২০০ টি গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দার্থ।
1. to = দিকে/ প্রতি
2. in = ভিতরে
3. he = সে
4. have = আছে / পাওয়া
5. it = ইহা
6. that = ঐ/ তাহা/যাহা
7. for = জন্য
8. they = তারা
9. the = টি/ ঐ
10. be = হওয়া
11. of = হতে/ এর
12. and = এবং
13. a = একটি
14. I/me = আমি
15. with = সাথে
16. as = যেহেতু/ মতো
17. not = না
18. on = উপরে
19. she = তিনি/ সে ( মহিলা)
20. at = তে / নিকটে
21. by = দ্বারা/ দিয়ে
22. this = এই বা এটি
23. we = আমরা
24. you = তুমি/ আপনি
25. do = করা
26. but = কিন্তু
27. from = হতে
28. or = অথবা
29. which = যা / কে
30. one = এক
31. would = will এর past
32. all = সব, সকল
33. will = ইচ্ছা বা ভবিষ্যৎ
34. there = সেখানে
35. say = বলা
36. who = কে বা করা
37. make = তৈরি করা
38. when = কখন বা যখন
39. can = পারা
40. more = আরো
41. if = যদি
42. no = না
43. man = মানুষ
44. out = দূরে বা বাইরে
45. other = অপর বা অন্য
46. so = সুতরাং
47. what = কি
48. time = সময়
49. up = উপরে
50. go = যাওয়া
51. about = সম্পর্কে
52. than = এটি তুলনাবোধক শব্দ
53. into = ভিতরে
54. could = পারতো
55. state = রাজ্য বা অবস্থা
56. only = কেবলমাত্র
57. new = নতুন
58. year = বছর
59. some = কিছু
60. take = গ্রহণ করা
61. come = আসা
62. these = এই সকল
63. know = জানা
64. see = দেখা
65. use = ব্যবহার করা
66. get = পাওয়া
67. like = মত বা পছন্দ করা
68. then = তখন
69. first = প্রথম
70. any = যে কোন
71. work = কাজ
72. now = এখন
73. may = পারা/ মে মাস
74. such = এরূপ
75. give = দেয়া
76. over = ওপরে
77. think = ভাবা
78. most = অধিকাংশ
79. even = এমনকি/ সমতল/ জোড়
80. find = দেখতে পাওয়া
81. day = দিন
82. also = আরও বা সেইরূপ
83. after = পরে
84. way = রাস্তা / উপায়
85. many = অনেক
86. must = অবশ্যই
87. look = তাকানে
88. before = পূর্বে
89. great = মহান
90. back = পিঠ/ পিছন
91. through = মধ্যদিয়ে
92. long = লম্বা
93. where = কোথায়
94. much = প্রচুর
95. should = উচিৎ
96. well = ভাল
97. people = জনগণ
98. down = নিচের দিকে
99. own = নিজের
100. just = ঠিক
101. because = কারণ
102. good = ভাল
103. each = প্রত্যেক
104. those = ঐ সকল
105. feel = অনুভব করা
106. seem = বোধ হওয়া বা মনে
হওয়া
107. how = কেমন করে/ কিভাবে
108. high = উঁচু
109. too = আরও
110. place = জায়গা
111. little = ছোট বা অল্প
112. world = বিশ্ব
113. very = খুব
114. still = এখনও/ তবু
115. nation = জাতি
116. hand = হাত
117. old = পুরনো
118. life = জীবন
119. tell = বলা
120. write = লেখা
121. become = হওয়া বা হয়ে
ওঠা
122. here = এখানে
123. show = দেখানো
124. house = বাড়ি ঘর
125. both = উভয়
126. between = দুয়ের মধ্যে
127. need = প্রয়োজন
128. mean = বুঝানো, নিচু মনের
129. call = ডাকা
130. develop = বেড়ে ওঠা/
উন্নতি করা
131. under = নিচে/ অধীনে
132. last = সর্বশেষ
133. right = সঠিক বা সোজা
134. move = নড়া বা চলা
135. thing = পদার্থ/বস্তু
136. general = সামরিক
কর্মকর্তা
137. school = বিদ্যালয়
138. never = কখনও নয়
139. same = একই
140. another = অন্য
141. begin = শুরু করা
142. while = যখন/যতক্ষণ
143. number = সংখ্যা
144. part = অংশ
145. turn = ফিরানো / ঘুরানো
146. real = আসল
147. leave = ছুটি
148. might = ক্ষমতা
149. want = চাওয়া / অভাব
150. point = বিন্দু, বিষয়
151. form = আকার/গঠন
152. off = বিচ্ছিন্ন
153. child = শিশু
154. few = অল্প
155. small = ছোট
156. since = অতঃপর / তখন
থেকে
157. against = বিরুদ্ধে
158. ask = প্রশ্ন করা
159. late = দেরী
160. home = বাড়ী
161. interest = আকর্ষণ / সুদ
162. large = বড়
163. person = ব্যক্তি
164. end = শেষ
165. open = খোলা/ উন্মুক্ত
166. public = জনসাধারণ
167. follow = অনুসরণ করা
168. during = ব্যপিয়া/ ধরিয়া
169. present = বর্তমান/
উপস্থিতি
170. without = ছাড়া
171. again = আবার
172. hold = ধারণ
173. govern = শাসন করা
174. around = চারদিকে
175. possible = সম্ভব
176. head = মাথা / প্রধান
177. consider = বিবেচনা করা
178. word = শব্দ/ কথা
179. program = অনুষ্ঠান/
কর্মসূচী
180. problem = সমস্যা
181. however = যাহোক
182. lead = পরিচালনা করা
183. system = পদ্ধতি
184. set = স্থাপন
185. order = আদেশ বা বিন্যাস
186 eye = চোখ
187. plan = পরিকল্পনা
188. run = দৌঁড়ানো
189. keep = রক্ষণ
190. face = মুখমন্ডল
191. fact = আসল ঘটনা
192. group = দল
193. play = খেলা করা
194. stand = দাঁড়ানো
195. increase = বর্ধিত করা
196. early = শীঘ্র
197. course = গতিপথ/দিক
198. change = পরিবর্তন
199. help = সাহায্য
200. line = রেখা!
Hye Education Care
Create an account or log into Facebook. Connect with friends, family and other people you know. Share photos and videos, send messages and get updates.
