Modern Kinder Garten School

Modern Kinder Garten School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Modern Kinder Garten School, School, College Gate, Sherpur, Bogura.

03/01/2024
২০২৪ সালের ক্যালেন্ডার সরকারি ছুটির দিন সহ।শেয়ার করে রাখতে পারেন....
01/01/2024

২০২৪ সালের ক্যালেন্ডার সরকারি ছুটির দিন সহ।শেয়ার করে রাখতে পারেন....

2024 সালের মর্ডান কিন্ডারগার্টেন স্কুলের ১ম ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণের কিছু স্থির চিত্র.......
30/12/2023

2024 সালের মর্ডান কিন্ডারগার্টেন স্কুলের ১ম ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণের কিছু স্থির চিত্র.......

এস.এস.সি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ.....
01/08/2022

এস.এস.সি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ.....

প্রিয় শিক্ষার্থীরা, যারা এই পেইজটিতে আছো তোমরা তোমাদের বন্ধুদের পেইজে ইনভাইট করো এবং ফেইজে লাইক দিয়ে পাশে থাকতে উৎসাহিত ...
30/07/2022

প্রিয় শিক্ষার্থীরা, যারা এই পেইজটিতে আছো তোমরা তোমাদের বন্ধুদের পেইজে ইনভাইট করো এবং ফেইজে লাইক দিয়ে পাশে থাকতে উৎসাহিত করো।এবং সন্মানিত অভিভাবক যারা আছেন আপনার পরিচিত অভিভাবক এবং শিক্ষার্থীদের ইনভাইট করুন।যেন তারা স্কুলের পরবর্তী নির্দেশনা পেইজে দেওয়া হলে অবগত হতে পারে।

-ধন্যবাদ সকলকে।

আসসালামু আলাইকুম সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,,,মর্ডান কিন্ডারগার্টেন স্কুলের স্থান পরিবর্তন করা হয়েছে।সেই সকল ছাত...
30/07/2022

আসসালামু আলাইকুম

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,,,মর্ডান কিন্ডারগার্টেন স্কুলের স্থান পরিবর্তন করা হয়েছে।সেই সকল ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা যারা এতদিন আমাদের পাশে ছিলেন। এভাবেই সকলে পাশে থাকবেন আশা করি।

-ধন্যবাদ

সকল শিক্ষকের প্রতি সম্মান প্রদর্শণ করে কিছু কথা "পিতামাতা আমাদের জন্ম দেয় ঠিকই, শিক্ষকরা আমাদের জন্মকে স্বার্থক করে তোলে...
30/07/2022

সকল শিক্ষকের প্রতি সম্মান প্রদর্শণ করে কিছু কথা

"পিতামাতা আমাদের জন্ম দেয় ঠিকই,
শিক্ষকরা আমাদের জন্মকে স্বার্থক করে তোলে।
"- দার্শনিক এরিস্টটল।

বিশ্বের এই ক্রান্তিকালে শিক্ষা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন আমাদের সম্মানিত শিক্ষকেরা। তবুও বর্তমানে শিক্ষকেরা তাদের প্রকৃত সম্মান বা মর্যাদা পায় না। বিভিন্নভাবে তারা হচ্ছে অবহেলিত।
কেননা সমাজের ক'জন প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারে!
একজন শিক্ষক তার সন্তানতুল্য শিক্ষার্থীদের প্রয়োজনে শাসন করলে দোষ কোথায়?
বরং কথায় আছে
"শাসন করা তারই সাজে ভালবাসে যে"।

কিন্তু বর্তমানে শিক্ষকদের শাসনকে বিরূপভাবে দেখা হচ্ছে। শিক্ষার্থীরা ও অবাধ্য হয়ে উঠছে।
একজন আদর্শ শিক্ষক শিক্ষাগুরু, পথপ্রদর্শক।
তিনি সঠিক পথে পরিচালিত করে একজন শিক্ষার্থীর মধ্যে জ্ঞানের আলো ফুটাতে পারেন। তাকে মানুষের মত মানুষ হয়ে উঠতে সাহায্য করেন। এ জন্যই শিক্ষককে মানুষ গড়ার কারিগর বলা হয়।

শিক্ষার্থীর জীবন আলোকিত করতে কখনো শাসন আবার স্নেহ - দুঃখ তখনি হয় যখন শাসনের দায়ে অভিযুক্ত। তাহলে শাসন করবে কে?

