BRMSSA - Barisal Residential Model School Student's Association

BRMSSA - Barisal Residential Model School Student's Association Residential Model School, Barisal's ex-students organisation BRMSSA's community page.

23/03/2025

ব্রামসার আয়োজনে ২২'মার্চ শনিবার ঢাকায় ও ২৩'মার্চ রবিবার বরিশালে স্কুলবন্ধুদের ইফতার মাফিল ও দোয়ামোনাজাত'২৫ সবার স্বতঃস্ফুর্ত অংশগ্রহনে সুসম্পন্ন হয়।
ঢাকায় শ্রদ্ধেয় শিক্ষক জনাব ফজলুল হকসহ ২৮ জন ও বরিশালে শ্রদ্ধেয় শিক্ষক মোঃ দেলোয়ার হোসেনসহ ৩৮ জন স্কুলবন্ধু ও অতিথিরা অনুষ্ঠানে অংশগ্রহন করেন।
ইফতার মাহফিলে প্রয়াত বন্ধুদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
দুইটি অনুষ্ঠানের সার্বিক ব্যায় স্কুলবন্ধুরা সম্মিলিতভাবে বহন করেন।

সর্বশেষ আর্থিক প্রতিবেদন ১৯.০৩.২০২৫সামসুদ্দিন আহমেদ বাবুল'৭৭সাধারণ সম্পাদক, ব্রামসারকিবুল হাসান সুমন'৮৩যুগ্ম সাধারণ সম্প...
19/03/2025

সর্বশেষ আর্থিক প্রতিবেদন ১৯.০৩.২০২৫
সামসুদ্দিন আহমেদ বাবুল'৭৭
সাধারণ সম্পাদক, ব্রামসা
রকিবুল হাসান সুমন'৮৩
যুগ্ম সাধারণ সম্পাদক, ব্রামসা

ইফতার মাহফিল'২০২৫আনন্দের সাথে জানাচ্ছি যে, ব্রামসার ইফতার মাহফিল'২০২৫ আগামী ২২ শে মার্চ'২৫ রোজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছ...
12/03/2025

ইফতার মাহফিল'২০২৫

আনন্দের সাথে জানাচ্ছি যে, ব্রামসার ইফতার মাহফিল'২০২৫ আগামী ২২ শে মার্চ'২৫ রোজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আপনারা সবাই আমন্ত্রিত।
স্থানঃ বে লিফ রেস্টুরেন্ট, মিরপুর, ঢাকা।
চাঁদার হার ৫০০/- টাকা প্রতিজন।
অনুগ্রহ করে আপনার উপস্থিতি নিশ্চিত করুন।

ব্যবস্থাপনায়:
সামসুদ্দিন আহমেদ বাবুল'৭৭
সুমন '৮৩, ড. রফিক'৮৩, লিটু'৮৩, সুমন'৮৪, মজিদ'৮১

07/11/2024

রেসিডেনসিয়াল মডেল স্কুল বরিশাল'র প্রাক্তন অধ্যক্ষ জনাব এ কে আব্দুল মান্নান গতকাল ৬'নভেম্বর,২৪ সকালে ঢাকায় ইন্তেকাল করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের জানাজা ও দাফন বিকেলে সম্পন্ন হয়।

আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন। আমিন।

"দোয়ামোনাজাত ও ইফতার মাহফিল'২৪" এর আরো ছবি।
12/04/2024

"দোয়ামোনাজাত ও ইফতার মাহফিল'২৪" এর আরো ছবি।

"দোয়ামোনাজাত ও ইফতার মাহফিল'২৪" এর ছবি।
04/04/2024

"দোয়ামোনাজাত ও ইফতার মাহফিল'২৪" এর ছবি।

02/04/2024
29/03/2024

অনুরোধঃ
রেসিডেনসিয়াল মডেল স্কুল, বরিশাল-এর প্রাক্তন ছাত্রবন্ধুগণ পবিত্র রমজান উপলক্ষে প্রয়াত বন্ধুদের রুহের মাগফিরাত কামনায় দোয়ামোনাজাত অনুষ্ঠানে মিলিত হওয়ার সিদ্ধান্ত গ্রহন করিয়াছে।
উক্ত অনুষ্ঠানে সকল স্কুলবন্ধুদের শরীক হওয়ার জন্য অনুরোধ জানাইতেছি।
তারিখঃ ৪ এপ্রিল'২৪, বৃহস্পতিবার।
স্থানঃ গার্ডেন ইন রেস্তোরা
সোবাহান কমপ্লেক্স, সদর রোড, বরিশাল।
নিশ্চিতকরনঃ ২রা এপ্রিল'২৪, মঙ্গলবার।
যোগাযোগঃ সামসুদ্দিন আহমেদ বাবুল'৭৭
০১৭১১৯৪৩৩১২, ০১৭৪৮৯৭৫৭৯৭