এখানে ২য় থেকে দ্বাদশ শ্রেণীর সকল বিষয়ের সহজ সমাধান করে দেওয়া হয়। PSC,JEC,SSC, HSC এর মডেল টেস্ট এর সমাধান করা হয়, ক্যাডেট কলেজের ভর্তি কোচিং করানো হয়। তাছাড়া সকল Accounting, Math, Finance and statistic বিষয়ের সমাধান করে দেয়া হয়।
👨🏫🔴Preposition মনে রাখার সবচেয়ে সহজ উপায়👨🏫📒
● নগর, শহর, দেশ, এদের আগে in বসিয়ে
করবে বেশ।
-
● সপ্তাহ, মাস, বছর, ঋতু, দশক, যুগ,
শতাব্দী,
এদের আগে in বসানো হয় আজ অব্দি।
-
● প্রভাত, দুপুর, গোধূলি, রাত, এদের আগে
at বসিয়ে করবে বাজিমাত।
-
● সময়ের আগে at বসে, দিনের আগে on,
দিনের অংশ ভাগে in না বসালে,
করবে তবে Wrong।
-
● Festival-এ at, নম্বরেও at, with হয় বস্তুতে,
এইভাবে preposition শিখবে আনন্দ আর
ফুর্তিতে।
-
● Person-এ by, পাশে বুঝাতেও by,
(যানবাহনের আগে) কিন্তু in a car,
দক্ষতায় অদক্ষতায় at না বসালে সব হবে
ছারখার।
-
● ছোট হলে at, বড় হলে in, কখন হয়? এই
পার্থক্য না বুঝলে মনে থাকবে ভয়।
-
● বাহির থেকে ভিতরে into ব্যবহার
করো, ভিতর থেকে বাহিরে হয় out of,
Preposition না বুঝলে মুড থাকবে off.
-
● লেগে (স্পর্শ করে) থাকলে on হয়, নইলে
হয় above, Since, for বুঝ না, কেন না।
● শুরু থেকে বুঝাতে since হয়, নইলে হয় for,
গতি বুঝাতে (উপর দিয়ে) over, নিচে হয়
under, Preposition আসলেই খুব মজার।
-
● মাত্রা (স্তর) বুঝাতে হয় below, Preposition
শিখতে পেরে, আমি আছি খুব ভালো।
-
● On- এ গিয়ে গতি হলে শেষ হয় onto,
সাথে বুঝাতে with হয়,দিক বুঝাতে to.
কোনো কিছুর ভিতর দিয়ে যেতে হয়
through (বাধা থাকলে)।
-
● এ পাশ থেকে ওপাশে যেতে হয় across,
(বাধা না থাকলে)
🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽
কোন Preposition কোথায় বসে:-
Preposition কাকে বলে? Preposition হল এমন শব্দ যা কোন Noun, pronoun, Noun phrase এর আগে বসে তার সাথে বাক্যস্থিত অন্য কোন শব্দের সম্পর্ক প্রকাশ করে।
যেমনঃ I go to University.
এখানে to শব্দটি go এবং University এর মধ্যে সম্পর্ক তৈরি করে।
✦✦✦ সাধারণ নিয়মাবলীঃ২৪ ঘন্টার বড় সময় (দিন, সপ্তাহ, মাস, বছর, সাল,) ইত্যাদির পূর্বে in বসে। (যেমনঃ in 1980, in February etc.)২৪ ঘন্টার ছোট সময় (সকাল, দুপুর, বিকাল, সন্ধা, রাত, ঘড়ির সময়) ইত্যাদির পূর্বে at বসে।(নোটঃ সকাল হতে সন্ধ্যা অবধি সময়ের পূর্বে the থাকলে তার পূর্বে in বসে। যেমনঃ in the morning)দিবস, তারিথ, সাপ্তাহিক বার ইত্যাদির পূর্বে on বসে।বড় স্থান/জায়গার পূর্বে in ও ছোট স্থান/জায়গার পূর্বে at বসে। (যেমনঃ I live in Bangladesh at Dhaka.) Perfect continuous tense এর ক্ষেত্রে সময়ের সমষ্টির পূর্বে for এবং নির্দিষ্ট সময়ের পূর্বে since বসে
কোন কিছু স্পর্শ করে আছে বুঝালে তার পূর্বে on বসে।
শূণ্যস্থানের পরের শব্দ verb এর present (base from) হলে শূণ্যস্থানে to বসে।
✦✦✦ বিভিন্ন ক্ষেত্রে Preposition এর ব্যবহার
At এর ব্যবহার
১. ছোট স্থান/শহর/জায়গার পূর্বে at বসে। যেমন: He lives at lalbag
২. নিদ্দিষ্ট সময় বুঝাতে at বসে। যেমন: I go to school at 9 am.
৩. দূরত্ব বুঝাতে at বসে। যেমন: Khulna is at 100 kilometers from here.
৪. দামের পূর্বে at বসে। যেমন: Potato sells at 10 tk. Per kg.
৫. দায়িত্ব বুঝাতে at বসে। যেমন: You must do this at your own risk.
৬. বয়স বুঝাতে at বসে। যেমন:He passed S.S.C at 16.
On এর ব্যবহার
১. কোন কিছুর উপর সংলগ্ন বুঝাতে On বসে। যেমন: Keep the mobile on the table.
২. বার/দিন/তারিখের পূর্বে© On বসে। যেমন: I went there on Saturday.
৩. নদীর তীরে বুঝাতে On বসে। যেমন: Khulna is on the rupsha.
৪. নির্ভরতা বুঝাতে On বসে। যেমন: We live on rice.
৫. Floor এর সংখ্যা বুঝাতে on বসে। যেমনঃ The Bank is on the 5th floor.
৬. সম্বন্ধ বুঝাতে On বসে। যেমন: He wrote an essay on Liberation.
In এর ব্যবহার
১. বড় স্থানের পূর্বে in বসে। যেমন: I live in Bangladesh.
Note: (“I live in Bangladesh at Dhaka” উদাহরণটিতে লক্ষ্য করুন- Bangladesh বড় জায়গা হওয়ায় in ও Dhaka ছোট জায়গা হওয়ায় at বসেছে)
২. কোন বিষয় বা ভাষা বুঝালে তার আগে in বসে। যেমন: In English, In Bengali. I wrote a novel in English.
৩. সময়ের ক্ষেত্রে বছর/মাসের পূর্বে In বসে। যেমন: He was born in 1980.
৪. পেশার পূর্বে In বসে। যেমন: He joined in navy.
৫. বিষয়ের পূর্বে In বসে। যেমন: He studies in History.
৬. অবস্থা বুঝাতে In বসে। যেমন: She is in happy mode.
৭. ক্ষেত্র বুঝাতে In বসে। যেমন: I have nothing to say in this regard.
To এর ব্যবহার
১. কোন স্থানে আসা এবং যাওয়া বুঝালে ঐ স্থানের আগে to বসে।
যেমন: He goes to market. He went to Italy.
২. ব্যক্তির কাছে বুঝালে তার আগে to বসে। যেমন: Razu came to me,
৩. অনুসারে বুঝাতে to বসে। যেমন: I work according to rule.
৪. সীমানার বাইরে বুঝাতে to বসে। যেমন: Korea is to the east of our country.
OF এর ব্যবহার
১. অধিকার/মালিকানা বুঝাতে Of বসে। যেমন: This is the car of Mr Azad.
