All Nursing Exams Preparation-ANEP

  • Home
  • All Nursing Exams Preparation-ANEP

All Nursing Exams Preparation-ANEP We will prepare you as a modern nurse.Connected with us.

সিনিয়র স্টাফ নার্স পদে উত্তীর্ণ সবাইকে অনেক অনেক অভিনন্দন।
13/05/2026

সিনিয়র স্টাফ নার্স পদে উত্তীর্ণ সবাইকে অনেক অনেক অভিনন্দন।

বাংলাদেশি নার্সদের বিদেশে ক্যারিয়ার গড়ার সুযোগ কতটা?২০৩০ সাল নাগাদ বিশ্বজুড়ে নার্সের ঘাটতি গড়াতে পারে ৪৫ লাখে‘আমি যখন এখ...
12/05/2026

বাংলাদেশি নার্সদের বিদেশে ক্যারিয়ার গড়ার সুযোগ কতটা?

২০৩০ সাল নাগাদ বিশ্বজুড়ে নার্সের ঘাটতি গড়াতে পারে ৪৫ লাখে
‘আমি যখন এখানে আসি, তখন এই ফ্যাকাল্টির ডিন ছিল একজন নার্স। বাংলাদেশে আপনি মেডিক্যাল ইউনিভার্সিটিগুলোর নার্সিং ফ্যাকাল্টিতে কোনো ডিন কিন্তু আপনি নার্স পাবেন না’, বলছিলেন জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ের পোস্ট ডক্টোরাল ফেলোশিপে থাকা বাংলাদেশের সিনিয়র স্টাফ নার্স ড. মো. নাহিদ উজ জামান
সম্মান কিংবা আয়-ব্যয়ের মতো দিক থেকে বিদেশের সঙ্গে বাংলাদেশের নার্সিং পেশার তুলনা করলে ‘আকাশ-পাতাল তফাৎ’-এর কথা বলছিলেন কানাডার রেজিস্টার্ড নার্স মোনসেফা আক্তারও।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বিশ্বজুড়ে বর্তমানে প্রায় দুই কোটি ৯০ লাখ নার্স রয়েছে। তারপরও ২০৩০ সাল নাগাদ নার্সের ঘাটতি গড়াতে পারে ৪৫ লাখে।
ফিলিপিন্স, ভারত আর পোল্যান্ড থেকে উল্লেখযোগ্য সংখ্যক নার্স বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছে। এই বিপুল সংখ্যায় নার্সের চাহিদার যোগানদাতা হবার সুযোগ রয়েছে বাংলাদেশেরও।
কিন্তু ভাষা থেকে শুরু করে কাঠামোগত জটিলতার মতো নানা প্রতিবন্ধকতার কারণে তা কঠিন হয়ে উঠছে বলে জানাচ্ছেন খাত-সংশ্লিষ্টরা।
পরিসংখ্যান বলছে, আগের তুলনায় বাংলাদেশে এখন অনেক বেশি মানুষ নার্সিং পেশায় আগ্রহী হয়ে উঠছে।
ফলে এই জনবলকে বিশ্ববাজারের জন্য দক্ষভাবে গড়তে পারলে একদিকে তা যেমন মানবসম্পদ হয়ে উঠবে, তেমনি দেশের উন্নতিতেও ভূমিকা রাখতে পারবে বলে মনে করছেন তারা
চিকিৎসক বনাম নার্সের অনুপাত যেখানে থাকার কথা ১:৩, সেখানে বাংলাদেশে আছে ১.১:১।
সামনে আসছে দক্ষ জনবল, প্রাতিষ্ঠানিক অসহযোগিতার কথা
মধ্যপ্রাচ্য তো বটেই যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি, কানাডা এবং অস্ট্রেলিয়াতেও নার্সদের ব্যাপক চাহিদা রয়েছে।
কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে দক্ষ জনবল গড়ার বিষয়ে অনেক ঘাটতি রয়েছে বলে মনে করছেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. মো. শরিফুল ইসলাম।
‘আমাদের যে সেকেলে ব্রিটেশ আমলের নার্সিং এডুকেশন সিস্টেম এ দিয়ে তো হবে না। আমাদের গ্লোবাল স্ট্যান্ডার্ড চিন্তা করতে হবে। ইন্টারন্যাশনাল নার্সিং কারিকুলামটা ইন্ট্রডিউস করাতে হবে’, বলেন তিনি।
শরিফুল ইসলামের মতে, বর্তমান পাঠ্যসূচির ৭০ শতাংশ তত্ত্বভিত্তিক, কিন্তু হওয়া উচিত ছিল ৭০ শতাংশ হাতে কলমে শেখা। ‘সে জায়গাটায় উল্টো চিত্র
এ ছাড়া ভাষাগত দক্ষতার অভাব, এসব দেশে নার্সিং পেশায় রেজিস্ট্রেশনের জন্যে দেওয়া এনক্লেস পরীক্ষার সেন্টার দেশে না থাকা এবং দেশীয় পরীক্ষার মানসহ নানা বাধার মুখে পড়তে হচ্ছে আগ্রহীদের।
২০২৩ সালে কানাডায় যান মোনসেফা আক্তার। বর্তমানে দেশটিতে নিবন্ধিত নার্স হিসেবে কাজ করছেন তিনি। এর আগে সাত বছর বাংলাদেশেও যুক্ত ছিলেন একই পেশায়।

