই উল্লেখ করেছি মাত্র। সমস্ত জ্ঞানের অধিকারী একমাত্র আল্লাহ্ তায়ালা।copied
সবচেবে বেশি বার বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষায় আগত প্রশ্নগুলো যা প্রতিবাবই আসে। এগুলো জানা থাকলে অন্যদের চেয়ে এগিয়ে থাকবেনই।
১। সুষম খাদ্যের উপাদান কয়টি ? [৩৪, ২৯ , ২৮ তম বিসিএস]
উত্তরঃ ৬টি।
২। পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় কোন প্রাণি ? [৩৪, ২১, ১৬ তম বিসিএস]
উত্তরঃ শুশুক।
৩। ডায়াবেটিকস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হল ? [৩৪,৩০ ২১ তম বিসিএস]
উত্তরঃ চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়।
৪। সংকর ধাতু পিতলের উপাদান কী কী ? [৩৩, ৩২, ৩০, ২৩, ১০তম বিসিএস]
উত্তরঃ তামা ও দস্তা।
৫। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্মচাপ অঞ্চলের দিকে প্রবাহি হয় তাতে কী বায়ু বলে ? [৩২, ১২, ১০তম বিসিএস]
উত্তরঃ নিয়ত বায়ু।
৬। আকাশে বিদ্যুত চমকায় কখন ? [৩১ ২৬, ১২ তম বিসিএস]
উত্তরঃ মেঘের অসংখ্য জলকণা/ বরফকাণার মধ্যে চার্জ সঞ্চিত হলে।
৭। কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদান পদ্ধতিকে কী বলে? [৩১, ৩০ ২৪ তম বিসিএস]
উত্তরঃ ইন্টারনেট।
৮। মানবদেহে সাধারণভাবে কত জোড়া ক্রোমোজম থাকে ? [৩১, ২৬, ১৯, ১১ তম বিসিএস]
উত্তরঃ ২৩ জোড়া।
৯। ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা ? [৩০ ২৪ ২২ তম বিসিএস]
উত্তরঃ এডিস মশা।
১০। রঙ্গিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয় ? [৩০ ২৪, ২২, ১৬ তম বিসিএস]
উত্তরঃ গামা রশ্মি।
১১।গ্রীনহাউজ ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরতর ক্ষতি কী হবে ? [৩০ ,২৬ ২২, ১৯, ১৫ তম বিসিএস]
উত্তরঃ নিম্মভূমি নিমজ্জিত হবে।
১২। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে খরচ কীরূপ হবে ? [৩০, ২৩, ১১ তম বিসিএস]
উত্তরঃ একই খরচ হবে।
১৩। পরমাণুর নিউক্লিয়াসে কী কী থাকে ? [৩৪, ২৩ তম বিসিএস]
উত্তরঃ নিউট্রন ও প্রোটন।
১৪। প্রাণি জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে কী বলে ? [৩৬,৩৪ তম বিসিএস]
উত্তরঃ ইভোলিউশন।
১৫। জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি ? [৩৬, ২৮ তম বিসিএস]
উত্তরঃ আলট্রাভায়োলেট রশ্মি।
গণিতঃ
১৬। ত্রিভুজের দু’টি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ হবে? [পিএসসি নন ক্যাডার জব-’০৩, ’১১, ’১২, ’১৩, ’১৩, ‘১৩]
উত্তরঃ সমকোণী।
১৭। বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে? [৩২, ২৭ তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’১৪, ’১৪, ’১৫, ‘১৫]
উত্তরঃ ৯ গুণ।
১৮। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক-চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ ? [২১তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-০৩, ’০৭, ’১০, ’১১, ’১১, ’১৩, ’১৩, ‘১৪]
উত্তরঃ ১৬ গুণ।
১৯। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ ? [২০তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’০৮, ’১০, ’১১, ’১২, ’১২, ’১৩]
উত্তরঃ ৪ গুণ।