২. উপকরণ বুঝাতে Of বসে। যেমন: The shoe is made of leather.
৩. কারণ বুঝাতে Of বসে। যেমন: The man died of cancer.
৪. সম্পর্ক বুঝাতে Of বসে। যেমন: I know everything of it.
Over এর ব্যবহার
১. কোন কিছু স্পর্শ না করে উপরে বুঝাতে Over বসে। যেমনঃ The plane is over the field
২. মাধ্যম বুঝাতে Over বসে। যেমনঃ He talked over telephone.
৩. বিপরীত পাশ বুঝাতে Over বসে। যেমনঃ They live over the road.
৪. অধিক বুঝাতে Over বসে। যেমনঃ Simu was in India for over a month.
৫. সমগ্র/সারা অর্থ বুঝাতে Over বসে। যেমনঃ They have traveled over the world.
Above এর ব্যবহার
১. সংযুক্ত না হয়ে উপরে বুঝাতে Above বসে। যেমনঃ The fan is above my head.
২. মানের উপরে বুঝালে Above বসে। যেমনঃ I got above 90% marks in history.
Between ও Among এর ব্যবহার
Between: দুইয়ের মধ্যে বুঝাতে/তুলনা করতে Between বসে।
যেমনঃ Bangladesh will win between India & England.
Divide the apple between the two boys.
Among: দুইয়ের অধিকের মধ্যে বুঝাতে/তুলনা করতে Among বসে।
যেমনঃ Bangladesh will win among 30 countries.
Divide the apple between the boys.
With এর ব্যবহার
১. সাথে বুঝাতে With বসে। যেমনঃ He came with me.
২. দ্বারা/দিয়া বুঝাতে With বসে। যেমনঃ I write with this pen.
For এর ব্যবহার
১. জন্য বুঝাতে For বসে।যেমন: I would like to do something for you.
২. সময়ের আগে ধরে/যাবৎ/ব্যাপিয়া বুঝাতে For বসে। যেমন: He has been working for 4 hours.
৩. কারণ বুঝাতে For বসে। যেমন: I will go to India for a tour.
৪. মূল্য বুঝাতে For বসে। যেমন: I have bought a Mobile for 5000 tk.
৫. সাহায্য অর্থে বুঝাতে For বসে। যেমন: Please do this favor for me.
By এর ব্যবহার
১. পাশে বুঝাতে By বসে। যেমন: She sat by me.
২. পথ অর্থে বুঝাতে By বসে। যেমন: They will go there by road.
৩. কোন উপায় বা পদ্ধতি বুঝাতে তার আগে By বসে। যেমন: By hard work.
৪. মাধ্যম বুঝাতে By বসে। যেমন: He achieved success by hard labour.
৫. পরিমাপ বুঝাতে By বসে। যেমন: The table is 2 feet by 3 feet.
৬. হার বুঝাতে By বসে। যেমন: He is improving day by day.
From এর ব্যবহার
কারো নিকট হতে অথবা কোন স্থান হতে/থেকে বুঝালে ব্যক্তির বা স্থানের আগে From বসে।
যেমন: তোমার নিকট হতে – From you, I took this pen from Rina.
খুলনা থেকে – from Khulna
He bought sweets from market. |
Into এর ব্যবহার
১. বাইরে থেকে ভিতরে বুঝাতে Into বসে।যেমনঃ The boy entered into the room.
২. সংঘর্ষ বুঝাতে Into বসে।যেমনঃ The car crashed into a parked microbus.
৩. সংখ্যায় ভাগ হওয়া বুঝাতে Into বসে। যেমনঃ They were divided into five groups
Within এর ব্যবহার
নির্দিষ্ট সময়ের মধ্যে বুঝাতে Within বসে। যেমনঃ I will come back within 20 minutes.
Towards এর ব্যবহার
দিকে বা বরাবর বোঝাতে Towards বসে। যেমনঃ I’m going towards university.
Before এর ব্যবহার
১. পূর্বে বুঝাতে Before বসে। যেমনঃ Rina came before launch.
২. সম্মুখে বুঝাতে Before বসে। যেমনঃ Rina stood before me.
After এর ব্যবহার
১. ‘পরে’ অর্থ প্রকাশ করতে After বসে। যেমনঃ I will play after study.
২. চলমান অবস্থার পিছনে বুঝাতে After বসে। যেমনঃ Police run after the criminal.
Below এর ব্যবহার
নিচে অর্থ প্রকাশ করতে Below বসে। যেমনঃ We live below the sky. Please see the rule which is given below.
Under এর ব্যবহার
১. নিচে অর্থ প্রকাশ করতে Under বসে। যেমনঃ Let’s sit under the tree.
২. বিবেচনাধীন অর্থ প্রকাশ করতে Under বসে। যেমনঃ This case is under the court.
৩. অধীনে অর্থ প্রকাশ করতে Under বসে। যেমনঃ He serves under me.
Across এর ব্যবহার
এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বুঝাতে across বসে।
যেমনঃ Poverty is increasing across the country. Go across the street
Along এর ব্যবহার
বরাবর অর্থ প্রকাশ করতে along বসে। যেমনঃ Go along the bed.
Through এর ব্যবহার
কোন কিছুর মাধ্যমে বা মধ্যদিয়ে বুঝাতে Through বসে।
যেমনঃ They went our village Through the forest
Against এর ব্যবহার
১. বিরুদ্ধে বুঝাতে Against বসে। যেমনঃ We fought against Pakistan in liberation war.
২. বিপরীত অর্থ বুঝাতে Against বসে। যেমনঃ Rina Sat against the wall.
About এর ব্যবহার
১. সম্বন্ধে অর্থ প্রকাশ করতে About বসে। যেমনঃ Rafiq told me about the game.
২. প্রায় অর্থ প্রকাশ করতে About বসে। যেমনঃ The movie is about to end.
Beside এর ব্যবহার
পাশে অর্থ প্রকাশ করতে beside বসে। যেমনঃ She sat beside me.
Behind এর ব্যবহার
পিছনে অর্থ প্রকাশ করতে behind বসে। যেমনঃ Please stay behind me.
Beyond এর ব্যবহার
সাধ্যের বাইরে বুঝাতে Beyond বসে। যেমনঃ The price of the Dress is beyond my budget.
Down এর ব্যবহার
উপর থেকে নিচে বুঝাতে Down বসে। যেমনঃ He fell down from a building.
Since এর ব্যবহার
নির্দিষ্ট সময় বুঝাতে Since বসে। যেমনঃ It has been raining since morning.
Without এর ব্যবহার
ছাড়া/ব্যতিত বুঝাতে without বসে। যেমনঃ Fish cannot live without water
🌺🌺 আরো ভালো ভালো পোস্ট পেতে আমাদের গ্রুপে জয়েন করুন
📒👌 বিসিএস এবং প্রাইমারির_জন্য_গুরুত্বপূর্ণ_সাধারণ জ্ঞান:-
১। সংসদে সাংবাদিকদের আসন কতটি ?
