University of Barishal

University of Barishal Official page of University of Barishal. Stay up-to-date with http://bu.ac.bd/

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত “আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬” এর পুরস্কার বিতরণী ও সম...
30/09/2026

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত “আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬” এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান সংক্রান্ত নোটিশ…

“বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে আন্তঃবিভাগ ইনডোর গেমস প্রতিযোগিতা”বরিশাল বিশ্ববিদ্যালয়, ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ।বরিশ...
27/09/2026

“বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে আন্তঃবিভাগ ইনডোর গেমস প্রতিযোগিতা”

বরিশাল বিশ্ববিদ্যালয়,
২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয়েছে আন্তঃবিভাগ ইনডোর গেমস প্রতিযোগিতা-২০২৬। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের ২য় তলায় এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা অফিস আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অত্যন্ত বেশি। একটি বিশ্ববিদ্যালয়ে খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম নিয়মিতভাবে চালু রাখা প্রয়োজন। সীমিত সক্ষমতার মধ্যেও বরিশাল বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার কার্যক্রম অব্যাহত রাখা হবে এবং ভবিষ্যতে এর পরিধি আরও বাড়ানোর চেষ্টা করা হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের চলমান ফিজিবিলিটি স্টাডির কাজ শেষ করে দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে আধুনিক জিমনেসিয়াম, অডিটোরিয়ামসহ প্রয়োজনীয় বিভিন্ন সুবিধা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়নে কিছুটা সময় লাগবে উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান। উপাচার্য মহোদয় আরও বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতার জন্য নয়, শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, অধ্যবসায় ও সুন্দর জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের জীবন সাধারণত একটি নিয়ম-শৃঙ্খলার মধ্যে পরিচালিত হয়, যা তাদের পড়াশোনা ও ভবিষ্যৎ জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। তাই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা অফিসের পরিচালক মো. সিরাজিস সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল আলিম বছির। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সহকরী প্রক্টর ড. গাজী মোঃ সাখাওয়াত হোসেন, সহকারী প্রক্টর মোহাম্মদ সাকিবুল হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শারীরিক শিক্ষা দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এবারের ইনডোর গেমস প্রতিযোগিতা (ছাত্র-ছাত্রী) ২০২৬ এর দাবা, টেবিল টেনিস ও ক্যারাম ইভেন্টে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করবেন। প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে আগামী ১ অক্টোবর (বৃহস্পতিবার)।

মো.ফয়সল মাহমুদ
উপপরিচালক (জনসংযোগ)

“বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর”বরিশাল বিশ্ববিদ্যালয়, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ...
24/09/2026

“বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর”

বরিশাল বিশ্ববিদ্যালয়,
২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ।

বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মধ্যে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি অংশীদারিত্ব জোরদার করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০:৩০ টায় উপাচার্য মহোদয়ের সভাকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকের আওতায় ফার্মাসিউটিক্যাল ও কেমিক্যাল সায়েন্সেস বিষয়ে যৌথ গবেষণা, একাডেমিক প্রকাশনা এবং শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি করা হবে। পাশাপাশি সেমিনার, কর্মশালা ও অতিথি বক্তৃতার মাধ্যমে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগও তৈরি হবে। সমঝোতা স্মারক অনুযায়ী, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মনোনয়ন এবং একাডেমিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করবে। অন্যদিকে রেফকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ ও কারিগরি জ্ঞান অর্জনের ব্যবস্থা করবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিল্পখাতের বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে ধারণা লাভের পাশাপাশি গবেষণা ও ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ পাবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে। সমঝোতা স্মারকটি স্বাক্ষরের তারিখ থেকে পাঁচ বছর কার্যকর থাকবে এবং উভয় পক্ষের লিখিত সম্মতির ভিত্তিতে এর মেয়াদ নবায়ন করা যাবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদের উপস্থিতিতে এতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. আবদুল আলিম বছির এবং রেফকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানের প্লান্ট ম্যানেজার মোহাম্মদ হাবিবুর রহমান। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর ও বিভাগীয় প্রধানসহ রেফকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।