২০। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত হবে? [পিএসসি নন ক্যাডার জব-’০৪, ’০৬, ’০৯, ’১৩, ’১৩, ’১৩, ১৩, ’১৪, ’১৪, ‘১৪]
উত্তরঃ ২২/৭
২১। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী ? [১৪তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’০৩, ’০৭, ’১২, ’১২, ’১৩, ‘১৪]
উত্তরঃ ভূমি ×উচ্চতা।
২২। ১ কুইন্টালে কত কেজি হবে? [১৪তম বিসিএস,[পিএসসি নন ক্যাডার জব-’০৫, ’০৭, ’০৯, ‘১১]
উত্তরঃ ১০০ কেজি।
২৩। কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত? [৩৩তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’০৭, ’০৮, ’১০, ’১২, ’১৩, ‘১৪]
উত্তরঃ ৩৬০⁰
২৪। ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত? [১৮ তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’০৬, ‘১২]
উত্তরঃ ৫০৫০।
২৫। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেন্টিমিটার হলে উহার অতিভুজ কত হবে ? [১৪তম বিসিএস , [পিএসসি নন ক্যাডার জব-’০৬, ‘ ০৯, ’১১, ‘১৩]
উত্তরঃ ৫ সেন্টিমিটার।
২৬। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তবে ক্ষেত্রফল কত হবে? [১৪তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’১০, ’১১, ’১৪, ‘১৪]
উত্তরঃ (√3)/4 a²
২৭। চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে কোনো একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে, চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিলো? [১০, ১২, ২৩, ৩৬ তম বিসিএস]
উত্তরঃ ২০%
২৮। a+b+c = 0 হলে, aᶾ+bᶾ+cᶾ এর মান কত? [১০ ম বিসিএস, নন ক্যাডার জব- ১৬, ১৫, ১৪, ১২]
উত্তরঃ 3abc
২৯। টাকায় ৩টি করে আম ক্রয় করে, টাকায় ২ টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? [১০,২৬, ৩২ তম বিসিএস]
উত্তরঃ ৫০%
৩০। ১ মিটারে কত ইঞ্চি? [ ১১, ২৫ তম বিসিএস, নন ক্যাডার জব-০৫, ০৬, ১১, ১২, ১৫]
উত্তরঃ ৩৯.৩৭ উঞ্চি।
সাধারণ জ্ঞানঃ
৩১। বাঙালী জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠির অন্তর্ভুক্ত ? [৩৬,২৮ তম বিসিএস]
উত্তরঃ অস্ট্রিক।
৩২। ৬ দফা দাবী কত সালে উত্থাপন করা হয় ? [৩৬, ১৩ তম বিসিএস]
উত্তরঃ ১৯৬৬ সালে।
৩৩। IAEA এর সদর দফতর কোথায় ? [৩৬, ২১, ১১ তম বিসিএস]
উত্তরঃ ভিয়েনা।
৩৪। বাংলাদেশের কোন অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলে ? [ ৩৫, ১৫ তম বিসিএস]
উত্তরঃ সিলেট।
৩৫। ’অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’ এর সদর দফতর কোথায় ? [৩৪, ২৪ তম বিসিএস]
উত্তরঃ লন্ডন।
৩৬। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয় ? [৩৪, ২৮তম বিসিএস]
উত্তরঃ ৭ মার্চ ১৯৭৩।
৩৭। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত ? [৩২, ১১ তম বিসিএস]
উত্তরঃ ১০ : ৬।
৩৮। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত ? [৩১, ২২, ১৯, ১৪, ১০ তম বিসিএস]
উত্তরঃ সোনারগাঁও।
৩৯। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় ? [৩১, ২৯, ২২, ১০ তম বিসিএস]
উত্তরঃ ১৯২১ সালে।
৪০। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কী ? [৩০, ১১ তম বিসিএস]
উত্তরঃ বরিশাল।
৪১। বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয় ? [৩০, ২৬ তম বিসিএস]