উত্তরঃ ৮০টি
২। ১৪৪ ধারা কি ?
উত্তরঃ মানুষ চলাচল এবং আচরণের কর্মকান্ডের নিষেধজ্ঞা
৩। তিতুমীর কে ছিলেন?
উত্তরঃ ইংরেজদের বিরুদ্ধে প্রথম শহীদ বাঙ্গালী বীর
৪। উয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত ?
উত্তরঃ নরসিংদী
৫। দেশের ১১তম শিক্ষা বোর্ড কোথায় হতে যাচ্ছে ?
উত্তরঃ ময়মনসিংহ
৬। বাংলাদেশের সরকারি নাম ইংরেজিতে লিখুন?
উত্তরঃThe people’s Republic of Bangladesh
৭। গ্রীনিচ থেকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তরঃ ৯০ ডিগ্রি পুর্ব দিকে।
৮। বাংলাদেশের কোন জেলায় মধুপুর ও ভাওয়াল গড় অবস্থিত?
উত্তরঃ টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর।
৯। বাংলাদেশের কোন জেলা সমতল থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত?
উত্তরঃ দিনাজপুর।
১০। ঢাকার প্রতিপাদ স্থান কোথায়?
উত্তরঃ চিলির নিকটে প্রশান্ত মহাসাগরে।
১১। বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ কত?
উত্তরঃ ৭১১ কি.মি.
১২। সোয়াচ অব নো গ্রাউন্ড কি?
উত্তরঃ বঙ্গোপসাগরে অবস্থিত একটি খাত(প্রস্থ ১৪ কি মি)
১৩। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নামসহ উচ্চতা কত?
উত্তরঃ তাজিংডং বা বিজয়, ১২৩১ মিটার বা ৪০৩৯ ফুট।
১৪। আয়তনের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান বিশ্বে কত?
উত্তরঃ ৯৪তম (দক্ষিন এশিয়ার ৫ম)
১৫। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসিমা কত?
উত্তরঃ ১২ নটিক্যাল মাইল।
১৬। ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তি জেলা কতটি?
উত্তরঃ ৩০টি
১৭। পার্বত্য চট্টগ্রামের জেলা কতটি?
উত্তরঃ ৩টি।
১৮। পার্বত্য চট্টগ্রামের কোন জেলার সাথে ভারতের সীমানা নেই?
উত্তরঃ বান্দরবান।
১৯। ঢাকার সাথে নদী পথে কোন জেলার সরাসরি যোগাযোগ নেই?
উত্তরঃ রাঙ্গামাটি।
২০। বরিশাল বিভাগের জেলার সংখ্যা কত?
উত্তরঃ ৬টি।
২১। বাংলাদেশের সর্বপূর্বে স্থানের নাম কি?
উত্তরঃ আখাইন্ঠং
২২। বাংলাদেশের আয়তনে সবচেয়ে বড় থানা কোনটি?
উত্তরঃ শ্যামনগর (সাতক্ষিরা)
২৩। বাংলাদেশ ও ভারতের মধ্যকার ছিটমহল বিনিময় চুক্তি কার্যাকর হয় কবে?
উত্তরঃ ১ আগষ্ট, ২০১৫ইং
২৪। ছিটমহল বেষ্ঠিত জেলা বলা হয় কোন জেলা কে?
উত্তরঃ লালমনিরহাট
২৫। কোন পাহাড় হিন্দুদের তীর্থস্থানের জন্য বিখ্যাত?
উত্তরঃ চন্দ্রনাথ পাহাড়(সীতাকুন্ড, চট্টগ্রাম)
২৬। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপটির নাম কী এবং বর্তমানে মালিকানা কোন দেশের?
উত্তরঃ দক্ষিন তালপট্টি দ্বীপ, ভারত
২৭। নিঝুম দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত?
উত্তরঃ মেঘনা (নোয়াখালী)
২৮। দ্বীপ জেলা বলা হয় কোন জেলাকে?
উত্তরঃ ভোলা।
২৯। ভবদহ বিল কোথায় অবস্থিত?
উত্তরঃ যশোর
৩০। ক্রিসেন্ট লেক কোথায় অবস্থিত?
উত্তরঃ ঢাকা(জাতীয় সংসদ ভবনের পাশে)
৩১। বাংলাদেশের কোন অঞ্চলে হাওড়ের সংখ্যা বেশী?
উত্তরঃ সিলেট
৩২। বাংলাদেশের সাগর কণ্যা বলা হয় কোন স্থানকে?
উত্তরঃ কুয়াকাটা, পটুয়াখালী
৩৩। বাংলাদেশের প্রথম হাইটেক পার্ক নির্মান করা হচ্ছে কোথায়?
উত্তরঃ কালিয়াকৈর, গাজীপুর
৩৪। বাংলাদেশে একমাত্র শীতলপানির ঝর্ণা কোথায় অবস্থিত?
উত্তরঃ হিমছড়ি, কক্সবাজার
৩৫। বিল ডাকাতিয়া কোথায় অবস্থিত?
উত্তরঃ খুলনা।
৩৬।‘দুবলার চর’ কোথায় অবস্থিত?
উত্তরঃ সুন্দরবনের দক্ষিনে।
৩৭। বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ীর নাম ও তারিখ লিখুন?
উত্তরঃ নিশাত মজুমদার, ২১ মে, ২০১২
৩৮।SPARSO কোন মন্ত্রণালয়ের অধীনে?
উত্তরঃ প্রতিরক্ষা মন্ত্রণালয়
৩৯। বাংলাদেশের প্রথম ভূ-উপগৃহে কেন্দ্রে কোথায় স্থাপিত হয়?
উত্তরঃ বেতবুনিয়া রাঙ্গামাটি।
৪০। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি ধান জন্মে?
উত্তরঃ ময়নসিংহ
৪১। রাবার বাগানের জন্য বিখ্যাত স্থান কোনটি?
উত্তরঃ রামু, কক্সবাজার।
৪২। সম্প্রতি বাংলাদেশের উদ্ভাবিত উচ্চ ফলনশীল ধানের জাতের নাম কি?
উত্তরঃ সুপার রাইস।
৪৩। নদী ছাড়া যমুনা কী?
উত্তরঃ উন্নত জাতের মরিচের নাম।
৪৪। মাছ গবেষনা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তরঃ চাদপুর।
৪৫। বাংলাদেশের জাতীয় ও একক বৃহত্তম বনভূমি কোনটি?
উত্তরঃ সুন্দরবন।
৪৬। সুন্দরবনকে ‘বিশ্ব ঐতিহ্যের’ অংশ হিসেবে কোন সংস্থা কত তারিখ ঘোষণা করে?
