General knowledge

General knowledge General knowledge for BCS, Varsity, Medical, Nursing, and every competitive exams.

সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা একবারে দিয়ে দিলাম :
25/09/2026

সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা একবারে দিয়ে দিলাম :

জিকে পড়ার কিছু টিপস দিয়ে দিলাম তোমাদের। সাম্প্রতিক জিকে নিয়ে বড় চমক আসতেছে তোমাদের সামনে।
24/09/2026

জিকে পড়ার কিছু টিপস দিয়ে দিলাম তোমাদের। সাম্প্রতিক জিকে নিয়ে বড় চমক আসতেছে তোমাদের সামনে।

24/09/2026

তোমাদের সুবিধার্থে ১০০ এমসিকিউ প্র্যাকটিসের জন্য এখানে দেওয়া হলো আগে নিজেরা প্র্যাকটিস করে খাতায় উত্তর লিখবে। সঠিক উত্তর কমেন্ট বক্সে দেওয়া আছে। কার কয়টা হলো অবশ্যই জানিও।

🎯 Admission GK Mega Test — 100 MCQ

🇧🇩 বাংলাদেশ বিষয়াবলি

১. বাংলাদেশের আয়তনে বৃহত্তম জেলা কোনটি?
A) রাঙামাটি
B) চট্টগ্রাম
C) ময়মনসিংহ
D) খুলনা

২. বাংলাদেশের আয়তনে ক্ষুদ্রতম জেলা কোনটি?
A) নারায়ণগঞ্জ
B) মেহেরপুর
C) ঝালকাঠি
D) নড়াইল

৩. বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?
A) ঠাকুরগাঁও
B) পঞ্চগড়
C) নীলফামারী
D) দিনাজপুর

৪. বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি?
A) খুলনা
B) বরগুনা
C) কক্সবাজার
D) সাতক্ষীরা

৫. বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
A) পদ্মা
B) মেঘনা
C) যমুনা
D) কর্ণফুলী

৬. বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি?
A) সন্দ্বীপ
B) মহেশখালী
C) ভোলা
D) হাতিয়া

৭. ‘দ্বীপ জেলা’ নামে পরিচিত কোন জেলা?
A) ভোলা
B) বরিশাল
C) পটুয়াখালী
D) নোয়াখালী

৮. বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর কোনটি?
A) মোংলা
B) পায়রা
C) চট্টগ্রাম
D) নারায়ণগঞ্জ

৯. বাংলাদেশের প্রথম গভীর সমুদ্রবন্দর কোনটি?
A) চট্টগ্রাম বন্দর
B) মোংলা বন্দর
C) মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর
D) পায়রা বন্দর

১০. বাংলাদেশের বৃহত্তম কৃত্রিম হ্রদ কোনটি?
A) কাপ্তাই হ্রদ
B) ফয়েজ লেক
C) মহামায়া লেক
D) বগা লেক

১১. কাপ্তাই বাঁধ কোন নদীর ওপর নির্মিত?
A) সাঙ্গু
B) কর্ণফুলী
C) তিস্তা
D) যমুনা

১২. বাংলাদেশের ‘চা রাজধানী’ বলা হয় কোন স্থানকে?
A) শ্রীমঙ্গল
B) মৌলভীবাজার
C) সিলেট
D) হবিগঞ্জ

১৩. বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি?
A) চলন বিল
B) আড়িয়াল বিল
C) ডাকাতিয়া বিল
D) হাইল বিল

১৪. বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি?
A) টাঙ্গুয়ার হাওর
B) হাকালুকি হাওর
C) হাইল হাওর
D) শনির হাওর

১৫. ষাট গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত?
A) কুমিল্লা
B) বাগেরহাট
C) রাজশাহী
D) সোনারগাঁও

১৬. আহসান মঞ্জিল কোথায় অবস্থিত?
A) ঢাকা
B) চট্টগ্রাম
C) রাজশাহী
D) কুমিল্লা

১৭. পাহাড়পুর বৌদ্ধবিহারের অপর নাম কী?
A) সোমপুর মহাবিহার
B) ধর্মপাল বিহার
C) বিক্রমশীলা বিহার
D) জগদ্দল বিহার

