Halima Khatun Girls Secondary School, Bhola

Halima Khatun Girls Secondary School, Bhola Welcome to Halima Khatun Girls Secondary School (101212), Bhola Sadar, Bhola. Official page.

অভিভাবক সমাবেশ:এসএসসি পরীক্ষা-২০২৭ এর প্রস্তুতির লক্ষ্যে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মুক্ত আলোচনা ও সমস্যা সমাধানকল্পে ...
18/05/2026

অভিভাবক সমাবেশ:
এসএসসি পরীক্ষা-২০২৭ এর প্রস্তুতির লক্ষ্যে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মুক্ত আলোচনা ও সমস্যা সমাধানকল্পে মতামত গ্ৰহণে অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।
আয়োজনে: হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, পরাণগঞ্জ, ভোলা সদর, ভোলা।
(১৬.০৫.২০২৬)

সকালবেলা চায়ের কাপে চুমুক দিচ্ছি, এমন সময় আমার স্ত্রী বলে উঠল,আজ তুমি তিয়াশার স্কুলে যাবে। অংকের ম্যাডাম নাকি ডেকেছেন।আম...
18/06/2025

সকালবেলা চায়ের কাপে চুমুক দিচ্ছি, এমন সময় আমার স্ত্রী বলে উঠল,
আজ তুমি তিয়াশার স্কুলে যাবে। অংকের ম্যাডাম নাকি ডেকেছেন।

আমি বিশ্ববিদ্যালয়ে দর্শনের অধ্যাপক। আর আমার স্ত্রী একটা সরকারি হাইস্কুলের বিজ্ঞানের শিক্ষিকা। স্বভাবতই,দুজনেই বেশ কড়া ধাঁচের মানুষ, বিশেষত সকালে।

তিয়াশা ক্লাস ফাইভে পড়ে। এমন কিছু ভয় পাওয়ার ছিল না, তবুও মনে হল ম্যাডাম যখন আলাদা করে ডেকেছেন, নিশ্চয়ই কোনও গুরুতর বিষয়।

স্কুলে গিয়ে দেখি বিশাল একটা ঘর। এক কোণে বসে আছেন গম্ভীর মুখে চশমা পরা অংকের ম্যাডাম। ঠিক যেন কোনও জজ সাহেব। পেছনে অভিভাবকদের সারি। এক এক করে নাম ডাকা হচ্ছে, বিচার চলছে।

প্রথমেই উঠল ঈশানীর মা। ঈশানীর তিনটা অংক ভুল হয়েছে শুনেই বলে উঠলেন, বাড়ি গিয়ে দেখিস!এবার তোর সব টিউশন বন্ধ করে দেবো।

তারপর রিয়া। ম্যাডাম বললেন, ভুলভাল অঙ্ক কষছে। তখনই রিয়ার বাবা গর্জে উঠলেন,আজ থেকে মোবাইলটা খেলার বদলে বই পড়বি, না হলে!

বাচ্চারা একে একে ডেকে নিয়ে অপমানিত হচ্ছে, আর অভিভাবকেরা যেন সেই অপমানকে আরও একধাপ বাড়িয়ে দিচ্ছেন। কারও কাঁধে হাত রেখে বোঝানোর ভাষা নেই।

অবশেষে ডাক এল তিয়াশার।

আমি শান্তভাবে এগিয়ে গেলাম।

ম্যাডাম বললেন,আপনার মেয়ে বেশ কিছু অংক পারেনি। ওর মনোযোগ ঠিক নেই মনে হচ্ছে।

আমি হাসলাম। বললাম, ম্যাডাম, অর্ধেক অংক তো শিখেছে!বাকিটা সময়ের সঙ্গে শিখে নেবে। আমরা তাকে শেখার আনন্দটা নষ্ট হতে দিতে চাই না।

তিনি বিস্মিত মুখে তাকালেন, আপনি নিশ্চিন্ত এতটা?