উত্তরঃ ইউনেস্কো, ৬ ডিসেম্বর ১৯৯৭(৭৯৮তম)
৪৭। সুনেত্র গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত?
উত্তরঃ সুনামগঞ্জ ও নেত্রকোনা
৪৮।‘Black Gold’ কি?
উত্তরঃ তেজস্ক্রিয় বালু(কক্সবাজারে পাওয়া যায়)
৪৯। তিতাস গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত?
উত্তরঃ ব্রাক্ষ্মনবাড়িয়া
Sh Sakil
৫০। বাংলাদেশের কোথায় কয়লার সন্ধান পাওয়া গেছে?
উত্তরঃ বড়পুকুরিয়া, দীঘিপাড়া, দিনাজপুর
৫১। বাংলাদেশের একমাত্র জ্বালানী তেল শিধানাগারের নাম কি?
উত্তরঃ ইস্টার্ণ রিফাইনারী লিঃ, চট্টগ্রাম
৫২। দেশের সবচেয়ে বড় তাপ বিদ্যুৎ কেন্দ্রের নাম ও অবস্থান?
উত্তরঃ ভেড়ামারা তাপ বিদ্যুৎ কেন্দ্র, কষ্টিয়া
৫৩। ভারত – বাংলাদেশের পানি চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তরঃ ১২ ডিসেম্বর, ১৯৯৬
৫৪। বাংলাদেশের নাব্যতম ওঁ প্রশস্ততম নদীর নাম?
উত্তরঃ মেঘনা।
৫৫। বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী কোনটি?
উত্তরঃ হাড়িয়াভাঙ্গা।
৫৬। পদ্মার অপর নাম?
উত্তরঃ কীর্তিনাশা
৫৭। পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?
উত্তরঃ গোয়ালন্দ
৫৮। পদ্মা নদীর উৎপত্তি স্থল কোথায়?
উত্তরঃ হিমালয়ের গঙ্গোত্রী হিম্বাহ থেকে
৫৯। মংলা সমুদ্রবন্দর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ পশুর।
৬০। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্পের নাম কি?
উত্তরঃ তিস্তা সেচ প্রকল্প
৬১। জনসংখ্যার দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান?
উত্তরঃ ৮ম।
৬২। চাকমা উপজাতির বসবাস বাংলাদেশের কোন অঞ্চলে বেশি?
উত্তরঃ পার্বত্য চট্টগ্রামে
৬৩। বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত গ্রামের নাম কি?
উত্তরঃ কৃষ্টপুর, কচুবাড়ি, ঠাকুরগাও
৬৪। বাংলাদেশের কোন জেলায় শিক্ষার হার বেশি?
উত্তরঃ বরগুনা।
৬৫। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম মুসলমান ও উপমহাদেশের প্রথম ভি সি কে?
উত্তরঃ স্যার এ.এফ. রহমান
৬৬। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলে এক সময়ে সংসদ কার্যক্রম হত?
উত্তরঃ জগন্নাত হল
৬৭। দক্ষিন এশিয়ার সবচেয়ে বড় ডায়বেটিক্স হাসপাতালের নাম কি?
উত্তরঃ বারডেম।
৬৮।‘মূসক’ দিবস কবে পালন করা হয়?
উত্তরঃ ১০ জুলাই।
৬৯। বাংলাদেশ কবে ভ্যাট চালু হয়?
উত্তরঃ ১৯৯১ সালের ১ জুলাই
➖➖➖➖➖➖➖➖➖➖➖
১. দ্বৈত শাসন + ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ ⇒ ১৭৬৫;
২. ছিয়াত্তরের মন্বন্তর ⇒ ১৭৭০;
৩. আমেরিকার স্বাধীনতা লাভ ⇒ ১৭৭৬ ;
৪. ফরাসি বিপ্লব ⇒ ১৭৮৯;
৫. ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা ⇒ ১৮০০;
৬. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু ⇒ ১৮০১ ;
৭. ওয়াটার লুর যুদ্ধ ⇒ ১৮১৫ ;
৮. লর্ড বেন্টিং কর্তৃক রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় সতীদাহ প্রথা রহিতকরণ + ঢাকা বিভাগ চালু ⇒ ১৮২৯;
৯. তিতুমীরের বাঁশের কেল্লা নির্মান ⇒ ১৮৩১;
১০. লর্ড ডাল হৌসি কর্তৃক উপমহাদেশে রেল চালু ⇒ ১৮৫৩;
১১. ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজির বাংলা বিজয় ⇒ ১২০৪ সালে;
১২. ষাট গম্বুজ মসজিদের প্রতিষ্ঠা ⇒ ১৪৫৯;
১৩. কম্ববাসের আমেরিকা আবিষ্কার ⇒ ১৪৯২;
১৪. ভাস্কোডা গামার ভারত বর্ষে আসার জলপথ আবিষ্কার ⇒ ১৪৯৮ ;
১৫. পানি পথের ১ম যুদ্ধ ⇒ ১৫২৬;
১৬. বাংলা সাল গণনা শুরু + পানি পথের ২য় যুদ্ধ+ সম্রাট আকবরের সিংহাসন লাভ⇒ ১৫৫৬;
১৭. সর্বপ্রথম ঢাকা বাংলার রাজধানী ⇒ ১৬১০ ;
১৮. পলাশীর যুদ্ধ ⇒ ১৭৫৭ সালে;
১৯. পানি পথের ৩য় যুদ্ধ ⇒ ১৭৬১ ;
২০. বক্সারের যুদ্ধ ⇒ ১৭৬৪;
Sh Sakil
২১. লর্ড ডাল হৌসি কর্তৃক হিন্দু বিধবা আইন পাশ ⇒ ১৮৫৬;
২২. বাংলা ভাষার প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল প্রকাশ + সিপাহী বিদ্রোহ + কাগজের মুদ্রা চালু + বাংলাদেশে বাণিজিক ভাবে চা চাষ শুরু ⇒ ১৮৫৭ সালে;
২৩. নীল বিদ্রোহের অবসান + নীল দর্পন নাটকের প্রকাশ ⇒ ১৮৬০;
২৪. রবী ঠাকুরের জন্ম ও মাইকেলের মেঘনাথ বধ কাব্যে প্রকাশ + আমেরিকা গৃহ যুদ্ধ শুরু – ১৮৬১ ;
২৫. বাংলাদেশে রেল চালু ⇒ ১৮৬২;
২৬. যুক্তরাষ্ট্রের দাসপ্রথা বিলুপ্ত+ মোহামেডান লিটারেরি সোসাইটি ⇒ ১৮৬৩ ;
২৭. বাংলা সাহিত্যের ১ম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী প্রকাশিত ⇒ ১৮৬৫;
২৮. রোকেয়ার জন্ম ⇒ ১৮৮০;
২৯. পৃথিবীতে প্রথম নিউজিল্যান্ডের নারীরা ভোটাধিকার পান ⇒ ১৮৯৩ ;
