Sun Moon KG School

Sun Moon KG School সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের অগ্রাধিকার...

সান-মুন কেজি স্কুল-এর "অভিভাবক সমাবেশ ২০২৬" সফলভাবে সম্পন্ন!আনন্দের সাথে জানাচ্ছি যে, গত ১ আগস্ট ২০২৬ (শনিবার) টিএমএসএস ...
06/08/2026

সান-মুন কেজি স্কুল-এর "অভিভাবক সমাবেশ ২০২৬" সফলভাবে সম্পন্ন!

আনন্দের সাথে জানাচ্ছি যে, গত ১ আগস্ট ২০২৬ (শনিবার) টিএমএসএস বিনোদন জগৎ-এ অনুষ্ঠিত হলো সান-মুন কেজি স্কুলের "অভিভাবক সমাবেশ ২০২৬"। সম্মানিত অভিভাবকবৃন্দ, অতিথি এবং শুভানুধ্যায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি হয়ে উঠেছিল প্রাণবন্ত ও সাফল্যমণ্ডিত।

অনুষ্ঠানে শিক্ষা কার্যক্রমের অগ্রগতি, শিশুদের মানসিক বিকাশ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জনাব আলহাজ্ব মাওঃ মোঃ রফিকুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক, সান-মুন কেজি স্কুল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রেজাউল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, বগুড়া সদর, বগুড়া।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (১) জনাব সৈয়দ মোস্তফা কামাল, সাবেক ভাইস প্রিন্সিপাল, আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, বগুড়া এবং (২) জনাব মাওঃ মোঃ শাহ্ আলম, প্রিন্সিপাল ইনচার্জ, তানযীমুল উম্মাহ মাদ্রাসা, উপশহর শাখা, বগুড়া।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে যাদের সার্বিক সহযোগিতা ও উপস্থিতি ছিল, তাদের প্রতি আমাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

ধন্যবাদান্তে:
সান-মুন (এম.এস. এডু: সেন্টার) কে.জি. স্কুল
ঘোড়াধাপ বন্দর, হাজরাদিঘী, বগুড়া সদর, বগুড়া।


#অভিভাবক_সমাবেশ


সান-মুন কেজি স্কুলের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা।
27/05/2026

সান-মুন কেজি স্কুলের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা।





ঈদ-উল-ফিতর মোবারক 🌙🌙
20/03/2026

ঈদ-উল-ফিতর মোবারক 🌙🌙



প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ুক অমর একুশ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা।
21/02/2026

প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ুক অমর একুশ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা।

পবিত্র রমজানুল মোবারক। সিয়াম সাধনার এই মাস আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি, শুদ্ধি ও সংযম। সান-মুন কে.জি. স্কুল-এর প...
19/02/2026

পবিত্র রমজানুল মোবারক। সিয়াম সাধনার এই মাস আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি, শুদ্ধি ও সংযম। সান-মুন কে.জি. স্কুল-এর পক্ষ থেকে সবাইকে রমজানের শুভেচ্ছা।"

বইয়ের ঘ্রাণে মুখর নতুন শিক্ষার্থী ও বই উৎসব। 📖📖আলহামদুলিল্লাহ, ২০২৬ ইং শিক্ষাবর্ষের সকল ছাত্র/ছাত্রীদের মাঝে বই বিতরণ সম...
01/01/2026

বইয়ের ঘ্রাণে মুখর নতুন শিক্ষার্থী ও বই উৎসব। 📖📖
আলহামদুলিল্লাহ, ২০২৬ ইং শিক্ষাবর্ষের সকল ছাত্র/ছাত্রীদের মাঝে বই বিতরণ সম্পন্ন হলো। 🥰
শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন অত্র প্রতিষ্ঠানের- প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম ও প্রধান শিক্ষক মোঃ রঞ্জু মিয়া।




#বইউৎসব

২০২৫ শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মূল্যায়ন পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ
01/12/2025

২০২৫ শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মূল্যায়ন পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ




আন্তঃস্কুল চিত্রাঙ্গন প্রতিযোগিতা-২০২৫বিজয়ী শিক্ষার্থীবৃন্দ ও তাদের অঙ্কনচিত্র
28/11/2025

আন্তঃস্কুল চিত্রাঙ্গন প্রতিযোগিতা-২০২৫
বিজয়ী শিক্ষার্থীবৃন্দ ও তাদের অঙ্কনচিত্র




ভর্তি চলছে!   ভর্তি চলছে!!২০২৬ইং শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।ভর্তি চলবে: ১৫ই নভেম্বর হতে ১৫ই ডিসেম্বর পর্যন্...
22/11/2025

ভর্তি চলছে! ভর্তি চলছে!!
২০২৬ইং শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
ভর্তি চলবে: ১৫ই নভেম্বর হতে ১৫ই ডিসেম্বর পর্যন্ত।
ক্লাস শুরু: ১লা জানুয়ারি-২০২৬ইং থেকে।

যোগাযোগ:
সান-মুন (এম.এস.এডু: সেন্টার) কেজি স্কুল
ঘোড়াধাপ বন্দর, হাজরাদিঘী, বগুড়া সদর, বগুড়া।
মোবা: ০১৯২২-৫৮৭৭৬৫







অভিভাবক সমাবেশ ও প্রাক্তন শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান 2025 ইং। প্রাক্তন শিক্ষার্থীদের হাতে সংবর্ধনাসূচক ক্রেস্ট তুলে দে...
12/07/2025

অভিভাবক সমাবেশ ও প্রাক্তন শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান 2025 ইং।

প্রাক্তন শিক্ষার্থীদের হাতে সংবর্ধনাসূচক ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি জনাব সৈয়দ মোস্তফা কামাল, সাবেক উপাধ্যক্ষ- আর্মড পুলিশ ব্যাটালিয়ান পাবলিক স্কুল এন্ড কলেজ, বগুড়া। অনুষ্ঠানটি সভাপতিত্ত্ব করেন Sun Moon KG School এর প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মাওঃ মোঃ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি জনাব মাও: মো: শাহ্ আলম , প্রিন্সিপাল ইনচার্জ- তানযীমুল উম্মাহ মাদরাসা, উপশহর শাখা বগুড়া।
আমন্ত্রিত অতিথি জনাব মো: ফেরদাউসুর রহমান, কোষাধ্যক্ষ- সাংবাদিক ইউনিয়ন বগুড়া।
এছাড়াও অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন Suun-Moon KG School এর প্রধান শিক্ষক, জনাব মোঃ রঞ্জু মিয়া (রেজভী)। ও উদ্যেক্তা হাফেজ মাও: মো: সামাউল হোসাইন আশিক। ।





Address

Ghoradhap Bondor, Hazradighi, Bogura Sadar
Bogura

Telephone

+8801708712879

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sun Moon KG School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sun Moon KG School:

Shortcuts

Share

Category