১৮. মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত?
A) নওগাঁ
B) বগুড়া
C) রাজশাহী
D) নাটোর

১৯. লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেন কে?
A) শায়েস্তা খান
B) আজম শাহ
C) মীর জুমলা
D) ইসলাম খান

২০. বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
A) হামিদুর রহমান
B) সৈয়দ মঈনুল হোসেন
C) মাজহারুল ইসলাম
D) লুই আই কান

---

📚 বাংলা সাহিত্য ও ভাষা

২১. বাংলা সাহিত্যের ‘বিদ্রোহী কবি’ কে?
A) জীবনানন্দ দাশ
B) কাজী নজরুল ইসলাম
C) সুকান্ত ভট্টাচার্য
D) জসীমউদ্দীন

২২. ‘পল্লীকবি’ নামে পরিচিত কে?
A) জসীমউদ্দীন
B) গোলাম মোস্তফা
C) ফররুখ আহমদ
D) কায়কোবাদ

২৩. ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
A) সুকান্ত ভট্টাচার্য
B) জীবনানন্দ দাশ
C) শামসুর রাহমান
D) নির্মলেন্দু গুণ

২৪. ‘সঞ্চিতা’ কার কাব্যগ্রন্থ?
A) রবীন্দ্রনাথ ঠাকুর
B) কাজী নজরুল ইসলাম
C) জসীমউদ্দীন
D) সুকান্ত ভট্টাচার্য

২৫. ‘শেষের কবিতা’ কার উপন্যাস?
A) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
B) রবীন্দ্রনাথ ঠাকুর
C) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
D) মানিক বন্দ্যোপাধ্যায়

২৬. ‘দেবদাস’ কার লেখা?
A) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
B) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
C) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
D) মানিক বন্দ্যোপাধ্যায়

২৭. ‘আনন্দমঠ’ উপন্যাসের রচয়িতা কে?
A) শরৎচন্দ্র
B) বঙ্কিমচন্দ্র
C) রবীন্দ্রনাথ
D) মীর মশাররফ হোসেন

২৮. ‘বিষাদ-সিন্ধু’ কার রচনা?
A) মীর মশাররফ হোসেন
B) কায়কোবাদ
C) দীনবন্ধু মিত্র
D) বঙ্কিমচন্দ্র

২৯. ‘নীলদর্পণ’ নাটকের রচয়িতা কে?
A) দীনবন্ধু মিত্র
B) মাইকেল মধুসূদন দত্ত
C) গিরিশচন্দ্র ঘোষ
D) দ্বিজেন্দ্রলাল রায়

৩০. ‘সোনার তরী’ কার কাব্যগ্রন্থ?
A) নজরুল ইসলাম
B) রবীন্দ্রনাথ ঠাকুর
C) জীবনানন্দ দাশ
D) জসীমউদ্দীন

৩১. ‘কবর’ কবিতার রচয়িতা কে?
A) জসীমউদ্দীন
B) নজরুল ইসলাম
C) সুকান্ত ভট্টাচার্য
D) শামসুর রাহমান

৩২. ‘রূপসী বাংলা’ প্রকাশিত হয় কবির মৃত্যুর পর—কবির নাম কী?
A) জীবনানন্দ দাশ
B) জসীমউদ্দীন
C) সুকান্ত ভট্টাচার্য
D) ফররুখ আহমদ

৩৩. বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি?
A) চর্যাপদ
B) শ্রীকৃষ্ণকীর্তন
C) মঙ্গলকাব্য
D) বৈষ্ণব পদাবলি

৩৪. চর্যাপদ আবিষ্কার করেন কে?
A) হরপ্রসাদ শাস্ত্রী
B) দীনেশচন্দ্র সেন
C) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
D) মুহম্মদ শহীদুল্লাহ

৩৫. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কার রচনা?
A) বড়ু চণ্ডীদাস
B) বিদ্যাপতি
C) জ্ঞানদাস
D) গোবিন্দদাস