কানাডায় নিবন্ধিত বাংলাদেশি নার্স মোনসেফা আক্তার।
‘বাংলাদেশের পড়াশোনার যদি তুলনা করি, আমার কাছে মনে হয়েছে আমি নার্সিংয়ের আসলে কিছুই জানি না। এখানে আসার পর আবার নতুন করে আমাকে নার্সিং পড়তে হয়েছে, জানতে হয়েছে’, বলেন তিনি।
এমনকি দেশের বাইরে যাওয়ার পরও কাঙ্ক্ষিত প্রাতিষ্ঠানিক সুবিধা না পাওয়ার কথাও বলছেন মোনসেফা আক্তার। যেমন, বিদেশে গিয়ে নার্সিং করতে হলে সেখান থেকে তথ্য যাচাইয়ের জন্য শিক্ষা এবং রেজিস্টার্ড প্রতিষ্ঠানে দুইটি ফর্ম পাঠানো হয়।
কিন্তু সেগুলো পাওয়ার জন্যেও তাকে ‘ব্যক্তিগতভাবে যথেষ্ট হ্যাসেল (ঝামেলা) নিতে হয়েছে’ বলে জানান মোনসেফা আক্তার।
আবার বাইরের দেশে যেমন বিশেষায়িত নার্সের চাহিদা রয়েছে বাংলাদেশে সেই দিকটিতেও যথেষ্ট নজর দেওয়া হচ্ছে না।
‘বাংলাদেশে সবাই আমরা জেনারেল নার্স। কিন্তু সারাবিশ্বে কিন্তু স্পেশালাইজড নার্স খোঁজে। অর্থাৎ তাদের চাহিদা অনুযায়ী আইসিইউ নার্স, ওটি নার্স, এই জায়গাগুলোতে আমরা যদি ফোকাস করতে পারি বা আমরা যদি ক্লিনিক্যাল সাইডে স্পেশালাইজড নার্স তৈরি করতে পারি, তাহলে বাংলাদেশের জন্য সারাবিশ্বে বড় একটা মুক্ত বাজার তৈরি হবে’, বলেন ড. মো: নাহিদ উজ জামান।
বাড়ছে প্রতিষ্ঠান, কিন্তু দেশেই থাকছে ঘাটতি
আন্তর্জাতিক মান অনুযায়ী, প্রতি একজন চিকিৎসকের বিপরীতে তিনজন নার্স থাকা প্রয়োজন। কিন্তু এবছর ফেব্রুয়ারিতে প্রকাশিত এক গবেষণা বলছে, বাংলাদেশে এই অনুপাত একেবারেই উল্টো।
দেশটিতে বর্তমানে চিকিৎসক সংখ্যা এক লাখ ২৩ হাজার ৮৫৩ জন, দন্তচিকিৎসক ১২ হাজার ৯৪০ জন আর মেডিক্যাল টেকনোলজিস্ট ৩০ হাজার ৭৯৫ জন। অন্যদিকে ধাত্রীসহ নিবন্ধিত নার্সের সংখ্যা এক লাখ ৫৩ হাজার ৬১৩ জন।
ফলে চিকিৎসক বনাম নার্সের অনুপাত যেখানে থাকার কথা ১:৩, সেখানে বাংলাদেশে আছে ১.১:১।
এ ছাড়া প্রতি ১০ হাজার রোগীর জন্য বাংলাদেশে নার্স আছেন ছয় দশমিক ছয় শতাংশ, যেখানে একই জনসংখ্যার জন্য নেপালে আছেন ৪০ দশমিক ৯ জন আর মালদ্বীপে ৫০ দশমিক দুই শতাংশ।
দক্ষিণ এশিয়ার হিসেবে পাকিস্তান আর আফগানিস্তানের পরই সবচেয়ে কম সংখ্যক নার্স আছে বাংলাদেশে।
এদিকে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের তথ্যমতে, বাংলাদেশে বর্তমানে ৪৬৪টি নার্সিং ইন্সটিটিউট ও কলেজ আছে। ২০১০ সালে এই সংখ্যা ছিল মাত্র ৮৭টি।
তারপরও বাংলাদেশে প্রতিটি ক্ষেত্রেই চাহিদার তুলনায় নার্সের সংখ্যা এখনও অপ্রতুল।
আর এর কারণ হিসেবে সামাজিক ও আর্থিক মর্যাদার পাশাপাশি কর্মজীবনের উন্নতির সুযোগ স্বল্পতার মতো দিকগুলোও সামনে আসছে।
‘ক্যারিয়ার ল্যাডার স্মুথলি এগোনো প্রয়োজন। আমরা এখন বোটল নেক অবস্থায় আছি। মানে বোতলের পেটের মধ্যে সব সিনিয়র স্টাফ নার্স আর কিছু কিছু চেয়ারে যারা অবস্থান করছি। আমার মনে হয় বিন্যাসটা যদি সুন্দর হয়, তাহলে নিচের জায়গাটা খালি হবে। তখন মানুষের মধ্যে আগ্রহটা সৃষ্টি হবে’, বলছিলেন আয়াত কলেজ অব নার্সিং এন্ড হেলথ সায়েন্সেস-এর অধ্যক্ষ তাছলিমা বেগম।
আবার উন্নত বিশ্বে যেখানে নার্সিং প্রথম শ্রেণির চাকরি, সেখানে বাংলাদেশে সরকারি চাকরিতে নার্সদের প্রাথমিক বেতন শুরু হয় ১০ম গ্রেড থেকে—যা সাধারণভাবে বিবেচিত হয় ‘দ্বিতীয় শ্রেণি’ হিসেবে।

