Dastika Haji Yeasin Ali Ebtedayee Madrasah

Dastika Haji Yeasin Ali Ebtedayee Madrasah "Come to Learn and Leave to Serve."
আধুনিক মাদ্রাসা শিক্ষার একটি অনন্য প্রতিষ্ঠান।

24/05/2026
শোক বার্তা:দশটিকা হাজী ইয়াছিন আলী ইবতেদায়ী মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক, বারপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহ মাঠের...
31/03/2026

শোক বার্তা:
দশটিকা হাজী ইয়াছিন আলী ইবতেদায়ী মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক, বারপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহ মাঠের খতিব, সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ্ব মাওলানা সিদ্দিক আমিন সাহেব আজ ( ৩১/০৩/২০২৬ইং ) সকাল ১০.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।

আমরা সকলে মরহুমের জন্য দোয়া করি , মহান আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করেন ......আমীন 🤲 🤲

মরহুমের নামাজে জানাজার সময়সূচী:

১। বাদ আসর: মাটিডালি জামে মসজিদ।
২। বাদ মাগরিব: বারপুর জামে মসজিদ ।
৩। বাদ এশা: দশটিকা দক্ষিণপাড়া কুবা জামে মসজিদ।
জানাজা শেষে দশটিকা দক্ষিণপাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হবে ইন-শা-আল্লাহ্।

26/03/2026

রক্তে কেনা এই স্বাধীনতা, বীর শহীদের দান, হৃদয় মাঝে অমর থাকুক তাঁদের সম্মান। স্বাধীনতার স্বাদ এনে দিতে যারা লড়াই করেছিলো অসীম সাহসে, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আমাদের স্বাধীন মাটির মুক্ত বাতাসে নতুন প্রজন্মের পথচলা হোক আরও উজ্জ্বল ও সমৃদ্ধ। দেশপ্রেমের রঙে রাঙিয়ে তুলুন আজকের দিনটি। সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
#দশটিকা_হাজী_ইয়াছিন_আলী_ইবতেদায়ী_মাদ্রাসা
#মহান_স্বাধীনতা_দিবস_২০২৬

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা-বুধবার ২৫ মার্চ ২০২৬দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পরিষ্কার ও পরিচ্ছন্...
25/03/2026

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা-
বুধবার ২৫ মার্চ ২০২৬

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার বিষয়ে দিক-নির্দেশনা প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয় একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে। কমিটির আহ্বায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গঠিত কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে ঈদুল ফিতরের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলার আগে তাদের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং বছরের প্রতিটি সময়ে এ কার্যক্রম অব্যাহত রাখা।

এতে আরো বলা হয়, বিষয়টি অতীব জরুরি। এমতাবস্থায়, আপনার অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিম্নোক্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো-

ক) ঈদুল ফিতর ২০২৬ এর ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পূর্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।

খ) প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নিয়মিত তদারকি জোরদার করতে হবে।

গ) প্রতি সপ্তাহে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে।

ঘ) শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ ও বাগান পরিচর্যা নিশ্চিত করতে হবে।

ঙ) শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে উদ্বুদ্ধকরণ কার্যক্রম গ্রহণ করতে হবে।

https://bayanno.com/posts/296859?fbclid=IwdGRjcAQwkI5jbGNrBDCQaGV4dG4DYWVtAjExAHNydGMGYXBwX2lkDDM1MDY4NTUzMTcyOAABHizrZLwOh5RVLc3aoicOaSknAJMIFcM0tnMYUh68Io14_AW-aS0Q-o3tmMYU_aem_6DHRoCx2zFPpEwtNqJCWqg

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার বিষয়ে দিক-নির্দে...

দশটিকা হাজী ইয়াছিন আলী ইবতেদায়ী মাদ্রাসার পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক 🌙
18/03/2026

দশটিকা হাজী ইয়াছিন আলী ইবতেদায়ী মাদ্রাসার পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
ঈদ মোবারক 🌙

আজ মহান ২১শে ফেব্রুয়ারি। বাঙালির জাতীয় জীবনে এক অমর ও গৌরবদীপ্ত দিন, যা এখন বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প...
21/02/2026

আজ মহান ২১শে ফেব্রুয়ারি। বাঙালির জাতীয় জীবনে এক অমর ও গৌরবদীপ্ত দিন, যা এখন বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলাকে তৎকালীন পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকার রাজপথে ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। রফিক, সালাম, বরকত, জব্বার ও শফিউরসহ নাম না জানা অনেকের আত্মত্যাগের বিনিময়ে বাঙালি জাতি ছিনিয়ে এনেছিল তার ভাষার অধিকার।

ঐতিহাসিক প্রেক্ষাপট: ১৯৪৭ সালে দেশভাগের পর থেকেই উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার ষড়যন্ত্রের প্রতিবাদে ভাষা আন্দোলনের সূত্রপাত হয়। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করে ছাত্ররা মিছিল বের করলে পুলিশ নির্বিচারে গুলি চালায়।

স্বীকৃতি ও গুরুত্ব: বাঙালির এই অভূতপূর্ব আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণা করে। এটি এখন বিশ্বের ১৯০টিরও বেশি দেশে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে।

উদযাপন: প্রতি বছর ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে মানুষ খালি পায়ে শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানায় এবং ভাষা শহীদদের জন্য দোয়া করে।
এই দিনটি কেবল শোকের নয়, বরং বাঙালির আত্মপরিচয় ও অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক। একুশের চেতনা আমাদের অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করার এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার প্রেরণা জোগায়।
দশটিকা হাজী ইয়াছিন আলী ইবতেদায়ী মাদ্রাসার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ। 🇧🇩🇧🇩

প্রিয় শুভানুধ্যায়ী,আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।মহান আল্লাহ তা'আলা পবিত্র কুরআনে ইরশাদ করেন—“হে ...
18/02/2026

প্রিয় শুভানুধ্যায়ী,
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মহান আল্লাহ তা'আলা পবিত্র কুরআনে ইরশাদ করেন—
“হে ঈমানদারগণ! তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর—যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো।”
— (সূরা আল-বাকারা ২:১৮৩)

আল্লাহ তাআলা আমাদের সিয়াম, কিয়াম, দোয়া ও সকল ইবাদত কবুল করুন এবং আমাদের ব্যক্তিগত জীবন, পরিবার, সমাজ, প্রতিষ্ঠান ও দেশকে শান্তি ও বরকতে পরিপূর্ণ করুন।🤲🤲

সকলের জন্য রইল এক আত্মিক প্রশান্তিময় ও বরকতময় মাহে রমজানের শুভেচ্ছা।

রমজানুল মোবারক 🌙

Big shout out to my newest top fans! 💎 JE RinDrop a comment to welcome them to our community,  fans
07/02/2026

Big shout out to my newest top fans! 💎 JE Rin

Drop a comment to welcome them to our community, fans

Address

Dastika, Nishindara Union
Bogura Sadar
,5800

Opening Hours

Monday 07:30 - 11:00
Tuesday 07:30 - 11:00
Wednesday 07:30 - 11:00
Thursday 07:30 - 11:00
Saturday 07:30 - 11:00
Sunday 07:30 - 11:00

Telephone

+8801725185339

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dastika Haji Yeasin Ali Ebtedayee Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Dastika Haji Yeasin Ali Ebtedayee Madrasah:

Shortcuts

Share

Category