উত্তরঃ ১০ ডিসেম্বর।
৪২। বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি ? [২৯, ২৮ তম বিসিএস]
উত্তরঃ সেন্টমার্টিন।
৪৩। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছে ? [২৯, ২২, ২০, ১৯, ১৫ তম বিসিএস]
উত্তরঃ ১১ টি।
৪৪। ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয় ? [২৮, ২১, ১০ তম বিসিএস]
উত্তরঃ ১৬১০ সালে।
৪৫। ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত ? [২৭, ২৬ তম বিসিএস]
উত্তরঃ ৫৪৩।
৪৬। বাংলাদেশ কত সালে ইসলামি সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে ? [২৭, ২৬,২২তম বিসিএস]
উত্তরঃ ১৯৭৪ সালে।
৪৭। বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত জন সদস্যের উপস্থিতিতে? [২৫, ২১ তম বিসিএস]
উত্তরঃ ৬০ জন।
৪৮। মধ্যপ্রাচ্যে প্রথম কখন তেল অবরোধ করা হয়েছিলো? [২৫, ১৭ তম বিসিএস]
উত্তরঃ উত্তরঃ ১৯৭৩ সালে।
৪৯। বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত? [২৫, ২৩ তম বিসিএস]
উত্তরঃ ইন্দোনেশিয়া।
৫০। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? [২৪, ১৬ ১৪ তম বিসিএস]
উত্তরঃ কামরুল হাসান।
৫১। বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে? [২৩, ২২ তম বিসিএস]
উত্তরঃ তৈরি পোশাক থেকে।
৫২। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? [২২, ১৪, ১৩তম বিসিএস]
উত্তরঃ লালমনিরহাট জেলায়।
৫৩। সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয়? [২২, ২০ তম বিসিএস]
উত্তরঃ ১৯৮৫ সালে ঢাকায়।
৫৪। বাংলাদেশে কোনো ব্যাক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত ? [২০, ১৯ তম বিসিএস]
উত্তরঃ ১৮ বছর।
৫৫। ’মোনালিসা’ চিত্রটির চিত্রকর কে? [১৮, ১৪ তম বিসিএস]
উত্তরঃ লিওনার্দো দ্যা ভিঞ্চি।
বাংলা
৫৬। শুদ্ধ বানান কোনটি? [১০, ২১ তম বিসিএস]
উত্তরঃ মুমূর্ষু।
৫৭। ‘কবর’ নাটকটির লেখক কে? [১০, ১৮, ২১ তম বিসিএস]
উত্তরঃ মুনীর চৌধুরী।
৫৮। ক্রিয়া পদের মূল অংশকে কী বলে? [১০, ১২ তম বিসিএস]
উত্তরঃ ধাতু।
৫৯। ‘’আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি’’ গানটির রচয়িতা কে? [১০, ১৯ তম বিসিএস]
উত্তরঃ আব্দুল গফফার চৌধুরী।
৬০। বাংলায় কুরআন শরীফের প্রথম অনুবাদক কে? [১০, ১৬ তম বিসিএস]
উত্তরঃ ভাই গিরিশচন্দ্র সেন।
৬১। বাংলা গীতিকবিতায় ‘ভোরের পাখি’ কে? [১১, ১৪ তম বিসিএস]
উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী।
৬২। ‘চাচা কাহিনী’র লেখক কে? [১১, ২৯ তম বিসিএস]
উত্তরঃ সৈয়দ মুজতবা আলী।
৬৩। মধুসূদন দত্ত রচিত ‘বীরঙ্গনা’ কী ধরনের গ্রন্থ? [১২, ৩৬ তম বিসিএস]
উত্তরঃ পত্রকাব্য।
৬৪। রোহিনী কোন উপন্যাসের নায়িকা? [১২, ১৬ তম বিসিএস]
উত্তরঃ কৃষ্ণকান্তের উইল।
৬৫। ‘বীরবল’ কোন লেখকের ছদ্মনাম? [১৪, ১৬, ৩২ তম বিসিএস]
উত্তরঃ প্রমথ চৌধুরী।
৬৬। কোনটি মৌলিক শব্দ? [ ৩৭, ১৪ তম বিসিএস]
উত্তরঃ গোলাপ।
৬৭। ‘সমকাল’ পত্রিকার সম্পাদক কে ছিলেন? [১৫, ১৬, ২৫ তম বিসিএস]
উত্তরঃ সিকান্দ্র আবু জাফর।
৬৮। সাধু ভাষা ও চলিত ভাষার মূল পার্থক্য কোথায়? [১৫, ১৬ তম বিসিএস]
উত্তরঃ ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে।
৬৯। বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়েছে? [১৬, ২৯ তম বিসিএস]
