বেজোড়া উচ্চ বিদ্যালয়, শাজাহানপুর, বগুড়া / Bejora High School, Bogura.

  • Home
  • Bangladesh
  • Bogura
  • বেজোড়া উচ্চ বিদ্যালয়, শাজাহানপুর, বগুড়া / Bejora High School, Bogura.

বেজোড়া উচ্চ বিদ্যালয়, শাজাহানপুর, বগুড়া / Bejora High School, Bogura. An educational page for always helping the student so that they can prosper in life.

বেজোড়া উচ্চ বিদ্যালয়ের নব নির্বাচিত এ্যাডহক কমিটির সম্মানিত সভাপতি মোঃ শাহিন আহমেদকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন বিদ্যালয়ের...
21/06/2026

বেজোড়া উচ্চ বিদ্যালয়ের নব নির্বাচিত এ্যাডহক কমিটির সম্মানিত সভাপতি মোঃ শাহিন আহমেদকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সফল সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন সহ বিদ্যালয়ের শুভাকাঙ্খীগণ।।।

২০০৫ ব্যাচের সফলতার খন্ড চিত্র। বিশেষ করে আমার ছোট ভাই আশিক রানার পরিশ্রম অবিসংবাদিত।🌹🌹এই পেইজের পক্ষ থেকে আন্তরিক অভিনন...
20/06/2026

২০০৫ ব্যাচের সফলতার খন্ড চিত্র।
বিশেষ করে আমার ছোট ভাই আশিক রানার পরিশ্রম অবিসংবাদিত।
🌹🌹এই পেইজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন 🌹🌹

‘‘পোকায় ধরা মা’’         শামীমা জিতু মৃত্যুর ঝুঁকি আছে জেনেওযেই অনাগত সন্তানের জন্য ধীরে ধীরে মা হয়ে ওঠা;প্রতিটি ক্ষন হয়...
02/06/2026

‘‘পোকায় ধরা মা’’

শামীমা জিতু

মৃত্যুর ঝুঁকি আছে জেনেও
যেই অনাগত সন্তানের জন্য
ধীরে ধীরে মা হয়ে ওঠা;
প্রতিটি ক্ষন হয় আনন্দের আর উচ্ছ্বাসের!!
তবে আমৃত্যু সেই সন্তানের
মা হয়ে থাকাটা কেন বিষাদের??

মা চেয়েছিল, বাছা মানুষ হবে দামী;
গড়বে বাড়ি, চড়বে গাড়ি, নাম কুড়াবে ভারী।
শেষমেশ সবই হলো, দায়ও ফুরালো;
কেবল মায়ের সাথেই রয়ে গেল,
সাত জনমের আড়ি!!

যে মা আগলে রাখতো বুকের মাঝে,
সহজে নামতে দিত না মাটিতে;
পাছে বাছা, পোকামাকড় ছোয়।
সে মা মারা গেছে- আজ সাতদিন!
পোকায় ধরেছে; অথচ জানলো না কেউ!!

উচ্চশিক্ষায় বড়ো হয়ে, মায়ের ত্যাগ সব ভুলিয়ে,
যদি শেষ বয়সে সন্তানের মাকে ছাড়তে হয়;
ধিক সে শিক্ষা! ধিক সে সন্তান!
হোক না তবে "মা" ভক্ত-অশিক্ষিতের জয়!!



✍️ কলমে ~ শামীমা জিতু
একজন মা😥
০২/০৬/২০২৬

২০০৫ ব্যাচের শিক্ষার্থীদের খন্ড চিত্র
31/05/2026

২০০৫ ব্যাচের শিক্ষার্থীদের খন্ড চিত্র

30/05/2026
আলহামদুলিল্লাহ!!!! বেজোড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে শ্রদ্ধেয় শাহিন মামাকে নির্বাচিত করা হয়েছে।এই গুরুত্ব...
24/05/2026

আলহামদুলিল্লাহ!!!!

