ILHUM Academy

ILHUM Academy An islamic school.

06/07/2026

আলহামদুলিল্লাহ, ইলহাম একাডেমির প্লে শ্রেণির একজন শিক্ষার্থী সেমিস্টার পরীক্ষায় ইসলামিক স্টাডিজ সাবজেক্ট এর মৌখিক মূল্যায়নে অত্যন্ত সাবলীলভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছে।

এ ধরনের মৌলিক প্রশ্নগুলোর উত্তর শুধু পরীক্ষার জন্য নয়; বরং একজন শিশুর অন্তরে ইসলামী পরিচয়, আকীদা ও মূল্যবোধের বীজ রোপণের অংশ।

আমরা বিশ্বাস করি, শিশুর হৃদয়ে সঠিক বিশ্বাসের ভিত্তি যত মজবুত হবে, তার চরিত্র ও ভবিষ্যৎ ততই সুন্দর হবে, ইনশাআল্লাহ।















28/06/2026

ইলহাম একাডেমীর শিক্ষাবর্ষে দুটি সেমিস্টার রয়েছে।
এখন চলছে প্রথম সেমিস্টার বা অর্ধ বার্ষিক পরীক্ষা।

#ইলহাম_একাডেমী
#ইসলামিক_স্কুল #আরবি_শিক্ষা #ইসলামিক_শিক্ষা

23/06/2026

আরবিতে ছোট ছোট বাক্য বলতে পারছে আমাদের শিক্ষার্থীরা!

ইলহাম একাডেমী বরিশালের প্রথম শ্রেণির শিক্ষার্থীরা বিদায়াতুল আরাবিয়া - ০১ ক্লাসে শিক্ষকের বাংলা প্রশ্নের উত্তর দিচ্ছে সরাসরি আরবিতে!

"তোমার নাম কী?"
"আমার ব্যাগ সুন্দর"
"আমার বাবা শিক্ষক"
"আমার চুল ছোট"
"আমার রুম ছোট"

মাত্র ৬/৭ বছর বয়সে যখন একটি শিশু নিজে থেকে আরবিতে কথা বলতে পারে — এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।

#ইলহাম_একাডেমী #বিদায়াতুল_আরাবিয়া #আরবি_শিক্ষা #ইসলামিক_স্কুল #শিশু_শিক্ষা #বরিশাল #প্রাথমিক_শিক্ষা #দ্বীনি_শিক্ষা #আরবি_ভাষা #ইসলামিক_শিক্ষা

ছোট ছোট প্রশ্ন, সহজ সহজ উত্তর—এভাবেই শুরু হয় আরবি ভাষায় আত্মবিশ্বাসী হয়ে ওঠার যাত্রা। ইলহাম একাডেমির বিদায়াতুল আরাবি...
19/06/2026

ছোট ছোট প্রশ্ন, সহজ সহজ উত্তর—এভাবেই শুরু হয় আরবি ভাষায় আত্মবিশ্বাসী হয়ে ওঠার যাত্রা।

ইলহাম একাডেমির বিদায়াতুল আরাবিয়া -০১ ক্লাসে,
অর্থাৎ প্রথম শ্রেণীতে শিক্ষার্থীরা শুধু শব্দ মুখস্থ করে না; তারা ছবি দেখে প্রশ্ন করতে শেখে, উত্তর দিতে শেখে এবং ধীরে ধীরে আরবিতে স্বাভাবিক কথোপকথনের অভ্যাস গড়ে তোলে।

শেখা যখন আনন্দের হয়, তখন ভাষাও হয়ে ওঠে আপন।

اللَّهُمَّ انْفَعْنِي بِمَا عَلَّمْتَنِي، وَعَلِّمْنِي مَا يَنْفَعُنِي، وَزِدْنِي عِلْمًا

"হে আল্লাহ! আপনি আমাকে যা শিক্ষা দিয়েছেন তা দ্বারা আমাকে উপকৃত করুন, আমাকে এমন জ্ঞান শিক্ষা দিন যা আমার উপকারে আসে এবং আমার জ্ঞান বৃদ্ধি করুন।"
[তিরমিজি]

10/06/2026

আজকের ভিডিওতে আমাদের একজন শিক্ষার্থী Jolly Phonics ক্লাসে
"M" Sound-এর গল্প বলছে এবং ছবিতে থাকা বিভিন্ন Vocabulary আত্মবিশ্বাসের সাথে উচ্চারণ করছে।

ইলহাম একাডেমিতে আমরা শিশুদের শেখাকে আনন্দময়, অংশগ্রহণমূলক এবং বাস্তবভিত্তিক করার চেষ্টা করি, যাতে তারা শুধু মুখস্থ নয়, বরং বুঝে ও আত্মবিশ্বাসের সাথে নিজেদের প্রকাশ করতে শেখে।

আসুন, আমাদের ছোট্ট শিক্ষার্থীর সুন্দর উপস্থাপনাটি উপভোগ করি এবং তাদের জন্য দোয়া করি।

ঈদ মুবারক ত্যাগ, ভালোবাসা ও মানবতার শিক্ষা নিয়ে আসুক পবিত্র ঈদুল আযহা।সবার জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও বরকতে। তাকাব্বাল...
27/05/2026

