বাগধা কওমী মাদ্রাসা

বাগধা কওমী মাদ্রাসা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বাগধা কওমী মাদ্রাসা, Education, Bagdha Agailjhara Barishal, Barishal.

official Page
জামেয়া ইসলামিয়া নেছারিয়া শামছুল উলুম বাগধা কওমী মাদ্রাসা ও এতিমখানা, আগৈলঝাড়া,বরিশাল।
phone: 01740958651
Bank account: সোনালী ব্যাংক- ৯৬৩২
ইসলামী ব্যাংক- ২০৫০৭৭৭০২১১৬২০৯০৯ আগৈলঝাড়া শাখা
gmail: ‎[email protected]

জামেআ ইসলামীয়া নেছারিয়া শামসুল উলুম বাগধা এর আয়োজনে আসছে বিশেষ সীরাত প্রতিযোগিতা ২৬।কী থাকছে?কাদের জন্য?কারা অংশগ্রহণ কর...
26/08/2026

জামেআ ইসলামীয়া নেছারিয়া শামসুল উলুম বাগধা এর আয়োজনে আসছে বিশেষ
সীরাত প্রতিযোগিতা ২৬।

কী থাকছে?
কাদের জন্য?
কারা অংশগ্রহণ করবেন?
আর থাকছে কী কী চমক?

সবকিছুর বিস্তারিত জানানো হবে আগামীকাল ইনশাআল্লাহ।

চোখ রাখুন বাগধা কওমী মাদ্রাসার পেইজে।
*বিস্তারিত আসছে…

#সীরাত_প্রতিযোগিতা_২৬ #বাগধা_কওমী_মাদ্রাসা #বাগধা_ছাত্র_কাফেলা #সীরাত #ইনশাআল্লাহ

08/08/2026

আনিসুর রহমান আশরাফী দাঃ বাঃ এর গতকালের বাগধা কওমী মাদ্রাসায় হৃদয়ে লেগে থাকার মতো মুগ্ধতা ছড়ানো বয়ান।
ভিডিও ক্রেডিট- Islamic Sound Zone

゚ #আনিসুর_রহমান_আশরাফী

07/08/2026

উৎসবমুখর প্রিয় বাগধা কওমী মাদ্রাসা

#আগৈলঝাড়া #আনিসুর_রহমান_আশরাফী
#বাগধা_কওমী_মাদ্রাসা ゚

কিছুক্ষণ আগেও যে প্রাঙ্গণ ছিল দ্বীনি আলোচনা ও নসিহতে মুখরিত, বয়ান শেষে সেই প্রিয় জামেয়া পরিণত হলো মানুষের পদচারণায়।দূর-দ...
07/08/2026

কিছুক্ষণ আগেও যে প্রাঙ্গণ ছিল দ্বীনি আলোচনা ও নসিহতে মুখরিত, বয়ান শেষে সেই প্রিয় জামেয়া পরিণত হলো মানুষের পদচারণায়।
দূর-দূরান্ত থেকে ছুটে আসা অসংখ্য মানুষের ভালোবাসায় আজ আবারও প্রাণ ফিরে পেল আমাদের প্রিয় জামেয়া।

আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করুন, উপস্থিত সকলকে ইলমের নূর ও আমলের তাওফিক দান করুন এবং আমাদের প্রিয় জামেয়াকে দ্বীনের খেদমতে আরও সমৃদ্ধ করুন। আমিন।

#বাগধা_কওমী_মাদ্রাসা #প্রিয়_জামেয়া #দ্বীনি_মজলিস #আগৈলঝাড়া

07/08/2026

LIVE | বয়ানের সরাসরি সম্প্রচার

দ্বীনের কথা, হৃদয় জাগানো নসিহত—সরাসরি বাগধা কওমী মাদ্রাসা থেকে। ❤

যারা উপস্থিত হতে পারেননি, তারাও যুক্ত হোন এই দ্বীনি মজলিসে।
হয়তো একটি কথা বদলে দিতে পারে একটি জীবন।

#বাগধা_কওমী_মাদ্রাসা #দ্বীনি_মজলিস

গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিসম্মানিত মুসল্লিবৃন্দ, অনিবার্য কারণে পূর্বে ঘোষিত সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।যেহেতু জুমার পূর...
06/08/2026

গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি
সম্মানিত মুসল্লিবৃন্দ, অনিবার্য কারণে পূর্বে ঘোষিত সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
যেহেতু জুমার পূর্বে অনেক সম্মানিত ইমাম ও খতিবগণ উপস্থিত হতে পারবেন না এবং দুপুরের সময় সাধারণ মানুষের উপস্থিতিও তুলনামূলক কম থাকে, তাই সকলের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে মাওলানা আনিসুর রহমান আশরাফী (দা.বা.)-এর বয়ানের সময় দুপুর ২:৪৫ মিনিটে নির্ধারণ করা হয়েছে।
সকলকে সংশোধিত সময়সূচি অনুযায়ী উপস্থিত থাকার আন্তরিক আহ্বান জানানো হচ্ছে।

⏰ #আনিসুর_রহমান_আশরাফী

দীর্ঘ ৭ দিনের ছুটি শেষে আগামীকাল থেকে আবারও মুখরিত হবে বাগধা কওমী মাদ্রাসা। ইনশাআল্লাহ।শনিবার থেকে সকল বিভাগের নিয়মিত ও...
30/07/2026

দীর্ঘ ৭ দিনের ছুটি শেষে আগামীকাল থেকে আবারও মুখরিত হবে বাগধা কওমী মাদ্রাসা। ইনশাআল্লাহ।

শনিবার থেকে সকল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ ক্লাস শুরু হবে, ইনশাআল্লাহ।

প্রিয় শিক্ষার্থীরা, আবারও হাতে তুলে নাও কুরআন ও কিতাব। ফিরে এসো সেই নূরের অঙ্গনে, যেখানে ইলমের আলো হৃদয়কে আলোকিত করে, আদব-আখলাক মানুষকে সৌন্দর্যমণ্ডিত করে, আর আল্লাহর সন্তুষ্টির পথে এগিয়ে যাওয়ার শিক্ষা দেওয়া হয়।

সম্মানিত অভিভাবকবৃন্দের প্রতি আন্তরিক অনুরোধ—আপনার সন্তানদের যথাসময়ে মাদ্রাসায় পাঠিয়ে তাদের দীনি শিক্ষার এই বরকতময় সফরে সহযোগিতা করুন।

আল্লাহ তাআলা বাগধা কওমী মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের ইলম, আমল ও জীবনে অফুরন্ত বরকত দান করুন। আমীন।

— বাগধা কওমী মাদ্রাসা কর্তৃপক্ষ

#বাগধ_কওমী_মাদ্রাসা

#আগৈলঝাড়া
#বরিশাল

একজন হিফজ শিক্ষার্থীর সফলতার পেছনে পরিবার ও উস্তাদের পারস্পরিক যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই উদ্দেশ্যেই আপনাদের সুবি...
25/07/2026

একজন হিফজ শিক্ষার্থীর সফলতার পেছনে পরিবার ও উস্তাদের পারস্পরিক যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই উদ্দেশ্যেই আপনাদের সুবিধার্থে হেফজ বিভাগের জিম্মাদার উস্তাদগণের নাম ও মোবাইল নম্বর প্রকাশ করা হলো।

প্রয়োজনে সংশ্লিষ্ট উস্তাদের সঙ্গে যোগাযোগ করে আপনার সন্তানের পড়াশোনা, হিফজের অগ্রগতি ও সার্বিক অবস্থা সম্পর্কে জানতে পারবেন।

আল্লাহ তাআলা আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন এবং সন্তানদের কুরআনের খেদমতে কবুল করুন। আমীন।

#বাগধা_কওমী_মাদ্রাসা #হেফজ_বিভাগ #হিফজুল_কুরআন #ইসলামী_শিক্ষা

একটি জাতির ঈমান, চরিত্র ও ভবিষ্যৎ রক্ষার সর্বোত্তম মাধ্যম হলো বিশুদ্ধ দ্বীনি শিক্ষা এবং সঠিক ইসলামী আদর্শ। বর্তমান সময়ে...
24/07/2026

একটি জাতির ঈমান, চরিত্র ও ভবিষ্যৎ রক্ষার সর্বোত্তম মাধ্যম হলো বিশুদ্ধ দ্বীনি শিক্ষা এবং সঠিক ইসলামী আদর্শ। বর্তমান সময়ে আমাদের সমাজের শিশু-কিশোর ও তরুণদের সামনে নানান ধরনের চিন্তাধারা, মতবাদ ও সাংস্কৃতিক প্রভাব উপস্থাপিত হচ্ছে। তাই মুসলিম পরিবারগুলোর জন্য নিজেদের সন্তানদের আকীদা, ইবাদত, নৈতিকতা ও ইসলামী পরিচয় সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত জরুরি।