মো. ফয়সল মাহমুদ
উপপরিচালক (জনসংযোগ)

“বরিশাল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন হলো মাইক্রোপ্লাস্টিক  গবেষণাগার”বরিশাল বিশ্ববিদ্যালয়,২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ।বাংল...
22/09/2026

“বরিশাল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন হলো মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার”

বরিশাল বিশ্ববিদ্যালয়,
২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ।

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে মাইক্রোপ্লাস্টিক দূষণ শনাক্তকরণ ও এর পরিবেশগত প্রভাব নিয়ে গবেষণাকে আরও এগিয়ে নিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করা হয়েছে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার। একই সঙ্গে ফোরিয়ের-ট্রান্সফর্ম ইনফ্রারেড (এফটিআইআর) ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে মাইক্রোপ্লাস্টিক শনাক্তকরণে হাতে-কলমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০ টা ৩০ মিনিটে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে এ গবেষণাগারের উদ্বোধন ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশীদ। তিনি আনুষ্ঠানিকভাবে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগারের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের উপ-প্রকল্প ব্যবস্থাপক ড. হালিমা বেগম। প্রশিক্ষক হিসেবে ছিলেন অমিত বি. রানে, ফিল্ড সার্ভিস বিশেষজ্ঞ, স্পেকট্রালিটি সায়েন্টিফিক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসিফ চৌধুরী, নির্বাহী পরিচালক, টেকনোওয়ার্থ অ্যানালিটিক্যাল লিমিটেড। এছাড়া রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. মাসুদ পারভেজসহ সংশ্লিষ্ট গবেষক, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশীদ বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য দিনটি অত্যন্ত আনন্দের ও স্মরণীয়। গবেষণার ক্ষেত্রে এই উদ্যোগ একটি নতুন দ্বার উন্মোচন করেছে। তিনি বলেন, উপকূলীয় অঞ্চলে যে প্লাস্টিক দূষণ, সেটা নির্ণয়ের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয় প্রথম কাজ শুরু করছে।
উপাচার্য বলেন, এই গবেষণা কার্যক্রম অব্যাহত থাকলে শুধু বরিশাল বিশ্ববিদ্যালয় নয়, পুরো উপকূলীয় অঞ্চলে এ ধরনের গবেষণা ও সেবা দেওয়ার সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে গবেষণার ক্ষেত্রে বরিশাল বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। তিনি আরও বলেন, এটা বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য একটা মাইলফলক। আজকের দিনটা অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে। মাইক্রোপ্লাস্টিক মানুষের জীবন ও পরিবেশের ওপর যে ক্ষতিকর প্রভাব ফেলছে, গবেষণার মাধ্যমে তা জাতির সামনে তুলে ধরার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
এসময় উপাচার্য আশাবাদ ব্যক্ত করে বলেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে এর মাধ্যমে আমরা এই দেশ এবং জাতিকে আরও অনেক কিছু গবেষণার মাধ্যমে দিতে পারবো।

উপকূলীয় অঞ্চলে মাইক্রোপ্লাস্টিক নিয়ে গবেষণা
“বাংলাদেশের উপকূলীয় এলাকায় মাইক্রোপ্লাস্টিক দূষণ নিয়ে একটি গবেষণা” শীর্ষক উপ-প্রকল্পের আওতায় এ গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। নতুন এই গবেষণাগারে আধুনিক ফোরিয়ের-ট্রান্সফর্ম ইনফ্রারেড (এফটিআইআর) ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন পরিবেশগত নমুনায় থাকা মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ও বিশ্লেষণ করা হবে। অনুষ্ঠানে গবেষক ও সংশ্লিষ্টদের জন্য মাইক্রোপ্লাস্টিক শনাক্তকরণে এফটিআইআর প্রযুক্তির ব্যবহার নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এই গবেষণাগার উপকূলীয় পরিবেশ, সামুদ্রিক সম্পদ এবং মানুষের জীবনে মাইক্রোপ্লাস্টিকের প্রভাব নিয়ে ভবিষ্যৎ গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিচ্ছন্ন উপকূল ও স্বাস্থ্যকর মহাসাগরের জন্য গবেষণাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগকে গবেষণাক্ষেত্রে নতুন সম্ভাবনার সূচনা হিসেবে দেখা হচ্ছে।