উত্তরঃ ১৯৫৫ সালে।
৭০। ’একুশে ফেব্রুয়ারি’ গ্রন্থের সম্পাদক কে? [১৬, ২০ তম বিসিএস]
উত্তরঃ হাসান হাফিজুর রহমান।
৭১। উপসর্গের সাথে প্রত্যয়ের পার্থক্য কী? [১৭, ২৪ তম বিসিএস]
উত্তরঃ উপসর্গ থাকে শব্দের সামনে আর প্রত্যয় থাকে পেছনে।
৭২। নিত্য মূর্ধন্য-ষ যোগে গঠিত শব্দ কোনটি? [২০, ২৪ তম বিসিএস]
উত্তরঃ আষঢ়।
৭৩। ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ কার রচনা? [২১, ২৪ তম বিসিএস]
উত্তরঃ ড. মুহম্ম্দ শহীদুল্লাহ।
৭৪। ’কল্লোল’ পত্রিকা কোন সালে প্রকাশিত হয়? [২৭, ৩৩ তম বিসিএস]
উত্তরঃ ১৯২৩ সালে। প্রকাশক দীনেশরঞ্জন দাস।
৭৫। ‘পাখি সব করে রব রাত্রি পোহাইল’ এই পঙক্তিটির রচয়িতা কে? [২৬, ২৭ তম বিসিএস]
উত্তরঃ মদনমোহন তর্কালঙ্কার।
প্রাথমিক সহকারী শিক্ষক এবং প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার বিষয়বস্তু বিগত বছরের মতো থাকলেও এবার প্রশ্নের মান উন্নত হবে। আগে লিখিত পরীক্ষায় মাধ্যমিক পর্যায় থেকে প্রশ্ন করা হলেও এবার উচ্চ মাধ্যমিক পর্যায় থেকেও প্রশ্ন আসবে। ৮০ নম্বরের লিখিত এবং ২০ নম্বরের মৌখিক পরীক্ষাসহ মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা নেওয়া হবে বহু নির্বাচনী বা এমসিকিউ পদ্ধতিতে।
প্রশ্ন করা হবে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান-এই চারটি বিষয়ে। প্রতিটি বিষয় থেকে ২০টি করে মোট ৮০টি এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ১। সাবধান, নেগেটিভ মার্কিং মানবণ্টনে পরিবর্তন না এলেও চালু হচ্ছে নেগেটিভ মার্কিং। একটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.২৫ নম্বর। ফলে চারটি প্রশ্নের ভুল উত্তর দিলে ১ নম্বর কাটা যাবে। তাই নিশ্চিত না হয়ে কোনো প্রশ্নের উত্তর দেওয়া ঠিক হবে না। অনেক সময় সঠিক উত্তর জানা থাকলেও বৃত্ত ভরাটের সময় অসাবধানতাবশত ভুল উত্তর দাগিয়ে ফেলেন। একটুখানি সতর্ক হলেই এ ভুল এড়ানো যায়।
এমসিকিউ প্রশ্নের জন্য বরাদ্দ থাকবে ৮০ মিনিট। অর্থাৎ প্রতিটি প্রশ্নে পাওয়া যাবে এক মিনিট। যে প্রশ্নগুলো সহজেই উত্তর করা যায়, তা শুরুতেই দাগিয়ে ফেলতে হবে। কোনো প্রশ্নে বেশি সময় নষ্ট করা যাবে না, কঠিন প্রশ্নগুলো রেখে দিতে হবে পরে উত্তর করার জন্য। অনুমাননির্ভর উত্তরের চেয়ে না দাগানোই ভালো। তবে চারটি অপশনের মধ্যে দুটি ভুল উত্তর বের করতে পারলে বাকি দুটির মধ্যে একটি বেছে নেওয়া যেতে পারে।
জানা প্রশ্নেও অনেকে কোনটির উত্তর করবেন, তা নিয়ে দ্বিধায় থাকেন অনেকে। প্রথমবার যেটি সঠিক বলে মনে হয়, উত্তর সঠিক হওয়ার সম্ভাবনা সেটির বেশি! বিগত বছরগুলোর প্রশ্ন সমাধান করলে কাজে দেবে। নিজেকে যাচাইয়ের জন্য বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নও দেখতে পারেন।
বাংলা সাহিত্য ও ব্যাকরণ
উল্লেখযোগ্য কবি-সাহিত্যিকদের জীবন ও সাহিত্যকর্ম, বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস সম্পর্কে জানতে হবে। গল্প, কবিতা বা উপন্যাসের রচয়িতা থেকে প্রশ্ন বেশি আসে। ব্যাকরণ অংশে শব্দ, পদ, কারক-বিভক্তি, প্রকৃতি-প্রত্যয়, সন্ধি, সমাস, শুদ্ধ বানান পড়তে হবে। পারিভাষিক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, এককথায় প্রকাশ থেকেও প্রশ্ন আসতে পারে। সন্ধি, সমাস, কারক থেকে প্রতিবছরই প্রশ্ন থাকে, এগুলো প্রশ্নে একপলক দেখামাত্রই যেন উত্তর করা যায় সেভাবেই প্রস্তুতি নিতে হবে। এ জন্য বোর্ড প্রণীত নবম-দশম শ্রেণির ব্যাকরণ বইয়ের সব অধ্যায়ের পাঠ এবং উদাহরণ শিখতে পারলে ভালো হয়।
