Basail Degree College, Basail, Tangail

Basail Degree College, Basail, Tangail Basail Emdad Hamida Degree College

এইচএসসি ( বিএমটি ) পরীক্ষা-২০২৬ এর রুটিন
03/05/2026

এইচএসসি ( বিএমটি ) পরীক্ষা-২০২৬ এর রুটিন

বর্ষ উন্নয়ন পরীক্ষার-২০২৬  #রুটিন
28/04/2026

বর্ষ উন্নয়ন পরীক্ষার-২০২৬ #রুটিন

 #মহিলা ও শিশু সহায়তা তহবিল হতে বৃত্তি সংক্রান্ত নোটিশ
27/04/2026

#মহিলা ও শিশু সহায়তা তহবিল হতে বৃত্তি সংক্রান্ত নোটিশ

এইচএসসি পরীক্ষা-২০২৬ এর রুটিন
22/04/2026

এইচএসসি পরীক্ষা-২০২৬ এর রুটিন

জরুরী  #নোটিশ
20/04/2026

জরুরী #নোটিশ

13/04/2026
গৌরবের জয়যাত্রায় আরও এক ধাপ বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজ 🏆🌟​বাসাইল উপজেলার বিজ্ঞানমনস্ক তরুণদের মিলনমেলা '৪৭তম জাতীয়...
08/04/2026

গৌরবের জয়যাত্রায় আরও এক ধাপ বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজ 🏆🌟

​বাসাইল উপজেলার বিজ্ঞানমনস্ক তরুণদের মিলনমেলা '৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ -২০২৬'-এ সাফল্যের রাজমুকুট পরলো আমাদের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান— বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজ।

​উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই বিজ্ঞান মেলায় আমাদের কলেজের মেধাবী শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রজেক্টটি প্রথম স্থান অর্জন করেছে! একইসাথে বিজ্ঞান অলিম্পিয়াডেও আমাদের শিক্ষার্থীরা তাদের মেধার স্বাক্ষর রেখে দ্বিতীয় স্থান অধিকার করেছে। 🥈🥇

​এই সাফল্যের কারিগর আমাদের সেইসব অদম্য মেধাবী শিক্ষার্থীরা, যাদের নিরলস পরিশ্রম, সৃজনশীলতা আর বিজ্ঞানের প্রতি ভালোবাসা আজ কলেজকে এই সম্মান এনে দিয়েছে। তোমাদের জন্য রইল হৃদয়ের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ❤️

​আমরা বিশ্বাস করি, তোমাদের এই উদ্ভাবনী শক্তি আগামী দিনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে। সাফল্যের এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অক্ষুণ্ণ থাকবে—এই আমাদের প্রত্যাশা।

​সবাইকে অনেক ধন্যবাদ ও শুভকামনা! 🎈🎉

​শুভেচ্ছান্তে,

​মো: আইয়ুব আলী
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজ
বাসাইল, টাঙ্গাইল।

বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজ, বাসাইল, টাঙ্গাইল এর প্রতিষ্ঠাতা দানবীর আলহাজ্ব এমদাদ আলী খান সাহেবের ২৬তম মৃত্যুবার্ষিক...
07/04/2026

বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজ, বাসাইল, টাঙ্গাইল এর প্রতিষ্ঠাতা দানবীর আলহাজ্ব এমদাদ আলী খান সাহেবের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব খালেকুজ্জামান খান লাবু, সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য এবং সভাপতিত্ব করেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ আয়ুব আলী। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বর্ডির সম্মানিত সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বাসাইল উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সম্মানিত শিক্ষকমন্ডলী-কর্মচারীবৃন্দ, সাংবাদিক এবং শিক্ষার্থীরা । দানবীর আলহাজ্ব এমদাদ আলী খান সাহেবের কর্মজীবন, সমাজসেবামূলক অবদান এবং শিক্ষা বিস্তারে তাঁর অনন্য ভূমিকা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

01/04/2026

#জরুরী_নোটিশ
তারিখ: ০১-০৪-২০২৬খ্রি.

এতদ্দ্বারা বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের একাদশ- দ্বাদশ শ্রেণি ও বিএমটি শাখার ছাত্র-ছাত্রীদের জানানো যাচ্ছে যে, আগামী ০২-০৪-২০২৬ খ্রি. হতে সকলকে কলেজের আইডি কার্ডসহ কলেজ ড্রেস পরিধান করে কলেজে উপস্থিত থাকার নির্দেশ প্রদান করা হলো।
উল্লেখ্য যে, কোন শিক্ষার্থীকে কলেজ ড্রেস পরিধান ব্যতীত কলেজে প্রবেশ করতে দেওয়া হবে না।

নির্দেশক্রমে,

মোঃ আয়ুব আলী
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজ,
বাসাইল, টাঙ্গাইল।

30/03/2026

#নোটিস
তারিখ : ৩০-০৩-২০২৬ খ্রি.

এতদ্দ্বারা বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের একাদশ -দ্বাদশ শ্রেণি, ডিগ্রি ও অনার্স এর সকল বর্ষের শিক্ষার্থীদের অবগত করা যাচ্ছে যে, ইতোমধ্যে লক্ষ্য করা যাচ্ছে ক্লাসে উপস্থিতির হার কাম্য সংখ্যক নয়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতির হার ৭৫% এর নিচে থাকলে কোন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
সে লক্ষ্যে, সকল বর্ষের শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।

বিঃদ্রঃ- এইচএসসি ২০২৬ ব্যাচের ক্লাস বিশেষ রুটিন অনুযায়ী হবে এবং ক্লাসে উপস্থিতির হার ৭৫% বাধ্যতামূলক।

নির্দেশক্রমে,

মোঃ আয়ুব আলী
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজ,
বাসাইল, টাঙ্গাইল।

Address

Basail
1920

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Telephone

+8801309114012

Website

Alerts

Be the first to know and let us send you an email when Basail Degree College, Basail, Tangail posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Basail Degree College, Basail, Tangail:

Shortcuts

Share

Category