এই দায়িত্ববোধ থেকেই বাগধা কওমী মাদ্রাসার তালিবুল ইলমগণ পরীক্ষা-পরবর্তী ছুটিকে শুধু বিশ্রামের সময় হিসেবে নয়, বরং দ্বীনের খেদমতের একটি সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করেছেন। সেই ধারাবাহিকতায় তারা আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন এলাকায় একটি দাওয়াতি কাফেলা নিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যাচ্ছেন।

এই দাওয়াতি কার্যক্রমের উদ্দেশ্য হলো—

কুরআন-সুন্নাহর আলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া।

মুসলিম অভিভাবকদের সন্তানদের দ্বীনি শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন করা।

ইসলামী আকীদা, আখলাক ও আমলের প্রতি মানুষকে উৎসাহিত করা।

পারিবারিক পরিবেশে ইসলামী মূল্যবোধ চর্চার গুরুত্ব তুলে ধরা।

সমাজে পারস্পরিক সৌহার্দ্য, নৈতিকতা ও আল্লাহভীতির চেতনা জাগ্রত করা।

আমরা বিশ্বাস করি, সমাজের কল্যাণ, নৈতিক উন্নতি এবং দ্বীনি সচেতনতা বৃদ্ধিতে প্রত্যেক মুসলিমেরই ভূমিকা রয়েছে। তাই সকলের কাছে আমাদের আন্তরিক আহ্বান—আপনার সন্তানদের দ্বীনি শিক্ষার প্রতি যত্নবান হোন, তাদের ঈমান ও চরিত্র গঠনে সময় দিন এবং এই কল্যাণমূলক দাওয়াতি প্রচেষ্টায় দোয়া ও সহযোগিতা করুন।

মহান আল্লাহ তাআলা এই দাওয়াতি কাফেলার সকল খেদমত কবুল করুন, আমাদের সমাজকে হিদায়াত, ঐক্য ও কল্যাণে সমৃদ্ধ করুন এবং আমাদের সন্তানদেরকে দ্বীনের যোগ্য খাদেম হিসেবে কবুল করুন। আমীন।

জাযাকুমুল্লাহু খাইরান।

#বাগধা_কওমী_মাদ্রাসা #দাওয়াতি_কাফেলা #দ্বীনি_সচেতনতা #ইসলামী_শিক্ষা #আগৈলঝাড়া #বরিশাল

প্রিয় সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।একজন শিক্ষার্থীর দ্বীনি শিক্ষা, চরিত্র গঠন ও উজ্জ্বল ভব...
24/07/2026

প্রিয় সম্মানিত অভিভাবকবৃন্দ,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

একজন শিক্ষার্থীর দ্বীনি শিক্ষা, চরিত্র গঠন ও উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে মাদ্রাসা ও অভিভাবকের পারস্পরিক যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সেই যোগাযোগকে আরও সহজ, সুন্দর ও ফলপ্রসূ করার লক্ষ্যে বাগধা কওমী মাদ্রাসার মাদানী নেসাবের ১ম, ২য় ও ৩য় বর্ষের জিম্মাদার উস্তাদগণের নাম ও মোবাইল নম্বর প্রকাশ করা হলো।

আপনার সন্তানের পড়ালেখা, আদব-আখলাক, উপস্থিতি, মুখস্থের অবস্থা কিংবা সার্বিক অগ্রগতি সম্পর্কে জানতে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট জিম্মাদার উস্তাদের সঙ্গে যোগাযোগ করুন।

একটি সন্তানের সুন্দর ভবিষ্যৎ শুধু মাদ্রাসার একার দায়িত্ব নয়; বরং মাদ্রাসা ও অভিভাবকের আন্তরিক সহযোগিতা, নিয়মিত যোগাযোগ এবং সম্মিলিত প্রচেষ্টার ফলেই সে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে।

মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, তিনি আমাদের সকল সন্তানকে ইলমে নাফে অর্জনের তাওফীক দান করুন, তাদেরকে দ্বীন ও উম্মাহর যোগ্য খাদেম হিসেবে কবুল করুন এবং আমাদের এই ক্ষুদ্র খেদমতকে তাঁর দরবারে কবুল করে নিন। আমীন।

জাযাকুমুল্লাহু খাইরান।

#বাগধা_কওমী_মাদ্রাসা #মাদানী_নেসাব #জিম্মাদার_উস্তাদ #অভিভাবক #ইসলামী_শিক্ষা #বরিশাল

Address

Bagdha Agailjhara Barishal
Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাগধা কওমী মাদ্রাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category