Aldc Debate Club

Aldc Debate Club

Share

যুক্তি, জ্ঞান ও সাহসের মঞ্চ।

19/02/2026

Your support can bring better days for them!!

Photos from Aldc Debate Club 's post 04/11/2025

"স্বপ্ন আমাদের, যুক্তিতেই শক্তি।"
তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা বিশ্বাস করি — আমাদের ডিবেট ক্লাব সামনের দিকে আরও অনেক দূর এগিয়ে যাবে!
সাম্প্রতিক সেশনের ধারাবাহিকতায় অনুষ্ঠিত সনাতনী বিতর্কে বক্তারা তাদের চিন্তা, যুক্তি ও মনোভাবের মাধ্যমে তৈরি করেছেন এক প্রাণবন্ত পরিবেশ।
ডিবেট ক্লাবের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!

Photos from Aldc Debate Club 's post 30/10/2025

কথা বলা সহজ, কিন্তু যুক্তি দিয়ে বোঝানোই আসল শিল্প। প্রতিটা শব্দের পেছনে থাকে ভাবনা, প্রতিটা যুক্তির ভেতর লুকিয়ে থাকে নিজের অবস্থান বোঝানোর চেষ্টা। বিতর্ক আমাদের শেখায়—চুপ থাকা নয়, বরং সঠিক সময়ে, সঠিক কথাটা বলা-ই সাহস।
প্রিয় নবীন শিক্ষার্থীবৃন্দ তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা হয়ে উঠেছি আরো শক্তিশালী আশা রাখি এভাবে ডিবেট ক্লাব কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে!!

Photos from Aldc Debate Club 's post 23/10/2025

অদ্য ২৩ অক্টোবর ২০২৫, রোজ বৃহস্পতিবার — একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এক স্মরণীয় প্রথম পরিচিতি সভা ও প্রাণবন্ত বিতর্ক সেশন। নবীনদের উচ্ছ্বাস, হাসি-আনন্দ আর মতবিনিময়ের ঝলকানিতে মুখরিত ছিল পুরো পরিবেশ। সবাই নিজেদের পরিচয়, স্বপ্ন ও ভাবনা ভাগ করে নেয় এক আন্তরিক বন্ধুত্বপূর্ণ আবহে। বিতর্ক পর্বে শিক্ষার্থীদের যুক্তি, আত্মবিশ্বাস ও প্রকাশভঙ্গি অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে, যা সত্যিই এক নতুন যাত্রার অনুপ্রেরণাময় সূচনা।

21/10/2025

অদ্য ২১-১০-২০২৫ রোজ : মঙ্গলবার একাদশ শ্রেণীর (২০২৫-২০২৬) সেশনের নতুন বিতর্কিকদের নিয়ে প্রথম সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

নতুন মুখ, নতুন স্পিরিট—ডিবেট শুরু হলো আবার!
আজকের ছবি শুধু ছবি নয় আগামীর এক একটি উজ্জ্বল নক্ষত্র 💥

16/10/2025

নোটিশ: ডিবেট ক্লাবের সকল সদস্য ও নবীনদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নবীন শিক্ষার্থীদের প্রাথমিক বাছাই পর্ব অদ্য ১৬-১০-২০২৫ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সারাদেশে শিক্ষকদের লাগাতার কর্মবিরতির কারণে নির্ধারিত তারিখে তা অনুষ্ঠিত করা সম্ভব হয়নি।বাছাই পর্বের নতুন তারিখ ও সময় ক্লাস ও পেইজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
যে কোন প্রয়োজনে পেইজের সাথে থাকুন।

ধন্যবাদ।

14/10/2025
23/09/2025

For any kind of help contact with Aldc debating Club page!

21/09/2025

নোটিশ
প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ,
তোমরা যারা ইতোমধ্যেই ডিবেট ক্লাবের ফরম সংগ্রহ করেছ, তাদেরকে জানানো যাচ্ছে যে ফরমটি পূর্ণাঙ্গভাবে পূরণ করে আগামী ২২/০৯/২৫ -২৫/০৯/২৫ তারিখে কলেজের বিরতির সময় (দুপুর ১২টা) রুম নং ৩০৮-এ নির্ধারিত সদস্য প্রতিনিধির নিকট জমা দিতে হবে।
একই সঙ্গে যারা নতুন করে ফরম সংগ্রহ করতে ইচ্ছুক, তারাও উল্লেখিত তারিখ ও সময়ে ডিবেট ক্লাবের শিক্ষার্থী সদস্যদের কাছ থেকে ফরম সংগ্রহ করতে পারবে।
ধন্যবাদান্তে,
অমৃতলাল দে ডিবেট ক্লাব।

Notice
Dear Students of Class XI,
Those of you who have already collected the Debate Club form are hereby informed that the duly filled form must be submitted to the designated club representative on 22/09/25 -25/09/25 during the college break (12:00 PM) in Room No. 308.
At the same time, those who wish to collect the form anew may also collect it from the Debate Club student members on the mentioned dates and time.
With regards,
Aldc Debate Club!

Want your school to be the top-listed School/college in Barishal?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Hospital Road
Barishal
8200