মো.ফয়সল মাহমুদ
উপপরিচালক (জনসংযোগ)

“বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্র্যাকের সহযোগিতায় সেইফগার্ডিং বিষয়ে সচেতনতামূলক কার্যক্রমের সূচনা”বরিশাল বিশ্ববিদ্যালয়, ১৭ সেপ্...
17/09/2026

“বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্র্যাকের সহযোগিতায়
সেইফগার্ডিং বিষয়ে সচেতনতামূলক কার্যক্রমের সূচনা”

বরিশাল বিশ্ববিদ্যালয়,
১৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য নিরাপদ, হয়রানি ও বৈষম্যমুক্ত পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় ও উন্নয়ন সংস্থা ব্রাক-এর যৌথ উদ্যোগে 'সেইফগার্ডিং' বিষয়ক সচেতনতামূলক কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। আজ ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) উপাচার্য মহোদয়ের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর অর্থায়নে পরিচালিত 'শিখা' প্রকল্পের আওতায় ব্রাক আগামী দুই বছর বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাথে এই সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি পরিচালনা করবে।

সূচনা অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মোঃ মামুন অর রশিদ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, র‍্যাগিং, যৌন হয়রানি ও অন্যান্য অনাকাঙ্ক্ষিত আচরণ প্রতিরোধে সচেতনতা ও কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি। তবে প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সঠিক সংজ্ঞা ও সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন, যাতে কাউকে অযথা হয়রানি বা ভুল বিচারের শিকার হতে না হয়। তিনি বলেন, একটি সুন্দর ও নিরাপদ কর্মপরিবেশ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সবার জন্যই গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক পরিবেশ কর্মদক্ষতা ও উৎপাদনশীলতা বাড়াতে ভূমিকা রাখে। আগামী দুই বছর ব্র্যাকের সঙ্গে পারস্পরিক মতবিনিময় ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত ও সমাধানের উদ্যোগ নেওয়া হবে।এর মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে মুক্ত একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করাই হবে মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন যৌন নিপীড়ন প্রতিরোধকল্পে গঠিত অভিযোগ কমিটির আহবায়ক ড. রেহানা পারভীন, সদস্য-সচিব হোসেনেয়ারা ডালিয়া, সদস্য ড. সরদার কায়সার আহমেদ এবং ব্রাকের পক্ষে উপস্থিত ছিলেন সোশ্যাল কমপ্লায়েন্স বিভাগের পরিচালক আ ফ ম সাহিদুর রহমান, সিনিয়র ম্যানেজার সৈয়দ আমিন আল আনাস, ইশতিয়াক জাহান শোয়েফ, আব্দুল্লাহ আল মামুন এবং রাশেদ-উজ-জামান ভুইয়া। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), প্রক্টর, সহকারী প্রক্টর, বিভাগীয় প্রধানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী। আগামী দুই বছর মেয়াদি এই কার্যপরিকল্পনার আওতায় ক্যাম্পাসে বুলিং, যৌন হয়রানি, র‍্যাগিং এবং কর্মক্ষেত্রের বৈষম্য প্রতিরোধে একাধিক ধাপভিত্তিক উদ্যোগ নেওয়া হবে। এর আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সেইফগার্ডিং নীতিমালার ওপর প্রশিক্ষণ সেশন পরিচালনা, শিক্ষার্থী ও বিভিন্ন ক্লাবের সদস্যদের জন্য সচেতনতামূলক ওরিয়েন্টেশন, শিক্ষার্থীদের অংশগ্রহণে লিঙ্গভিত্তিক সহিংসতা ও বুলিং প্রতিরোধের ওপর শর্ট ফিল্ম প্রতিযোগিতা ও উৎসব আয়োজন করা হবে।

