14/08/2026
SSC ২০২৬ পরীক্ষায় অংশগ্রহণকারী মেরিটর্স কোচিং এর শিক্ষার্থীদের অর্জনকৃত ফলাফল ও এ বিষয়ে কিছু কথাঃ
আপনারা জানেন, বিগত বছরগুলোর তুলনায় এ বছর বাংলাদেশে এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের ফল কিছু মাত্রায় ডিগ্রেড করেছে!
পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে সঠিক স্ট্যান্ডার্ড বজায় রাখা হয়েছে- তাই এরকম ফল হয়েছে বলে অনেকে মন্তব্য করছে।
আমরা এ ধরনের মূল্যায়নকে ওয়েলকাম করছি। তবে গুণগত নিখুঁত মূল্যায়নের পাশাপাশি প্রতিষ্ঠানগুলোতে গুণগত শিক্ষামান নিশ্চিত করা উচিত। অন্যথায় শিক্ষার্থীদের প্রতি ইনসাফ করা হয় না বলে আমরা মনে করছি। ফলশ্রুতিতে, ভবিষ্যতে ফরমাল একাডেমিক এজুকেশানের প্রতি শিক্ষার্থীরা আগ্রহও হারাতে পারে!
মেরিটর্স কোচিং এ বছর শিক্ষার্থীদের কাছ থেকে আশানুরূপ ফল পেয়েছে। সামগ্রিকভাবে পুরো দেশের ফলাফল বিবেচনায় কোচিং এ বছরের ফলকে অব্যাহত সফলতা হিসেবেই বিবেচনা করছে।
আলহামদুলিল্লাহ।
মেরিটর্স এর শিক্ষার্থীদের ফলাফল-
মোট পরীক্ষার্থীঃ ৬১ জন
A+ গ্রেড প্রাপ্তঃ ১৯ জন
A গ্রেড প্রাপ্তঃ ২৬ জন
A- গ্রেড প্রাপ্তঃ ০৭ জন
B গ্রেড প্রাপ্তঃ ০৮ জন
C গ্রেড প্রাপ্তঃ নাই
D গ্রেড প্রাপ্তঃ নাই
F গ্রেড প্রাপ্তঃ ০১ জন
তালিকায় কারা বাদ পড়েছে:
৮ম/৯ম শ্রেণিতে পড়ে ১০ম শ্রেণির বেশিরভাগ সময়ে ড্রপআউট থাকা কিংবা শুধুমাত্র ১-২ মাসের অনিয়মিত ছাত্রছাত্রীরা - আমাদের রেজাল্ট স্ট্যাট এর এ তালিকার বাইরে থাকে। এদের সবাইকে বিবেচনা করলে আমাদের ফেইলড স্টুডেন্ট যেমন ২/৩ জন বাড়তে পারে, তেমনি A+ এর সংখ্যাও ২/৪ জন বাড়ে! তথাপি এটা আমরা বিবেচনা করি না।
ফেইল করা প্রসঙ্গে:
একজন স্টুডেন্ট এর অকৃতকার্য হওয়াটাও কাম্য নয়, বেশ দুঃখজনক ও অস্বাভাবিক ঘটনা কোচিং এর জন্য।
তবে, উল্লেখ্য শিক্ষার্থী আমাদের রিভিশান ব্যাচের শর্ট কোর্সের শিক্ষার্থী ছিল। শেষ সময়ে এসে কোচিং ও নিজের ন্যূনতম প্রচেষ্টায় পাশ করতে না পারলেও ভবিষ্যত জীবনে ভালো করবে বলে আমরা বিশ্বাস করি ও তার জন্য বিশেষ দুয়া থাকবে সবসময়।
ভালো ফলাফল প্রসঙ্গে:
পাশের হার বরাবরের মত ৯৮-৯৯% হলেও এবারই ১ম আমাদের A+ সংখ্যা সর্বাধিক ১৯ জন হয়। মূলত, এ ব্যাচের অধিকাংশ শিক্ষার্থীকেই আমরা দীর্ঘদিন ধরে পড়ানোর সুযোগ পেয়েছি। শুধুমাত্র শর্ট কোর্স করে বা মজবুত ব্যাসিক ছাড়া ভালো ফলাফল অর্জন করা কঠিন! তাই, আমাদের ৭ম, ৮ম বা ৯ম শ্রেণির মত জুনিয়র ব্যাচগুলো থেকে বেড়ে ওঠা SSC পরীক্ষার্থীদের ফলাফলের সুফল পেতে শুরু করছি আমরা। আশা করি, এটা ভবিষ্যতে অব্যাহত থাকবে ও আরো ত্বরান্বিত হবে।
সর্বোপরি, মেরিটর্স শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা ও বিশ্বাস অর্জনে আগামীতে অধিক শিক্ষাসেবা নিশ্চিত করবে ইন শা আল্লাহ। আপনাদের সকলের আন্তরিক সাপোর্ট আশা করছি। ধন্যবাদ সবাইকে
Meritors