ইংরেজি
বেসিক গ্রামার সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। পড়তে হবে Preposition, Antonym, Synonym, Parts of Speech, Tense, Spelling, Right forms of verb, Transformation, Voice, Narration. সাধারণত Spelling, Right forms of verb, Antonym, Synonym থেকে প্রশ্ন বেশি আসে। বিগত কয়েক বছরের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র দেখলে বেশ ভালো ধারণা পাওয়া যাবে।
চারটি Preposition থেকে শূন্যস্থানে. কোনটি বসবে, গ্রামারের বিচারে কোন বাক্যটি শুদ্ধ, কোনটি সঠিক Indirect Speech-এ ধরনের প্রশ্ন প্রায়ই আসে। অনুশীলনের জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগ গাইড, প্রফেসরস জব সল্যুশন এবং ভালো মানের গ্রামার বই পড়তে পারেন। আর খাতায় গুরুত্বপূর্ণ শব্দ লিখে চর্চা করলে কাজে লাগবে।
গণিত
গণিতের সমাধান বের করতে অনেকে বেশি সময় নিয়ে ফেলেন। এ ক্ষেত্রে সচেতন হতে হবে। পুরনো পাঠ্যক্রমের ষষ্ঠ থেকে অষ্টম ও নবম-দশম শ্রেণির গণিত বই অনুসরণ করতে হবে। দেখে যেতে হবে এইচএসসি পর্যায়ের বইও। সায়েন্টিফিক ক্যালকুলেটর নেওয়া যাবে না। সাধারণ ক্যালকুলেটর নেওয়া গেলেও সময় স্বল্পতার কারণে সব সময় ব্যবহার করতে যাওয়াটা বোকামি।
গণিতের প্রস্তুতি এমনভাবে নিতে হবে যেন মুখে মুখেই অঙ্কের বেশির ভাগ সমাধান করে নেওয়া যায়, বারবার চর্চা করলেই এটা সম্ভব। সুদ-কষা, ঐকিক নিয়ম, লাভ-ক্ষতি, ভগ্নাংশ, ধারাপাত এবং বীজগণিতের প্রথম পর্যায়ের কিছু অঙ্ক থেকে প্রশ্ন আসতে পারে। অনেক সময় দশমিকের গুণ, ভাগ থাকে। জ্যামিতির সাধারণ সূত্র ও সংজ্ঞা থেকেও প্রশ্ন আসে।
সাধারণ জ্ঞান
বাংলাদেশের স্বাধীনতা, অভ্যুদয়ের ইতিহাস, জাতীয় বিষয়াবলি থেকে প্রশ্ন আসে। আন্তর্জাতিক অংশে দক্ষিণ এশিয়া এবং এশিয়া সম্পর্কিত প্রশ্ন বেশি দেখা যায়। খেলাধুলা, আন্তর্জাতিক সংস্থা, পুরস্কার, দিবস ইত্যাদি থেকে প্রশ্ন আসে। সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তিসংশ্লিষ্ট প্রশ্ন যেমন বিভিন্ন আবিস্কার, রোগব্যাধি, বিভিন্ন খাদ্যগুণ, কম্পিউটার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে প্রশ্ন আসতে পারে।
সাধারণ জ্ঞানের প্রস্তুতির জন্য আজকের বিশ্ব, এমপিথ্রি, নতুন বিশ্ব পড়তে পারেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে প্রশ্ন বেশি থাকে। বিশেষত এক বছরের জাতীয় ও আন্তর্জাতিক বিশ্বে ঘটে যাওয়া ঘটনাগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে। এ জন্য পড়তে হবে সাধারণ জ্ঞানবিষয়ক মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট ওয়ার্ল্ড।
মৌখিক পরীক্ষা
লিখিত পরীক্ষায় উত্তীর্ণদেরই শুধু মৌখিক পরীক্ষায় ডাকা হবে। মৌখিক পরীক্ষায় থাকবে ২০ নম্বর। একাডেমিক ফলাফল বা শিক্ষাগত যোগ্যতার ওপর থাকবে ৫ নম্বর। এক্সট্রা কারিকুলাম (নাচ, গান, অভিনয়, আবৃত্তি) এর ওপর বরাদ্দ থাকবে ৫ নম্বর। বাকি ১০ নম্বর থাকবে সাধারণ জ্ঞানের ওপর।
