17/07/2025
#সুপারিশ_কারা_পাবেন_না:
এ বিষয়ে NTRCA যা জানিয়েছে--
(১) আবেদনকারী অনেকেই যোগ্যতা বা বিষয়ভিত্তিক উপযুক্ততা পূরণ না করায় তারা সুপারিশের তালিকায় স্থান পাবেন না ।এটার অর্থ, "আপনি জেনারেলে পরীক্ষা দিয়ে পাস করেছেন ,কিন্তু টেকনিক্যাল আবেদন করেছেন; অথবা টেকনিক্যাল পরীক্ষা দিয়ে পাস করেছেন জেনারেলে আবেদন করেছেন এমন সমস্যা"1 আপনার উচিৎ ছিলো আপনার ই-সনদের আপনার উপযুক্ততা দেখে আবেদন করা। সার্টিফিকেট এর নিচের অংশে আপনি কোন Catagory তে আবদেন করতে পারবেন তা উল্লেখ রয়েছে।
(২) কোনো একটি বিষয়ে শূন্য পদের চেয়ে অধিক প্রার্থী আবেদন করায় সব প্রার্থী নিয়োগ সুপারিশ পাবেন না। ফলে বেশিরভাগ পদই পূরণ হবে না।
(৩) আপনি ইয়েস অপশন চালু রাখেননি, এমন হলো আপনার পছন্দের ৪০ টি প্রতিষ্ঠানে আপনি যোগ্য বিবেচিত হলেন না তখন ইযেস অপশন চালু থাকলে আপনাকে একটি প্রতিষ্ঠান দেয় শুন্যপদ থাকাশর্তে।
(৪) প্রতিষ্ঠান কতৃক ভুল ইরিকুইজিশন তথ্যের জন্য। তবে এক্ষেত্রে এনটিআরসিএ পরবর্তী পদক্ষেপ নেয়, অনেক ক্ষেত্রে আশানুরূপ প্রতিষ্ঠান পাওয়া যায়না।
মনে রাখবেন আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন, কোন এলাকায় চয়েজ দিয়েছেন, আপনার সিজিপিএ কি এসব কখনোই আপনার সুপারিশের ক্ষেত্রে বিবেচিত হবেনা। শূন্যপদ রয়েছে আপনি সঠিকভাবে আবেদন করেছেন তারপরও আপনি সুপারিশ প্রাপ্ত হবেন না এমন কোনো কিছু মোটেও ভাবার দরকার নেই। যদি ১ টি শূন্যপদ থাকে আপনি সঠিক নিয়মে আবেদন করেন মানদন্ডগুলো পূরণ করেন আপনি সুপারিশ প্রাপ্ত হবেন। আপনার মানদণ্ড কিন্ত সিজিপিএ, ইউনিভার্সিটি, এগুলো নয়।
আপনাকে উল্লেখিত উপরের বিষয়ের ভুলের কারনে /শূন্যপদ না থাকার কারনে সুপারিশ না করতে পারে কেবল।