বাংলাদেশের সঙ্গে কানাডার আয় অনুযায়ী ব্যয়ের তুলনা করলে অনেক পার্থক্য রয়েছে বলে জানান মোনসেফা আক্তার।

যেখানে দেশে আয়ের পুরোটাও জীবনযাপনের জন্য কখনও কখনও যথেষ্ট ছিল না, সেখানে বিদেশে আয়ের অর্ধেক দিয়েই ‘কম্ফোর্টেবল’ থাকা যায় বলে জানান তিনি।

এ ছাড়া কানাডায় নার্সিং করার সময় যে সম্মান পেয়েছে নিজের দেশে তা পাননি বলে মন্তব্য করেন মোনসেফা আক্তার।

‘একটা ইন্টারন্যাশনাল কান্ট্রিতে যে পরিমাণ রেসপেক্ট বাংলাদেশি নার্স হিসেবে পেয়েছি, আমি আমার নিজের কান্ট্রিতেও হয়তো আমি যখন কাজ করেছি সেই রেস্পেক্টটা আমার ছিল না’, তিনি বলছিলেন।

মোনসেফা আক্তার বলেন, ‘আমাদের ডাক্তারদের সঙ্গে যে সম্পর্ক সেটা খুবই অন্যরকম। বাংলাদেশের সঙ্গে তুলনা করলে ডাক্তারদের যেরকম আমাদের বস ভাবা হয়, কিন্তু এখানে আমরা সবাই কলিগ। এখানে সবাই সবাইকে সম্মান করতে হয়।’
বাংলাদেশ নার্সেস এসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. মো. শরিফুল ইসলাম
প্রয়োজন সরকারি উদ্যোগ আর পরিকল্পনা
পেশায় প্রবেশের আগেই দেশের বাইরে যাওয়ার আগ্রহের কথা জানিয়েছেন নার্সিংয়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের অনেকে।
আয়াত কলেজ অব নার্সিং এন্ড হেলথ সায়েন্সেস-এর চতুর্থ বর্ষের শিক্ষার্থী সূচনা তেরেজা গোস্তা। পড়াশোনা শেষ করে পাড়ি জমাতে চান যুক্তরাষ্ট্রে। তিনি বলেন, ‘ওখানে জব সিকিউরিটি অনেক ভালো প্লাস ওখানকার মানুষজন রুলস-রেগুলেশন্স অনেক বেশি মেনে চলে'।’
একই কলেজে পড়ছেন সুরাইয়া জাহানও। তিনি জানান, উচ্চতর শিক্ষার জন্য তার দেশের বাইরে যাওয়ার আগ্রহ আছে।
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের তথ্যমতে, বাংলাদেশের নিবন্ধনকৃত দেড় লাখের কিছু বেশি নার্সদের মধ্যে ৪৪ হাজার ৮৫৮ জন সরকারি চাকরি করেন। আর বাকিদের একটি অংশ যুক্ত আছে বেসরকারি খাতে, আরেকটি অংশ বেকার।
