ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজ

  • Home
  • Bangladesh
  • Bauphal
  • ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজ

ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজ জ্ঞানই শক্তি।

বাউফল উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৫ এর সিনিয়র গ্রুপ পর্যায়...
08/02/2025

বাউফল উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৫ এর সিনিয়র গ্রুপ পর্যায়ে প্রকল্প উপস্থাপনায় ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা প্রথম স্থান এবং বিজ্ঞান অলিম্পিয়াডে অত্র কলেজের শিক্ষার্থীরা যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম স্থান অধিকার করায় কলেজের সভাপতি মুজাহিদুল ইসলাম শাহিন এর পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে বই উপহার প্রদান করা হয়। যারা ভবিষ্যতে ভাল করবে তাদেরকেও পুরষ্কৃত করা হবে বলে জানানো হয়।

এসময় কলেজের অধ্যক্ষ (রুটিন দায়িত্ব), শিক্ষক-শিক্ষিকাগণ এবং গভর্নিং বডির সদস্য জনাব মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।

ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা  #বিজ্ঞান মেলায় কলেজ পর্যায়ে প্রথম স্থান অধিকার করায় কলেজ...
31/01/2025

ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা #বিজ্ঞান মেলায় কলেজ পর্যায়ে প্রথম স্থান অধিকার করায় কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আগামীতে তারা থানা থেকে জাতীয় পর্যায় পর্যন্ত কৃতিত্বের সাক্ষর রাখবে সেই প্রত্যাশা করি।

মুজাহিদুল ইসলাম শাহিন
সভাপতি, গভর্নিং বডি।
25/01/2025

ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী মাহিয়া আক্তার এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে পটুয...
28/01/2025

ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী মাহিয়া আক্তার এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে পটুয়াখালী মেডিকেল কলেজে চান্স পাওয়ায় কলেজের গভর্নিং বডির সভাপতি মুজাহিদুল ইসলাম শাহিন এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়। এ সময় কলেজের অধ্যক্ষ (রুটিন দায়িত্ব), অন্যান্য শিক্ষক, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।

এসময় মাহিয়া আক্তারের মেডিকেল ভর্তি ফি কলেজ সভাপতির পক্ষ থেকে প্রদানের ঘোষণা করা হয়। আগামীতেও অত্র কলেজ থেকে যারা মেডিকেলে চান্স পাবেন তাদের জন্যও ভর্তি ফি সভাপতির পক্ষ থেকে প্রদান করা হবে বলে জানানো হয়।

25/01/2025

বাউফল উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলায় 2025 এর  সিনিয়র গ্রুপ পর্য...
25/01/2025

বাউফল উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলায় 2025 এর সিনিয়র গ্রুপ পর্যায়ে প্রকল্প উপস্থাপনায় ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা প্রথম স্থান এবং নবম বিজ্ঞান অলিম্পিয়াডে অত্র কলেজের শিক্ষার্থীরা যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম স্থান অধিকার করেছে। আলহামদুলিল্লাহ। সকলের নিকট অত্র কলেজের শিক্ষার্থীদের জন্য দোয়া কামনা করছি।

স্কুলের সকল সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, অভিভাবকবৃন্দ, এলাকাবাসী এবং সকল শুভানুধ্যয়ীদের প্রতি Ha...
01/01/2025

স্কুলের সকল সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, অভিভাবকবৃন্দ, এলাকাবাসী এবং সকল শুভানুধ্যয়ীদের প্রতি Happy New Year, 2025 এর শুভেচ্ছা।

ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন করেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় এর সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেস...
21/12/2024

ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন করেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় এর সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর জনাব শামসুল আলম স্যার এবং সম্মানিত প্রোভিসি স্যার।

এসময় উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত সভাপতি জনাব মুজাহিদুল ইসলাম শাহিন এবং কলেজের অধ্যক্ষ (চলতি দায়িত্ব) ও সম্মানিত শিক্ষকমন্ডলী। বাউফলে একটি অনুষ্ঠানে এসে সভাপতি মহোদয়ের অনুরোধে কলেজ পরিদর্শন করায় কর্তৃপক্ষের পক্ষ থেকে ভিসি স্যারকে ধন্যবাদ জানানো হয়।

ইঞ্জিনিয়ার  ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির  সম্মানিত সভাপতি ও বাংলাদেশের সহকারী এটর্নী জেনারেল ও জুলাই ...
03/12/2024

ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি ও বাংলাদেশের সহকারী এটর্নী জেনারেল ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী সদস্য জনাব মুহা. মুজাহিদুল ইসলাম শাহিনকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের লিগ্যাল সাপোর্ট টিম এর প্রধান হিসেবে নিযুক্ত করায় ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক/কর্মচারী ও ছাত্রীদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।

16/11/2024

ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীর (২০২৪-২৫ শিক্ষা বর্ষ) সকল ছাত্রীদের আবগতির জন্য জাননো যাচ্ছে যে, খুব শিঘ্রই ছাত্রীদের নিকট থেকে উপবৃত্তির জন্য আবেদন ফরম গ্রহন করা হবে। ( ৭০% উপস্থিতি থাকতে হবে) তাই সকলকে নিয়োমিত ক্লাসে উপস্থিত থেকে উপবৃত্তি ফরম সংগ্রহের জন্য বলা হলো।।

15/11/2024

ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেনীর (২০২৩-২৪ শিক্ষা বর্ষ) সকল ছাত্রীদের আবগতির জন্য জাননো যাচ্ছে তোমাদের রেজিষ্টেশন কার্ড এ স্বাক্ষর গ্রহন করা হচ্ছে। তাই সকলকে নিয়োমিত ক্লাসে উপস্থিত থেকে নিজ সাবজেক্ট যাচাই পূবর্ক স্বাক্ষব দেয়ার জন্য বলা হলো।

Address

বাউফল, পটুয়াখালী।
Bauphal
8620

Alerts

Be the first to know and let us send you an email when ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share