MediCrack

MediCrack মেডিকেল এডমিশন এবং একাডেমিক পেজ - MediCrack

ঈদ??
18/04/2026

ঈদ??

30/03/2026

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের চূড়ান্ত অনুমোদনের এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে।

রবিবার (২৯ মার্চ) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে বোর্ড চেয়ারম্যানদের সভায় প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত একটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস

এই মেসেজগুলা দেখলে এত্ত ভালো লাগে ❤️
29/03/2026

এই মেসেজগুলা দেখলে এত্ত ভালো লাগে ❤️

এদের সাথেও আজকে অফিসিয়াল লাস্ট লেকচার সবার জন্য অনেক অনেক শুভকামনা ❤️
19/01/2026

এদের সাথেও আজকে অফিসিয়াল লাস্ট লেকচার
সবার জন্য অনেক অনেক শুভকামনা ❤️

এদের সাথে অফিসিয়ালি লাস্ট লেকচার সবার জন্য অনেক অনেক শুভকামনা ❤️
19/01/2026

এদের সাথে অফিসিয়ালি লাস্ট লেকচার
সবার জন্য অনেক অনেক শুভকামনা ❤️

Alhamdulillah Alhamdulillah Alhamdulillah My student cracked DMC ❤️Merit Position -67thতামিমকে গত ১.৫ বছর + একাডেমিক পড়...
14/12/2025

Alhamdulillah Alhamdulillah Alhamdulillah
My student cracked DMC ❤️
Merit Position -67th
তামিমকে গত ১.৫ বছর + একাডেমিক পড়িয়েছি,এরপর এডমিশন
অত্যন্ত পরিশ্রমী এবং মেধাবী একটা ছেলে
এডমিশন টিউশন জার্নিতে সেরা অর্জন !

(একাডেমিক ব্যস্ততার কারণে এবার একজনই এডমিশন স্টুডেন্ট পড়িয়েছি)

14/12/2025

Highest : ৯১.২৫(শান্ত)
Cut mark : ৭৪.২৫
MAT-2025

12/12/2025

Gk SOLVE 25-26 ✅

১. বাংলাদেশে ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য স্থানসমূহের এর অন্তর্গত হলো-

(a) বাগেরহাট মসজিদ নগরী

(b) ময়নামতি বৌদ্ধবিহার

(c) বায়তুল মোকাররম মসজিদ

(d) লালবাগ কেল্লা

Ans : a

২. চট্টগ্রামে শাহাদৎ বরণকারী 'জুলাই শহীদ' হলেন-

A ওয়াসিম আকরাম

B আবু সাঈদ

C মীর মুগ্ধ

D ফারহান ফাইয়াজ

Ans: A

৩. পলাশী যুদ্ধ সংঘটিত হয় যে সালে।

(a) ১৯১৯

(b) ১৫২৬

(c) ১৭৫৭

(d) ১৮৫৭

Ans : c

৪ . ভূমিকম্পের সৃষ্টি হয়-

(a) ভূ-অভ্যন্তরে তাপমাত্রার পার্থক্যের ফলে

(b) ভূ-গোলকের ঘূর্ণন গতি বৃদ্ধির কারণে

(c) ট্যাকটোনিক প্লেটের সীমানায়

(d) ভূ-পৃষ্ঠের আভ্যন্তরীন ও বহিঃস্থ কোরের সম্মিলন স্থলে

Ans C

৫. বাংলাদেশে অধিক আখ উৎপাদনকারী জেলার নাম-

(a) খাগড়াছড়ি

(b) মাদারীপুর

(c) রাজশাহী

(d) নরসিংদী

Ans: C

৬. ভারতের 'চিকেন নেক' করিডোর সন্নিহিত বাংলাদেশের অন্যতম জেলার নাম-

(a) পঞ্চগড়

(b) কুড়িগ্রাম

(c) সিলেট

(d) ঠাকুরগাঁও

Ans : a

৭. মানব জিনোম প্রকল্প সীমান্ত ঘোষণা করা হয় যে সালে-

(a) ২০১৫

(b) ২০০৩

(C) ২০০৯

(d) ২০২০

Ans: B

৮. ক্রিকেটার মুশফিকুর রহিম তার শততম টেস্ট ম্যাচে একটি সেঞ্চুরী করেন। তার এই সাফল্যের পিছনে রয়েছে তার-

