স্বপ্নের ভুবন - Shwapner Bhuban

স্বপ্নের ভুবন - Shwapner Bhuban # ANTI-PIRACY WARNING #

This content is Copyright to স্বপ্নের ভুবন - Shwap

16/12/2023
21/04/2023

মাসব্যাপী সিয়াম সাধনায় পরিশুদ্ধ সকলের অন্তর ভরে উঠুক ঈদ উল ফিতর এর আনন্দ স্রোতধারায়।

স্বপ্নের ভুবন এর সকল শুভাকাঙ্ক্ষীদেরকে রমজান মোবারক।
24/03/2023

স্বপ্নের ভুবন এর সকল শুভাকাঙ্ক্ষীদেরকে রমজান মোবারক।

-: শুরুর বিরতি :-করনা কালে ( ২০২০ - ২১) যে সকল খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, শিক্ষাখাত তাদের অন্যতম। বিশেষ করে প্র...
30/09/2022

-: শুরুর বিরতি :-

করনা কালে ( ২০২০ - ২১) যে সকল খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, শিক্ষাখাত তাদের অন্যতম। বিশেষ করে প্রাথমিক শিক্ষা। আরো সুনির্দিষ্ট করে বলতে গেলে, গ্রামের যে শিশুটা লেখা পড়া শুরুই করলো না, দুবছর পর একদিন এক সকালে সে নিজেকে ক্লাস থ্রিতে আবিষ্কার করলো। নিজের নাম টা লেখা তো দুরে থাক বর্ণমালার সংগেই পরিচয় হয়নি তার ঠিকমতো। তাই চ্যালেঞ্জটা খুব কঠিন ছিল - দেশের প্রান্তিক এলাকার পিছিয়ে পড়া এই শিশুদের লেখা পড়া তথা মেধার উন্নতি ঘটানো।

এই চ্যালেঞ্জ মোকাবিলায় D-prize award, USA এর সহযোগিতায় এবং স্বপ্নের ভুবনের ব্যাবস্থাপনায় গাইবান্ধা জেলার সাঘাটা-ফুলছড়ী উপজেলার ১০ (দশ) টি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ৪৮০ জন ছাত্র-ছাত্রীদের মেধা উন্নয়নের লক্ষ্যে এপ্রিল ২০২২ থেকে ৬ (ছয়) মাসব্যাপী "অটল শিক্ষা কার্যক্রম ২০২২" পরিচালনা করা হয়। এই কার্যক্রমের আওতায় প্রতিটি শিশুকে প্রচলিত ক্লাসরুম শিক্ষার অতিরিক্ত দৈনিক দুই ঘন্টা করে নিবিড় পরিচর্যায় পাঠদান করা হয়।

এর পাশাপাশি করনা কালে কর্মহীন হয়ে পড়া শিক্ষিত যুব সমাজের কর্মসংস্থানের এবং শিক্ষক হিসেবে তাদের দক্ষতা বৃদ্ধির ও প্রয়োজন ছিল। ফলে তাদের জন্যও ছিল প্রশিক্ষণের ব্যবস্থা।

আজ ছয় মাস পর (সেপ্টেম্বর ৩০, ২০২২) আমরা আনন্দের সংগে জানাচ্ছি যে অটল শিক্ষা কার্যক্রম - ২০২২ এর ৪০ (চল্লিশ) জন শিক্ষক সহ সংশ্লিষ্ট সকলের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় আমরা আমাদের লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছি।

সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপাতত বিরতি - তবে এটাই হয়তো শেষ নয় - আবার দেখা হবে ইন-শা-আল্লাহ্।

সবুজ কচি মন গুলো ডানা মেলুক সবুজ পল্লবে।প্রতিবার এর মতো এ বছর বর্ষাকালেও (১১ আগস্ট, ২০২২) স্বপ্নের ভুবন বিদ্যাতরীর ছোট্ট...
13/08/2022

সবুজ কচি মন গুলো ডানা মেলুক সবুজ পল্লবে।

প্রতিবার এর মতো এ বছর বর্ষাকালেও (১১ আগস্ট, ২০২২) স্বপ্নের ভুবন বিদ্যাতরীর ছোট্ট সোনামনিদের মাঝে ফলদ, ঔষুধি ও বনজ গাছের চারা বিতরণ করা হলো।

সময়ের সাথে গাছগুলো বড় হবে সেই সাথে আমাদের শিশুরাও বড় হবে। ওদের অন্তর বিকশিত হবে সবুজের প্রতি ভালোবাসায় - প্রকৃতির প্রতি ভালোবাসায়।

আগামী সবুজ পৃথিবীর কামনায় "স্বপ্নের ভুবন - আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই"।

আমরা গভীরভাবে মর্মাহত -----মহান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, যমুনা পারের সূর্য সন্তান, তুখোড় পার্লামেন্টারিয়ান, সাঘাটা-ফ...
23/07/2022

আমরা গভীরভাবে মর্মাহত -----

মহান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, যমুনা পারের সূর্য সন্তান, তুখোড় পার্লামেন্টারিয়ান, সাঘাটা-ফুলছড়ি এলাকার অভিভাবক, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. ফজলে রাব্বি মিয়া এম.পি, আমাদের প্রাণ প্রিয় ভেলু ভাই এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আমরা স্বপ্নের ভুবন পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

আল্লাহ্ রাব্বুল আলামিন ওনাকে বেহস্ত নসিব করুন, ওনার পরিবারকে এই শোক সইবার এবং সাঘাটা-ফুলছড়ি বাসিকে এই অপূরনীয় ক্ষতি কাটিয়ে ওঠার তওফিক দান করুন।

09/07/2022

" ত্যাগের মহিমায় পরিশুদ্ধ হোক সকলের অন্তর "
স্বপ্নের ভুবন পরিবারের পক্ষ থেকে সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা।
ঈদ মোবারক

একঝাঁক তরুণ প্রশিক্ষক এর অক্লান্ত প্রচেষ্টায় সফলতার সাথে এগিয়ে চলেছে পিছিয়ে পড়া কোমলমতি শিশুদের মেধা উন্নয়নে পরিচালিত অট...
20/05/2022

একঝাঁক তরুণ প্রশিক্ষক এর অক্লান্ত প্রচেষ্টায় সফলতার সাথে এগিয়ে চলেছে পিছিয়ে পড়া কোমলমতি শিশুদের মেধা উন্নয়নে পরিচালিত অটল শিক্ষা কার্যক্রম ২০২২। এবার শুরু হলো এই তরুণ প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মশালা। আশা করি এই কর্মশালার মাধ্যমে আমাদের প্রশিক্ষকবৃন্দ পাঠদানের বিভিন্ন কলা-কৌশল শিখে নিজেদের দক্ষতা বৃদ্ধিতে সক্ষম হবেন এবং তা প্রয়োগের মাধ্যমে অটল শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবেন।
স্বপ্নের ভুবন পরিবারের পক্ষ থেকে অটল শিক্ষা কার্যক্রম এর সংগে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই কার্যক্রমের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

আপনাকে এবং আপনার পরিবারের সকল সদস্যকে স্বপ্নের ভুবন পরিবারের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা।ঈদ মোবারক!!!আমিনুর র...
02/05/2022

আপনাকে এবং আপনার পরিবারের সকল সদস্যকে স্বপ্নের ভুবন পরিবারের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা।

ঈদ মোবারক!!!

আমিনুর রহমান অরুন
স্বপ্নের ভুবন

Address

UllahBazar
Bharatkhali
5761

Opening Hours

Monday 08:00 - 16:00
Tuesday 08:00 - 16:00
Wednesday 08:00 - 16:00
Thursday 08:00 - 16:00
Saturday 08:00 - 16:00
Sunday 08:00 - 16:00

Telephone

+8801729093457

Alerts

Be the first to know and let us send you an email when স্বপ্নের ভুবন - Shwapner Bhuban posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to স্বপ্নের ভুবন - Shwapner Bhuban:

Shortcuts

Share

Category