06/06/2026
এতদ্বারা হোসাইনিয়া প্রিপারেটরি মাদরাসা'র সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আগামীকাল ০৭.০৬.২০২৬ ইং রোজ রবিবার হতে আমাদের মাদরাসার সকল কার্যক্রম যথারীতি চলবে ইনশাআল্লাহ।
পূর্বের সময়সূচি অনুযায়ী ১ম শিফট সকাল ৭.৩০ মিনিটে এবং ২য় শিফট সকাল ১০.০০ হতে শুরু হবে।
সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেওয়া হলো।
নির্দেশক্রমে
অধ্যক্ষ
হোসাইনিয়া প্রিপারেটরি মাদরাসা, ভোলা