কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ

  • Home
  • Bangladesh
  • Bogura
  • কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ

কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ।

🦟 ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬ 🧹মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় ১ মাস ব্যাপী দেশ...
12/09/2026

🦟 ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬ 🧹

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় ১ মাস ব্যাপী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬ এর অংশ হিসেবে কাহালু উপজেলায় শুরু হয়েছে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম।

কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের সদস্যরা।

🧹 পরিচ্ছন্ন রাখি পরিবেশ,
🦟 ডেঙ্গু প্রতিরোধ করি,
🤝 গড়ে তুলি সুস্থ ও নিরাপদ বাংলাদেশ।

02/09/2026

বিশেষ ঘোষণা.....

আগামী ০৪/০৯/২৬ ও ০৫/০৯/২৯, (শুক্রবার শনিবার) কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কতৃক আয়োজন ''ডে- নাইট ক্যাম্পটি'' একটি বিশেষ কারণে স্থগিত করা হয়েছে।
পরবর্তী তারিখ জানানো হবে.....

ধন্যবাদ

কি সবাই প্রস্তুুত তো?????  দেখা হচ্ছে.......
02/09/2026

কি সবাই প্রস্তুুত তো?????
দেখা হচ্ছে.......

আসসালামু আলাইকুম যারা যারা রেজিষ্ট্রেশন করতে ইচ্ছুক, তারা আগামী সোমবার দুপুর ১২ টার মধ্যে রেজিষ্ট্রেশন করার জন্য অনুরোধ ...
29/08/2026

আসসালামু আলাইকুম

যারা যারা রেজিষ্ট্রেশন করতে ইচ্ছুক, তারা আগামী সোমবার দুপুর ১২ টার মধ্যে রেজিষ্ট্রেশন করার জন্য অনুরোধ করা হলো.....

পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন, “নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।” (সূরা আল-আহযাব) মহানবী হ...
25/08/2026

পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন, “নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।” (সূরা আল-আহযাব)

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ছিল পবিত্র কুরআনের শিক্ষার বাস্তব ও জীবন্ত প্রতিফলন। সত্যবাদিতা, আমানতদারি, ন্যায়বিচার, ক্ষমাশীলতা, সহনশীলতা, দয়া ও মানবকল্যাণে তাঁর জীবন অনন্য দৃষ্টান্ত। আল্লাহর প্রতি গভীর আনুগত্যের পাশাপাশি মানুষের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ ও মহানুভবতার শিক্ষা তিনি তাঁর কর্ম ও আচরণের মাধ্যমে রেখে গেছেন। তাই পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) সকলের কাছে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ ও শিক্ষাকে স্মরণ করার এক তাৎপর্যপূর্ণ উপলক্ষ। ইসলামি ঐতিহ্য অনুযায়ী, মহানবী হযরত মুহাম্মদ (সা.) মক্কা নগরীতে ১২ রবিউল আউয়াল, আমুল ফিল-এ জন্মগ্রহণ করেন। ‘মিলাদুন্নবী’ বলতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস, তাঁর জীবন, তাঁর মহান চরিত্র, বাণী, শিক্ষা ও আদর্শ স্মরণ করাকে বোঝানো হয়।

হিজরি সনের ১২ রবিউল আউয়াল নবীজি (সা.) জন্ম ও ওফাত দিবসকে কেন্দ্র করে আনুষ্ঠানিকভাবে মিলাদ আয়োজনের প্রচলন ইসলামের প্রাথমিক যুগে ছিল না। পরবর্তী সময়ে বিভিন্ন মুসলিম সমাজে এর বিভিন্ন রীতি গড়ে ওঠে। ইতিহাসবিদদের বর্ণনা অনুযায়ী, মধ্যযুগে মুসলিম শাসনামলে আনুষ্ঠানিকভাবে মিলাদ আয়োজনের প্রসার ঘটে। বিশেষ করে ইরাকের ইরবিলের শাসক মুজাফফর উদ্দিন কোকবুরি এর সময়ে বৃহৎ পরিসরে মিলাদ আয়োজনের উল্লেখ পাওয়া যায়। পরবর্তীকালে মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চলে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ স্মরণে মিলাদ মাহফিল, কোরআন তেলাওয়াত, দরুদ পাঠ ও সালাম প্রদান, আলোচনা ও দোয়া মাহফিলের প্রচলন বিস্তৃত হয়। এসব আয়োজনের মাধ্যমে মহানবী (সা.)-এর জীবন, চরিত্র ও শিক্ষাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়।

মহানবী (সা.) মানবজাতির জন্য যে শান্তি, সাম্য, ভ্রাতৃত্ব, ন্যায় ও সহমর্মিতার শিক্ষা রেখে গেছেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার ও সমাজে সৌহার্দ্য, মানবিকতা ও ন্যায় প্রতিষ্ঠায় আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তাই হোক আত্মশুদ্ধি, নবীপ্রেম এবং মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের নতুন অঙ্গীকারের দিন।

আর মাত্র ৫ দিন বাকী, যারা আসতে চান খুব দ্রুত যোগাযোগ করুন.......
25/08/2026

আর মাত্র ৫ দিন বাকী, যারা আসতে চান খুব দ্রুত যোগাযোগ করুন.......