এই যৌথ প্রয়াস বরিশাল বিশ্ববিদ্যালয়কে একটি নিরাপদ, ভীতিহীন এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষাঙ্গনে রূপান্তরিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মো.ফয়সল মাহমুদ
উপপরিচালক (জনসংযোগ)

“ভ্যাট-আয়কর বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মশালা”বরিশাল বিশ্ববিদ্যালয়,১৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ।বরিশাল ব...
16/09/2026

“ভ্যাট-আয়কর বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মশালা”

বরিশাল বিশ্ববিদ্যালয়,
১৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে “VAT Management and Online Income Tax Return Submission” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ সেপ্টেম্বর (বুধবার) সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ কর্মশালার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ।

এসময় উপাচার্য মহোদয় বলেন, ভ্যাট ও ট্যাক্স আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। সঠিকভাবে ভ্যাট ও ট্যাক্স প্রদান করার মাধ্যমে আমরা রাষ্ট্রের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে প্রত্যক্ষভাবে অবদান রাখতে পারি। এ বিষয়ে সঠিক জ্ঞান ও সচেতনতা থাকা প্রত্যেক নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের এ বিষয়ে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। এ ধরনের কর্মশালা অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের পাশাপাশি দায়িত্বশীল নাগরিক হিসেবে কর ও ভ্যাট প্রদানে আরও সচেতন হতে সহায়তা করবে।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ শামীম বুলবুল, কর কমিশনার, কর অঞ্চল-বরিশাল। বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোঃ ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বিজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মেহেবুব হক, যুগ্ম কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ-বরিশাল এবং প্রীতিশ বিশ্বাস, উপ কর কমিশনার, কর অঞ্চল-বরিশাল। এসময় আরও উপস্থিত ছিলেন হাফিজ-আল-আসাদ, মহাপরিচালক, কর পরিদর্শন পরিদপ্তর।

দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় ভ্যাট ব্যবস্থাপনা, আয়কর সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের পদ্ধতি ও প্রয়োজনীয় দিকসমূহ নিয়ে আলোচনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের জন্য আয়কর রিটার্ন দাখিল ও ভ্যাট ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা প্রদানই ছিল এ কর্মশালার অন্যতম উদ্দেশ্য। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং দপ্তর প্রধানগণ অংশগ্রহণ করেন।

মো.ফয়সল মাহমুদ
উপপরিচালক (জনসংযোগ)

বরিশাল বিশ্ববিদ্যালয়ে 'যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও বৃত্তি' বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।বরিশাল​ বিশ্ববিদ্যালয়,১৪ সেপ্টেম্বর ২০...
14/09/2026

বরিশাল বিশ্ববিদ্যালয়ে 'যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও বৃত্তি' বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।

বরিশাল​ বিশ্ববিদ্যালয়,
১৪ সেপ্টেম্বর ২০২৬।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে "Higher Study & Scholarship Opportunities in the United States" (যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও বৃত্তি সুযোগ) শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ১৪ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ সকাল ৯:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স রুমে ববির এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসের উদ্যোগে এ সেমিনার আয়োজিত হয়।
​
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ। প্রধান অতিথি তার বক্তব্যে বৈশ্বিক প্রেক্ষাপটে শিক্ষা ও গবেষণার গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমান বিশ্বে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সবার জন্য উন্মুক্ত। বিশ্বমানের শিক্ষাব্যবস্থা, উচ্চমানের গবেষণা ও উদ্ভাবন এবং নেতৃত্বের দক্ষতা অর্জনে যুক্তরাষ্ট্র অনন্য ভূমিকা রেখে আসছে। যুক্তরাষ্ট্রে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশে ফিরিয়ে এনে দেশের শিক্ষা, গবেষণা ও সার্বিক উন্নয়নে প্রয়োগ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

