Mostafa Ahmed

Mostafa Ahmed This page is selected for English Poems. I am a teacher, But I feel proud when I find myself as a poet . I am from Bhola , Bangladesh

05/05/2022

নিমন্ত্রণ
_জসীমউদ্দীন

তুমি যাবে ভাই – যাবে মোর সাথে, আমাদের ছোট গাঁয়,
গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়;
মায়া মমতায় জড়াজড়ি করি
মোর গেহখানি রহিয়াছে ভরি,
মায়ের বুকেতে, বোনের আদরে, ভাইয়ের স্নেহের ছায়,
তুমি যাবে ভাই – যাবে মোর সাথে, আমাদের ছোট গাঁয়,

ছোট গাঁওখানি- ছোট নদী চলে, তারি একপাশ দিয়া,
কালো জল তার মাজিয়াছে কেবা কাকের চক্ষু নিয়া;
ঘাটের কিনারে আছে বাঁধা তরী
পারের খবর টানাটানি করি;
বিনাসুতি মালা গাথিছে নিতুই এপার ওপার দিয়া;
বাঁকা ফাঁদ পেতে টানিয়া আনিছে দুইটি তটের হিয়া।

তুমি যাবে ভাই- যাবে মোর সাথে, ছোট সে কাজল গাঁয়,
গলাগলি ধরি কলা বন; যেন ঘিরিয়া রয়েছে তায়।
সরু পথ খানি সুতায় বাঁধিয়া
দূর পথিকেরে আনিছে টানিয়া,
বনের হাওয়ায়, গাছের ছায়ায়, ধরিয়া রাখিবে তায়,
বুকখানি তার ভরে দেবে বুঝি, মায়া আর মমতায়!

তুমি যাবে ভাই যাবে মোর সাথে – নরম ঘাসের পাতে
চম্বন রাখি অধরখানিতে মেজে লয়ো নিরালাতে।
তেলাকুচা – লতা গলায় পরিয়া
মেঠো ফুলে নিও আঁচল ভরিয়া,
হেথায় সেথায় ভাব করো তুমি বুনো পাখিদের সাথে,
তোমার গায়ের রংখানি তুমি দেখিবে তাদের পাতে।

তুমি যদি যাও আমাদের গাঁয়ে, তোমারে সঙ্গে করি
নদীর ওপারে চলে যাই তবে লইয়া ঘাটের তরী।
মাঠের যত না রাখাল ডাকিয়া
তোর সনে দেই মিতালী করিয়া
ঢেলা কুড়িইয়া গড়ি ইমারত সারা দিনমান ধরি,
সত্যিকারের নগর ভুলিয়া নকল নগর গড়ি।

তুমি যদি যাও – দেখিবে সেখানে মটর লতার সনে,
সীম আর সীম – হাত বাড়াইলে মুঠি ভরে সেই খানে।
তুমি যদি যাও সে – সব কুড়ায়ে
নাড়ার আগুনে পোড়ায়ে পোড়ায়ে,
খাব আর যত গেঁয়ো – চাষীদের ডাকিয়া নিমন্ত্রণে,
হাসিয়া হাসিয়া মুঠি মুঠি তাহা বিলাইব দুইজনে।

তুমি যদি যাও – শালুক কুড়ায়ে, খুব – খুব বড় করে,
এমন একটি গাঁথিব মালা যা দেখনি কাহারো করে,
কারেও দেব না, তুমি যদি চাও
আচ্ছা না হয় দিয়ে দেব তাও,
মালাটিরে তুমি রাখিও কিন্তু শক্ত করিয়া ধরে,
ও পাড়ার সব দুষ্ট ছেলেরা নিতে পারে জোর করে;

সন্ধ্যা হইলে ঘরে ফিরে যাব, মা যদি বকিতে চায়,
মতলব কিছু আঁটিব যাহাতে খুশী তারে করা যায়!
লাল আলোয়ানে ঘুঁটে কুড়াইয়া
বেঁধে নিয়ে যাব মাথায় করিয়া
এত ঘুষ পেয়ে যদি বা তাহার মন না উঠিতে চায়,
বলিব – কালিকে মটরের শাক এনে দেব বহু তায়।