বেজোড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে শ্রদ্ধেয় শাহিন মামাকে নির্বাচিত করা হয়েছে।

এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি—
বগুড়া-৭ (গাবতলি–শাজাহানপুর) আসনের মাননীয় সংসদ সদস্য মোর্শেদ মিল্টন ভাইকে,
এবং বগুড়া শহর বিএনপির সম্মানিত সভাপতি হিরু ভাই ও সাধারণ সম্পাদক মনি ভাই এবং গাবতলী উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আরভিল আহমেদ খোকন মামা ও ২১ নং ওয়ার্ড বিএনপির সকল নেতৃবৃন্দ ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারী, অভিভাবক সদস্য সহ আপনাদের আস্থা, সহযোগিতা এবং সদয় মনোভাবের জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ।

ইনশাআল্লাহ, তাঁর উপর অর্পিত দায়িত্ব তিঁনি যেনো সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে পালন করতে পারেন।

সবাই দোয়া করবেন যেনো- শিক্ষার মানোন্নয়নে এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে পারেন
🌹🌹শুভেচ্ছান্তে🌹🌹
আবুল কালাম আজাদ
সাবেক সহকারী শিক্ষক
বেজোড়া উচ্চ বিদ্যালয়

সঠিক সিদ্ধান্ত........
07/10/2025

সঠিক সিদ্ধান্ত........

মহান আল্লাহ জান্নাত দান করুন ।পৃথিবীতে এমন ঘটনা বিরল ।নিজের জীবনের বিনিময়ে এক মা তার বিশ জন সন্তানের জীবন বাঁচানোর জন্য ...
23/07/2025

মহান আল্লাহ জান্নাত দান করুন ।
পৃথিবীতে এমন ঘটনা বিরল ।নিজের জীবনের বিনিময়ে এক মা তার বিশ জন সন্তানের জীবন বাঁচানোর জন্য যে লড়াই করেছেন তা সত্যিই বিরল ।আপনাকে দেশের মানুষ না চিনলেও ভিন্ন দেশের মানুষ আপনাকে চিনতে ভুল করেন নি ।
আমি শুধু এতটুকু বলতে চাই আপনি মহান একজন মমতাময়ী মা ,মা জাতির গর্ব,অহংকার ।আপনি বেঁচে থাকবেন হাজার বছর ।
মহান আল্লাহ আপনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন ।

আমি মাইলস্টোনের হায়দার আলী ভবনের একজন শিক্ষিকা। আপনাদের কে দুইহাত জোর করে বলছি ভুল তথ্য ছড়াবেন না। আমিও আগুনের মধ্যে আটক...
23/07/2025

আমি মাইলস্টোনের হায়দার আলী ভবনের একজন শিক্ষিকা। আপনাদের কে দুইহাত জোর করে বলছি ভুল তথ্য ছড়াবেন না। আমিও আগুনের মধ্যে আটকা পড়েছিলাম আমার চেয়ে বেশি আপনারা ফেসবুকবাসী জানবেন না তাইনা?

স্কুল ছুটি হয় দুপুর ১ টায়, আমি ঠিক তার এক থেকে দুই মিনিটে স্কাই সেকশনে ঢুকে দেখি ওখানে শুধু একটা বাচ্চা দাঁড়ানো।কেউ ছিলোনা সবাই চলে গেছিলো।আপনারা জানেন না ছুটির সময় হলে বাচ্চারা তিন চার মিনিট আগে থেকেই কিভাবে ব্যাগ কাঁধে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে বাসায় যাওয়ার জন্য এবং আমি চলে আসার পর অভিভাবক আসেনি বলে আবার স্কাই এ কিছু বাচ্চা ঢুকেছিলো তাদেরকেও আমাদের আরেকজন টিচার ক্লাস থেকে নিয়ে অন্য সেকশনে বসায়।

এরপরেও আবার কয়েকজন(৫ -৬ জন) ঢুকেছিলো তাদেরকেই আমরা হারিয়ে ফেলেছি।বা যারা করিডোরে,দোলনায় খেলছিলো বা সিঁড়িঘরে ছোটাছুটি করছিলো।বা ওই মুহুর্তে ওই জায়গায় কাকতালীয় ভাবে ছিলো।(এদের সংখ্যা অনিশ্চিত)