---

🌍 আন্তর্জাতিক বিষয়াবলি

৩৬. ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়?
A) লন্ডন
B) ব্রাসেলস
C) প্যারিস
D) বার্লিন

৩৭. NATO-এর সদর দপ্তর কোথায়?
A) ব্রাসেলস
B) জেনেভা
C) রোম
D) ওয়াশিংটন

৩৮. OPEC-এর সদর দপ্তর কোথায়?
A) ভিয়েনা
B) দোহা
C) রিয়াদ
D) আবুধাবি

৩৯. IMF-এর সদর দপ্তর কোথায়?
A) নিউইয়র্ক
B) ওয়াশিংটন ডিসি
C) জেনেভা
D) লন্ডন

৪০. বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায়?
A) ওয়াশিংটন ডিসি
B) নিউইয়র্ক
C) জেনেভা
D) প্যারিস

৪১. আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর কোথায়?
A) নাইরোবি
B) আদ্দিস আবাবা
C) কায়রো
D) লাগোস

৪২. ‘Land of Thousand Lakes’ নামে পরিচিত কোন দেশ?
A) সুইডেন
B) ফিনল্যান্ড
C) নরওয়ে
D) কানাডা

৪৩. ‘Land of Rising Sun’ কোন দেশ?
A) চীন
B) জাপান
C) ভিয়েতনাম
D) দক্ষিণ কোরিয়া

৪৪. ‘Land of Midnight Sun’ কোন দেশ?
A) নরওয়ে
B) ডেনমার্ক
C) আইসল্যান্ড
D) ফিনল্যান্ড

৪৫. পৃথিবীর গভীরতম মহাসাগরীয় খাদ কোনটি?
A) টোঙ্গা ট্রেঞ্চ
B) মারিয়ানা ট্রেঞ্চ
C) জাভা ট্রেঞ্চ
D) পেরু-চিলি ট্রেঞ্চ

৪৬. বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি?
A) বোর্নিও
B) মাদাগাস্কার
C) গ্রিনল্যান্ড
D) নিউগিনি

৪৭. পানামা খাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে?
A) আটলান্টিক ও প্রশান্ত
B) প্রশান্ত ও ভারত
C) আটলান্টিক ও ভারত
D) আর্কটিক ও আটলান্টিক

৪৮. সুয়েজ খাল কোন দুটি জলভাগকে যুক্ত করেছে?
A) ভূমধ্যসাগর ও লোহিত সাগর
B) কৃষ্ণ সাগর ও ভূমধ্যসাগর
C) আরব সাগর ও লোহিত সাগর
D) ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগর

৪৯. ‘White House’ কোন শহরে অবস্থিত?
A) নিউইয়র্ক
B) ওয়াশিংটন ডিসি
C) লস অ্যাঞ্জেলেস
D) বোস্টন

৫০. ‘Statue of Liberty’ কোথায় অবস্থিত?
A) লন্ডন
B) প্যারিস
C) নিউইয়র্ক
D) রোম

---

🔬 বিজ্ঞান

৫১. আলোর বেগ প্রায় কত?
A) ৩×১০⁶ m/s
B) ৩×১০⁷ m/s
C) ৩×১০⁸ m/s
D) ৩×১০⁹ m/s

৫২. বৈদ্যুতিক প্রবাহের একক কী?
A) ভোল্ট
B) অ্যাম্পিয়ার
C) ওয়াট
D) ওহম

৫৩. বৈদ্যুতিক রোধের একক কী?
A) ওয়াট
B) ভোল্ট
C) ওহম
D) অ্যাম্পিয়ার

৫৪. ক্ষমতার SI একক কী?
A) জুল
B) ওয়াট
C) নিউটন
D) প্যাসকেল

৫৫. বলের SI একক কী?
A) জুল
B) নিউটন
C) ওয়াট
D) কুলম্ব

৫৬. শব্দ কোন মাধ্যমে চলতে পারে না?
A) বায়ু
B) পানি
C) লোহা
D) শূন্যস্থান

৫৭. কোন রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি?
A) আলফা
B) বিটা
C) গামা
D) অতিবেগুনি