🏕️ প্রকৃতির সান্নিধ্যে কাটুক এক রোমাঞ্চকর ও স্মরণীয় রাত!কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের উদ্যোগে আয়োজিত হ...
06/08/2026

🏕️ প্রকৃতির সান্নিধ্যে কাটুক এক রোমাঞ্চকর ও স্মরণীয় রাত!
কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে "এক রাতের তাবু বাস"। যেখানে থাকছে ক্যাম্প ফায়ার, স্কাউটিং কার্যক্রম, খেলাধুলা, অভিজ্ঞতা বিনিময় এবং সূর্যোদয়ের অপূর্ব মুহূর্ত উপভোগের সুযোগ।

📅 সম্ভাব্য তারিখ: ০৪–০৫ সেপ্টেম্বর ২০২৬
💰 রেজিস্ট্রেশন ফি: ২০০ টাকা (প্রতি জন)
⏳ রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ৩০ আগস্ট ২০২৬

✨ আসন সীমিত! তাই দেরি না করে আজই রেজিষ্ট্রেশন সম্পন্ন করুন এবং হয়ে উঠুন এই ব্যতিক্রমী স্কাউটিং অভিজ্ঞতার একজন গর্বিত অংশীদার। 🌿🔥⛺

স্কার্ফ স্কাউটদের শুধু পোশাকের অংশই নয়, এটি স্কাউটদের পরিচয়, দক্ষতা ও গর্বের অংশ।১লা আগস্ট, বিশ্ব স্কাউট স্কার্ফ দিবসে ক...
01/08/2026

স্কার্ফ স্কাউটদের শুধু পোশাকের অংশই নয়, এটি স্কাউটদের পরিচয়, দক্ষতা ও গর্বের অংশ।

১লা আগস্ট, বিশ্ব স্কাউট স্কার্ফ দিবসে কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের পক্ষ হতে স্কাউট, কাব, রোভার, স্কাউটারসহ সকলে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।

🏕️ বড় কিছু আসছে...! ✨প্রস্তুত তো! এক ভিন্নরকম অভিজ্ঞতার জন্য?আনন্দ, রোমাঞ্চ, বন্ধুত্ব, নতুন শেখা আর অসংখ্য স্মরণীয় মুহ...
31/07/2026

🏕️ বড় কিছু আসছে...! ✨

প্রস্তুত তো! এক ভিন্নরকম অভিজ্ঞতার জন্য?
আনন্দ, রোমাঞ্চ, বন্ধুত্ব, নতুন শেখা আর অসংখ্য স্মরণীয় মুহূর্ত নিয়ে আসছে এক বিশেষ আয়োজন। 💚
অপেক্ষার প্রহর প্রায় শেষ.........
সবাইকে সঙ্গে নিয়ে গড়ে তুলি অবিস্মরণীয় কিছু স্মৃতি!

সবাই প্রস্তুত তো ???? ⛺🔥⚜️

কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষ হতে:-‎এম পি আলহাজ্ব মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান‎‎ ২৮/০৭/২৬ ইং, রোজ সোমবার বিক...
30/07/2026

কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষ হতে:-
‎এম পি আলহাজ্ব মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান
‎
‎ ২৮/০৭/২৬ ইং, রোজ সোমবার বিকেলে বগুড়ার কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে অত্র বিদ্যালয়ের পক্ষ হতে দ্বিতীয় বারের মতো নির্বাচিত এম পি আলহাজ্ব মোশারফ হোসেনকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
‎সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মলিহা খানম।
‎উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মো ফেরদৌস আলী শেখ।
‎
‎সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথিগণ ও সম্মানীয় ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষকা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, ও বর্তমান এবং প্রাক্তন ছাত্র/ছাত্রীবৃন্দ।

সাবির্ক কাজে সহযোগিতা করেছে,কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের সদস্যরা।

Address

Kahaloo
Bogura
5870

Website

Alerts

Be the first to know and let us send you an email when কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category