আমি নিজে মাধ্যমিকে অংকে পঁচিশ পেয়েছিলাম। আমার স্ত্রী পেয়েছিল সাতাশ। অথচ আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই, আর ও বিজ্ঞানের শিক্ষিকা। তাই না ম্যাডাম, জীবনের রেজাল্ট সব সময় নম্বরে মাপা যায় না!

তিয়াশা আমার হাত চেপে ধরল। মুখে ছোট্ট একটা হাসি। আর আমার হৃদয়টা ভরে উঠল।

ফিরে আসার সময় তিয়াশা বলল,বাবা, আজ চিকেন খেতে পারি?

আমি বললাম,শুধু তুই না, রিয়াকেও ডাক। ওর বাবার কথা শুনে মনে হল আজ খেতে পাবে না ও।

বাচ্চারা বইয়ের পাতার চেয়ে বড়ো কিছু তাদের মন, তাদের প্রশ্ন, তাদের আবেগ।অঙ্ক ভুল করলে ভয়ের নয়,ভুল শুধরে নিতে শেখাটাই বড়ো।

চাপ দিয়ে নয়, পাশে থেকে শেখালে ওরাই একদিন আমাদের থেকেও বড়ো হয়ে উঠবে।
Md Mazharul Haque Himu

হালিমা খাতুন বালিকা বিদ্যালয়, পরাণগঞ্জ, ভোলা সদর, ভোলা-এর পক্ষ থেকে অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী, অভিভাবক, শুভাকাঙ্...
30/03/2025

হালিমা খাতুন বালিকা বিদ্যালয়, পরাণগঞ্জ, ভোলা সদর, ভোলা-এর পক্ষ থেকে অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী, অভিভাবক, শুভাকাঙ্ক্ষীসহ সকলকে ঈদ শুভেচ্ছা, ঈদ মোবারক।

22/09/2024
সকল আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধব, ভাই -বন্ধু, শিক্ষক -শিক্ষিকা, শুভাকাঙ্ক্ষিদের  জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা।ঈদ মোবারক।
21/04/2023

সকল আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধব, ভাই -বন্ধু, শিক্ষক -শিক্ষিকা, শুভাকাঙ্ক্ষিদের জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা।
ঈদ মোবারক।

জাতীয় শিক্ষক দিবস -২০২২
27/10/2022

জাতীয় শিক্ষক দিবস -২০২২

ভোলা সদর উপজেলাধীন হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ জিয়াদ হাসান ...
26/10/2022

ভোলা সদর উপজেলাধীন হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ জিয়াদ হাসান স্যার কে বদলিজনিত বিদায় সংবর্ধনা।

শুভ জন্মদিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল-এর ৫৯ তম শুভ জন্মদিন উপলক্ষে র‍্যালি ও আলোচন...
26/10/2022

শুভ জন্মদিন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল-এর ৫৯ তম শুভ জন্মদিন উপলক্ষে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠান।
"শেখ রাসেল কম্পিউটার ল্যাব'র" শুভ উদ্বোধন। ভার্চুয়াল উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি।
আয়োজনে: হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়।
পরাণগঞ্জ, ভোলা সদর, ভোলা।

জাতীয় বই উৎসব-২০২২আয়োজনে: হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়।
26/10/2022

জাতীয় বই উৎসব-২০২২
আয়োজনে: হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়।

প্রাত্যহিক সমাবেশের খণ্ডচিত্র।হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়। পরানগঞ্জ, ভোলা সদর, ভোলা।(২১/০৩/২০২২)
26/10/2022

প্রাত্যহিক সমাবেশের খণ্ডচিত্র।
হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়। পরানগঞ্জ, ভোলা সদর, ভোলা।
(২১/০৩/২০২২)

Address

Parangonj
Bhola
8300

Telephone

+8801309101212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Halima Khatun Girls Secondary School, Bhola posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Halima Khatun Girls Secondary School, Bhola:

Shortcuts

Share

Category