24/07/2026
জয়লা জুয়ান ডিগ্রী কলেজ
Joylajuan Degree College, Sherpur, Bogura, Bangladesh (Official Page)
🎓 Joylajuan Degree College (Education Family) = জয়লা জুয়ান ডিগ্রী কলেজ
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত | EIIN: 119806 | কলেজ কোড: 7609053201
📞 কলেজ অফিস ফোন: 01309-119806
---
"শিক্ষাই শক্তি, ঐক্যই আমাদের পরিচয়" — এই মূলমন্ত্রকে ধারণ করে গঠিত হয়েছে জয়লাজুয়ান ডিগ্রী কলেজের অনলাইন প্ল্যাটফর্ম এবং গ্রুপ নামঃ "Joylajuan Degree College (Education Family)"।
এটি একটি আন্তরিক ও সম্মিলিত উদ্যোগ, যেখানে
24/07/2026
21/07/2026
📘 কলেজ পরিচিতি : জয়লাজুয়ান ডিগ্রী কলেজ, শেরপুর, বগুড়া।
স্থাপিত : ৫ জানুয়ারি ১৯৯৪ খ্রি.
বাংলাদেশের উত্তর জনপদের প্রাণকেন্দ্র ও প্রবেশদ্বার, শিল্পনগরী এবং প্রাচীন রাজধানী পুন্ড্রবর্ধন (পুন্ড্রনগরী) খ্যাত বগুড়া জেলার ঐতিহ্যবাহী শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের ঐতিহ্যবাহী জয়লাজুয়ান বটতলা বাজার সংলগ্ন মনোরম গ্রামীণ পরিবেশে অবস্থিত জয়লাজুয়ান ডিগ্রী কলেজ, শেরপুর, বগুড়া। কলেজটি মির্জাপুর বাসস্ট্যান্ড–জয়লাজুয়ান ডিগ্রী কলেজ রোড-এর পাশে অবস্থিত হওয়ায় যাতায়াত ব্যবস্থা সহজ ও সুবিধাজনক।
১৯৯৪ সালের ৫ জানুয়ারি প্রতিষ্ঠিত এ কলেজটি বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। কলেজটি ৭ সেপ্টেম্বর ১৯৯৫ (শিক্ষাবর্ষ ১৯৯৪–১৯৯৫) তারিখে উচ্চমাধ্যমিক পর্যায়ে প্রথম স্বীকৃতি লাভ করে এবং ২৯ জুন ১৯৯৯ (শিক্ষাবর্ষ ১৯৯৯–২০০০) তারিখে স্নাতক (পাস) পর্যায়ে প্রথম স্বীকৃতি অর্জন করে। পরবর্তীতে ৮ মার্চ ১৯৯৮ তারিখে উচ্চমাধ্যমিক এবং ১ সেপ্টেম্বর ১৯৯৯ তারিখে স্নাতক (পাস) পর্যায়ে সরকার কর্তৃক এমপিওভুক্ত হয়। কলেজের EIIN নম্বর: ১১৯৮০৬।
কলেজে উচ্চমাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় পাঠদান করা হয়। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (পাস) পর্যায়ে বিএ (Bachelor of Arts) এবং বিএসএস (Bachelor of Social Science) কোর্স পরিচালিত হয়। এটি একটি সহশিক্ষা (Co-education) প্রতিষ্ঠান।
প্রায় ১০ বিঘা আয়তনের সবুজ ও মনোরম ক্যাম্পাসে রয়েছে আমান উল্লাহ খান মিলনায়তন, সাংস্কৃতিক মঞ্চ, সমৃদ্ধ গ্রন্থাগার, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, আইসিটি ও মনোবিজ্ঞান বিষয়ের সুসজ্জিত ল্যাবরেটরি, ক্যাফেটেরিয়া/ক্যান্টিনসহ শিক্ষার অনুকূল আধুনিক অবকাঠামো। বর্তমানে কলেজটিতে প্রায় ৭৫০ জন শিক্ষার্থী অধ্যয়নরত।
কলেজটির প্রতিষ্ঠাতা মরহুম আমান উল্লাহ খান—সাবেক জাতীয় সংসদ সদস্য, প্রখ্যাত রাজনীতিবিদ, সাংবাদিক এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তাঁর দূরদর্শী নেতৃত্ব, শিক্ষা-অনুরাগ এবং সমাজকল্যাণমূলক উদ্যোগের ফলেই এ অঞ্চলে উচ্চশিক্ষার বিকাশে জয়লাজুয়ান ডিগ্রী কলেজ, শেরপুর, বগুড়া একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে কলেজটি শিক্ষা, নৈতিক মূল্যবোধ, সাংস্কৃতিক চর্চা এবং মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
তথ্যসূত্র :
১। জয়লাজুয়ান ডিগ্রী কলেজ।
২। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী।
৩। জাতীয় বিশ্ববিদ্যালয়।
৪। বাংলাদেশের জাতীয় ও স্থানীয় সংবাদপত্র।
16/07/2026
জুলাই শহীদ দিবস-২০২৬ পালন