(a) ক্রিকেট বিষয়ে জ্ঞান

(b) দলীয় সহযোগিতা

(c) কঠোর অনুশীলন

(d) সহজাত প্রতিভা

Ans : C

৯. যে সংক্রামক রোগকে টিকা পরিপূর্ণ ভাবে নির্মূল করেছে তা হলো-

(a) জল বসন্ত

(b) জলাতঙ্ক

(c) গুটি বসন্ত

(d) হাম

Ans: C

১০. বাংলাদেশে বায়ুর আদ্রতা সবচেয়ে বেশী থাকে-

(a) ময়মনসিংহে অক্টোবর মাসে

(b) রংপুরে জুন মাসে

(c) সিলেটে মে মাসে

(d) চট্টগ্রামে আগষ্ট মাসে

Ans: d

MAT Question 2025-26এই প্রশ্ন দেখে একটা জিনিসই আবার প্রমাণিত-'মেইন বই' এর উপরে কোনো ওষুধ নাইআমার HSC-26 এর একাডেমিক স্টু...
12/12/2025

MAT Question 2025-26
এই প্রশ্ন দেখে একটা জিনিসই আবার প্রমাণিত-'মেইন বই' এর উপরে কোনো ওষুধ নাই
আমার HSC-26 এর একাডেমিক স্টুডেন্ট রাও ফিজিক্স+কেমিস্ট্রি +বায়োলজিতে ৫০-৫৫/৭০ ইজিলি তুলতে পারবে!
(কমেন্টে সল্যুশন দেয়া আছে)

12/12/2025

Chemistry Solve (MAT-DAT 2025)

১) যে সকল পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন

ক. আইসোবার ✅

খ. আইসোমার

গ. আইসোটোন

ঘ. আইসোটোপ

২) ম্যালামাইন থেকে উৎপন্ন বৃক্কের জন্যে ক্ষতিকারক পদার্থের নাম

ক. সায়ানো ইউরিক এসিড ✅

খ. মেলাডুর

গ. নাইলন

ঘ. ইউরিয়া

৩) প্রাইমারি বায়ু দূষক হলো

ক. SO2 ✅

খ. SO3

গ. H2SO4

ঘ. HNO3

৪) অবস্থাভেদে জারক ও বিজারক হিসাবে কাজ করে

ক. KMnO4

খ. H2S

গ. FeCl3

ঘ. FeO ✅

৫) ১০০০ মিঃ লিঃ 5% NaOH দ্রবণে বিদামান NaOH এর পরিমান হলো

ক. 50 gm ✅

খ. 50 mg

গ. 5 gm

ঘ. 5 mg ৬) কম্পোজিট কণিকার উদাহরণ হলো

ক. deuteron ✅

খ. electron

গ. quark

ঘ. lepton

৭) বায়ুতে সর্বাধিক ঘনত্বে বিরাজমান নিষ্ক্রিয় গ্যাস হলো

ক. আর্গন ✅

খ. হিলিয়াম

গ. রেডন

ঘ. নিয়ন

৮) ধনাত্মক প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়

ক. MnO2 ✅

খ. Na2SO3

গ. H3PO4

ঘ. KMnO4

৯) ল্যাবরেটরিতে ব্যবহত H2SO4 এর পরিবেশের উপর প্রভাবসমূহের অন্যতম হলো

ক. মাটির খনিজ উপাদান সমূহের ক্ষয় ✅

খ. মাটির অনুজীবের ধ্বংস

গ. উদ্ভিদের অতিজন্ম

ঘ. বায়ু দূষণ

১০) মনোপ্রোটিক অম্লের উদাহরণ হলো

ক. HCIO4 ✅

খ. H2CO3

গ. H3PO4

ঘ. H2SO4

১১) জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত অতিবেগুনী রশ্মির তরঙ্গদৈর্ঘ্য হলো

