20/03/2026
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা
আনাস বিন মালেক (রা.) ইসলামিক কমপ্লেক্সের পক্ষ থেকে শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকা, প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক ও সকল শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
সিয়াম সাধনার পবিত্র মাস শেষে আমাদের জীবনে আগমন করেছে আনন্দ ও রহমতের বার্তা নিয়ে এই ঈদ। এই মহান দিন আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আত্মশুদ্ধি, ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চিরন্তন শিক্ষা। রমজানের অর্জিত তাকওয়া আমাদের জীবনকে আলোকিত করুক প্রতিটি মুহূর্তে—এই কামনা করি।
মহান আল্লাহর দরবারে দোয়া করি—তিনি যেন আমাদের সকল ইবাদত কবুল করেন, গুনাহসমূহ ক্ষমা করে দেন এবং আমাদেরকে সত্য ও ন্যায়ের পথে অবিচল রাখেন।
আসুন, ঈদের আনন্দ ছড়িয়ে দিই সবার মাঝে, বিশেষ করে অসহায় ও দরিদ্রদের মাঝে। ভালোবাসা, সহানুভূতি ও মানবিকতার মাধ্যমে গড়ে তুলি একটি সুন্দর, শান্তিপূর্ণ সমাজ।
সবার জন্য রইল দোয়া—ঈদ হোক আনন্দময়, শান্তিময় ও বরকতময়।