অথচ দক্ষভাবে গড়ে তুলতে পারলে একদিকে তারা যেমন দেশের চাহিদা পূরণ করতে পারবে, অন্যদিকে বিদেশেও তৈরি হবে কর্মসংস্থানের সুযোগ।

এক্ষেত্রে সরকারি উদ্যোগ আর পরিকল্পনার দিকটিতেই জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা।

‘যেহেতু স্বাস্থ্য খাতে নার্সিং অনেক বড় ওয়ার্কফোর্স, এদের কন্ট্রিবিউশন অনেক। এদের যদি দক্ষ ও প্রশিক্ষিত করে গড়ে তোলা যায়, তাহলে আমার মনে হয় দেশের মানুষের চাহিদা পূরণ করেও আমরা বিদেশে নার্স পাঠাতে পারবো’, বলেন ড. মো. শরিফুল ইসলাম।
#ক্যারিয়ার #চাকুরী #হাসপাতাল #রোগী

সূত্র: যুগান্তর

"নার্সদের ৯০ শতাংশই পদোন্নতিবঞ্চিত"ক্ষমতায়ন না থাকা ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে সরকারি নার্সদের ৯০ শতাংশেরই পদোন্নতি হ...
12/05/2026

"নার্সদের ৯০ শতাংশই পদোন্নতিবঞ্চিত"

ক্ষমতায়ন না থাকা ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে সরকারি নার্সদের ৯০ শতাংশেরই পদোন্নতি হচ্ছে না। নিজেদের পেশার উন্নয়নে নীতিনীর্ধারণের ক্ষেত্রে নার্সদের না রাখায় কোনো অর্গানোগ্রাম এখনো তৈরি করা সম্ভব হয়নি। চাকরিবিধিতে পদোন্নতির জন্য গ্রেড ও পদ নির্ধারণ করা থাকলেও তা মানা হচ্ছে না। একজন নার্স যে পদে চাকরিতে ঢুকছেন, সেই পদে থেকেই অবসরে যাচ্ছেন। মাঝখানে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে বদলি করা হয়। কিন্তু পদ ও বেতন বাড়ে না। অতিরিক্ত দায়িত্ব হিসাবে বেতন পান মূল পদ সিনিয়র স্টাফ নার্সের। সবাই একই গ্রেডের হওয়ায় থাকছে না চেইন অব কমান্ড। দেখা দিচ্ছে বিশৃঙ্খলা।
এমন প্রেক্ষাপটে আধুনিক নার্সিংয়ের জনক ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্মদিন উপলক্ষ্যে আজ মঙ্গলবার দেশে পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক নার্স দিবস-২০২৫।’ ‘ইন্টারন্যাশনাল কাউন্সিল অব নার্সেস’ (আইসিএন) এবারের প্রতিপাদ্য নির্ধারণ করেছে- ‘আওয়ার নার্সেস, আওয়ার ফিউচার, ইমপাওয়ার্ড নার্সেস সেভস লাইভস।’