ঈদ মুবারক

ত্যাগ, ভালোবাসা ও মানবতার শিক্ষা নিয়ে আসুক পবিত্র ঈদুল আযহা।
সবার জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও বরকতে।
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

— ইলহাম একাডেমী বরিশাল

25/05/2026

গল্পের ছলে English Phonics শেখা —

আজ আমাদের Phonics ক্লাসে ছোট্ট শিক্ষার্থীরা শিখেছে Letter “M” এর সঠিক sound, জনপ্রিয় Jolly Phonics এর “Marvin” গল্পের মাধ্যমে।

শুধু একটি লেটারের সাউন্ড নয়, বরং গল্পের প্রতিটি চরিত্র, খাবার ও বিভিন্ন উপাদানের English vocabulary-ও শিশুদের শেখানো হয়েছে একদম native pronunciation এ।

শিক্ষক বড় ভিজ্যুয়াল বোর্ড ব্যবহার করে পুরো গল্পটিকে শিশুদের সামনে জীবন্ত করে তুলেছেন, যেন শেখা হয়ে ওঠে আনন্দময় ও বাস্তব অভিজ্ঞতার মতো।

ভিডিওতে দেখা যাবে, আমাদের ইংলিশ শিক্ষক Mr. Sohel Rana কীভাবে গল্প, ছবি ও মজার interaction এর মাধ্যমে শিশুদের কাছে “M” sound এবং বিভিন্ন English word সহজ ও উপভোগ্য করে তুলছেন।

ইলহাম একাডেমীতে আমরা বিশ্বাস করি —
শিশুরা মুখস্থ করে নয়, আনন্দ ও একটিভিটির মাধ্যমে Skill অর্জন করবে।













01/04/2026

এই ভিডিওটি গত ১০ই ফেব্রুয়ারির, যেখানে দেখা যাচ্ছে জলি ফোনিক্সের রঙিন গল্পের মাধ্যমে আমাদের ছোট্ট শিক্ষার্থীরা আনন্দের সাথে ইংরেজি শব্দ ও সঠিক উচ্চারণ শিখছে।

শিক্ষক মনিটরে চিত্রভিত্তিক গল্প উপস্থাপন করছেন, আর শিশুরা আগ্রহভরে সেটি অনুসরণ করছে।

সবচেয়ে আনন্দের বিষয় হলো—সেই শুরুটা ছিল এমনই সহজ ও মজার, আর আজ অল্প কিছুদিনের মধ্যেই আমাদের প্লে-গ্রুপের এই শিশুরা শুধু সেই শব্দগুলোই নয়, বরং আরও অনেক নতুন শব্দ আত্মবিশ্বাসের সাথে শিখে ফেলেছে।

এটাই গল্পভিত্তিক শিক্ষার সৌন্দর্য—যেখানে শেখা কোনো চাপ নয়, বরং আনন্দ, কৌতূহল আর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের একটি প্রক্রিয়া।

আমরা বিশ্বাস করি, সঠিক পদ্ধতিতে শেখানো হলে শিশুরা খুব দ্রুত এবং গভীরভাবে শিখতে পারে।

ইলহাম একাডেমিতে আমরা শিশুদের ভিন্নধর্মী ও কার্যকর পদ্ধতিতে ইংলিশ শেখাই । 'জলি ফনিক্সের' স্টোরিগুলোকে চিত্রের মাধ্যমে এবং...
31/03/2026

ইলহাম একাডেমিতে আমরা শিশুদের ভিন্নধর্মী ও কার্যকর পদ্ধতিতে ইংলিশ শেখাই ।
'জলি ফনিক্সের' স্টোরিগুলোকে চিত্রের মাধ্যমে এবং সহজ, বোধগম্য বাংলায় উপস্থাপন করে ইংলিশ লেটারের সঠিক (native-like) সাউন্ড এবং প্রয়োজনীয় ভোকাবুলারি শেখাই।

আমাদের গবেষণায় দেখা গেছে—
শিক্ষার্থীরা ছবি ও গল্পের মাধ্যমে খুব দ্রুত শেখা আয়ত্ত করতে পারছে।
মজার ছলে, খেলতে খেলতেই তারা শিখে ফেলছে সঠিক উচ্চারণ ও নতুন নতুন ইংলিশ শব্দ!

শুধু ইংলিশ নয়—
একই পদ্ধতি অনুসরণ করে আরবী ভাষাও শেখানো হয়, যার ফলে শিশুরা সহজেই আরবী পড়া ও বোঝায় দক্ষ হয়ে উঠছে। আলহামদুলিল্লাহ।

আমাদের লক্ষ্য—
শিশুদের জন্য এমন একটি শিক্ষার পরিবেশ তৈরি করা, যেখানে শেখা হবে আনন্দের এবং ফলাফল হবে স্থায়ী।

30/03/2026

আমাদের ছোট্ট শিক্ষার্থীর মুখে তার ঈদের আনন্দের গল্প…

Address

Kazipara, South Alekanda
Barishal
8200

Opening Hours

Monday 08:15 - 13:00
Tuesday 08:15 - 13:00
Wednesday 08:15 - 13:00
Thursday 08:15 - 13:00
Sunday 08:15 - 13:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when ILHUM Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category