তাই আমাদের প্রত্যেক অভিভাবকদের মনে রাখতে হবে সন্তানকে শুধু পাঠ্যবই পড়ে বড় বড় ডিগ্রি অর্জনের দিকে এগিয়ে না দিয়ে তাকে নৈতিক ও মানবিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।

তবেই ভবিষ্যতে একজন ন্যায়পরায়ণ,আদর্শবান,সৎ ও যোগ্য জাতির কর্ণধার পাবো।
সকল শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ণ থাকুক।
যে সকল শিক্ষাগুরু পৃথিবীর বুকে নেই তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।

শরীরকে সুস্থ রাখতে প্রয়োজন ওয়েলিফুড বর্জন করা ।এবং শাক সবজি ও আঁশ জাতীয় খাবার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা।
02/02/2022

শরীরকে সুস্থ রাখতে প্রয়োজন ওয়েলিফুড বর্জন করা ।এবং শাক সবজি ও আঁশ জাতীয় খাবার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা।

===পড়ালেখায় দ্রুত উন্নতি করার ১০টি কার্যকরী টিপস!১। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠুন। ফলে আপনি অন্যদের বেশি সময় পাবেন পড়াশোনা...
31/01/2022

===পড়ালেখায় দ্রুত উন্নতি করার ১০টি কার্যকরী টিপস!
১। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠুন। ফলে আপনি অন্যদের বেশি সময় পাবেন পড়াশোনার জন্য।
২। প্রতিদিন নতুন নতুন কিছু না কিছু শিখুন। এটি আপনাকে অন্যদের চেয়ে দিন দিন এগিয়ে নিয়ে যাবে।
৩। আগামীকাল কী পড়বেন তা আগের দিন প্ল্যান করে আলাদা খাতায় লিখে রাখুন এবং পরের দিন সেই প্ল্যান অনুযায়ী পড়ুন। ভাগ ভাগ করে পড়লে পড়তে ভালো লাগবে।
(খাতার নাম দিতে পারেন "স্টাডি প্ল্যান খাতা")
৪। প্রতি সপ্তাহ ও মাসে কোন কোন সাবজেক্ট বা বই শেষ করবেন তা প্ল্যান করে খাতায় লিখে রাখুন। এতে করে দ্রুত কোনো বই বা সাবজেক্ট শেষ করতে পারবেন।
৫। কঠিন বিষয়গুলো প্রতিদিন অল্প অল্প করে পড়ুন এবং লিখে লিখে হালকা শব্দ করে পড়ার চেষ্টা করুন। এতে করে কঠিন বিষয়গুলো খুব ভালো করে শেখা হবে এবং বেশি দিন মনে থাকবে।
৬। যে কোনো বিষয়ে কন্সেপ্ট ক্লিয়ার করে পড়ুন। নিজে নিজে না বুঝলে অন্যের সাহায্য নিন। না বুঝে কোনো কিছু মুখস্থ করবেন না এবং পড়ার সময় পূর্ণ মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করুন।
৭। মোবাইল, ইন্টারনেট, ফেইসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ইউটিউব, ইমোতে কম সময় ব্যয় করুন। এতে করে আপনার পড়ায় বেশি সময় দিতে পারবেন।
৮। অযথা আড্ডা বা ঘুরাফেরা করে সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। এতে করে আপনার মাথায় খারাপ ও অনর্থক চিন্তা কম আসবে এবং বেশি করে পড়ার সুযোগ পাবেন।
৯। প্রতিদিন আপনার স্বপ্নটাকে অন্তত সকাল, বিকাল, রাতে ঘুমানোর আগে একবার করে স্মরণ করুন। প্রয়োজনে আপনার স্বপ্নটিকে পড়ার টেবিলে উপর লিখে রাখতে পারেন। যেমন- " আমি বিসিএস ক্যাডার হবো", "আমি ব্যাংকার হবো"। এটি আপনাকে বেশি বেশি পড়তে উৎসাহ জোগাবে।
১০। নেতিবাচক চিন্তাশীল মানুষদের পরিহার করে চলুন এবং যতটুকু সম্ভব ইতিবাচক চিন্তাশীল মানুষদের সংস্পর্শে থাকার চেষ্টা করুন। এর ফলে করে আপনার ভিতরে ভালো কিছু করার অনুপ্রেরণা জাগবে।
কখনো হতাশ হবেন না। খারাপ সময়ে ধৈর্য ধারণ করে লক্ষ্য ঠিক রেখে পরিশ্রম করে যান। ইনশাআল্লাহ, ভালো ফল পাবেন।
সকল সৎ-পরিশ্রমীর জন্য শুভ কামনা রইল।