এ পেশায় নিয়োজিতরা অভিযোগ করছেন, নার্সিং কলেজ ও ইনস্টিটিউট চলছে সিনিয়র স্টাফ নার্স দিয়ে। অধ্যক্ষ ও অধ্যাপক থেকে প্রভাষক পর্যন্ত সংযুক্তি হিসাবে মূল বেতনে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন সিনিয়র স্টাফ নার্সরা। গত বছর প্রভাষক পদে কিছু নার্সকে পদোন্নতি দেওয়া হয়। এখন সিনিয়র স্টাফ নার্সের পাশাপাশি এসব কলেজ ও ইনস্টিটিউট চলছে ইনস্ট্রাক্টর দিয়ে। ৯০ শতাংশ নার্সের আবাসন ব্যবস্থা নেই। চালু হয়নি ঝুঁকি ভাতা। ২৫ বছর আগের ইউনিফর্ম ভাতা এখনো রয়ে গেছে। ধোলাই ভাতা হিসাবে মাসে পাচ্ছেন মাত্র ২১৯ টাকা।

এ ছাড়া নিয়ন্ত্রক প্রতিষ্ঠান নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে মহাপরিচালক ও পরিচালকসহ পদের ৯১ শতাংশেই নিয়োগ পাচ্ছেন প্রশাসন ক্যাডারসহ নার্সিং পেশার বাইরের জনবল। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নার্সিং কাউন্সিলও দখলে প্রশাসন ক্যাডারের। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল, নার্সদের সংগঠন ও বিভিন্ন পর্যায়ের নার্সদের সঙ্গে কথা বলে দেশের নার্সিং খাতের এই চিত্র পাওয়া গেছে।

পদ আছে পদোন্নতি নেই : হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নার্সদের সাত ধরনের পদ। এর মধ্যে হাসপাতালে চারটি পদে পদোন্নতি আছে। এগুলো হলো-একজন করে নবম গ্রেডে ডেপুটি নার্সিং সুপারিনটেনডেন্ট ও নার্সিং সুপারিনটেনডেন্ট, সাত বিভাগে সাতজন বিভাগীয় সহকারী পরিচালক ও জেলায় একজন করে জেলা পাবলিক হেলথ নার্স। নার্সিং সুপারভাইজার পদে কাজ করছেন নিজ বেতনে সিনিয়র স্টাফ নার্স। বাকি দুটি পদ হলো-সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফ। অর্থাৎ হাসপাতালে ১০ জন নার্স পদোন্নতি পাচ্ছেন। বাকি ৯০ শতাংশের কোনো পদোন্নতি নেই।

অধিদপ্তরের জনবলের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, হাসপাতালে পদোন্নতির জন্য ৫টি পদে এক হাজার ৪৫৩ জন জনবল অনুমোদন করা আছে। সেখানে এখন শূন্য রয়েছে ৩২৯ জন। অর্থাৎ ২৩ শতাংশ পদই ফাঁকা। অন্যদিকে, নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের ২২টি পদের মধ্যে শুধু প্রভাষক (নার্সিং) পদে গত বছর নবম গ্রেডে পদোন্নতি দিয়েছে সরকার। যাদের নেওয়া হয়েছে তাদের চাকরির সময়ও শেষপর্যায়ে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই প্রভাষকদের মধ্য থেকে কাউকে নার্সিং কলেজে অধ্যক্ষের দায়িত্ব দিয়ে সংযুক্তিতে পাঠানো হচ্ছে। তবে অধিকাংশ কলেজের অধ্যক্ষ সিনিয়র স্টাফ নার্স। সরকারি ৩৬টি নার্সিং কলেজের ৩৬ জন অধ্যক্ষই সিনিয়র স্টাফ নার্স। তারা নিজ পদের বেতনের বিপরীতে অতিরিক্ত দায়িত্ব হিসাবে এই পদে কাজ করছেন। এই ৩৬ কলেজে উপ-অধ্যক্ষ পদে একজনও নেই। এসব কলেজে শিক্ষকতার কাজ করানো হচ্ছে সিনিয়র স্টাফ নার্সদের দিয়ে, নার্সিং ইন্সট্রাক্টর নাম দিয়ে। সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটস (এসএনএসআর)-এর মহাসচিব সাব্বির মাহমুদ তিহান যুগান্তরকে বলেন, দেশে এক লাখ ৪০ হাজার চিকিৎসকের বিপরীতে নার্স প্রয়োজন চার লাখ ২০ হাজার। বর্তমানে মাত্র এক লাখ ২০ হাজার নিবন্ধিত নার্স রয়েছে। নার্স সংকটে রোগীরা পর্যাপ্ত সেবা পাচ্ছেন না। রোগীদের বিদেশমুখিতার অন্যতম কারণও এটি। অন্যদিকে নার্সদের বেতন কাঠামো নিম্নমানের। উন্নত বিশ্বের তুলনায় এ দেশের নার্সদের বেতন প্রায় ৭০-৮০ শতাংশ কম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ বলেন, টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে নার্সদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে। ঢাকা নার্সিং কলেজের অধ্যক্ষ জান্নাতুন নেসা বলেন, স্বাস্থ্যব্যবস্থাকে আরও কার্যকর ও মানবিক করতে নার্সদের ক্ষমতায়ন, নিরাপদ কর্মপরিবেশ, পেশাগত মর্যাদা ও দক্ষতা উন্নয়নের বিকল্প নেই।