৫৮. মানুষের স্বাভাবিক দেহের তাপমাত্রা প্রায় কত?
A) ৩৫°C
B) ৩৭°C
C) ৩৯°C
D) ৪১°C

৫৯. ইনসুলিন কোন অঙ্গ থেকে নিঃসৃত হয়?
A) যকৃত
B) অগ্ন্যাশয়
C) কিডনি
D) প্লীহা

৬০. মানবদেহে ইনসুলিনের প্রধান কাজ কী?
A) রক্তচাপ নিয়ন্ত্রণ
B) রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ
C) হজম নিয়ন্ত্রণ
D) অক্সিজেন পরিবহন

৬১. ভিটামিন D-এর অভাবে কোন রোগ হয়?
A) স্কার্ভি
B) রিকেটস
C) বেরিবেরি
D) রাতকানা

৬২. ভিটামিন A-এর অভাবে কোন রোগ হতে পারে?
A) রাতকানা
B) রিকেটস
C) স্কার্ভি
D) অ্যানিমিয়া

৬৩. রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন গুরুত্বপূর্ণ?
A) A
B) B
C) C
D) K

৬৪. মানুষের দেহে মোট কত জোড়া ক্রোমোজোম থাকে?
A) ২২
B) ২৩
C) ২৪
D) ২৫

৬৫. DNA-এর পূর্ণরূপ কী?
A) Deoxyribonucleic Acid
B) Dioxyribonuclear Acid
C) Deoxyribose Nuclear Acid
D) Double Nucleic Acid

---

💻 ICT

৬৬. ROM-এর পূর্ণরূপ কী?
A) Read Only Memory
B) Random Only Memory
C) Read Open Memory
D) Rapid Operating Memory

৬৭. LAN-এর পূর্ণরূপ কী?
A) Local Area Network
B) Large Area Network
C) Local Access Network
D) Long Area Network

৬৮. URL-এর পূর্ণরূপ কী?
A) Uniform Resource Locator
B) Universal Resource Link
C) Uniform Reference Locator
D) Universal Reference Link

৬৯. IP-এর পূর্ণরূপ কী?
A) Internet Protocol
B) Internet Program
C) Internal Protocol
D) Information Protocol

৭০. PDF-এর পূর্ণরূপ কী?
A) Portable Document Format
B) Personal Document File
C) Public Document Format
D) Portable Data File

৭১. কম্পিউটারের স্থায়ী স্মৃতি কোনটি?
A) RAM
B) ROM
C) Cache
D) Register

৭২. কোনটি Input Device?
A) Monitor
B) Printer
C) Keyboard
D) Speaker

৭৩. কোনটি Output Device?
A) Mouse
B) Keyboard
C) Scanner
D) Monitor

৭৪. Microsoft-এর প্রতিষ্ঠাতা কে?
A) Bill Gates ও Paul Allen
B) Steve Jobs ও Steve Wozniak
C) Larry Page ও Sergey Brin
D) Mark Zuckerberg ও Eduardo Saverin

৭৫. Android কোন ধরনের সফটওয়্যার?
A) Browser
B) Operating System
C) Antivirus
D) Programming Language

---

🏛️ ইতিহাস ও সাধারণ জ্ঞান

৭৬. ফরাসি বিপ্লব শুরু হয় কত সালে?
A) ১৭৭৬
B) ১৭৮৯
C) ১৭৯৯
D) ১৮১৫

৭৭. রেনেসাঁর সূতিকাগার বলা হয় কোন দেশকে?
A) ফ্রান্স
B) ইতালি
C) জার্মানি
D) স্পেন

৭৮. শিল্পবিপ্লব প্রথম কোথায় শুরু হয়?
A) ফ্রান্স
B) জার্মানি
C) ইংল্যান্ড
D) ইতালি

৭৯. প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে?
A) ১৯১২
B) ১৯১৪
C) ১৯১৬
D) ১৯১৮

৮০. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে?
A) ১৯৩৭
B) ১৯৩৯
C) ১৯৪১
D) ১৯৪৫

