25/08/2026
ঐতিহাসিক মাঠ, আর একরাশ আক্ষেপ!
আশেপাশের সব জায়গায় এখন জমজমাট টুর্নামেন্ট চলে। অথচ গাংনগরের মতো জায়গায় এত বড় মাঠ থাকার পরেও কোনো খেলা নেই! একটা সময় এই মাঠে জমজমাট ফুটবল লড়াই হতো, দূর-দূরান্ত থেকে দর্শকরা আসতেন খেলা দেখতে।
ফুটবলের এই চারণভূমি থেকেই বেড়ে উঠেছেন মরহুম আফতাব হোসেন ও শাহিনুর কবির শিমুল; থেকে শুরু করে জাতীয় দলের Nabib Newaj Jibon দেশ সেরা লীগে খেলা Munnu ও Nur Alam এমনকি বর্তমান প্রজন্মের Md Rashed , Mohammad Ab Hakim Mondol , Ebrahim Kholilullah সহ অনেক খেলোয়াড়।
অথচ ঐতিহ্যবাহী এই মাঠটি এখন অযত্ন আর অবহেলায় পড়ে থাকে বেশিরভাগ সময়! প্রতিবছর এখানে মেলা, গরু-ছাগলের হাট বসে; অন্যদিকে অখ্যাত সব মাঠে বড় বড় টুর্নামেন্ট চলে।
গাংনগরে চায়ের কাপে ঝড় তোলা অনেক নেতা থাকলেও, এলাকার জন্য স্থায়ী কিছু আদায় করে নেওয়ার অভাব সেই দীর্ঘকাল থেকে। আমরা আশা করি এই অভাব এবার ঘুচবে। ফুটবলের জন্য আদর্শ মাঠ হিসেবে গড়ে উঠবে।
বর্তমানে আমাদের জনবান্ধব প্রতিমন্ত্রী ক্ষমতায় থাকার পরেও যদি আমরা এই উন্নয়নের সুযোগ কাজে লাগাতে না পারি, তবে এটি হবে আমাদের জন্য এক চরম ব্যর্থতা!