16/12/2025
🇧🇩 মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে গৌরবময় অর্জন 🇧🇩
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কুচকাওয়াজ অনুষ্ঠানে ভোলা রেসিডেন্সিয়াল ক্যাডেট স্কুল এন্ড কলেজ দ্বিতীয় স্থান অর্জন করেছে।
এই সাফল্য অর্জনে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, প্রশিক্ষক, শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের শৃঙ্খলা, পরিশ্রম ও দেশপ্রেমই এই অর্জনের মূল শক্তি।
ভবিষ্যতেও এই প্রতিষ্ঠান থেকে দেশ ও জাতির জন্য গর্ব বয়ে আনবে—এই প্রত্যাশা রইলো।
🌹 মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন 🌹
🇧🇩 জয় হোক বাংলাদেশের 🇧🇩