03/09/2026
আজ ০৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নসরতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ফাইনাল ফুটবল খেলায় যুব রেড ক্রিসেন্টের ১৫ জন সদস্য স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেছে।
উক্ত অনুষ্ঠানে আমাদের সদস্যরা খেলোয়াড়দের মাঝে পানি সরবরাহ, মাঠের আশেপাশে শৃঙ্খলা বজায় রাখা এবং দর্শকদের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতিতে সহযোগিতা করার জন্য সদস্যরা প্রস্তুত ছিল।
একটি সুন্দর, নিরাপদ ও সুশৃঙ্খল ক্রীড়া অনুষ্ঠান সম্পন্ন করতে আমাদের সদস্যদের আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।
স্বেচ্ছাসেবায় আমরা, মানবতার পাশে আমরা। ❤️