প্যারাডক্স কোচিং এন্ড পাবলিকেশন

  • Home
  • Bangladesh
  • Barishal
  • প্যারাডক্স কোচিং এন্ড পাবলিকেশন

প্যারাডক্স কোচিং এন্ড পাবলিকেশন একটি জব ও ভর্তি হেল্পলাইন। বই, কোচিং।অনলাইন, অফলাইন। সকল জব ও সকল ভর্তি। 01722910902(24/7)

25/07/2026

একজীবনে একজন মানুষের পক্ষে কী কী করা সম্ভব 👌

১. মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বীর বিক্রম খেতাব অর্জন।

২. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যশোর ক্যান্টনমেন্টে বিদ্রোহের নেতৃত্ব প্রদান ও একাধিক সম্মুখযুদ্ধে নেতৃত্ব প্রদান।

৩. বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন।

৪. ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন।

৫. বিএনপির সর্বোচ্চ ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন।

৬. সাতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়া। আরও দুইবার বর্জন করেছেন, একবার ভোররাতে ডাকাতি হয়েছে। দশবার হতে পারতেন।

৭. বাণিজ্য প্রতিমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, পানিসম্পদ মন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন।

৮. ১৯৭০ সালে পাকিস্তান জাতীয় ফুটবল দলের অধিনায়ক হওয়া।

৯. বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-র সভাপতি হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন।

১০. এশিয়ান ফুটবল কনফেডারেশনের (AFC) সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হওয়া।

১১. ফিফার আপিল ও ডিসিপ্লিনারি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন।

১২. ১৯৬৪–১৯৬৬ সালে পূর্ব পাকিস্তানের দ্রুততম মানব হওয়া।

১৩. ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদক অর্জন।

১৪. জাতীয় ক্রীড়া পুরস্কার (১৯৮০) লাভ।

১৫. FIFA Order of Merit (২০০৪) সম্মাননা অর্জন।

১৬. ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও এমএ ডিগ্রি অর্জন।

১৭. রক্তে ভেজা একাত্তর, গণতন্ত্র রিমাণ্ডে, সৈনিক জীবন এবং গৌরবাঙ্গনেসহ একাধিক গ্রন্থ রচনা।

25/07/2026

১.
ক) বঙ্গভবন, ঢাকা।
খ) শেরে বাংলা নগর, ঢাকা।
গ) বিষয়: রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ।

এই তিনটির একটিও পূর্ণাঙ্গ বাক্য নয়। দাঁড়ি ব্যবহার করতে হয় কেবল পূর্ণাঙ্গ (বিবৃতিমূলক) বাক্যের পরে। উল্লিখিত তিনের একটিতেও কোনো ধরনের বিরামচিহ্ন ব্যবহারের প্রয়োজন নেই।

২. শ্রদ্ধাজনেষু> শ্রদ্ধাভাজনেষু (বা শ্রদ্ধাস্পদেষু)

৩.
ক) স্পীকার> স্পিকার
খ) সুপ্রীম কোর্ট> সুপ্রিম কোর্ট
▪️বিদেশী শব্দে ঈ-কার ব্যবহার করা যাবে না।

৪.
ক) রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ> রাষ্ট্রপতির পদ হতে ইস্তফা
খ) আমি রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ করছি> আমি রাষ্ট্রপতির পদ ত্যাগ করছি (বা আমি রাষ্ট্রপতির পদ হতে ইস্তফা দিচ্ছি)
▪️একই বাক্যে ‘পদ’ এবং ‘পদত্যাগ’ বাহুল্যদোষ (redundancy) তৈরি করে।

৫. মোঃ সাহাবুদ্দিন> মো. সাহাবুদ্দিন
▪️বিসর্গ কোনো বিরামচিহ্ন নয়, বরং আলাদা একটি বর্ণ। কোনো কিছু সংক্ষেপে লিখতে হলে ডট ব্যবহার করতে হবে। উদাহরণস্বরূপ— মহানবি হজরত মুহাম্মদ (সা.), হজরত আবু বকর (রা.), ডা. মো. আ. মজিদ খান।

৬.
ক) ২০২৩ খ্রি. সনের ২৪ এপ্রিল> ২০২৩ সালের ২৪ এপ্রিল (বা ২০২৩ খ্রিষ্টাব্দের ২৪ এপ্রিল)
খ) ৫ই আগস্ট ২০২৪ সনে> ২০২৪ সালের ৫ আগস্ট

৭. ছাত্র জনতার> ছাত্রজনতার (বা ছাত্র-জনতার)
▪️সমাসবদ্ধ শব্দ একসঙ্গে বা হাইফেন দিয়ে লিখতে হয়।

৮. হৃদরোগ> হৃদ্‌রোগ
৯. ইদানিং> ইদানীং
১০. স্বাস্থ্য পরিক্ষায়> স্বাস্থ্যপরীক্ষায়
১১. রোগ সমূহের> রোগসমূহের

১২. অসামর্থ্যতার কারণে> অসামর্থ্যের কারণে
▪️‘অসমর্থ’ বিশেষণ, ‘অসামর্থ্য’ বিশেষ্য। শেষে ‘তা’ সাঁটিয়ে বিশেষ্যকে আরও বেশি বিশেষ্য বানানোর প্রয়োজন নেই। দারিদ্র্য, সখ্য, সৌহার্দ্য, উৎকর্ষ, জবাবদিহি— এগুলোর শেষেও ‘তা’ যোগ করা যাবে না।

23/07/2026

বাংলা ক্লাস-১০

20/07/2026

বিজ্ঞান ক্লাস-০৩

19/07/2026

বিজ্ঞান ক্লাস-০২

18/07/2026

বিজ্ঞান ক্লাস-০১

18/07/2026

Bangla class -10

17/07/2026
16/07/2026

বাংলা ক্লাস-০৮

12/07/2026

Age of English Literature

Address

Bogura Road Barishal
Barishal

Alerts

Be the first to know and let us send you an email when প্যারাডক্স কোচিং এন্ড পাবলিকেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to প্যারাডক্স কোচিং এন্ড পাবলিকেশন:

Shortcuts

Share

Category