এরপর আসেন এ ওখানে বাচ্চার সংখ্যা (৮-১০) স্কাই এর চেয়ে বেশি ছিলো।আমার ধারনা মাহরীন মিস,মাসুকা মিস ও মাহ্ফুজা মিস ওখান থেকেই বাচ্চা বের করার চেষ্টা করছিলো।এবং তাদের বের করতে করতে নিজেরা ঝলসে যায়। যারমধ্যে মাহরীন মিস এবং মাসুকা মিস কে আমরা হারিয়ে ফেলেছি।মাহফুজা মিসের অবস্থা এখন গুরুতর উনি লাইফ সাপোর্টে আছেন।উনার জন্য আপনারা দোয়া করবেন।

cloud এর পাশের রুম এখানে কিছু বাচ্চা ইনজিউরড্ কেউ মারা যায় নি।

mayna এর পাশে এই ক্লাসের একটা বাচ্চা আর নেই।

doyel এর পাশে এবং এখানেও সবাই সেফ আছে।

দ্বিতীয় তলার বাচ্চারদের ও ঘটনা একই।দুইটা ক্লাসরুম একটা টিচার্স রুম পুড়েছে। ওখানেও ১৫-২০ জন ছিলো।

হায়দার আলী ভবনের মুখে, দোলনায় এবং করিডোরের হাঁটাহাঁটি করা বাচ্চার সংখ্যা এভাবে বলতে পারা যায় না।অনুমান ও করা কঠিন।তারমধ্যে অনেকের শরীর পুড়ে ছাই হয়ে গেছে যে লাশগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না।
এরমধ্যে আছে ওখানকার আয়া রাও।এখান থেকেই বেশিরভাগ আহত।আহতের সংখ্যাও ঠিকভাবে বলা যায় না।

তাই ভুল তথ্য ছড়াবেন না।আপনারা যত মৃতের সংখ্যা বলছেন সেটা একেবারে সম্ভব না।তারমধ্য আমরা যারা দুই কর্নারে ছিলাম তারা তো অক্ষত অবস্থায় ফিরে এসছি।

আর লাশ গুম করার কথা যারা বললেন,আপনাদের কতখানি মাথায় সমস্যা আমার জানা নেই। কারন একটা বাচ্চা যাকে আমরা বাঁচাতে পারিনি তার লাশটাতো অন্তত আমরা তার বাবা মায়ের কাছে পৌঁছানোর সর্বাত্মক চেষ্টা টা করবো। তাইনা?আমরা টিচার, রাজনীতিবিদ নই।

আপনাদের কোনো ধারণা নেই এই শিক্ষক শিক্ষিকাগুলো কিভাবে বাচ্চাদেরকে সারাদিন আগলে রাখে।ছুটি হওয়ার সময় মাহরীন মিস গেটের সামনে দাঁড়িয়ে থাকে প্রতদিন বাচ্চাদেরকে অভিভাবকদের হাতে বুঝিয়ে দেয়। যতক্ষণ একটা বাচ্চারও অভিভাবক থাকে উনি গেট থেকে নড়েন না।

তাই হাত জোর করে বলছি।ভুল তথ্য ছড়াবেন না।মানুষের ইমোশন নিয়ে খেলবেন না।

নিহতের সংখ্যা সামনে বাড়বে আপনাদের বাড়াতে হবেনা,আসেন আমরা প্রার্থনা করি প্রতিটা ফুলের জন্য যারা অকালে ঝড়ে গেলো।আমাদের শিক্ষক শিক্ষিকা স্টাফ আর ছোট ছোট বাচ্চা গুলোর জন্য আসেন আজ প্রার্থনা করি।

পূর্ণিমা দাস
শিক্ষিকা, মাইলস্টোন স্কুল

Address

21 No Ward, Bogura PouraShova
Bogura
5800

Telephone

+8801720288295

Website

Alerts

Be the first to know and let us send you an email when বেজোড়া উচ্চ বিদ্যালয়, শাজাহানপুর, বগুড়া / Bejora High School, Bogura. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to বেজোড়া উচ্চ বিদ্যালয়, শাজাহানপুর, বগুড়া / Bejora High School, Bogura.:

Shortcuts

Share

Category