যা কেউ বলেনা - Ja Kew Bolena

যা কেউ বলেনা - Ja Kew Bolena আমরা তাই বলি, যা কেউ বলেনা।

26/09/2026

আমরা সন্তানকে ছোটবেলা থেকেই শেখাই—কীভাবে ভালো পড়তে হয়, সফল হতে হয়, কীভাবে টাকা উপার্জন করতে হয়।

কিন্তু খুব কম সময়ই শেখাই—কীভাবে ভালোবাসতে হয়, আপনজনের পাশে দাঁড়াতে হয়, কীভাবে একজন ভালো মানুষ হতে হয়।

বাবা-মা সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য পরিশ্রম করেন, টাকা জমান, ভালো স্কুলে পড়ান। অথচ সেই ব্যস্ততার ফাঁকে সন্তানের শৈশবটা হয়তো কেটে যায় কাজের মানুষ, গৃহশিক্ষক, স্কুল কিংবা মোবাইলের পর্দার সামনে।

আমরা সন্তানের জন্য টাকার গাছ লাগাই, তারপর একদিন তার কাছ থেকে ভালোবাসার ফল আশা করি।

কিন্তু ভালোবাসা কি তখন হঠাৎ করে পাওয়া যায়?

গাছ লাগাই টাকার, আর ফল খুঁজি ভালোবাসা!

এই ভিডিও কোনো বাবা-মাকে দোষ দেওয়ার জন্য নয়। বরং নিজেদের একটু থামিয়ে প্রশ্ন করার জন্য—

আমরা কি সন্তানকে শুধু একটি ভালো জীবন দিচ্ছি, নাকি তার সঙ্গে একটি ভালো সম্পর্কও তৈরি করছি?

সন্তানকে শুধু বড় করা আর একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলা—দুটো এক জিনিস নয়।

ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো। ❤️

#সন্তান #বাবামা #ভালোবাসা

24/09/2026

“একদিন সব ঠিক হয়ে যাবে”—এই কথাটা শুনতে শুনতে কখন যে দিনের বয়স বেড়ে যায়, রাতের আঁধার গভীর হয়, অবহেলা আর অভিমান জমতে থাকে—তা আমরা অনেক সময় টেরই পাই না।

কখনো মনে হয়, সবকিছু ছেড়ে কোথাও চলে যাই।
কিন্তু যাওয়ার মতো কোনো ঠিকানা থাকে না।
থাকার মতো কোনো মানুষও খুঁজে পাওয়া যায় না।

তবুও মনের কোনো এক কোণে একটা দিনের অপেক্ষা থেকে যায়—
হয়তো সত্যিই একদিন সব ঠিক হয়ে যাবে।

কিন্তু সেই দিনটি আর আসে না।

হয়তো কারণ, কোনো কিছু খুঁজে পেতে হলে তার একটা ঠিকানা লাগে।
আর যার নিজেরই কোনো ঠিকানা নেই, সে কীভাবে অন্য কাউকে খুঁজে পাবে?

“সেই দিনটি আর এলো না” — আমার লেখা একটি কবিতা।

✍️ লেখা: Moniruzzaman Shipon

কবিতাটি যদি তোমার নিজের কোনো না বলা অনুভূতির কথা মনে করিয়ে দেয়, তাহলে মন্তব্যে জানাতে পারো।

#বাংলাকবিতা #কবিতা #সেইদিনটিআরএলোনা #মনিরেরকবিতা #একদিনসবঠিকহয়েযাবে #বাংলালেখা

22/09/2026

আমরা যেভাবে শয়তানের ধোঁকায় পড়ি!

#রাখুন #নিজেরভুল #আত্মসমালোচনা #জীবনেরকথা #মানবিকতা #অনুপ্রেরণা #বাংলাভিডিও #বাংলামোটিভেশন #জীবনদর্শন #নিজেকেজানুন #অন্যেরভুল

ফেসবুক ভার্সন এ এডিটিং চলছে। ধৈর্য না থাকলে কমেন্ট এ দেয় লিঙ্ক এ গিয়ে দেখে আসতে পারেন।ধন্যবাদ!
14/09/2026

ফেসবুক ভার্সন এ এডিটিং চলছে। ধৈর্য না থাকলে কমেন্ট এ দেয় লিঙ্ক এ গিয়ে দেখে আসতে পারেন।
ধন্যবাদ!