একটি চারকোনা টেবিল আলোচনা
29/03/2024

একটি চারকোনা টেবিল আলোচনা

26/03/2024

রেসিডেনসিয়াল মডেল স্কুল, বরিশাল-এর বরিশালে উপস্থিত প্রাক্তন ছাত্রবন্ধুগণ প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র রমজানে
দোয়ামোনাজাত অনুষ্ঠানে মিলিত হওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহন করিয়াছে।
উক্ত দোয়ামোনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠানে সকল স্কুলবন্ধুদের শরীক হওয়ার জন্য অনুরোধ জানাইতেছি।

π__তারিখঃ ৪ঠা এপ্রিল'২৪, বৃহস্পতিবার।
π__স্থানঃ গার্ডেন ইন রেস্তোরা
সোবাহান কমপ্লেক্স, সদর রোড, বরিশাল।
[]-যোগাযোগঃ
সামসুদ্দিন আহম্মেদ বাবুল
০১৭১১৯৪৩৩১২

08/09/2023

০৬' সেপ্টেম্বর'২০২৩ তারিখ ব্রামসার কার্যনির্বাহী ও উপদেষ্টা মন্ডলীর সভার কার্যবিবরণীঃ
অদ্য ব্রামসার কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা মন্ডলীর এক যৌথসভা বাড়ী-৬৬, ব্লক-এ, এভিনিউ-৫, সেকশন-৬, মিরপুর, ঢাকায় অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্রামসার কার্যকরী কমিটির সহ-সভাপতি জনাব মিজানুর রহমান মিজান।
সভা পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক জনাব কাজী রকিবুল হাসান সুমন।
সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য জনাব জহুরুল ইসলাম নিরু'৭৬ ও জনাব শহীদুল হক মুকুল '৭৭,
কার্যকরী কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান মিজান'৭৭, সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহমেদ বাবুল '৭৭, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রকিবুল হাসান সুমন'৮৩ ও খালেদ মজিদ'৮১, সাংগঠনিক সম্পাদক জনাব এনামুল কবির পান্না'৭৯, প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব সৈয়দ জাহাঙ্গীর হোসেন'৮০, দপ্তর সম্পাদক জনাব রওনক আলী লিটু'৮৩, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জনাব ড.রফিকুল ইসলাম'৮৩, কোষাধক্ষ জনাব মাহামুদ হোসেন তালুকদার'৭৯, নির্বাহী সদস্য জনাব মুহিবুবুর রহমান সুমন'৮৪,
সদস্য, জনাব গোলাম ছরোয়ার ফোরকান'৭৭, জনাব টিএম ইমাম হোসেন'৭৭, জনাব মোহাম্মদ মিজানুর রহমান হিরু'৭৯, জনাব মিজানুর রহমান মিজান'৮০, জনাব মোঃ ফরিদ উদ্দিন'৮০,
আলোচ্য সূচীঃ
১) পূর্বের সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন।
২) আয় ব্যায়ের হিসাব
৩) মিলন মেলা-২০২৪ সংক্রান্ত আলোচনা
৪) বিবিধ।
সভার শুরুতে প্রয়াত মরহুম নাসির উদ্দিন তালুকদার'৭৯ ও মরহুম সেলিম হাওলাদার'৮১ এবং অন্যান্য সকল সদস্য যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
দোয়ামোনাজাত পরিচালনা করেন জনাব সৈয়দ জাহাঙ্গীর হোসেন
আলোসূচি-১ঃ
পূর্বের সভার কার্য বিবরণী পড়ে শোনান যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রকিবুল হাসান সুমন।
উপস্থিত সদস্যগণ বিবরণী অনুমোদন করেন।
আলোচ্যসূচি-২ঃ
(ক) কোষাধাক্ষ্যর পক্ষে কাজী রকিবুল হাসান সুমন আয়ব্যয়ের হিসাব দাখিল করেন।
সকল সদস্যগণ আয়ব্যায়ের হিসাব অনুমোদন করেন।
আয়ব্যায় সক্রান্ত আলোচনাঃ
(ক) বকেয়া সদস্য চাঁদা পরিশোধের আহ্বান জানানো হয়।