মৌখিক পরীক্ষায় সাধারণ জ্ঞানের জন্য প্রার্থীর নিজ জেলার থানা বা উপজেলার আয়তন, জনসংখ্যা, সংস্কৃতি, জেলার ইতিহাস, রাজনীতি ইত্যাদি সম্পর্কে ধারণা থাকলে ভালো করা যাবে।
* প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভাল ফলাফল করতে হলে বিসিএস প্রিলিমিনারি গাইড পড়তে হবে।
লেখক: ফরিদ আহাম্মদ, সাধারণ সম্পাদক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, নালিতাবাড়ী, শেরপুর।
প্রাথমিকে ১২ হাজার শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনে রাজস্বখাতভুক্ত নতুন করে আরও ১২ হাজার ‘সহকারী শিক্ষক’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পার্বত্য তিন জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান ব্যতীত এ দরখাস্ত আহ্বান করা হয়েছে। সোমবার এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। আগামী ১ আগস্ট সকাল সাড়ে ১০টা থেকে অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হয়ে ৩০ আগস্ট পর্যন্ত চলবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাকরিবিধি অনুযায়ী আবেদনের ক্ষেত্রে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে বাংলাদেশি নাগরিকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এতে পুরুষদের জন্য স্নাতক বা সমমানের দ্বিতীয়/বিভাগ বা শ্রেণিতে পাশ থাকতে হবে। আর নারীদের জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয়/বিভাগ/সমমানে পাশ হতে হবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে dpe.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন কার্যক্রম আগামী ১ আগস্ট সকাল সাড়ে ১০টা থেকে অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হয়ে ৩০ আগস্ট পর্যন্ত চলবে। আবেদন করার পর প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ অফেরতযোগ্য সার্ভিস চার্জসহ ১৬৬ টাকা ৫০ পয়সা যে কোনো টেলিটক মোবাইল নম্বর হতে এসএমএসের মাধ্যমে নির্ধারিত সময়ে পরিশোধ করতে হবে।
ডিপিই সূত্র জানায়, বর্তমানে সারা দেশে প্রায় ৬৪ হাজার ৮২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তার মধ্যে প্রায় ১২ হাজার সহকারী শিক্ষক শূন্য রয়েছে। এ কারণে নতুন করে রাজস্বখাতভুক্ত আরও ১২ হাজার সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পুরনো নিয়োগ বিধিমালা অনুসরণ করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ফলে নারী আবেদনকারীদের ৬০ শতাংশ কোটায় এইচএসসি বা সমমান পাশ এবং পুরুষের জন্য ৪০ শতাংশ কোটায় স্নাতক বা সমমান পাশ রাখা হয়েছে।
ডিপিই’র মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামাল জাগো নিউজকে বলেন, নতুন করে রাজস্ব খাতে প্রায় ১২ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতোমধ্যে শিক্ষক নিয়োগের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে।
তিনি বলেন, নতুন নিয়োগ বিধিমালার কাজ সম্পন্ন না হওয়ায় পুরনো নিয়োগ বিধির আলোকে এই নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হবে। সে অনুযায়ী আগের সব বিষয় বহাল থাকবে। copied