08/09/2026

সময়টা এমন হয়ে গেছে, সবকিছুতে শুধু নেতিবাচক চিন্তা। কিছু মানুষ খারাপ হতেই পারে, হতেই পারে কোন কারণে আপনজনের উপর নাখোস। কেউ কেউ তো মৃত্যুর পরও সে রাগ সামলাতে পারেনা। মৃত মানুষের উপরও সেই রাগের প্রকাশ ঘটায়। কিছু মানুষ দুনিয়ার স্বার্থ ছাড়া কিছুই বোঝেনা। তারা বাবা-মা'র মৃত্যুর পর কবর দিয়ে দ্রুত ভাগ বাটোয়ারায় বসে! তার মানে কি সবাই খারাপ? মোটেই না। এদের সংখ্যা কম। কিন্তু প্রচার পায় এরাই বেশি। তাই বলে কি আমার বলা উচিত, মরে গেলেই সবাই ব্যস্ত হয়ে ওঠে কবর দেয়ার জন্য? কবর দ্রুত দেয়া হয়, কারণ ইসলাম বলেছে। এর মানে এই নয় যে, মানুষ তার প্রিয়জনকে ভালোবাসে না। সামান্য কিছু মানুষের জন্য সবাইকে ঢালাওভাবে দোষারোপ করা উচিত নয়।
ভিডিওটি সম্পূর্ণ না দেখে দয়া করে মন্তব্য করবেন না। আর হ্যাঁ, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে ভাবতে শিখুন। কেউ একজন কিছু বললেই সেটাকে বাণী হিসেবে ভাবা বাদ দিন। আমার কথা যৌক্তিক না হলে মানার প্রশ্নই আসে না। আল্লাহ আপনাকে বিবেক দিয়ে শ্রেষ্ঠ জীব হিসেবে তৈরি করেছে, তার প্রতি অবিচার করবেন না।
সাথে থাকার জন্য ধন্যবাদ!

06/09/2026

গত ৪/৫ বছরের হিসাব করলে দেখা যায়, প্রতি বছর গড়ে প্রায় আড়াইশ' কোটি টাকা ক্ষতি হয়েছে বিটিভির। অথচ তার লোগো পরিবর্তনের কথা চলছে! লোগো বদলালেই কি সব ঠিক হয়ে যাবে? এই লোগো কি অচল হয়ে গেছে? তাহলে পেছনের খেলাটা কী?
জানতে হলে দেখুন...
ধন্যবাদ!

04/09/2026

বাবুই পাখি শিল্পী - এ কথা আমরা ছোটবেলা থেকেই জানি। কিন্তু আমাদের চারপাশের মানুষগুলো?

আমাদের চারপাশে যে কামার লোহাকে পিটিয়ে অসাধারণ জিনিস তৈরি করেন, যে কুমোর মাটি দিয়ে তৈরি করেন সুন্দর সব পাত্র, যে ঝালমুড়ি বিক্রেতা নিজের হাতে মিশিয়ে দেন এক অনন্য স্বাদ, যে চা বিক্রেতা প্রতিদিন অসংখ্য মানুষের হাতে তুলে দেন এক কাপ চা - তাঁরা কি শিল্পী নন?

আর আমাদের ঘরের মা-বোনেরা?

সারা জীবন রান্নাঘরে দাঁড়িয়ে কত রকম খাবার তৈরি করেন, কত স্বাদ, কত আয়োজন, কত সৃজনশীলতা দিয়ে একটি পরিবারকে আগলে রাখেন। অথচ আমরা অনেক সময় তাঁদের এই কাজকে “কাজ” বলেই দেখি, 'শিল্প' হিসেবে দেখি না!

আপনার চোখে সবচেয়ে বড় শিল্পী কে?
কমেন্টে জানান।

দয়া করে, সম্পূর্ণ ভিডিও না দেখে মন্তব্য করবেন না।

ধন্যবাদ!

