27/02/2026
উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারণা করে আসবার পরও নির্বাচনের আগে আরো একদিন সময় বের করে তারেক রহমান উনার ঢাকার শহরের বাইরে সর্বশেষ জনসভা করতে গিয়েছিলেন ঠাকুরগাঁওয়ে।
সেদিন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে স্টেজে রেখে তারেক রহমান ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় দাঁড়িয়ে আগত মানুষদের সামনে প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন, সরকার গঠনে সক্ষম হলে অল্পদিনের মধ্যে ঠাকুরগাঁও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করবেন।
উনার এই প্রতিশ্রুতির কাটছাঁট অংশ শেয়ার করে বিদ্রুপ করেছিল হেটার্সরা। ঠাকুরগাঁওয়ে তো হাসপাতাল আছে, আবার কী করতে চান! যেখানে যান, সেখানে এই করবে ওই করবে, এসব বলে বুঝেও মক করছিলেন অনেকে।
তারেক রহমান সরকার গঠন করেছেন একমাসও হয়নি। ঠাকুরগাঁওয়ের মানুষকে দিয়ে আসা তার সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে কাজ শুরু করে দিয়েছেন। এটাই উনার বিভিন্ন এলাকার জন্য বিশেষভাবে প্রতিশ্রুত কাজের মধ্যে প্রথম কাজ, যেটি দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু।
ইতোমধ্যে প্রস্তাবিত মেডিকেল এলাকাটি পরিদর্শন করে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ৭ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে কমিটি ঘোষণা করে নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী পরশু ২৮ তারিখে সেই এলাকা পরিদর্শনে যাবেন কমিটির সদস্যরা। তাদের সঙ্গে থাকবেন ঠাকুরগাঁওয়ের সন্তান মির্জা ফখরুল সাহেবও।
তারেক রহমানের প্রতিশ্রুতি নিয়ে কাটছাঁট ভিডিও শেয়ার করে প্রচুর হাসিঠাট্টা করেছিল হেটার্সরা। বাট উনি নিজের কাজটাই করে গেছেন।
মাত্র ১ মাসের মধ্যে তার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কাজ শুরু করে দিয়েছেন।
প্রতিটি জেলা-উপজেলায় চিঠি ইস্যু করা হয়েছে আগামী ২ মার্চের মধ্যে যেন ইউনিয়ন পর্যায় থেকে সকল মসজিদের সম্মানিত ইমাম-খতিব-মোয়াজ্জিনদের তালিকা করে ধর্ম মন্ত্রণালয়ে দেয়। যাচাই-বাছাই শেষে ঈদের আগেই সরকার সব মসজিদের ইমাম-খতিব-মোয়াজ্জিনদের নির্দিষ্ট সম্মানি ভাতা প্রদান করে দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা, তা বাস্তবায়ন শুরু করবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বদেরও সমান সম্মানি প্রদানে তালিকা তৈরি করা হচ্ছে।
বহুল আলোচিত ফ্যামিলি কার্ড আগামী ১০ মার্চ উদ্বোধন করবেন। যেসব এলাকায় প্রাথমিকভাবে এই উদ্যোগ চালু
করবেন, সেসব এলাকা থেকে তথ্য কালেক্ট করা হচ্ছে, এ পুরো প্রক্রিয়া স্বচ্ছ রাখতে রাজনৈতিক নেতাদের ইনভলভ থেকে দূরে রাখা হচ্ছে। সেন্ট্রালি তারেক রহমান নিজে তার মনিটরিং করতেছেন।
কৃষকদেরকে ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ লোন মওকুফ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজকে ঘোষণা করেছে ১২ লাখ কৃষকের সরকারি বাণিজ্যিক, বিশেষায়িত ব্যাংক এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের ১ হাজার ৫৫০ কোটি টাকা মওকুফের। গ্রেট স্টার্ট।