25/04/2018
দেশের ২৫ টি জেলায় আগামি আগামি ৪ মে, ২০১৮ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও টানা কয়েকদিন সরকারি ছুটি থাকার কারনে তা পরিবর্তন করে আগামি ১১ মে, ২০১৮ করা হয়েছে।
আজ সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বিকাল আড়ায় টায় সভা ডাকা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে আজকের সভায় দ্বিতীয় ধাপের পরীক্ষার প্রস্তুতি-সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
সভা শেষে এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ এফ এম মনজুর কাদির বলেন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামি ৪ মে আয়োজনের কথা থাকলেও তা পরিবর্তন করে ১১ মে প্রস্তাব করা হয়েছে। উক্ত সময়ের মধ্যে যদি প্রাথমিক শিক্ষক অধিদফতর ও জেলা পর্যায়ে সব প্রস্তুতি সম্পন্ন হয়, তাহলে ১১ মে পরীক্ষা হবে। এছাড়া আরও দুই-একদিন পেছানোর প্রস্তাব করা হয় সভায়।
এ বিষয়ে ডিপিই’র অতিরিক্ত মহাপরিচালক মো. রমজান আলী বলেন, দ্বিতীয় ধাপে ২৫টি জেলায় শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ১১ মে এ পরীক্ষা আয়োজন করতে মন্ত্রণালয় প্রস্তুতি নিতে বলেছে। দ্বিতীয় ধাপের পরীক্ষার পর তৃতীয় ধাপের সময় চূড়ান্ত করা হবে।
মহাপরিচালক মো. রমজান আলী আরও জানান-” সভায় আগামী মে মাসের মধ্যে সব জেলায় নিয়োগের লিখিত পরীক্ষা শেষ করতে বলা হয়েছে। পরবর্তী দুই মাসের মধ্যে মৌখিক পরীক্ষা আয়োজন করা হবে। এছাড়া সুষ্ঠুভাবে নিয়োগ পরীক্ষা আয়োজন, নিরাপত্তা জোরদার ও দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা ও ফল প্রকাশের বিষয় নিয়ে সভায় আলোচনা হয়েছে বলে অতিরিক্ত মহাপরিচালক জানান।
তিনি আরও জানান, ওএমআর শিট পূরণের নির্দেশনাবলী ও পরীক্ষা-সংক্রান্ত অন্যান্য তথ্য www.dpe.gov.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে।
উল্লেখ্য, এর আগে গত ২০ শে এপ্রিল ২০১৮ ইং তারিখে দেশের ১২ টি জেলায় এই পরীক্ষার প্রথম ধাপ অনুষ্ঠিত হয়েছে।
যেসব জেলায় পরীক্ষা সম্পন্ন হয়েছে:
মেহেরপুর, নড়াইল, চুয়াডাঙ্গা, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, নারায়ণগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, ফেনী, লক্ষ্মীপুর এবং জয়পুরহাট। পরবর্তীতে ধাপে ধাপে বাকি জেলাগুলোতে পরীক্ষা নেয়া হবে।
৪ তারিখ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ধরন:
সহকারী শিক্ষক পদে পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এমসিকিউ এই পরীক্ষার পূর্ণমান হবে ৮০ নম্বর। মোট ৮০টি এমসিকিউ। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য ১ নম্বর, আর ভুল উত্তরের জন্য .২৫ নম্বর করে কাটা হবে। পরীক্ষার সময় ১ ঘণ্টা ২০ মিনিট |
Directorate of Primary Education-Peoples Republic of Bangladesh | প্রাথমিক শিক্ষা অধিদপ্তর-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার Directorate of Primary Education (Bengali: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর) works to set a society which ensure primary education rights for every child in Bangladesh.