04/09/2026

সুতরাং দূর থেকে সিদ্ধান্ত নেবেন না। সিদ্ধান্ত নেয়ার জন্য যতটা সম্ভব কাছে যান, সময় নিয়ে সিদ্ধান্ত নিন।
ধন্যবাদ!

27/08/2026

একজন মানুষ ভুল করেছে। পাপ করেছে। হয়তো জীবনের একটা সময় ইসলামের পথ থেকে দূরে ছিল। কিন্তু একদিন সে যদি ফিরে আসতে চায়, তাহলে আমাদের কাজ কী হওয়া উচিত?

তাকে উৎসাহ দেওয়া, নাকি তার অতীতের ভুলগুলো মনে করিয়ে দিয়ে বলা,
“দেখি, তুই ক্যামনে জান্নাতে যাস!”

আমাদের সমাজে অনেক সময় এমন একটা মানসিকতা দেখা যায়, কেউ ভালো হওয়ার চেষ্টা করলে, ধর্মের পথে ফিরতে চাইলে, কিংবা নতুন করে জীবন শুরু করতে চাইলে তাকে স্বাগত জানানোর পরিবর্তে তার অতীত নিয়ে বিদ্রূপ করা হয়। যেন সবাই মিলে তাকে পেছন থেকে টেনে ধরছে।

এই ভিডিওতে সেই মানসিকতা নিয়েই কথা বলা হয়েছে।

একজন মানুষ যখন বলে “চলুন শুরু করি, বিসমিল্লাহ”, তখন তার ভুল খুঁজে বের করে অপমান করার পরিবর্তে হয়তো তার সেই নতুন শুরুর পাশে দাঁড়ানোই বেশি প্রয়োজন।

কারণ আমরা কেউই নিখুঁত নই।
আমরা সবাই কোনো না কোনোভাবে ভুল করি।
আর তওবার দরজা, অন্যের জন্য বন্ধ করে দেওয়ার অধিকার আমাদের নেই।

সাথে থাকার জন্য ধন্যবাদ!

26/08/2026

সন্তান যখন বড় হতে থাকে, তখন তার মনে অসংখ্য প্রশ্ন জন্ম নেয়—কেন? কীভাবে? এর প্রমাণ কী?

শৈশবে যে বিষয়গুলো সে বাবা-মায়ের কথা বিশ্বাস করে মেনে নেয়, কৈশোরে এসে সেগুলোর অনেক কিছুই সে যুক্তি ও প্রমাণ দিয়ে বুঝতে চায়। আর এখানেই অনেক বাবা-মা একটি বড় ভুল করেন—সন্তানের প্রশ্নের উত্তর না দিয়ে শুধু বলেন, “এটা বিশ্বাস করো, কারণ এটা আমাদের ধর্ম।”

কিন্তু সন্তান যদি তার প্রশ্নের সন্তোষজনক উত্তর পরিবার থেকে না পায়, তাহলে সে উত্তর খুঁজবে অন্য কোথাও। ইন্টারনেট, বন্ধু, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা বিভিন্ন মতাদর্শের মানুষের কাছ থেকে পাওয়া যুক্তি ও ব্যাখ্যা তখন তার চিন্তাভাবনাকে প্রভাবিত করতে পারে।

তাই সন্তানকে শুধু ধর্মীয় কথা মুখস্থ করানো যথেষ্ট নয়। নিজেকেও ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, সন্তানের প্রশ্ন বুঝতে হবে এবং প্রয়োজন হলে যুক্তি, জ্ঞান ও প্রমাণের মাধ্যমে তার প্রশ্নের উত্তর দিতে হবে।

সন্তানের বিশ্বাসকে শক্ত করতে চাইলে আগে নিজের জ্ঞানকে শক্ত করুন। কারণ প্রশ্নকে ভয় দেখিয়ে থামানো যায়, কিন্তু প্রশ্নের উত্তর না দিলে তার উত্তর খোঁজা থামানো যায় না।

Address

Hakir Moor
Bogura
5800

Alerts

Be the first to know and let us send you an email when যা কেউ বলেনা - Ja Kew Bolena posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category