খুব ভোর ক’রে উঠিতে হইবে, সূয্যি উঠারও আগে,
কারেও ক’বি না, দেখিস্ পায়ের শব্দে কেহ না জাগে
রেল সড়কের ছোট খাদ ভরে
ডানকিনে মাছ কিলবিল করে;
কাদার বাঁধন গাঁথি মাঝামাঝি জল সেঁচে আগে ভাগে
সব মাছগুলো কুড়ায়ে আনিব কাহারো জানার আগে।

ভর দুপুরেতে এক রাশ কাঁদা আর এক রাশ মাছ,
কাপড়ে জড়ায়ে ফিরিয়া আসিব আপন বাড়ির কাছ।
ওরে মুখ – পোড়া ওরে বাঁদর।
গালি – ভরা মার অমনি আদর,
কতদিন আমি শুনি নারে ভাই আমার মায়ের পাছ;
যাবি তুই ভাই, আমাদের গাঁয়ে যেথা ঘন কালো গাছ।

যাবি তুই ভাই, যাবি মোর সাথে আমাদের ছোট গাঁয়।
ঘন কালো বন মায়া মমতায় বেঁধেছে বনের বায়।
গাছের ছায়ায় বনের লতায়
মোর শিশুকাল লুকায়েছে হায়!
আজি সে সব সরায়ে সরায়ে খুজিয়া লইব তায়,
যাবি তুই ভাই, যাবি মোর সাথে আমাদের ছোট গায়।

তোরে নিয়ে যাব আমাদের গাঁয়ে ঘন-পল্লব তলে
লুকায়ে থাকিস, খুজে যেন কেহ পায় না কোনই বলে।
মেঠো কোন ফুল কুড়াইতে যেয়ে,
হারাইয়া যাস পথ নাহি পেয়ে;
অলস দেহটি মাটিতে বিছায়ে ঘুমাস সন্ধ্যা হলে,
সারা গাঁও আমি খুজিয়া ফিরিব তোরি নাম বলে বলে।

#ইভান
#জসীমউদ্দীন

09/01/2022

অনামিকা যবে তুমি হেরিলা পৌষের শেষ প্রহর,
শীতের কুহেলিকা গগণে শুভ্র মেঘের বহর।
কাটিতে কাটিতে ধান শুনেছি তোমার সুরেলা গলার
অশ্রুত গান, ফসলের মাঠে দেখেছি তোমার মধুর হাসি,
কুয়াশার রোদেলা সকালে মনে বাজে গো বিরহী বাঁশি।
শালিক চড়াই পায়রা পাকা ধান মুখে নিয়ে চলে যায় গোপন ঠিকানায়, এসো রচি সোনালী খড়ের 'পর আমাদের সুখের ঘর, রহিব আমি তোমার দীর্ঘ প্রতীক্ষায়।। ডাহুকের মতন শিশিরস্নাত ফসলের মাঠে হেঁটে বেড়াই শুধু তোমাকে পাব বলে।

09/09/2020

Our loves wert buried under the deep sand,
What is yet sung around the deserted land. I feel you always in my heart for all the time, When your image appears in some rhyme.

সাগর পাড়ে ----------------আরো দূর অন্ধকারে চন্দ্রবিহীন গগণে নক্ষত্রের লুকোচুরি খেলা, মন ছুটে যায় সাগর পাড়ে হেমন্তের শেষ ...
01/09/2020