#নার্স #নার্সিং
সূত্র: যুগান্তর

১২ মে আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৬এবারের প্রতিপাদ্য—“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ : জীবন রক্ষায় নার্সদের ক্ষমতায়ন”একজন ...
11/05/2026

১২ মে আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৬
এবারের প্রতিপাদ্য—

“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ : জীবন রক্ষায় নার্সদের ক্ষমতায়ন”

একজন নার্স শুধু হাসপাতালের একজন কর্মী নন; তিনি স্বাস্থ্যসেবার সম্মুখসারির যোদ্ধা, মানবতার নির্ভরতার প্রতীক এবং রোগীর পাশে নিরবিচ্ছিন্ন সাহস ও সহমর্মিতার নাম।

নার্সেস দিবসে শুধু কেক কাটা আর র‍্যালীতেই দায়িত্বে র সীমাবদ্ধ রাখলে চলবে না।

কারণ এই দিনে নার্সদের প্রতি সম্মান জানানো শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং একটি দায়িত্ব। কারণ একটি শক্তিশালী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে নার্সদের যথাযথ মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ এবং সিদ্ধান্ত গ্রহণের জায়গায় অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
নার্সদের ক্ষমতায়নের জন্য প্রয়োজন—

✔️ পেশাগত মর্যাদা নিশ্চিত করা
✔️ উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ বৃদ্ধি
✔️ নিরাপদ কর্মপরিবেশ তৈরি
✔️ নীতিনির্ধারণী পর্যায়ে নার্সদের অংশগ্রহণ নিশ্চিত করা।
✔️ যোগ্যতা অনুযায়ী পদোন্নতি ও নেতৃত্বের সুযোগ।
ক্যারিয়ার পাথ,অরগানোগ্রাম দ্রুত বাস্তবায়ন।

✔️ মানসিক স্বাস্থ্য ও কর্মজীবনের ভারসামো রক্ষা
করা।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়—
নার্সদের “সিস্টার” বা “ব্রাদার” নয়, তাদের পেশাগত পরিচয়ে “নার্স” বলে সম্মানজনকভাবে সম্বোধন করা হোক। কারণ “নার্স” একটি গৌরবময় ও স্বতন্ত্র পেশাগত পরিচয়।

আসুন, নার্সদের যথাযথ সম্মান দিই, তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করি এবং একটি মানবিক ও শক্তিশালী স্বাস্থ্যব্যবস্থা গঠনে একসাথে কাজ করি।

সবাইকে আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৬ এর শুভেচ্ছা ও অভিনন্দন। 🌿💙



©দেলোয়ার হোসাইন

আগামীকাল ১২ মে "আন্তৰ্জাতিক নার্স দিবস"এই দিনে শুধু র‍্যালী আর কেক কেটে উদযাপন করেই শেষ করা নয়, দাবি দাওয়া নিয়ে সরব হ...
11/05/2026

আগামীকাল ১২ মে "আন্তৰ্জাতিক নার্স দিবস"
এই দিনে শুধু র‍্যালী আর কেক কেটে উদযাপন করেই শেষ করা নয়, দাবি দাওয়া নিয়ে সরব হতে হবে ।
পেশার উন্নতির লক্ষ্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
আপনার মতামত শেয়ার করুন.....

