07/12/2025
আমাদের প্রিয় শিক্ষক আর নাই!
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তালুচ ওএইচকেএম উচ্চ বিদ্যালয়ের জনপ্রিয় সিনিয়র শিক্ষক, আমাদের শ্রদ্ধেয় শিক্ষাগুরু, বাংলাদেশ স্কাউটসের লিডার ট্রেইনার, প্রেসিডেন্ট পদকপ্রাপ্ত এবং বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের বিভিন্ন পদে দায়িত্ব পালনকারী আলহাজ্ব মোঃ খলিলুর রহমান স্যার অদ্য ৭ ডিসেম্বর ২০২৫, রবিবার রাত অনুমানিক ০১ঃ০০ টায় চিকিৎসাধীন অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।
তাঁর জানাজার নামাজ বাদ জোহর গ্রামের বাড়ি জোহাল মাটাইয়ে অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণের জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ।