আয়েশা সিদ্দীকা রাঃ মহিলা মাদরাসা ও এতিমখানা

  • Home
  • Bangladesh
  • Bhairab Town
  • আয়েশা সিদ্দীকা রাঃ মহিলা মাদরাসা ও এতিমখানা

আয়েশা সিদ্দীকা রাঃ মহিলা মাদরাসা ও এতিমখানা শিশুশ্রেণী জামাত থেকে মেশকাত জামাত পযর্ন্ত। আবাসিক/অনাবাসিক ছাত্রী ভর্তি চলিতেছে। মোবাইলঃ ০১৬০৯-৭৭৬৫৪৬

সম্মানিত সুধী,আসসালামু আলাইকুম।আগামী ২৭শে এপ্রিল ২০২৬ইং রোজঃ সোমবার।সকাল ১০ ঘটিকায় আয়েশা সিদ্দীকা রাহঃ মহিলা মাদ্রাসা ...
26/04/2026

সম্মানিত সুধী,
আসসালামু আলাইকুম।আগামী ২৭শে এপ্রিল ২০২৬ইং রোজঃ সোমবার।সকাল ১০ ঘটিকায় আয়েশা সিদ্দীকা রাহঃ মহিলা মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গনে মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,ভৈরব উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব কে,এম, মামুনুর রশীদ মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,ভৈরব উপজেলার বি,এন,পি'র সভাপতি জনাব মোঃ রফিকুল ইসলাম সাহেব।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, জনাব আলহাজ্ব আল-মামুন,সাবেক ভাইস চেয়ারম্যান,ভৈরব উপজেলা পরিষদ।
উক্ত অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি বিনীত ভাবে কামনা করছি।

বিনীতঃ
হাজী মোঃ শাহজাহান মেম্বার
সভাপতি,অত্র মাদ্রাসা ও এতিমখানা।
হাজী মোঃ আলী হোসেন খাঁন
সাধারণ সম্পাদক,অত্র মাদ্রাসা ও এতিমখানা।

সম্মানিত সুধী,আসসালামু আলাইকুম।আগামী ২৭শে এপ্রিল ২০২৬ইং রোজঃ সোমবার।সকাল ১০ ঘটিকায় আয়েশা সিদ্দীকা রাহঃ মহিলা মাদ্রাসা ...
25/04/2026

সম্মানিত সুধী,
আসসালামু আলাইকুম।আগামী ২৭শে এপ্রিল ২০২৬ইং রোজঃ সোমবার।সকাল ১০ ঘটিকায় আয়েশা সিদ্দীকা রাহঃ মহিলা মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গনে মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,ভৈরব উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব কে,এম, মামুনুর রশীদ মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,ভৈরব উপজেলার বি,এন,পি'র সভাপতি জনাব মোঃ রফিকুল ইসলাম সাহেব।
উক্ত অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি বিনীত ভাবে কামনা করছি।

বিনীতঃ
হাজী মোঃ শাহজাহান মেম্বার
সভাপতি,অত্র মাদ্রাসা ও এতিমখানা।
হাজী মোঃ আলী হোসেন খাঁন
সাধারণ সম্পাদক,অত্র মাদ্রাসা ও এতিমখানা।

12/04/2026
29/03/2026

#ভর্তি_চলছে!! #ভর্তি_চলছে !! #ভর্তি_চলছে!!
প্রিয় অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ!
আপনার সন্তানের জন্য তাকওয়া,আদব ও ইলমে দৃঢ় একটি ভবিষ্যৎ গড়তে আমরা প্রস্তুত।
"আয়েশা সিদ্দীকা রাঃ মহিলা মাদ্রাসা ও এতিমখানা" এর নিরাপদ,রাজনীতিমুক্ত ও সবুজ ক্যাম্পাসে ২০২৬ইং সেশনে ভর্তি কার্যক্রম চলছে।
জামালপুর,ভৈরব,কিশোরগঞ্জ।

 #আপনি_জানেন_কি?**জান্নাত কার জন্য প্রস্তুত রাখা হয়েছে?*হ্যা,আপনার জন্য!আপনিও পেতে পারেন সেই সুসংবাদ!"যারা স্বচ্ছল,অস্বচ...
22/02/2026

#আপনি_জানেন_কি?*
*জান্নাত কার জন্য প্রস্তুত রাখা হয়েছে?*
হ্যা,আপনার জন্য!আপনিও পেতে পারেন সেই সুসংবাদ!
"যারা স্বচ্ছল,অস্বচ্ছল অবস্থায় দান করেন,ক্রোধ সংবরণ করেন,মানুষের প্রতি ক্ষমাশীল,মহান আল্লাহ সৎকর্মপরায়নদের ভালবাসেন" জান্নাত তাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। (সুরাঃ আল-ইমরানঃ১৩৪)

সম্মানিত দ্বীনি ভাই বোনদের কাছে উদাত্ত আহ্ববান,আসুন আমাদের সাধ্য মত সহযোগিতার হাত বাড়ায়,"আয়েশা সিদ্দীকা(রাঃ)মহিলা মাদ্রাসা ও এতিমখানা"।জামালপুর,ভৈরব,কিশোরগঞ্জ।আল্লাহ যেন আপনার একটি টাকা হলেও "আয়েশা সিদ্দীকা(রাঃ)মহিলা মাদরাসা ও এতিমখানা",এর জন্য কবুল করেন,এমন সুযোগ থেকে কেউ যেন মাহরুম না হই।মহান রাব্বুল আলামীন যেন আপনাকে,আমাকে বেশি বেশি দান-ছদাকা করার তাওফিক দান করেন এবং সকলের জন্য সহজ করেন।আল্লাহ আমাদের সকলের দান-ছদাকা কবুল ও মঞ্জুর করুন আমীন।