একজন নার্সের কাজ শুধুই চিকিৎসা দেওয়া না, রোগীর মন ভালো রাখা, পরিবারকে সাহস দেওয়া—এটাই একজন নার্সের মানবিক দিক। কিন্তু কা...
21/06/2025

একজন নার্সের কাজ শুধুই চিকিৎসা দেওয়া না, রোগীর মন ভালো রাখা, পরিবারকে সাহস দেওয়া—এটাই একজন নার্সের মানবিক দিক। কিন্তু কাজের চাপে, রোগীর চাপ, চিকিৎসকের আদেশ, পরিবার থেকে চাপ ইত্যাদিতে নার্সদের মাঝে অনেক সময় মেজাজ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। কিন্তু একজন নার্স হিসেবে আমাদের মেজাজ ধরে রাখতেই হবে । আমার টিপস গুলো ফলো করার চেষ্টা করতে পারেন।

১. নিজেকে মনে করিয়ে দাও: "আমি সাহায্য করতে এসেছি"এটা কোনো সাধারণ চাকরি না — তুমি মানুষকে আরাম দাও, জীবন বাঁচাতে সহায়তা করো,এই উপলব্ধি মেজাজ ঠাণ্ডা রাখতে সাহায্য করবে

২. নিঃশ্বাসের নিয়ন্ত্রণ (Breathing Control)
রেগে গেলে ধীরে ধীরে ৫ বার গভীর শ্বাস নাও, ২ সেকেন্ড দম রাখো, ৫ সেকেন্ডে ছাড়ো — এটা রাগ ও টেনশন কমায়

৩. রোগীর জায়গায় নিজেকে কল্পনা করো (Empathy)
রোগী বা তার আত্মীয় কষ্টে থাকে, তাই তারা অশান্ত হতে পারে — সেটা ব্যক্তিগতভাবে নিও না
"If I was in their place..." এইভাবে ভাবলে মন শান্ত থাকবে

৪. চাপ বা রাগ হালকা করো নির্দিষ্টভাবে
যদি কাউকে কিছু বলতে হয়, সেটা কৌশলে বলো
❌ "আপনি এত চিৎকার করছেন কেন?"
✅ "আমি বুঝি আপনি টেনশনে আছেন, কিন্তু একটু শান্ত হলে আমি সাহায্য করতে পারব।"

৫. নিজের বিশ্রাম নিশ্চিত করো
ডিউটির মাঝে একটু পানি পান করো, চোখ বন্ধ করো, সেলফ রিল্যাক্সেশন করো, পর্যাপ্ত ঘুম, খাবার, মানসিক বিশ্রাম নার্সদের জন্য অনেক জরুরি

৬. সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলো
কারও সাথে টিমওয়ার্ক থাকলে মন ভালো থাকে
,নিজের অনুভূতি ভাগ করে নিলে মানসিক চাপ কমে

"রোগীর শরীর আমি সারাচ্ছি, কিন্তু তার আত্মাও যেন শান্তি পায় — সেই চেষ্টাও আমার।"


#নার্স #রোগী #হাসপাতাল #স্বাস্থ্য

"সিনিয়র স্টাফ নার্স" পদে সুপারিশ এর পর আপনার যোগদানের জন্যে যা কিছু লাগবে, কমপক্ষে ৫ সেট তৈরী করে রাখবেন,অথবা এখন থেকে স...
22/10/2021

"সিনিয়র স্টাফ নার্স" পদে সুপারিশ এর পর আপনার যোগদানের জন্যে যা কিছু লাগবে, কমপক্ষে ৫ সেট তৈরী করে রাখবেন,অথবা এখন থেকে সংগ্রহে রাখতে পারেন, নিচে কয়েকটি পিডিএফ লিংক আকারে দেয়া আছে,ডাউনলোড করে নিতে পারেন,
১. PMIS ফরম।
https://drive.google.com/file/d/15iTfFunlooBO8Te6rZwwykbT0Fe6UAVO/view?usp=drivesdk

২. পুলিশ ভেরিফিকেশন ফরম।
https://drive.google.com/file/d/161DqmgF9AzGnGzC1kFmzYy4ZDTHvaeEa/view?usp=drivesdk

৩. জীবন বৃত্তান্ত ফরম।
https://drive.google.com/file/d/17mca4qKVqak3b844kn2TqB7G_vmQbUI_/view?usp=drivesdk

