27/09/2026
জাপানিজে কথা বলার সময় 「あなた」(Anata) শব্দটি ব্যবহারে একটু সতর্ক থাকা উচিত।
কারণ সাধারণভাবে あなた দিয়ে কাউকে সরাসরি “তুমি/তুই ” বলে সম্বোধন করা হয়। বিশেষ করে সিনিয়র, শিক্ষক, বস বা সম্মানীয় ব্যক্তির সঙ্গে কথা বলার সময় এটি অনেক ক্ষেত্রে স্বাভাবিক শোনায় না।
তাই জাপানিজ ভাষায় শুধু শব্দের অর্থ জানলেই হবে না, কোন পরিস্থিতিতে কোন শব্দ ব্যবহার করতে হয় সেটাও জানা জরুরি।
জাপানিজ ভাষা ও সংস্কৃতি সম্পর্কে আরও এমন গুরুত্বপূর্ণ বিষয় জানতে
Follow করুন Origami Academy।