আমাদেরকে আপনার সাহায্য পাঠাতে যোগাযোগ করুন⤵👇
"আয়েশা সিদ্দিকা (রাযিঃ) মহিলা মাদ্রাসা ও এতিমখানা"।জামালপুর,ভৈরব,কিশোরগঞ্জ।
মাদ্রাসার বিকাশ নাম্বার 01712330588(পারসোনাল)
জাযাকাল্লাহ খাইরান।
✳✳✳✳✳✳✳✳✳✳✳

রহমত ও বরকতে পূর্ণ হোক প্রতিটি দিন।মাগফিরাত ও আত্মশুদ্ধিতে আলোকিত হোক জীবন।সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।
19/02/2026

রহমত ও বরকতে পূর্ণ হোক প্রতিটি দিন।মাগফিরাত ও আত্মশুদ্ধিতে আলোকিত হোক জীবন।
সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।

দেশবাসীকে মহান বিজয় ‍দিবসের শুভেচ্ছা।
15/12/2025

দেশবাসীকে মহান বিজয় ‍দিবসের শুভেচ্ছা।

30/11/2025

#সদকার_জন্য_কিছু_সুন্দর_টিপস—

১. একটি জায়নামাজ কিনে মসজিদে রেখে দিন, যে ব্যক্তি তাতে নামাজ আদায় করবে, ইনশাআল্লাহ আপনি সেই আমলের জন্য পুরস্কৃত হবেন।

২. একটি বাটি বা গ্লাসে কিছু পানি আপনার জানালায় রেখে দিন পাখিদের জন্য, এটাও এক ধরনের সদকা। এটিকে অভ্যাসে পরিণত করুন। আপনি পুরস্কৃত হবেন।

৩. আপনার পুরাতন অথবা ব্যবহার হচ্ছে না এমন পোশাক গরিবকে দান করুন।

৪. আপনার রুমে একটি বক্স রাখুন এবং যখনই আপনি মনে করবেন যে আপনি কোন অন্যায় করেছেন, তখনি তাতে সাধ্যমতো পয়সা রাখুন। মাস শেষে তা খুলে দেখুন এবং তা দান করে দিন। এতে নিজের ভুলগুলোর পরিমাণ বুঝতে পারবেন এবং অনুতপ্ত হয়ে নিজেকে সংশোধনের জন্য এটা সুন্দর একটি পন্থা।

৫. বাড়িতে ঢুকার ও বের হবার পথে দোয়া লিখে রাখুন একটি কাগজে। যে এই দোয়াগুলো দেখতে পেয়ে পাঠ করবে, ইনশাআল্লাহ আপনি সেজন্য পুরস্কৃত হবেন। একইভাবে ঘরের এমন কোন স্থানে দোয়া লিখে রাখতে পারেন যেটা সবার নজরে আসে।

৬. আপনার হাত খরচের টাকা দিয়ে একজন এতিমকে সহায়তা করুন আপনার সাধ্যমতো।

৭. আপনার বাড়ির আশপাশে যদি কোন নির্মাণ কাজ চলে কিংবা শ্রমিকেরা কাজ করে, তবে কিছু ঠাণ্ডা পানি বা খাবার তাদেরকে দিতে পারেন। ইনশাআল্লাহ আপনি পুরস্কৃত হবেন।

৮. কোন মসজিদে কোরআন শরীফ দিন, যে কোন ব্যক্তি যখন অন্তত একটি অক্ষর পাঠ করবে সেটার জন্য ১০ গুন সওয়াব লিখিত হবে আপনার আমলে।

৯. আপনি পান করা গ্লাসে পানি অবশিষ্ট থেকে গেলে তা একটি ফুলদানির পাত্রে রেখে দিন, অপচয় করবেন না।

১০. আপনার মুসলমান ভাই বোনদের উৎসাহ দিন, দুর্দিনে সাহায্য করুন, সহানুভূতিশীল হোন যখন তারা মানসিকভাবে বিপর্যস্ত থাকবেন।

১১. অসুস্থ আত্মীয় কিংবা পরিচিতদের দেখে আসুন। একটু হাসুন, কথা বলুন। এটাও সাদকা। মৃদু হাসি বিনিময় করাও সদকা।

১২. ততক্ষণ পর্যন্ত ঘুমাবেন না যতক্ষণ পর্যন্ত আপনাকে যারা কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করেছেন।

১৩. কাউকে এক অক্ষর হলেও দীন শিক্ষা দিন। সেই ব্যক্তি যখন তার সন্তানসন্ততি, বন্ধুবান্ধব কিংবা তার সন্তানদের মাধ্যমে তার পরের প্রজন্ম এই দীন অর্জন করবে, সে সকল সওয়াব মৃত্যুর পরেও আপনার কবরে পৌঁছাবে।

১৪. সামর্থ্য থাকলে মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল স্থাপনে সহায়তা করুন। গাছ লাগান, টিউবওয়েল বা পান করার পানির ব্যবস্থা করুন। আপনার মৃত্যুর পরেও মদজিদ মাদ্রাসা দীন শিক্ষা দিতে থাকবে, হাসপাতালে রোগী সেবা পেতে থাকবে।
(কপি পোস্ট)

Address

আয়েশা সিদ্দীকা রাঃ মহিলা মাদ্রাসা জামালপুর, ভৈরব, কিশোরগঞ্জ।
Bhairab Town

Website

Alerts

Be the first to know and let us send you an email when আয়েশা সিদ্দীকা রাঃ মহিলা মাদরাসা ও এতিমখানা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category