24/04/2026
বিভাগের শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল অনুষ্ঠিতব্য "AI for Future Leaders: Campus to corporate" ওয়ার্কশপে যারা রেজিস্ট্রেশন করেছে তাদের অবশ্যই আগামীকাল সকাল ৯:৪৫ এর মধ্যে লাঞ্চ টোকেন সংগ্রহ করতে হবে। নির্ধারিত সময়ের পরে কোনো টোকেন পাওয়া যাবে না এবং টোকেন ছাড়া লাঞ্চ দেওয়া হবে না। সকাল ৯:৪৫ এর পরে কেউ ওয়ার্কশপে অংশগ্রহণ করতে পারবে না। তাই সবাই কে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হলো।
বিঃদ্রঃ ওয়ার্কশপ উপলক্ষে এইচএসসি ৪র্থ বর্ষের ছাত্রছাত্রীদের ক্লাস বন্ধ থাকবে।