সাগর পাড়ে
----------------
আরো দূর অন্ধকারে চন্দ্রবিহীন গগণে
নক্ষত্রের লুকোচুরি খেলা,
মন ছুটে যায় সাগর পাড়ে হেমন্তের শেষ লগণে,
হিজল তমালের মেলা।।
হিমেল সমীরের পরশ লাগে আহত প্রাণে,
ঘুমন্ত হৃদয় জেগে উঠে হাস্নাহেনার ঘ্রাণে।
অপলক নেত্রে চেয়ে আছি সাগর পানে,
কোথাও তুমি নাই,
হঠাৎ চেয়ে দেখি তুমি দাঁড়িয়ে আছো পাশে,
শূক তারার মত হারিয়ে যাই।
ছিলাম আমি হিজল তমালের মত পত্র মেলে,
ঢেলে দিলে সব জলের মতন সচ্ছলতায়,
ভালবাসা একদিন পালিয়ে গেলো হায়।
আজিকে নিজেকে মনে হয় শুধু একা,
হারিয়ে গেলে সাগরের শেষ সীমানায়,
পাইনি তোমার দেখা।
ইতিহাস কেবলই মৌন আকাশের নিহারীকা,
কিংবা অন্ধকার কচুবনের শিশিরস্নাত লতিকা।
নির্ঘুম চোখ চেয়ে আছে পেয়ারা গাছের পানে,
উদাস মন হারিয়ে যায় তোমার দেহের ঘ্রাণে।

13/08/2020

বিমূর্ত ভাবনা
-----------
ভোরের স্নান শেষে তৈল মেখে কেশে নব বধূ গাঁথে মালা, মেঘ ভেসে যায় বহে মৃদু বায় বিহগী গায় নাচে কৃষাণ বালা। চালতা ফুলের গন্ধ শিশির ঝরার ছন্দ
দুর্বা মরে মোষের পদাঘাতে, দীঘির জলে
পদ্মAbstract thought
-----------
At the end of the morning bath, the newlyweds apply oil on their hair, make garlands, the clouds float away, the gentle bai bhagi g*i dances and the krishan bala. The smell of running flowers is the rhythm of dew
Durba dies at the feet of the buffalo, the lotus floats in the water of the lake
The sun smiles in the sky; The light falls on my eyes.
Bihag's song in the distant dense forest; On the sweet path, the shepherd's melody is just ringing in the ears, the Maya of the white clouds is the shadow of the thick fog;
The mind runs in the middle of the river. The sun rises slowly in the bushes on the shore of the bushes, dundul flowers, dew-drenched grass রের the distant white cough Bijan river bank. Where did it come from?
ঐ A raft of white clouds in the distant sky, the Baishakhi fair will sit on the bottom of the roadside boat today.
The boat ran away and the wind took a rebellious wind
Pale.
The moon stars in the eyes I am sleepy Harry shy face of the bride,
I meet my eyes in the middle of the night and forget all about my body
Sorry. ছায়া ;
মন ছুটে যায় নদীর মাঝে। বেলা উঠে ধীরে নৌকা বাঁধা তীরে ঝোপের ঝাড়ে দুন্দুল ফুল, শিশির ভেজা ঘাস ঐ দূরের শুভ্র কাশ বিজন নদীর কূল। কোথা থেকে এলো
ঐ দূর আকাশে শুভ্র মেঘের ভেলা, পথের ধারের বট তলায় আজি বসিবে বৈশাখী মেলা।
নৌকা ছুটে চলে ঢেউ এর তালে অবাধ্য সমীর লাগে
পালে।
চোখে চন্দ্রতারা আমি তন্দ্রাহারা হেরি বধুয়ার লাজুক মুখ,
মাঝ রাতে চোখ মেলি করি দেহ কেলি ভুলে যাই সব
দুঃখ।।

----------এসেছে বরষা, বধু আমার লাগি আনিও বৃষ্টি ভেজা কদম ফুল, আষাঢ়ের একমুঠো গন্ধ কিংবা কেয়া গাছের ঠেস মূল। ভোর আকাশের ছন...
06/08/2020

----------
এসেছে বরষা, বধু আমার লাগি আনিও বৃষ্টি ভেজা কদম ফুল, আষাঢ়ের একমুঠো গন্ধ কিংবা কেয়া গাছের ঠেস মূল। ভোর আকাশের ছন্দ, ভেজা মাটির সুরভী, ফসলের মাঠের গন্ধ , সন্ধ্যা বেলার পূরভী।

Address

Bhola

Telephone

+8801630788857

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mostafa Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Mostafa Ahmed:

Shortcuts

Share