Ummul Qura Mohila Madrasha

  • Home
  • Ummul Qura Mohila Madrasha

Ummul Qura Mohila Madrasha মহিলাদের জন্য বিশেষায়িত ধর্মীয় প্রত?

07/07/2025

নামাজের জন্য মহিলাদের মসজিদে যাওয়া(তারাবীহ) নিরুৎসাহিত করা হয় অথচ কথিত ইসলাহী মাহফিলে যাওয়ার ক্ষেত্রে উৎসাহিত করা হয়।

ইসলাম যা বলে
হাদীস:
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ:
“لَا تَمْنَعُوا نِسَاءَكُمْ الْمَسَاجِدَ إِذَا اسْتَأْذَنَّكُمْ إِلَيْهَا.”
فَقَالَ بِلاَلُ بْنُ عَبْدِ اللَّهِ: وَاللَّهِ لَنَمْنَعُهُنَّ.
قَالَ: فَسَبَّهُ عَبْدُ اللَّهِ سَبًّا قَبِيحًا، مَا سَمِعْتُهُ سَبَّهُ مِثْلَهُ قَطُّ، وَقَالَ: أُخْبِرُكَ عَنْ رَسُولِ اللَّهِ ﷺ، وَتَقُولُ: وَاللَّهِ لَنَمْنَعُهُنَّ؟

সহীহ মুসলিম, হাদীস নম্বর: 442
অনুবাদ:
আবদুল্লাহ ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন:
রাসূলুল্লাহ সাঃ বলেছেন:
যদি তোমাদের স্ত্রীগণ মসজিদে যেতে অনুমতি চায়, তাহলে তাদেরকে বাধা দিও না।
তখন আবদুল্লাহর ছেলে বিলাল বললেন,
আল্লাহর কসম! আমরা তো অবশ্যই তাদেরকে বাধা দেব।
এ কথা শুনে আবদুল্লাহ (ইবনে উমর) রাগে খুব বাজেভাবে তাকে বকাবকি করলেন এবং বললেন,
“আমি তোমাকে রাসূলুল্লাহ ﷺ এর হাদীস বলছি, আর তুমি বলছ আল্লাহর কসম! আমরা বাধা দেব!?

তবে শর্ত হলো পর্দা, শালীনতা, ইফতিতান (ফিতনায় জড়ানো) ইত্যাদি বিষয় রক্ষা করে গেলে বাধা নেই।

ইসলাহী মাহফিলে মহিলাদের অংশগ্রহণ:
যদি সঠিক উদ্দেশ্যে, পর্দা ও নিরাপত্তার সঙ্গে যান, তাহলে মাহফিলেও অংশ নেওয়া বৈধ।
কিন্তু আজকাল অনেক কথিত মাহফিল “ইসলাহী” নয়, বরং আবেগনির্ভর, অপ্রয়োজনীয় জমায়েত, শোভাযাত্রা ও অপ্রয়োজনীয় এবং কু রুচি পূর্ণ কথায় ভরা যা ইসলাহের বদলে ফিতনার কারণ হতে পারে।

দ্বিমুখীতা কেন:
যদি একজন নারী ইসলাহী মাহফিলে যেতে পারেন, তাহলে শালীনতা বজায় রেখে মসজিদে গিয়ে নামাজ অবশ্যই পড়তে পারবেন।
তবে বাস্তবে দেখা যায়,শুধুমাত্র মজমা জমাতে কারো বাসা বাড়ি ইত্যাদিতে জমায়েত করা হয় যাকে প্রক্ষান্তরে মসজিদের চাইতে উত্তম স্থান বানিয়ে ফেলেন! আর হ্যা এইসব লোকেদের উদ্দেশ্যই থাকে শুধুমাত্র বয়ান শুনানো!