৩০. আধুনিক অলিম্পিকের যাত্রা শুরু ⇒ ১৮৯৬ ;
৩১. কাজী নজরুল ও জীবনানন্দের জন্ম ⇒ ১৮৯৯ ;
৩২. নোবেল পুরস্কার দেওয়া শুরু ⇒ ১৯০১;
৩৩. বঙ্গভঙ্গ শুরু এবং ঢাকা প্রাদেশিক রাজধানী ⇒ ১৯০৫ সালে;
৩৪. মুসলীম লীগ প্রতিষ্ঠিত ⇒ ১৯০৬ সালে;
৩৫. চর্যাপদ আবিষ্কৃত ⇒ ১৯০৭ সালে;
৩৬. শ্রীকৃষ্ণকীর্তন আবিষ্কৃত ⇒ ১৯০৯ সালে;
৩৭. গীতাঞ্জলি প্রকাশ ⇒ ১৯১০;
৩৮.বঙ্গভঙ্গ রদ ⇒ ১৯১১ সালে;
৩৯. টাইটানিকের ডোবা ⇒ ১৯১২ ;
৪০. গীতাঞ্জলির জন্য রবীর নোবলে + যুক্তরাষ্ট্র কর্তৃক পানামা খাল খনন শুরু ⇒ ১৯১৩;
Sh Sakil
৪১. প্রথম বিশ্বযুদ্ধ শুরু + সবুজ পত্র পত্রিকা প্রকাশ ⇒ ১৯১৪;
৪২. চর্যাপদ + শ্রীকৃষ্ণকীর্তন প্রকাশিত + লক্ষ্নৌ চুক্তি ⇒ ১৯১৬;
৪৩. লেনিনের রুশ বিপ্লব/বলশেবিক /অক্টোবর বিপ্লব দ্বারা রাশিয়ায় জারতন্ত্রের অবসান + পুলিৎজার পুরস্কার শুরু + যুক্তরাষ্ট্রের ১ম বিশ্ব যুদ্ধে অংশগ্রহণ + বেলফোর ঘোষণা( ইহুদি রাষ্ট্র) ⇒ ১৯১৭;
৪৪. প্রথম বিশ্বযুদ্ধ শেষ + ব্রিটেনের নারী ভোটাধিকার পায় + সওগাত পত্রিকা প্রকাশ ⇒ ১৯১৮ ;
৪৫. লিগ অব ন্যাশনস প্রতিষ্ঠা +আইএলো প্রতিষ্ঠা + রবী ঠাকুরের নাইট উপাধি বর্জন+ জালিওয়ানবাগ হত্যাকাণ্ড ⇒ ১৯১৯ ;
৪৬. বঙ্গবন্ধুর জন্ম ⇒ ১৯২০;
৪৭. কল্লোল পত্রিকা + ইন্টারপোলের কার্যক্রম শুরু+ বেঙ্গল প্যাক্ট(হিন্দু মুসলমান ঐক্য) + ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন ⇒ ১৯২৩;
৪৮. মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা ⇒ ১৯২৬ ;
৪৯. শিখা পত্রিকা ও মাসিক মোহাম্মাদী পত্রিকা প্রকাশ ⇒ ১৯২৭;
৫০. আলেকজান্ডার ফ্লেমিং কর্তৃক পেনিসিলিন আবিষ্কার ⇒ ১৯২৮ ;
৫১. বিশ্বকাপ ফুটবল শুরু ⇒ ১৯৩০ ;
৫২. ২য় বিশ্বযুদ্ধ শুরু ⇒ ১৯৩৯;
৫৩. শেরে বাংলা কর্তৃক লাহোর প্রস্তাব উত্থাপন + টিভির বাণিজি্যক উৎপাদন ⇒ ১৯৪০ সালে;
৫৪. রবী ঠাকুরের মৃত্যু + জাপান কর্তৃক পার্ল হারবার আক্রমণ ⇒ ১৯৪১;
৫৫. পঞ্চাশের মন্বন্তর ⇒ ১৯৪৩ ( বাংলা ১৩৫০);
৫৬. বিশ্ব ব্যাংক ও আইএম এফ (ব্রিটেন উডস ইনস্টিটিউশন) + ডি ডে ⇒ ১৯৪৪ ;
৫৭. ২য় বিশ্বযুদ্ধ শেষ + ইউনেস্ক + জাতিসংঘ প্রতিষ্ঠা + জাপানে পারমাণবিক বোমা ফেলা + সবুজ বিপ্লব ⇒ ১৯৪৫;
৫৮. ভারত বর্ষ বিভক্ত ( পাকিস্তান ও ভারতের স্বাধীনতা) + এসকাপ প্রতিষ্ঠা + আইএম এফের কার্যক্রম শুরু ⇒ ১৯৪৭ সালে;
৫৯. আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণা + সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন+ ভাষা আন্দোলনের সূত্রপাত + ফিলিস্তিনের মাতৃভূমিতে ইসরাইল রাষ্ট্রের প্রতিষ্ঠা + বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠা + উত্তর কোরিয়া – দক্ষিণ কোরিয়া , শ্রীলংকা+ মিয়ানমারের স্বাধীনতা + ট্রানজিস্টর আবিষ্কার +বিশ্ব শান্তি রক্ষী বাহিনী গঠন ⇒ ১৯৪৮;
৬০. আওয়ামী লীগ +ন্যাটো প্রতিষ্ঠা , জেনেভা কনভেনশন + চীনের বিপ্লব + কমনওয়েলথ প্রতিষ্ঠা ⇒ ১৯৪৯;
৬১. পূর্ববঙ্গ জমিদারী দখল ও প্রজাস্বসত্ত্ব আইন প্রণীত + মংলা সমুদ্র বন্দর + UNHCR প্রতিষ্ঠা ⇒ ১৯৫০ ;
৬২. ভাষা আন্দোলন + এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা + শহীদ মিনার প্রতিষ্ঠা ⇒১৯৫২ সালে;
৬৩. রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা + ডিএনএ ডাবল হেলিক্স + শেরপা- হিলারির এভারেস্ট জয় + কর্ণফুলী কাগজ কল (বাংলাদেশের ১ম) ⇒ ১৯৫৩ ;
৬৪. যুক্তফ্রন্টের নির্বাচনে জয়লাভ + জাতীয় প্রেস ক্লাব + গণপরিষদে বাংলা ভাষাকে স্বীকৃতি + পূর্ব বাংলায় কেন্দ্রীয় শাসন জারি ⇒ ১৯৫৪;
৬৫. বাংলা একাডেমি প্রতিষ্ঠা, বান্দং সম্মেলন (ন্যাম গঠন) + মুসলিম আওয়ামীলীগ থেকে মুসলিম বাদ ⇒ ১৯৫৫;
৬৬. মিশরের সুয়েজ খাল জাতীয়করণ + বাংলা ভাষাকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান ⇒ ১৯৫৬;
৬৭. বাংলাদেশের প্রথম গ্যাস উত্তোলন আরম্ভ+ ভাসানির কাগমারি সম্মেলন + ইইসি + ম্যাগসেসে পুরস্কার + স্পুটনিক -১ ভূ-উপগ্রহ কক্ষপথে নিক্ষেপ ⇒ ১৯৫৭ ;
৬৮. পাকিস্তানে সামরিক অবস্থা জারি ⇒ ১৯৫৮ ;
৬৯. বাংলা একাডেমি পুরস্কার প্রদান শুরু ⇒ ১৯৬০;
৭০. শিক্ষা আন্দোলন- ১৯৬২ ;
৭১. বার্লিন প্রাচীর গঠন , ন্যামের ১ম সম্মেলন , আমেনেষ্টি ইন্টারন্যাশনালের গঠন ⇒ ১৯৬১ ;
৭২. ছয়দফা পেশ ⇒ ১৯৬৬ সালে;
৭৩. আগরতলা মামলা ⇒ ১৯৬৮ সালে;
৭৪. গণঅভ্যুত্থান ⇒ ১৯৬৯ সালে;
৭৫. স্বাধীন বাংলাদেশ ⇒ ১৯৭১ সালে;
৭৬. বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ⇒ ১৯৭২;
৭৭. ভারত -বাংলাদেশ মৈত্রী চুক্তি ⇒ ১৯৭২;