(খ) আজীবন সদস্য করার বিষয় সদস্যগণ বিভিন্ন মতামত দেন।
১০ বছরের চাঁদা এককালীন পরিশোধে আজীবন সদস্য হওয়া যাবে মর্মে সদস্য জনাব মোঃ ফরিদ উদ্দিন'৮০ -এর প্রস্তাবগৃহীত হয়।
(গ) জমাকৃত সদস্যদের বাৎসরিক চাঁদা ও বিভিন্ন অনুষ্ঠানের উৎবৃত্ত অর্থ সংগঠনের তহবিলে জমা আছে। উক্ত অর্থ কেবলমাত্র সদস্যদের এবং তহাদের পোষ্যদের
চিকিৎসা, পড়াশুনা, বিয়েশাদী অনুষ্ঠান বা ব্রামসার অনুষ্ঠানে ঘাটতিপূরণ ইত্যাদি খাতে ব্যায়ের প্রস্তাবের প্রেক্ষিতে কোন সিদ্ধান্ত গৃহিত হয় নাই।
উক্ত তহবিলে জমা হওয়া সদস্যদের বাৎসরিক চাঁদার অর্থর বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।
আলোচ্যসূচী-৩ঃ
মিলন মেলা- ২০২৪
স্থানঃ কুয়াকাটা।
সম্ভাব্য তারিখঃ ফেব্রুয়ারি'২০২৪ মাসের মাঝামাঝি সময়।
সময়কালঃ দুই দিন এক রাত।
গেষ্টঃ কোন সাবসিডি পাবেন না।
সম্মানিত উপদেষ্টা জনাব শহিদুল হক মুকুল সহ-সভাপতি জনাব সৈয়দ বদরুল আলী'৭৫ -এর সাথে টেলিফোন আলাপের প্রেক্ষিতে জনাব সৈয়দ বদরুল আলী কুয়াকাটায় তার নিজস্ব হোটেলে সকলের থাকার ব্যবস্থা করবেন।
উপস্থিত সম্মানিত সদস্য জনাব গোলাম সারোয়ার ফোরকান'৭৭ স্থান সংকুলনে সমস্যা সমাধানে তার কুয়াকাটাস্থ হোটেলে বাকি ব্যবস্থা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের দায়িত্ব নেন।
উপদেষ্টা মুকুলভাই সৈয়দ বদরুল আলী'৭৫ কে খাবার ও আনুষাঙ্গিক ব্যায়ের বিষয়ে সভাপতি জনাব আবদুল জব্বার হেলাল'৭৬ ভাইকে অনুরোধ করার জন্য অনুরোধ করেন।
আলোচ্য সূচী-৪ঃ (বিবিধ)
(ক) পরবর্তী সকল সভায় সাধারণ সদস্যগণও উপস্থিত থাকতে পারবেন মর্মে সিদ্ধান্ত গৃহিত হয়।
(খ) যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রকিবুল হাসান'৮৩ সাংগঠনের সভাপতি জনাব আবদুল জব্বার হেলাল'৭৬ ভাইয়ের ব্যস্ততার কারনে মিটিংগুলোতে হাজির থাকা অসুবিধাজনক উল্লেখ করে উপদেষ্টা শহিদুল হক মুকুল ভাইকে ব্রামসার সহসভাপতি ওয়াহেদ জামান ভাইয়ের সাথে আলোচনা করার জন্য অনুরোধ করলে সহসভাপতি জনাব ওয়াহেদ জামান টেলিফোনে বিষয়টি ভেবে পরে জানাবেন বলে মত প্রকাশ করেন।
(গ) অদ্যকার মিটিংয়ের যাবতীয় ব্যায় সংগঠনের তহবিল হইতে বহন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
(ঘ) সভায় মিলনমেলা'২৪ সুষ্ঠুভাবে সম্পাদনের নিমিত্তে জনাব সামসুদ্দিন আহমেদ বাবুল'৭৭-এর নেতৃত্বে দশ সদস্য বিশিষ্ট একটি উপকমিটি গঠন করা হয়।
সভার সভাপতি ভেন্যুর জন্য জনাব মহিবুবুর রহমান সুমন, উপস্থিত সকল সদস্য, মিলনমেলা'২ সফল করার জন্য সংগঠনের সহসভাপতি সৈয়দ বদরুল আলী'৭৫ ও সম্মানিত সদস্য জনাব গোলাম সরোয়ার ফোরকান'৭৭ সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Address

Protappur, Rahmatpur, Babugonj
Barishal

Telephone

+8801715548497

Website

Alerts

Be the first to know and let us send you an email when BRMSSA - Barisal Residential Model School Student's Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to BRMSSA - Barisal Residential Model School Student's Association:

Shortcuts

Share