26/08/2026
🌙 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল 🌙
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে বরুড়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, কুমিল্লায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, নৈতিক শিক্ষা ও মানবতার কল্যাণে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
অধ্যক্ষ মহোদয়ের উদ্যোগে অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য তবারকের ব্যবস্থা করা হয়।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে জীবন পরিচালনা করার তাওফিক দান করুন। আমিন। 🤲
#ঈদে_মিলাদুন্নবী #আলোচনা_সভা #দোয়া_মাহফিল #তবারক #বরুড়া_সরকারি_টেকনিক্যাল_স্কুল_ও_কলেজ