21/01/2016
প্রিয়তমা মিলি,
একটা চুম্বন তোমার পাওনা রয়ে গেলো।
সকালে প্যারেডে যাওয়ার আগে তোমাকে চুম্বন খেয়ে বের না হলে আমার দিন ভালো যায় না ।
আজ তোমাকে চুমু দেওয়া হয় নি।
আজকের দিন টা কেমন যাবে জানি না.....
এই চিঠি যখন তুমি পড়ছো,
আমি তখন তোমাদের কাছ থেকে অনেক দূরে।
ঠিক কতটা দূরে আমি তা জানি না।
মিলি, তোমার কি আমাদের বাসর রাতের কথা মনে আছে?
কিছুই বুঝে উঠার আগে আমাদের বিয়েটা হয়ে গেলো।
বাসর যখন তুমি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলে,
আমি তখন তোমার হাতে একটা কাঠের বাক্স ধরিয়ে দিলাম!
তুমি বাক্সটা খুললে....
সাথে সাথে বাক্স থেকে ঝাঁকে ঝাঁকে জোনাকি বের হয়ে সারা ঘরময় ছড়িয়ে গেলো।
মনে হচ্ছিল আমাদের ঘরটা একটা আকাশ....
আর জোনাকীরা তারার ফুল ফুটিয়েছে!
কান্না থামিয়ে অবাক হয়ে,,
তুমি আমাকে বললে,
"আপনি এত পাগল কেন? "
মিলি আমি আসলেই পাগাল!!
নাইলে তোমাদের এভাবে ফেলে যেতে পারতাম না।
মিলি, আমার সবচেয়ে আনন্দময় দিন প্রিয় কন্যা মাহিনের জন্মদিন টা!
তুমি যন্ত্রনায় কাতরাচ্ছিলে।
বাইরে আকাশ ভাঁগা বৃষ্টি।
আমি বৃষ্টির মধ্যে পুড়ে যাচ্ছি।
অনেকক্ষণ পর শুনলাম প্রিয় কন্যার আরধ্য কান্নার শব্দ. ..
আমার হাতের মুঠায় এল প্রিয় কন্যার হাত।
এরপরে আমাদের সংসারে এল ছোট্ট পরী তুহিন।
মিলি তুমি কি জানো,
আমি যখন আমার কলিজার টুকরো দুই কন্যাকে দোলনায় দোল খেতে দেখি,,,
তখন আমার সমস্ত যন্ত্রনা সমস্ত কষ্ট উবে যায়,
তুমি কি কখন খেয়াল করেছো?
আমার কন্যাদের শরীরে আমার শরীরের একটা সূক্ষ গন্ধ পাওয়া যায়।
মিলি, আমাকে ক্ষমা করে দিও।
আমার কন্যারা যদি বলে,
"বাবা কেন আমাদের ফেলে চলে গেলো?"
তুমি তাঁদের বলবে,
"তোমাদের বাবা তোমাদের অন্য এক মায়ের টানে চলে গেছে।
সে মাকে তোমরা কখন দেখনি।
সে মায়ের নাম বাংলাদেশ। "
মিলি, আমি দেশের ডাককে উপেক্ষা করতে পারি নি।
আমি যদি আমার দেশের জন্য ছুটে না আমার মানব জন্মের নামে সত্যি কলঙ্কিত হবে।
আমি তোমাদের যেমন ভালোবাসি তেমনি আমাকে জন্ম দেওয়া এই দেশটাকে।
যে দেশের প্রতিটি ধুলো কনা আমার চেনা।
আমি জানি, এ দেশের নদীর স্রোত কেমন।
একটি পুটি মাছের হৃদপিন্ড কতটা লাল, ,
ধান ক্ষেতে বাতাস কিভাবে দোল খায়।
এই দেশটাকে হানাদাররা গিলে খাবে,
এটা আমি কিভাবে মেনে নেই?
আমার মায়ের আঁচল শত্রুরা ছিঁড়ে নিবে ,
এটা আমি সহ্য করি কিভাবে মিলি?
আমি আবার ফিরবো মিলি,,
আমাদের স্বাধীন দেশের পতাকা বুক পকেটে নিয়ে ফিরব।
আমি, তুমি মাহিন ও তুহিন, ,
বিজয়ের দিনে স্বাধীন দেশের পতাকা উড়াবো সবাই।
তোমাদের ছেড়ে যেতে বুকের বাঁ পাশে প্রচন্ড ব্যাথা হচ্ছে।
আমার মানিব্যাগ এ আমাদের পরিবারের ছবি উজ্জ্বল আছে।
বেশি কষ্ট হলে খুলে দেখবো বারবার।
ভালো থেকো মিলি।
ফের দেখা হবে।
আমার দুই নয়নের মনিকে খুব আদরে রেখো।
ইতি,
মতিউর,
২০ আগষ্ট, রোজ শুক্রবার, ১৯৭১।
# বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের চিঠি।