৩৮ তম বিসিএস রঙ্গ
******************
মোট পদ ২০২৪
এলিয়েনদের জন্য ১১৩৪
অভাগাদের জন্য ৮৯০
মোট আবেদনকারী ৩ লক্ষ ৯৫ হাজার।
এলিয়েন আবেদনকারী ৬ হাজার ( পদ প্রতি ৬ জন আবেদনকারী)
অভাগা আবেদনকারী ৩ লক্ষ ৮৯ হাজার ( পদ প্রতি ৬৩৮ জন আবেদনকারী)
এলিয়েন বলে কথা!
৭১ এর হাতিয়ার,
গর্জে উঠুক আরেকবার।।
01/02/2018
█▒▒▒ রুটিন ▒▒▒█
এতদ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের (২০১৩-১৪) ২০১৭ সালের চতুর্থ বর্ষ অনার্স পরীক্ষার্থীদের পরীক্ষা নিম্নোক্ত তারিখ ও সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে।কোন কারণ দর্শানো ব্যতিরেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়সূচী পরিবর্তন করতে পারবেন।
পরীক্ষা আরম্ভের সময়ঃ- বেলা ১ঃ০০ টা
৪র্থ বর্ষের রেজাল্টের কোন তথ্য পাওয়া যায়নি
তবে,
আপডেট তথ্য পেলে সাথে সাথে জানিয়ে দিবো।
(১) এসএমএসঃ
NU H4 Reg লিখে 16222তে পাঠাতে হবে।
(২) অনলাইনঃ
রেজাল্ট লিংক www. nu .edu. bd/ results
(৩) GPA
৪র্থ বর্ষের মোট পয়েন্টকে গড় করলে জিপিএ পাবে।
(৪) CGPA
১ম, ২য়, ৩য়&৪র্থ বর্ষের গড় পেয়েন্ট হলোCGPA
(৫) অনার্সে পাশঃ
১ম থেকে৪র্থ বর্ষ পর্যন্ত সব কোর্সে পাস করতে হবে
(৬)৪র্থ বর্ষের সব কোর্সে পাস করলে gpa পাশ আসবে
কিন্তু অন্য বর্ষের যে কোন কোর্সে ফেল থাকলে তখন gpa আসলেও আর cgpa আসবে না।
(৭) রেজাল্টের পরে কোন বিষয়ে ফেল থাকলে,
তা পরে ইম্প্রুভমেন্ট দিয়ে পাশ করতে হবে।
(৮) ৪র্থ বর্ষের রেজাল্টে সিজিপিএ রেজাল্ট আসলে এর পরে গ্রেড বাড়ানোর জন্য আর ইপ্রুভমেন্ট দেয়া যাবে না, শুধু ফেল বিষয়ের জন্য রিটেক দিতে হবে।
(৯) রিটেক/ইম্প্রুভমেন্ট দিলে ইরেগুলার হয় না।
(১০) রেজিস্ট্রিশন মেয়াদে অবশ্যই সকল বিষয়ে পাশ করতে হবে, নতুবা অনার্স সনদ পাবে না।
(১১) অনার্সে রেজিষ্ট্রিশনের মেয়াদ ৭বছর।
(১২) যদি কোর্সে ফেল থাকে সে ক্ষেত্রে
রেজাল্ট ২.০০ থাকা সাপেক্ষে ডিগ্রী সনদ দিবে।
(১৩) ২.২৫ থেকে ২.৯৯ রেজাল্টর দ্বিতীয় বিভাগ,
& ৩.০০ থেকে ৪.০০ রেজাল্ট ১ম বিভাগ।
(১৪) অনার্সে সব কোর্সে পাশ না থাকলে মাষ্টার্সে ভর্তি হওয়া যাবে না।
(১৫) অনার্স পাশ করার পর মাষ্টার্স ১ বছর।
এছাড়া তুমি যদি আশানুরূর রেজাল্ট পাও,
তাহলে পুননিরীক্ষনের জন্য আবেদন করতে পারে।
আবেদন ফি প্রতি বিষয় ৮০০ টাকা,
পরবর্তী আপডেট পেতে পেজে সক্রিয় থাকুন।
Click here to claim your Sponsored Listing.