সেমিনারে ববির বহিরাঙ্গন কার্যক্রম অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ রিসালাত রফিক এর সভাপতিত্বে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার মার্কিন দূতাবাসের এডুকেশন আউটরিচ কোঅর্ডিনেটর সোহেল ইকবাল।
এ সময় তিনি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণের প্রক্রিয়া, আবেদন পদ্ধতি এবং আনুষঙ্গিক বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা উপস্থিত ছিলেন।

মো. ফয়সল মাহমুদ
উপপরিচালক (জনসংযোগ)

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬ এ অংশগ্রহণ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ।রাজধানীর আগা...
12/09/2026

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬ এ অংশগ্রহণ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ।

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নভোথিয়েটারে আজ ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ শনিবার সকালে এ ইনোভেশন ফেয়ারের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারে ‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

ইনোভেশন ফেয়ার ২০২৬-এ বরিশাল বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চারটি প্রজেক্ট প্রদর্শন করা হয় যা আগামীকাল ও পরশু চলমান থাকবে ।

প্রজেক্টগুলো হলো:
প্রজেক্ট-১ বায়োনিক হ্যান্ড: প্রযুক্তির শক্তিতে ফিরে আসুক স্বাভাবিক জীবনের স্পর্শ। এই প্রজেক্টের মূল উদ্দেশ্য হলো যাদের হাত নেই, তাদের দৈনন্দিন কাজকে একটু সহজ করে দেওয়া। এটা একটি কৃত্রিম হাত তৈরি করার চেষ্টা, যেটা মানুষের পেশির সংকেত বুঝে নড়াচড়া করতে পারবে।

প্রজেক্ট-২: Thunderbolt, এটি একটি প্রতিরক্ষা-প্রযুক্তি ভিত্তিক গবেষণা ও উন্নয়ন প্রকল্প। এই প্রজেক্টের মাধ্যমে আমরা কন্ট্রোল সিস্টেম, সেন্সর, যোগাযোগ ব্যবস্থা এবং উচ্চগতির প্রযুক্তি নিয়ে কাজ করছি। আমাদের উদ্দেশ্য হলো এসব প্রযুক্তি নিজেদের দেশে তৈরি ও উন্নত করার অভিজ্ঞতা অর্জন করা।

প্রজেক্ট-৩: SmartHeat Dhaka: Al Agent for Urban Heat Prediction, Mitigation & Smart City Planning
প্রজেক্ট-৪: Decision Support System for Chemotherapy

ববির পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজন চন্দ্র পাল, রায়হান মিয়া এবং কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মোঃ মিনহাজুল ইসলাম উদ্ভাবনী প্রজেক্টসমূহ দর্শনার্থীদের কাছে উপস্থাপন করেন।বিশ্ববিদ্যালয়ের পক্ষে সার্বিকভাবে কার্যক্রম সমন্বয় করেন ড. রাহাত হোসাইন ফয়সাল ও ড. মোঃ খোরশেদ আলম।বরিশাল বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পগুলো সবার দৃষ্টি আকর্ষণ করেছে এবং শিক্ষার্থীদের এই প্রচেষ্টাকে বেশ প্রশংসা অর্জন করেছে। উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী স্টল পরিদর্শন করেছেন এবং শিক্ষক শিক্ষার্থীদর উৎসাহিত করেছেন।

মো.ফয়সল মাহমুদ
উপপরিচালক (জনসংযোগ)

পরিবহন সংক্রান্ত নোটিস……
07/09/2026

পরিবহন সংক্রান্ত নোটিস……

বিদ‍্যুৎ সরবরাহ বন্ধ সংক্রান্ত নোটিশ……
07/09/2026

বিদ‍্যুৎ সরবরাহ বন্ধ সংক্রান্ত নোটিশ……

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when University of Barishal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to University of Barishal:

Shortcuts

Share