ইসলামকে মনগড়া সার্থ কেন্দ্রীক ব্যাবহার থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন।

🐄 কুরবানির পশু জবাইয়ের আগে ও পরে করণীয় 💡“আল্লাহর কাছে কুরবানির পশুর গোশত বা রক্ত পৌঁছে না, পৌঁছায় শুধু তোমাদের তাকওয়া!”📖...
06/06/2025

🐄 কুরবানির পশু জবাইয়ের আগে ও পরে করণীয় 💡

“আল্লাহর কাছে কুরবানির পশুর গোশত বা রক্ত পৌঁছে না, পৌঁছায় শুধু তোমাদের তাকওয়া!”
📖 সূরা হজ্জ: ৩৭

আপনার মেয়েকে/বোনকে অবশ্যই শেখাবেন:🥀💝১- মাটি থেকে কখনও কোনো কিছু উঠাতে গেলে অবশ্যই বুকের উপর এক হাত দিয়ে তারপর উঠাতে যা...
04/05/2024

আপনার মেয়েকে/বোনকে অবশ্যই শেখাবেন:🥀💝

১- মাটি থেকে কখনও কোনো কিছু উঠাতে গেলে অবশ্যই বুকের উপর এক হাত দিয়ে তারপর উঠাতে যাবে।
সতর ঢাকার সতর্কতা স্বরুপ এটা করা উচিত।

২- পুরুষ মানুষের সামনে কখনও পায়ের উপর পা তুলে বসবে না, দুই পা'কে মিলিয়ে বা খুব কাছাকাছি রেখে বসবে।

৩- সিঁড়িতে উপরের দিকে উঠার সময় যদি পেছনে কোনো পুরুষ মানুষ থাকে, তাহলে এক কোনায় গিয়ে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়াবে, পুরুষ লোকটি চলে গেলে তারপর উঠবে।

৪- লিপ্টে ওঠার সময় যদি অপরিচিত পুরুষ মানুষ থাকে এবং মাত্র একজনই থাকে, তাহলে তার সাথে ওঠবে না, অপেক্ষা করবে, সেই অপরিচিত লোকটি বের হলে তারপর উঠবে।

৫- সবসময় মুচকি হাসার অভ্যাস করবে, উঁচু আওয়াজে অট্টহাসি হাসবে না।

৬- তোমার চাচাতো ভাই, খালাতো ভাই বা ফুফাতো ভাইদের সাথে মুসাফাহা করবে না, যদিও তোমার কাছে তাদের ছোট মনে হয়।

৭- কোনো প্রয়োজনে পুরুষ মানুষের সাথে কথা বলতে হলে, অবশ্যই শারীরিকভাবে যথেষ্ট পরিমাণ দূরত্ব বজায় রেখে কথা বলবে।

৮- নিকটাত্মীয় হলেও কাজকর্মে বা কথা বার্তায় অবশ্যই একটা সীমারেখা বজায় রাখবে। নিজের ভাবগাম্ভীর্য এমনভাবে বজায় রাখবে, যেন তোমার প্রতি তার ভিতরে খারাপ কল্পনা তৈরি না হয়।

৯- রাস্তাঘাটে নিজ বান্ধবীদের সাথে হাসি ঠাট্টা করবে না, রাস্তার শিষ্টাচার বজায় রাখবে।

১০- তারা যেন বেপর্দা না করে এবং বেপর্দা করে যেন বাহির না হয় ! যেমন- চুল খোলা রাখা অতিরিক্ত ফিটিং কাপড় পড়া ইত্যাদি ইত্যাদি।

* মহান আল্লাহ নারীদেরকে এবং আমাদেরকে সংশোধন হবার তাওফিক দান করুন!
আমীন🥀💝

🌟🌟 ভালো লাগলে শেয়ার করে সবাইকে পড়ার সুযোগ দিন ধন্যবাদ 😊

মারাকেশের একটি দেয়ালে চমৎকার ও বাস্তবসম্মত এই উক্তিটি লিখে দেওয়া হয়েছে।"একজন মা একটি বিদ্যালয়। আপনি যদি তাকে ভালোমতো প্র...
13/02/2024

মারাকেশের একটি দেয়ালে চমৎকার ও বাস্তবসম্মত এই উক্তিটি লিখে দেওয়া হয়েছে।

"একজন মা একটি বিদ্যালয়। আপনি যদি তাকে ভালোমতো প্রস্তুত করেন তবে একটি ভালো জাতিসত্তার মানুষ তৈরি করতে পারবেন।"

04/09/2023

একটি অব্যার্থ প্রেসক্রিপশনের গল্প ---

এক ঘোরতর অন্ধকারময় বৃষ্টিভেজা রাতে ঘর থেকে বের হলাম - বলছেন সাহাবী আবদুল্লাহ বিন খুবাইব রা.।

সাহাবী রা, বলেন, আমি বের হলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খোঁজে। তার সাথে সালাত আদায় করব এই উদ্দেশ্যে।