৮১. রুশ বিপ্লব সংঘটিত হয় কত সালে?
A) ১৯০৫
B) ১৯১৪
C) ১৯১৭
D) ১৯২০

৮২. ‘ম্যাগনা কার্টা’ স্বাক্ষরিত হয় কত সালে?
A) ১০৬৬
B) ১২১৫
C) ১৪৯২
D) ১৬৮৮

৮৩. ‘The Prince’ গ্রন্থের রচয়িতা কে?
A) প্লেটো
B) এরিস্টটল
C) ম্যাকিয়াভেলি
D) রুশো

৮৪. ‘Republic’ গ্রন্থের রচয়িতা কে?
A) সক্রেটিস
B) প্লেটো
C) এরিস্টটল
D) হোমার

৮৫. ‘Origin of Species’ কার লেখা?
A) আইজ্যাক নিউটন
B) চার্লস ডারউইন
C) আলবার্ট আইনস্টাইন
D) গ্রেগর মেন্ডেল

---

🎯 মিশ্র Admission GK

৮৬. বাংলাদেশের জাতীয় খেলা কোনটি?
A) ক্রিকেট
B) ফুটবল
C) কাবাডি
D) হকি

৮৭. ক্রিকেটে একটি দলের খেলোয়াড় সংখ্যা কত?
A) ৯
B) ১০
C) ১১
D) ১২

৮৮. অলিম্পিকের প্রতীকী রিং কয়টি?
A) ৪
B) ৫
C) ৬
D) ৭

৮৯. নোবেল পুরস্কারের প্রতিষ্ঠাতা কে?
A) আলফ্রেড নোবেল
B) আলবার্ট আইনস্টাইন
C) আইজ্যাক নিউটন
D) লুই পাস্তুর

৯০. বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কী?
A) Apollo-1
B) Sputnik-1
C) Explorer-1
D) Luna-1

৯১. চাঁদে প্রথম পদার্পণকারী মানুষ কে?
A) ইউরি গ্যাগারিন
B) নীল আর্মস্ট্রং
C) বাজ অলড্রিন
D) মাইকেল কলিন্স

৯২. মহাকাশে প্রথম মানুষ কে?
A) নীল আর্মস্ট্রং
B) ইউরি গ্যাগারিন
C) বাজ অলড্রিন
D) জন গ্লেন

৯৩. বাংলাদেশের প্রথম জাতীয় অধ্যাপক কে ছিলেন?
A) ড. মুহম্মদ শহীদুল্লাহ
B) ড. আবদুল কুদ্দুস
C) কাজী মোতাহার হোসেন
D) জাহিদুর রহমান

৯৪. বাংলাদেশের প্রথম মহিলা কবি হিসেবে কাকে উল্লেখ করা হয়?
A) চন্দ্রাবতী
B) সুফিয়া কামাল
C) বেগম রোকেয়া
D) স্বর্ণকুমারী দেবী

৯৫. ‘সুলতানার স্বপ্ন’ কার লেখা?
A) সুফিয়া কামাল
B) বেগম রোকেয়া
C) চন্দ্রাবতী
D) মহাশ্বেতা দেবী

৯৬. বেগম রোকেয়ার জন্মস্থান কোথায়?
A) পায়রাবন্দ, রংপুর
B) সোনারগাঁও, নারায়ণগঞ্জ
C) কুমিল্লা
D) বাগেরহাট

৯৭. বাংলাদেশের জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত?
A) শাহবাগ, ঢাকা
B) আগারগাঁও, ঢাকা
C) রমনা, ঢাকা
D) মতিঝিল, ঢাকা

৯৮. বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে?
A) ১৯৫২
B) ১৯৫৫
C) ১৯৬২
D) ১৯৭১

৯৯. একুশে বইমেলার সরকারি নাম কী?
A) অমর একুশে গ্রন্থমেলা
B) একুশে সাহিত্য মেলা
C) বাংলা বইমেলা
D) আন্তর্জাতিক বাংলা গ্রন্থমেলা

১০০. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
A) ২:১
B) ৩:২
C) ৫:৩
D) ৪:৩

Easy tricks, easy memorizing 🧠
19/09/2026

Easy tricks, easy memorizing 🧠

কোন টপিকের উপরে নোট/ক্লাস চাও বলে যাও প্রিয় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা। General knowledge
03/09/2026

কোন টপিকের উপরে নোট/ক্লাস চাও বলে যাও প্রিয় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা।
General knowledge

03/09/2026

জিকের কোন টপিকের উপরে ক্লাস চাও?
কমেন্ট বক্স তোমার জন্য ফাঁকা বলে যাও 👉

রাবি স্বপ্ন কাদের অবশ্যই কমেন্টে জানিয়ে যাও?
28/08/2026

রাবি স্বপ্ন কাদের অবশ্যই কমেন্টে জানিয়ে যাও?