এই রকম গুরুত্বপূর্ণ বিষয় পেতে আমাকে ফলো করতে পারেন।
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
বিষয়: (সীমারেখা + প্রনালী)
🔻সীমারেখা
★ লাইন অব কন্ট্রোল --- ভারত ও পাকিস্তান
★ ডুরান্ড লাইন --- পাকিস্তান ও আফগানিস্তান
★ ম্যাকমোহন লাইন --- ভারত ও চীন
★ ম্যাজিনো লাইন --- জার্মান ও ফ্রান্স
★ ব্লু লাইন --- ইসরায়েল ও লেবানন
★ সনোরা লাইন --- যুক্তরাষ্ট্র ও মেক্সিকো
★ ওডারনিস লাইন --- জার্মানি ও পোল্যান্ড
★ ৩৮ তম অক্ষরেখা --- উত্তর ও দক্ষিণ কোরিয়া
★ গ্রীণ লাইন --- সিরিয়া ও ইসরায়েল
★ Radcliffe Line --- বাংলাদেশ ও ভারত
★ লাইন অব একচুয়াল কন্ট্রোল --- চীন ও ভারত
★ ম্যাকনামারা লাইন --- উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম
🔻প্রণালী যেসব দেশকে পৃথক করেছ
★ পক প্রণালী --- ভারত ও শ্রীলংকা
★ জিব্রাল্টার প্রণালী --- আফ্রিকা ও ইউরোপ, স্পেন ও মরক্কো
★ মালাক্কা প্রণালী --- ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া
★ বেরিং প্রণালী --- এশিয়া ও উত্তর আমেরিকা
★ ফ্লোরিডা প্রণালী --- ফ্লোরিডা ও কিউবা
★ সুন্দা প্রণালী --- সুমাত্রা ও জাভা
★ ডোভার প্রণালী --- ফ্রান্স ও ব্রিটেন
★ বসফরাস প্রণালী --- এশিয়া ও ইউরোপ
★ ইংলিশ চ্যানেল --- ব্রিটেন ও ফ্রান্স।
★ মেসিনা প্রণালী --- সিসিলি ও ইতালি
★ বাব-এল-মানদেব --- এশিয়া ও আফ্রিকা,
★ হরমুজ প্রণালী --- ওমান ও ইরান
★ দার্দানেলিস প্রণালী --- এশিয়া ও ইউরোপ
🔻সাগর ও মহাসাগরকে সংযুক্ত করেছে
★ পক প্রণালী --- ভারত মহাসাগর ও আরব সাগর
★ মালাক্কা প্রণালী --- বঙ্গোপসাগর ও জাভা সাগর
★ বেরিং প্রণালী --- উত্তর সাগর ও বেরিং সাগর
★ সুন্দা প্রণালী --- ভারত মহাসাগর ও জাভা সাগর
★ ডোভার প্রণালী --- ইংলিশ চ্যানেল ও উত্তর সাগর
★ বসফরাস প্রণালী --- মর্মর সাগর ও কৃষ্ণ সাগর
★ ইংলিশ চ্যানেল --- আটলান্টিক মহাসাগর ও উত্তর সাগর
★ বাব-এল-মানদেব --- এডেন সাগর ও লোহিত সাগর
★ হরমুজ প্রণালী --- পারস্য উপসাগর ও ওমান উপসাগর
★ জিব্রাল্টার প্রণালী --- উত্তর আটলান্টিক ও ভূমধ্যসাগর
★ ফ্লোরিডা প্রণালী --- মেক্সিকো উপসাগর ও আটলান্টিক মহাসাগর
★ দার্দানেলিস প্রণালী --- এজিয়ান সাগর ও মর্মর সাগর
★ মেসিনা প্রণালী --- টিরহেনিয়ান সাগর ও আইওনিয়ান সাগর
এই রকম গুরুত্বপূর্ণ বিষয় পেতে আমাকে ফলো করতে পারেন।
➖➖➖➖➖➖➖➖➖➖
✅বঙ্গবন্ধুর 7 ই মার্চের ভাষণকে কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ঐতিহাসিক ভাষণ হিসেবে
স্বীকৃতি দেয়?-ইউনেস্কো
✅ বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের নাম কি?--স্বাধীনতা পুরস্কার
✅বর্তমানে বাংলাদেশে মােট কতগুলাে সিটি কর্পোরেশন রয়েছে?--১২টি
✅নীলগিরি নামক পর্যটন স্থান টি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?--বান্দরবান
✅'SDG'এর পূর্ণরূপ কি?--Sustainable Development Goal
✅ মুক্তিযুদ্ধকালীন সময়ে ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল?-২নং
✅2019 সালের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপ প্রতিযােগিতায় রানার্স আপ হয়
কোন দেশ?--নিউজিল্যান্ড
✅ কোন সালটি অধিবর্ষ?-2016 সাল
✅ভাওয়াইয়া বাংলাদেশের কোন অঞ্চলে প্রচলিত পল্লীগীতি?--রংপুর
✅ বাংলাদেশের বিজয় দিবস পালিত হয় কোন তারিখে?--১৬ই ডিসেম্বর ation]
✅নিচের কোন দেশকে হাজার দ্বীপের দেশ বলা হয়?--ফিনল্যান্ড
✅বিভিন্ন দেশের শিশুদের উন্নতি, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করার উদ্দেশ্যে
জাতিসংঘের কোন প্রতিষ্ঠানে কাজ করে?--ইউনিসেফ
✅ থাইল্যান্ডের মুদ্রার নাম কি?-- বাথ
✅সীতাকোট বিহার কোথায় অবস্থিত--দিনাজপুর
✅জিম্বাবুয়ের দেশটি কোন মহাদেশে অবস্থিত?--আফ্রিকা
✅বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গােয়েন্দা সংস্থার সদর দপ্তর কোন এলাকায় অবস্থিত--
সেগুনবাগিচা
✅বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি?--কর্ণফুলী
✅বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত হবে কোন সালে?-২০২১ সালে
✅নিচের কোন স্থানের ভৌগলিক উপনাম ১২ আউলিয়ার দেশ?-- চট্টগ্রাম
✅আয়তনের ভিত্তিতে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি?---রাঙ্গামাটি
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
মাননীয় & মহামান্য এর মধ্যে পার্থক্য কী? Confusing ২০টি প্রশ্নের উত্তর।
=============================================
০১। Pupil ও Student এর মধ্যে পার্থক্য কী?