অনেক খোঁজাখুঁজি করে অবশেষে তাঁকে পেলাম। (আমি তার সান্নিধ্যে আশ্রয় নিলাম)

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার দিকে তাকিয়ে আমাকে উদ্দেশ্য করে বললেন, বলো।

আমি কিছু বললাম না। সাইয়িদুল মুরসালীনের সম্মুখে সাহাবায়ে কেরাম কম বলতেন, কিন্তু শোনতেন বেশি।

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবার আমাকে বললেন, বলো।

আমি কিছু বললাম না। চুপ থাকলাম।

তিনি যখন আবার আমাকে বললেন, বলো।

আমি উত্তরে বললাম, আমি কী বলব ইয়া রাসুলাল্লাহ? আমি কিইবা জানি৷ (আপনি যা বলবেন আমি তাই পালন করতে প্রস্তুত)

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তুমি প্রতি সকাল বেলা সুরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস তিনবার করে পড়ে নেবে। তোমাকে এই পাঠ সবকিছু থেকে রক্ষা করবে!”

প্রতি সকালে ও সন্ধ্যায় ছোট ছোট তিনটা সূরা তিন তিন করে মোট নয়বার পড়লেই তা 'কুল্লা শাই'—সবকিছুর জন্য যথেষ্ট হয়ে যাবে। নবীজি এমনটাই বলে গেছেন। কথাটা নবীজি বললেও বাস্তবে কথাটা তো আল্লাহরই।

এবার আসুন মূল হাদীসটি জেনে নেই।

خرجنا في ليلة مطيرة وظلمة شديدة نطلب رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم يُصَلِّي قل، فقُلتُ : ما أقول؟ قال: قل: قُلْ هُوَ اللهُ أَحَدٌ، والمعوذتين حين تُنسِي وَأَصْبَحُ ثلاثَ مَرَّاتٍ تَكْفِيكَ مِنْ كُلِّ شَيْء.

এই প্রেসক্রিপশন স্বয়ং মুহাম্মাদের আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের । সুরাগুলো পড়তে পারবেন তো?

15/04/2023

আলহামদুলিল্লাহ আমাদের পাশের হার ৯৫%

15/04/2023

http://wifaqedu.com
এই লিংকেই পাওয়া যাবে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর কেন্দ্রীয় পরিক্ষার রেজাল্ট৷

07/03/2023

শবে বরাতে আল্লাহ মানুষকে ক্ষমা করে দেন। কিন্তু দুই ধরনের লোক ব্যাতিত।

এক। শিরিক করে যারা।
দুই। বিদ্বেষ পোষণকারী যারা

একটা আল্লাহর সাথে সম্পৃক্ত। অপরটি বান্দার সাথে।

মুসনাদে আহমদে এসেছে, আল্লাহতায়ালা অর্ধশাবানের রাতে (শবে বরাত) সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া আর সবাইকে ক্ষমা করে দেন।’ (৪/১৭৬)

এই দুই গোনাহের সাথে যদি কেউ সম্পৃক্ত থাকেন তাওবা করে নিবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন।

৪৬তম কেন্দ্রীয় বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর অধীনে আমাদের উম্মুল কুরা এর ছাত্রীরা সহ সকল পরীক্ষার্থীদের জন্য সফল...
22/02/2023

৪৬তম কেন্দ্রীয় বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর অধীনে আমাদের উম্মুল কুরা এর ছাত্রীরা সহ সকল পরীক্ষার্থীদের জন্য সফলতার দোয়া দোয়া চাই।

14/02/2023

তোমার ভালোবাসার মানুষটিকে বলে দাও, শুধু আল্লাহর রেজামন্দীর জন্য আজ থেকে অবৈধ প্রেম বাতিল ঘোষণা করলাম।

একটি মানব হত্যার হাতিয়ার আরেকটি মানব ফিতনার হাতিয়ার অথচ ফিতনা হত্যার চেয়ে ভয়ংকর
05/02/2023

একটি মানব হত্যার হাতিয়ার
আরেকটি মানব ফিতনার হাতিয়ার
অথচ ফিতনা হত্যার চেয়ে ভয়ংকর

Address


Telephone

+8801721295080

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ummul Qura Mohila Madrasha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Ummul Qura Mohila Madrasha:

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share