13/09/2026
কখনো কি সমুদ্রের ঢেউ গুলোর দিকে তাকিয়ে দেখেছেন?
চারিদিকে শুধু পানি আর পানি...
দিগন্ত যেন আকাশের সাথে মিশে গেছে।
তখন মনে হয়- মানুষ কতই না ক্ষুদ্র, আর আমার রব কতটা মহান।
আল্লাহ তায়ালা বলেন-
وَهُوَ الَّذِي سَخَّرَ الْبَحْرَ
"আর তিনি সমুদ্রকে তোমাদের অধীন করে দিয়েছেন" সূরা: আন- নাহল : ১৪
এই বিশাল সমুদ্র শুধু আমাদেরকে সৌন্দর্য দেখায় না;এটি আমাদের সৃষ্টিকর্তার শক্তির কথা ও স্মরণ করিয়ে দেয়।
আর সমুদ্রের প্রতিটি ঢেউ যেন বলে-
"তোমার রব কে চিনতে শেখো"