23/04/2026
যখন থেকে
১. আপনি পড়ার টেবিলে বসলে ফোনটা দূরে রাখবেন
২. বন্ধুর কিংবা অন্যের সাফল্য দেখে নিজেকে ছোট ভাবা বন্ধ করবেন,
৩. কতটুকু পড়লেন, তা অন্যদের সামনে জাহির করা ছেড়ে দেবেন..
৪. অন্যে কোন বই পড়ছে , কোন কোচিংয়ে যাচ্ছে , কোন কোচিং ভাল-খারাপ , সেটা নিয়ে তর্ক করা বন্ধ করবেন
৫. বিভিন্ন জায়গায় জ্ঞান দেয়া বন্ধ করে নিজের চিন্তা করবেন,
৬. স্কুলে, কোচিংয়ে অথবা বাসায় (যেকোনো) জায়গা মানুষকে অপমান করা বন্ধ করবেন
৭. টক্সিক বন্ধু-বান্ধব/রিলেশন থেকে দূরে থাকবেন
৮. পরিস্থিতি একটু ভাল হলে পড়ব- এই অজুহাতটা চিরতরে বাদ দেবেন,
৯. প্রতিটি ব্যর্থতাকে কান্নার বা মন খারাপের উপকরণ না বানিয়ে শেখার সিঁড়ি বানাবেন —
১০. কম কথা বলা শুরু করবেন, নিজের ব্যাপারে ঢাকঢোল পেটানো বন্ধ করবেন, অপ্রয়োজনীয় কথা বলা কমিয়ে দিবেন..
ঠিক সেই দিন থেকেই আপনার ভেতরে এমন একটা মানুষ জেগে উঠবে, যাকে কোনো পরীক্ষা আর ভয় দেখাতে পারবে না।
“Success is not given. It is earned — on the track, in the gym, on the road, in the hours when everyone else is sleeping.” —
এই কথাটা শুধু খেলাধুলার জন্য না, এটা আপনার বার্ষিক কিংবা জেএসসি বৃত্তি অথবা এসএসসি পরীক্ষায় A+ যাত্রার জন্যও সমান সত্যি।
যে রাতে সবাই ঘুমায়, আপনি জাগেন — এই একটা অভ্যাসই একদিন আপনার ও আপনার বন্ধু এবং অন্যদের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য তৈরি করে দেবে।
সফল মানুষেরা আলাদা কোনো গ্রহ থেকে আসেননি। তারা শুধু একটা কাজ করেছেন , বার বার করেছেন, যা বেশিরভাগ মানুষ করেনি।
Winston Churchill একবার বলেছিলেন — “Success is not final, failure is not fatal — it is the courage to continue that counts.”
যারা আজ বৃত্তি প্রাপ্ত, আজ A+ প্রাপ্ত, আজ বিসিএস ক্যাডার, আজ ডাক্তার, শিক্ষক, মেজিস্ট্রেট, ভালো জায়গায়, তারাও একদিন ঠিক আপনার জায়গায় ছিলেন। তারাও হোঁচট খেয়েছেন, ব্যর্থ হয়েছেন — কিন্তু থামেননি। আর এই না থামাটাই তাদের আজকের পরিচয়।
“It’s not that I’m so smart, it’s just that I stay with problems longer.” আপনিও যদি একটু বেশি সময় ধরে লেগে থাকতে পারেন, একটু বেশি ধৈর্য ধরতে পারেন — তাহলে বৃত্তি পাওয়া, এসএসসি পরীক্ষায় A+ পাওয়া রোল-০১ হওয়া, বিসিএস ক্যাডার, ডাক্তার, শিক্ষক, মেজিস্ট্রেট ইত্যাদি আপনার জন্য অসম্ভব কিছু না।
বৃত্তি, এসএসসি কিংবা যেকোনো পরীক্ষা — আসলে এত কঠিন না। কঠিন করি আমরাই। আমাদের অজুহাত দিয়ে, আমাদের তুলনা দিয়ে, আমাদের ভয় দিয়ে।
আজ থেকে শুধু একটাই সিদ্ধান্ত নিন —
“I will do today what others won’t, so I can have tomorrow what others don’t.”
যেদিন এই একটা সিদ্ধান্ত সত্যিকার অর্থে নিতে পারবেন — সেদিন থেকে আপনি আর শুধু পরীক্ষার্থী থাকবেন না। আপনি হয়ে উঠবেন এমন একজন, যাকে থামানো কারো পক্ষে সম্ভব না। Unstoppable......
আজই আপনার সোশ্যাল মিডিয়া ডিএকটিভেট করুন এবং যেদিন আপনি আপনার সফলতায় সেদিন সোশ্যাল একাউন্ট একটিভ করুন। পরবর্তী পোস্ট যেন আপনার সফলতা নিয়ে হয়।
বিষয়টা একটু কষ্টকর, ইংরেজিতে একটা কথা আছে “SHORT TERM PLEASURES, CREAT LONG TERM PAINS AND SHORT TERM PAINS CREAT LONG TERM PLEASURES” — আপনি ডিসাইড করুন আপনি কি চান।
উপরের ১০টা রুলসের কোনটা আপনার আছে.? খেয়াল করুন। সমাধান করুন।