৪. স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাবের ফরম।
https://drive.google.com/file/d/15pOXSUmfiB1EpqhwUSMQuMBrSOtrDkDo/view?usp=drivesdk

পেজে লাইক দিয়ে সাথেই থাকুন All Nursing Exams Preparation-ANEP

22/10/2021

অনেকেই নিজের রোল খুঁজে খুঁজে পাচ্ছেন না আবার অনেকে চোখ অন্ধ করে ফেলেছেন খুঁজতে খুঁজতে।
যারা নিজের রোল নিজের চোখেই দেখতে চান তারা নিচের ভিডিওটি দেখুন তাহলে সহজেই নিজের রোল টি পেয়ে যাবেন।
BPSC PDF file download link: http://www.bpsc.gov.bd/site/view/psc_exam/Non-Cadre%20Examination/%E0%A6%A8%E0%A6%A8-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE

31/08/2021

বিপিএসসিতে কাগজপত্র জমা দেওয়ার সঠিক নিয়ম এবং কিছু কমন প্রশ্নের উত্তরঃ

১/ কি কি কাগজ লাগবে,কিভাবে সাজাবো ,কিভাবে জমা দিবো?
-> নিচের ভিডিওটি মনযোগ সহকারে দেখুন তারপর যদি প্রশ্ন থাকতে তাহলে কমেন্ট করুন
২/বিপিএসসি ফর্ম ৩ এবং ৫ ডাউনলোড করে হাতে পূরন করতে হবে কিনা?
->কিছুই করতে হবেনা, শুধু এপ্লিকেন্টস কপি কালার প্রিন্ট করবেন
৩/স্মার্ট ভোটার আইডি পাইনাই যেটা আছে সেটার মেয়াদ নাই?
-> স্মার্ট/এনালগ/মেয়াদউত্তীর্ন যেটাই হোক কোন সমস্যা হবেনা
৪/বাবা মায়ের নাম নিয়ে সমস্যা?
->আপনার বাবা মায়ের ভোটার আইডির সাথে আপনার আইডিতে নামের মিল নাই কিন্তু আপনার সকল ডকুমেন্টসে একই নাম আছে তাহলে সমস্যা নাই তারপরেও চেয়ারম্যানের কাছে একটা লিখিত নিয়ে রাখতে পারেন,যেমন ক আক্তার এবং ক একই ব্যক্তি।
আর যাদের নিজেদের ডকুমেন্টসেই ভুল আছে এবং বিপিএসসি ফর্ম ৫এতে যদি কোন ভুল করে থাকেন তাহলে বিপিএসসি তে একটা আবেদন করতে হবে ।
৫/ কাগজপত্র জমা দিতে কি প্রার্থীকেই যেতে হবে?
->না ।আপনার হয়ে যে কেউ জমা দিতে পারবে।
৬/এনআইডি ১৭ ও ১০ ডিজিটের?
-> আপনি দুইটার যেকোন একটা দিতে পারবেন ,কোন সমস্যা হবেনা দুইটা নাম্বারই আপনার এনআইডিকেই নির্দেশ করে, ১০ ডিজিটের নাম্বার স্মার্ট নাম্বার।
৭/ ভাইভা কি হতে পারে?
-> না ।
*এই স্ট্যাটাসে যদি আপনার উপকার হয় তাহলে আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন তারাও উপকৃত হবে।
****কেউ অস্থির হবেন না,ভালভাবে জিনিসগুলো আগে বুঝুন তারপর প্রশ্ন করুন।
ফেসবুক ভিডিওতে ভালভাবে বোঝা না গেলে ইউটিউবে HD version দেখতে পারেন।
ভিডিও লিংকঃ https://youtu.be/svoasostoU0

ফেসবুক পেজে লাইক দিয়ে নিজেকে আপডেট রাখুন All Nursing Exams Preparation-ANEP
ধন্যবাদ সবাইকে।

সিনিয়র স্টাফ নার্স পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।রেজাল্ট জানতে চাইলে কমেন্ট করুন রোল নাম্বার
29/08/2021

সিনিয়র স্টাফ নার্স পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
রেজাল্ট জানতে চাইলে কমেন্ট করুন রোল নাম্বার

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when All Nursing Exams Preparation-ANEP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to All Nursing Exams Preparation-ANEP:

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share