জয়লাজুয়ান ডিগ্রী কলেজ, শেরপুর, বগুড়া।
১৬ জুলাই ২০২৬, সরকারি নির্দেশনা অনুযায়ী জয়লাজুয়ান ডিগ্রী কলেজে যথাযোগ্য মর্যাদায় 'জুলাই শহীদ দিবস' পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে কলেজে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পরে কলেজের শিক্ষক মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম-এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৪ সালের জুলাই মাসের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও কোটা সংস্কার আন্দোলনে শহীদ হওয়া শিক্ষার্থী ও সাধারণ মানুষের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এ সময় শহীদদের অবদান, দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নতুন প্রজন্মের দায়িত্ব সম্পর্কে বক্তব্য প্রদান করা হয়।
আলোচনা সভা শেষে জুলাই শহীদদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও বিনম্র সম্মান।
15/07/2026
জয়লাজুয়ান ডিগ্রী কলেজের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন।
১৫ জুলাই ২০২৬ খ্রি. সরকারি অর্থায়নে বাস্তবায়নাধীন জয়লাজুয়ান ডিগ্রী কলেজ, শেরপুর, বগুড়া-এর ক্যাম্পাস (কলেজ সংরক্ষিত এলাকা) মাটি ভরাট ও সংস্কার কাজ পরিদর্শন করেন জনাব মোঃ আব্দুল জব্বার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (PIO), শেরপুর, বগুড়া।
পরিদর্শনকালে তিনি কলেজ অর্থায়নে নির্মাণাধীন অর্ধনির্মিত ক্যাফেটেরিয়া, প্রস্তাবিত কলেজ বাউন্ডারি প্রাচীর নির্মাণ স্থান, কলেজ ক্যাম্পাসের উত্তর পাশে অবস্থিত কলেজের প্রায় ২৮ শতাংশ জমি যেখানে প্রস্তাবিত ৪ তলা একাডেমিক ভবন ও প্রস্তাবিত আইসিটি ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে, তা পরিদর্শন করেন। এছাড়াও তিনি কলেজের বর্তমান গ্রন্থাগার (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগ) এবং আইসিটি বিভাগ ও আইসিটি ল্যাব পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে কলেজের শিক্ষক মিলনায়তনে সার্বিক উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ অবকাঠামোগত পরিকল্পনা বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন— জনাব ভিপি মোঃ রফিকুল ইসলাম (মিন্টু) প্রাক্তন সভাপতি, কলেজ গভর্নিং বডি, জনাব মোঃ শহীদুল ইসলাম অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), জনাব মোঃ আবু হাসান, প্যানেল চেয়ারম্যান (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) সুঘাট ইউনিয়ন, কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আধুনিক, নান্দনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার পরিবেশ গড়ে তুলতে জয়লাজুয়ান ডিগ্রী কলেজ অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে।
12/07/2026
বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন।
১২ জুলাই ২০২৬খ্রি. জয়লাজুয়ান ডিগ্রী কলেজ, শেরপুর, বগুড়া এর ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে আমানউল্লাহ খান মিলনায়তন (কলেজ হল রুম), ভূগোল বিভাগ এবং গ্রন্থাগার (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগ)-এর সামনে ফুলের গাছ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব মোঃ শহীদুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Address
Bogura
5840