ক. 240mm-280nm ✅

খ. 230mm-265mm

গ. 230mm-380nm

ঘ. 200mm-400nm

১২) মারাত্মক দাহ্য পদার্থ হলো

ক. LPG ✅

খ. lindane

গ. BaCl2

ঘ. NH3 গ্যাস

১৩) সবচেয়ে কম সান্দ্রতা সম্পন্ন গ্যাস হলো

ক. হাইড্রোজেন ✅

খ. মিথেন

গ. ইথেন

ঘ. জেনন

১৪) মোটরযানে ব্যবহৃত CNGতে বিদ্যমান মিথেন গ্যাসের শতকরা পরিমাণ হলো

ক. ৯০-৯৮

খ. ৯৫-৯৯ ✅

গ. ৯০-৯৫

ঘ. ৯৫-৯৭

১৫) যে ভারী ধাতুর কারণে ব্ল্যাক-ফুট ডিজিজ হয় তার প্রতীক হলো

ক. As ✅

খ. Cd

গ. Cr

ঘ. Pb

১৬) ক্যালরিফিক মান বিচারে সবচেয়ে ভালো কয়লা হলো

ক. অ্যানথ্রাসাইট ✅

খ. বিটুমিনাস

গ. লিগনাইট

ঘ. পিট

১৭) অপটিক্যাল ফাইবারের প্রধান উপাদান হলো

ক. SiO2 ✅

খ. CaO

গ. MgO

ঘ. CuO

১৮) পৃথিবীর ওজন স্তর ক্ষয় হলে তার পরিণতিতে কি ঘটতে পারে

ক. ত্বকের ক্যান্সার ✅

খ. হৃদরোগ

গ. অস্থিসন্ধির ব্যাথা

ঘ. খাদ্যনালীর ক্যান্সার

১৯) যে বিক্রিয়া দ্বারা সাদৃশ্যপূর্ণ উচ্চতর অ্যালকেন উৎপন্ন করা হয়

ক. উর্টজ বিক্রিয়া ✅

খ. ক্লিমেনসন বিজারন

গ. ডিকার্বোক্সিলেশন

ঘ. গ্রিগনার্ড বিক্রিয়া

২০) STP তে কোন গ্যাসের মোলার আয়তন হলো

ক. 22.4 liters ✅

খ. 24.4 liters

গ. 24.8 liters

ঘ. 22.8 liters

২১) FeCl3 দ্রবণের সাহায্যে শনাক্ত করা হয়

ক. ফেনল ✅

খ. এস্টার

গ. অ্যালডিহাইড

ঘ. কিটোন

২২) শুষ্ককারক ও নিরুদক পদার্থ উভয় হিসেবে ক্রিয়া সম্পাদন করে

ক. P2O5 ✅

খ. Al2O3

গ. SiO2

ঘ. KHSO4

২৩) যে রাসায়নিক দ্বারা খাদ্যদ্রব্যে ফরমালিনের উপস্থিতি নির্ণয় করা হয়

ক. 2,4-DNPH ✅

খ. ZnCl2

গ. NaHCO3

ঘ. PCI5

২৪) বায়ু মন্ডলের যে স্তরে প্রাকৃতিক দুর্যোগসমূহের উৎপত্তি হয় তা হলো

ক. ট্রপোস্ফিয়ার ✅

খ. আয়োনোস্ফিয়ার

গ. স্ট্রাটোস্ফিয়ার

ঘ. মেসোস্ফিয়ার

২৫) রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুতে যে পরিবর্তন ঘটে তা হলো

ক. ইলেকট্রনের সংখ্যায় ✅

খ. প্রোটনের সংখ্যায়

গ. নিউট্রনের সংখ্যায়

ঘ. নিওক্লিয়নের সংখ্যায়

[কোনো ভুল থাকলে জানাবা]

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when MediCrack posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share