২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া সামনে রেখে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে প্রস্তুতি। ইতোমধ্যে ঢাকা ...
28/08/2026

২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া সামনে রেখে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে প্রস্তুতি। ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) সহ মোট ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা শুরু হবে ৫ ডিসেম্বর। ওই দিন আইবিএ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১২ ডিসেম্বর ‘এ’ ইউনিট, ১৯ ডিসেম্বর ‘বি’ ইউনিট, ২২ ডিসেম্বর চারুকলা ইউনিট এবং ২৬ ডিসেম্বর ‘সি’ ইউনিটের পরীক্ষা হবে। অনলাইনে আবেদন করা যাবে ১১ থেকে ২৫ নভেম্বর।

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে ৮ জানুয়ারি। ‘বি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা) পরীক্ষা দিয়ে শুরু হয়ে ৯ জানুয়ারি ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক আবেদন চলবে ১২ থেকে ২৭ নভেম্বর।

পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ—এই সাতটি বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভর্তি পরীক্ষা শুরু হবে ২০২৭ সালের ১ জানুয়ারি। এদিন ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৮ জানুয়ারি ‘ই’ ইউনিট, ১৫ জানুয়ারি ‘বি’ ইউনিট, ২২ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ২৩ জানুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।

ভর্তির আবেদন শুরু হবে ১৫ নভেম্বর দুপুর ১২টায়। আবেদন করা যাবে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষা শুরু হবে ২৯ জানুয়ারি। ওই দিন ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ জানুয়ারি ‘এ’ ইউনিট, ৩ ফেব্রুয়ারি ‘বি১’ ইউনিট, ৪ ফেব্রুয়ারি ‘বি২’ ইউনিট, ৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট, ৬ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট এবং ৮ ফেব্রুয়ারি ‘ডি১’ উপ-ইউনিটের পরীক্ষা হবে।

‘বি১’, ‘বি২’ ও ‘ডি১’ উপ-ইউনিটের পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। অন্যান্য ইউনিটের পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়া রাজশাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। চবিতে অনলাইন আবেদন চলবে ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত।

খুলনা বিশ্ববিদ্যালয়
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ ও ১৮ ডিসেম্বর। ১৭ ডিসেম্বর ‘সি’ ও ‘ডি’ ইউনিট এবং ১৮ ডিসেম্বর ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। তবে এসব সময়সূচির মধ্যে যেসব পরীক্ষা এখনো চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত হয়নি, সেগুলো পরিবর্তিত হতে পারে। তাই ভর্তিচ্ছুদের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বিজ্ঞপ্তি ও অফিসিয়াল নোটিশ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৬–২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে। এবার খুলনা, ঢাকা ও রাজশাহী এই তিন বিভাগীয় শহরে একযোগে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ ও ১৯ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর ‘সি’ ইউনিট এবং ১৯ ডিসেম্বর ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।

26/08/2026

কোন জিকে বইটা ভালো? জিকে মাথায় ধরে না? জিকে কীভাবে পড়বো? সব সমস্যা সমাধান দিয়ে দিলাম একটা ভিডিওতেই।

আর যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয়ে ভিডিও লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে।

21/08/2026

৫০তম বিসিএস (৩০-০১-২০২৬) এর আন্তর্জাতিক বিষয়াবলির প্রশ্ন ও উত্তরগুলো নিচে তুলে ধরা হলো:

​১. কোন বিষয়টি পাচারের অন্তর্ভুক্ত নয়?
উত্তর: রফতানি পণ্যের অবমূল্যায়ন
​২. 'বিশ্ব বাণিজ্য সংস্থা' (WTO) প্রতিষ্ঠিত হয়েছিল -------- চুক্তির মাধ্যমে।
উত্তর: মারাকেশ
​৩. কোন ভূ-রাজনৈতিক তত্ত্ব বিশ্ব আধিপত্যের চাবিকাঠি হিসাবে ইউরেশিয়ার নিয়ন্ত্রণকে সমর্থন করে?
উত্তর: হার্টল্যান্ড তত্ত্ব
​৪. জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের (UNFCCC) প্রথম কনফারেন্স অফ দ্য পার্টিস (COP) কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর: বন
​৫. কোন প্রাক্তন রাষ্ট্রপ্রধান প্রথম 'ইন্দো-প্যাসিফিক' (Indo-Pacific) শব্দটি জনপ্রিয় করেন?
উত্তর: শিনজো আবে
​৬. কোনটি ব্রিকস (BRICS)-এর প্রধান লক্ষ্য?
উত্তর: বিশ্ব আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার পূর্বক উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর স্বার্থরক্ষা
​৭. ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের অন্যতম প্রভাব কি?
উত্তর: রপ্তানি বাড়ানো
​৮. মিয়ানমারে পরিচালিত স্ক্যাম সেন্টারগুলো মোকাবিলায় সম্প্রতি কোন দেশ 'স্ক্যাম সেন্টার স্ট্রাইক ফোর্স' চালু করেছে?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র
​৯. কোন জলবায়ু চুক্তির অধীনে 'সবুজ জলবায়ু তহবিল' বা Green Climate Fund প্রতিষ্ঠা করা হয়েছিল?
উত্তর: কানকুন চুক্তি
​১০. পারস্য উপসাগর থেকে জ্বালানি তেলের প্রবাহ রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্র তাদের '-------- ডকট্রিন' অনুসরণ করে?
উত্তর: কার্টার
​১১. কোন দুটি দেশ সম্প্রতি ন্যাটোতে (NATO) যোগদান করেছে, যা ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন রূপ প্রদান করেছে?
উত্তর: সুইডেন এবং ফিনল্যান্ড
​১২. চীনের উদ্যোগে চালু করা 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ' (BRI)-এর প্রাথমিক লক্ষ্য কী?
উত্তর: বাণিজ্য এবং অবকাঠামোর একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করা
​১৩. অপারেশন '--------' লোহিত সাগরে হুথি হামলার জবাবে মার্কিন নেতৃত্বাধীন সামুদ্রিক নিরাপত্তা উদ্যোগ।
উত্তর: প্রস্পারিটি গার্ডিয়ান
​১৪. মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন 'আকাস' (AUKUS) চুক্তির প্রাথমিক লক্ষ্য কী?
উত্তর: পরিবেশ সুরক্ষা
​১৫. বিশ্ব অর্থনীতিতে 'পেপার গোল্ড' (Paper Gold) বলতে কী বোঝায়?
উত্তর: বিশেষ উত্তোলন অধিকার (SDR)
​১৬. শ্রমনির্ভর অর্থনীতি থেকে উৎপাদনভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের পথে বাংলাদেশের সবচেয়ে বড় বাধা কোনটি?
উত্তর: দক্ষ মানবসম্পদের ঘাটতি এবং শিক্ষার সঙ্গে কর্মক্ষেত্রের অসামঞ্জস্য
​১৭. ২০২৩ সালের এপ্রিল থেকে কোন বিদ্রোহী আধা-সামরিক গোষ্ঠী সুদানের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে গৃহযুদ্ধে লিপ্ত?
উত্তর: র‍্যাপিড সাপোর্ট ফোর্স (RSF)
​১৮. কোনটি জাতিসংঘের প্রতিষ্ঠান নয়?
উত্তর: ডব্লিউটিও (WTO)
​১৯. '--------' ব্রিকস (BRICS) কর্তৃক অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্পের অর্থায়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়।
উত্তর: NDB

Address

Satkhira

Website

Alerts

Be the first to know and let us send you an email when General knowledge posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category