কখনো থেমে যাবেন না।আপনি জানেননা আপনি সফলতার কত নিকটে......🥀🥀
29/01/2022

কখনো থেমে যাবেন না।

আপনি জানেননা আপনি সফলতার কত নিকটে......🥀🥀

সিঙ্গাপুরের Nanyang Technological University –র একদল পদার্থবিজ্ঞানী জি ঝেং এর নেতৃত্ব এই বিষয়টি নিয়ে পরীক্ষা শুরু করেন। ...
29/01/2022

সিঙ্গাপুরের Nanyang Technological University –র একদল পদার্থবিজ্ঞানী জি ঝেং এর নেতৃত্ব এই বিষয়টি নিয়ে পরীক্ষা শুরু করেন। তারা দেখেন, Mpemba effect এর মূল কারণ হচ্ছে পানির রাসায়নিক বন্ধন। পানির একটি অণুতে একটি অক্সিজেন পরমাণু দুটি হাইড্রোজেন পরমাণুর সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। আবার পানির অণুগুলো নিজেদের মাঝে আবার দুর্বল হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ থাকে। গবেষক দলটির মতে Mpemba effect এর মূল কারণ হচ্ছে হচ্ছে পানিতে থাকা এই বিভিন্ন ধরণের রাসায়নিক বন্ধনগুলো। তারা বলেন, যখন পানির অণুগুলোকে পরস্পরের খুব কাছে নিয়ে আসা হয় তখন পানির অণুগুলোর মাঝে প্রাকৃতিকভাবে একধরণের বিকর্ষণ তৈরি হয়। এর ফলে পানির অণুগুলোর পরমাণুগুলোর মাঝে থাকা সমযোজী বন্ধনগুলো কিছুটা টানটান হয়ে যায় ও শক্তি সঞ্চয় করে। যখন তরল পানিকে গরম করা হয় তখন পানির হাইড্রোজেন বন্ধনগুলো আরো বেশি ছড়িয়ে যেতে থাকে, পানির ঘনত্ব কমতে থাকে ও পানির অণুগুলো পৃথক হয়ে ছড়িয়ে পড়তে শুরু করে। পানির অণুগুলোর হাইড্রোজেন বন্ধন টান টান হয়ে যাওয়ায় পানির পরমাণুতে থাকা সমযোজী বন্ধনগুলো কিছুটা শিথিল ও সংকুচিত হয়ে যেতে শুরু করে। এর ফলে এদের মাঝে সঞ্চিত হওয়া শক্তি নির্গত হতে শুরু করে। আর শক্তি নির্গত হওয়ার এই প্রক্রিয়াটি আর পদার্থের শীতল হওয়ার প্রক্রিয়াটি মূলত একই। এর ফলে তাত্ত্বিকভাবে এতদিন প্রচলিত ধারণা “ ঠাণ্ডা পানির তুলনায় গরম পানি দ্রুত শীতল হয়”- প্রমাণিত হয়।

Address

College Gate, Sherpur
Bogura

Opening Hours

Monday 09:00 - 15:00
Tuesday 09:00 - 15:00
Wednesday 09:00 - 15:00
Thursday 09:00 - 15:00
Saturday 09:00 - 15:00
Sunday 09:00 - 15:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Modern Kinder Garten School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category