29/08/2024
দক্ষিণ এশিয়ায় শিক্ষা, প্রযুক্তি ও উদ্ভাবনে সবার পেছনে রয়েছে বাংলাদেশ। সূচকটি তৈরিতে শিক্ষা, প্রযুক্তি, উন্নয়ন ও উদ্ভাবনসহ সাতটি বিষয়কে বিবেচনায় নেওয়া হয়েছে।
সূচকটি তৈরিতে শিক্ষা, প্রযুক্তি, উন্নয়ন ও উদ্ভাবনসহ সাতটি বিষয়কে বিবেচনা করা হয়েছে। এটি সাতটি সেক্টরের অধীনে ১৩৩টি চলকের (ভেরিয়েবল) উপর ভিত্তি করে তৈরি করা হয়ে। এগুলো হলো- প্রাক-বিশ্ববিদ্যালয় শিক্ষা, প্রযুক্তিগত ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ, উচ্চশিক্ষা, গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অর্থনীতি এবং সাধারণ সহায়ক পরিবেশ।
তাই এখন থেকে আমাদের ভোলা জেলার শিক্ষার্থীদের আইসিটি শিক্ষাকে জনপ্রিয় করে তোলা উচিত। সামনের পৃথিবীটা সম্পূর্ণই হবে আইসিটিময়। এজন্য আমাদের ভোলার প্রতিটি গ্রাম থেকে জেলা শহরে প্রতিটি শ্রেণীতে যদি আইসিটি শিক্ষাকে ভয় না পেয়ে যদি জনপ্রিয় করে তোলা যায় তাহলে একদিকে যেমন দক্ষ জনশক্তি তৈরি হবে এমনি তথ্যপ্রযুক্তি বহুল মেধা শক্তির একটি বাংলাদেশ করতে পারবো ইনশাআল্লাহ।