09/06/2023
যেহেতু হজ্ব এর সময় চলমান তাই হজ্ব বিষয় এই পেইজ থেকে পোস্ট করা হবে । আশা করি আপনি /আপনারা সেয়ার করে অন্য ভাই/বোনকে দেখার সুজুগ করে দিবেন। কারন এমন কতিপয় এবাদত রয়েছে যা অনেকে আমরা জানিই না তাই আপনার মাধ্যমে যদি কোন ব্যক্তি এ বিষয় অবগত হয়ে ইবাদত করেন তাহলে ইবাদতের সওয়াব হিসাবে আপনিও একটি অংশ পাবেন ইনশাল্লাহ।
আভিদানিকঅর্থ: হজ্ব একটি আরবি শব্দ। অর্থ নিয়ত করা, দর্শন করা, সঙ্কল্প করা, এরাদা করা, গমন করা, ইচ্ছা করা, প্রতিজ্ঞা করাসহ , কোনো মহৎ কাজে ইচ্ছা করা।
আর শরিয়তের পরিভাষায় নির্দিষ্ট দিনে নিয়তসহ ইহরামরত অবস্থায় আরাফার ময়দানে অবস্থান করা এবং বায়তুল্লাহ শরীফ তাওয়াফ করা।
আবার অনেকে বলেন, জিলহজ্বের ৯ তারিখ ইহরাম বেঁধে আরাফাতের মাঠে অবস্থানসহ কয়েকটি নির্দিষ্ট স্থানে নির্ধারিত কয়েকটি আমল যথাযথভাবে আদায় করে কাবা গৃহ তাওয়াফ করাকে হজ্ব বলে।
আল-ফিকাউল ইসলামী গ্রন্থে বলা হয়েছে, “নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজের মাধ্যমে নির্ধারিত স্থান যিয়ারত করা হল হাজ্জ”।
আল-কামসুল ফিকহ গ্রন্থে আছে, “আল্লাহর নৈকট্য লাভের আশায় একটা নির্ধারিত সময়ে মক্কা মুয়াযযামার বায়তুল হারামে গমনের নিয়ত পোষণ করাই হল হাজ্জ”।
শরহে বিকায়া গ্রন্থাগার বলেন, “নির্দিষ্ট সময়ে সুনির্দিষ্ট স্থান যিয়ারত করার নাম হল হাজ্জ”।
মাওঃ মোঃ রাহতুল ইসলাম