সাধারণত কোনো শিক্ষকের সরাসরি তত্ত্বাবধানে শিক্ষা গ্রহণকারী বা নিচের শ্রেণীর শিক্ষার্থীর ক্ষেত্রে Pupil আর স্কুল (মাধ্যমিক), কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ক্ষেত্রে Student ব্যবহৃত হয়।
০২। হাওর, বাওর এবং বিল, ঝিল এর পার্থক্য কী ?
উত্তর- হাওর হচ্ছে বিশাল গামলা আকৃতির জলাশয় যা ভূ-আলোড়নের ফলে সৃষ্টি হয় এবং সেখানে অনেক পানি জমে। যেমনঃ হাকালুকি।
অন্যদিকে বাওর হল পুরাতন নদীর গতিপথ পরিবর্তনের মাধ্যমে সৃষ্ট জলাশয়। বিল পুরাতন নদীর গতিপথের ধার ঘেঁষে সৃষ্টি হয়। যেমন চন্দা।
ঝিল হচ্ছে নদীর পরিত্যাক্ত খাত। সাধারনত ঝিলকে অশ্বক্ষুরাকৃতি হৃদ হিসেবে নির্দেশ করা হয়।
০৩। প্লুটো কেন গ্রহ নয়?
ভর, আকৃতি (ছোট) এবং অনিয়মিত কক্ষপথ – প্রধানত এ তিন বিষয়ের কারণেই প্লুটোকে গ্রহের মর্যাদাচ্যুত করা হয়।
০৪। মাননীয় & মহামান্য এদের মধ্যে পার্থক্য কী?
★মাননীয়ঃ
* যাকে মান্য করা প্রত্যেক নাগরিকের কর্তব্য
যেমন: প্রধানমন্ত্রীকে সম্মোধনের ক্ষেত্রে মাননীয় ব্যবহার করা হয়।
★মহামান্যঃ
* যাকে মান্য করা প্রত্যেক নাগরিকের অবশ্য কর্তব্য এবং যিনি আইনের ঊর্ধ্বে অবস্থান করেন।
যেমন: রাষ্ট্রপতিকে সম্মোধনের ক্ষেত্রে মহামান্য ব্যবহার করা হয়।
০৫। চন্দ্রমুদ্রা বা Moon Money কী?
প্রাচীনকালে চীনে প্রচলিত এক ধরনের বিনিময় মাধ্যম হলো ‘ চন্দ্রমুদ্রা ‘। তামার তৈরি এ মুদ্রাটি দেখতে অর্ধ চন্দ্রাকার হওয়ায় এর এরূপ নামকরণ করা হয়।
০৬। ১, ২, ৫ টাকার কয়েন গুলো কেন সরকারি মুদ্রা ?
★আমরা সবাই জানি ১, ২, ৫ টাকার কয়েনগুলো সরকারি মুদ্রা কারণ এগুলোতে অর্থ সচিবের স্বাক্ষর থেকে আর বাকি নোটগুলোতে থাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ।
মূলত দেশের টাকা ছাপানোর দায়িত্ব হলো বাংলাদেশ ব্যাংকের । এজন্য ৫ থেকে ১০০০ হাজার টাকার নোট ছাঁপানোর জন্য বাংলাদেশ ব্যাংকে যতটাকা ছাঁপাবে তত টাকার সমান টাকা বা gold বা ডলার মজুদ রাখতে হয় ফরেন রিভার্জ সিরিকিউরিটি হিসেবে ।
অপর পক্ষে ১ ২ ও ৫ টাকার কয়েন ছাঁপানোর জন্য সরকারকে কোন Gold রিজার্ভ রাখতে হয় না । ফলে বহুল ব্যবহৃত এসব কয়েন সরকার ইচ্ছামতো পরিমাণে বানাতে পারে , এতে দেশের অনেক সময় মুদ্রাস্ফীতির লাগাম টেনে ধরা যায় । সেজন্য বহুলব্যবহৃত এসব কয়েনকে সরকারি মুদ্রা বলা হয়।
০৭। Holy See (হলি সী) কী?
রোমান ক্যাথলিক চার্চের আইনগত ও প্রতিকী প্রতিভূ হলো হলি সী,যার সর্বোচ্চ পদে থাকেন পোপ। এটা দ্বারা অনেক সময় নগর ভ্যাটিকানকেও বোঝানো হয়।
০৮। খ্রিষ্টাব্দ কী? এর প্রচলন কখন থেকে শুরু হয়?
যীশু খ্রিস্টের জন্ম থেকে গননা করা বর্ষপঞ্জী হলো খ্রিস্টাব্দ। ২৪ ফেব্রুয়ারি ১৫৮২ পোপ ত্রয়োদশ গ্রেগরির এক আদেশানুসারে এ বর্ষপঞ্জীর প্রচলন ঘটে।
০৯। নাইলন (Nylon) কী?
কতিপয় কৃত্রিম প্লাস্টিক জাতীয় পদার্থের সাধারণ নাম হলো নাইলন। এটা খুব শক্ত ও স্থিতিস্থাপক পদার্থ।
কয়লা, বাতাস,পেট্রোলিয়াম,চুনাপাথর, বায়োগ্যাস ইত্যাদি উপাধানের সাহায্যে এক জটিল প্রক্রিয়ায় এটা তৈরি করা হয়।
১০। প্রতি চার বছর অন্তর লিপ ইয়ার হওয়া সত্ত্বেও বাংলা নববর্ষ কিভাবে ১৪ এপ্রিলই হয়?
বঙ্গাব্দকে আধুনিক করতে ১৯৬৬ খ্রিস্টাব্দের ১৭ ফেব্রুয়ারি বাংলা একাডেমী কর্তৃক ড. মুহম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়।
গঠিত কমিটির প্রস্তাব অনুসারে বছরের ১ম পাঁচ মাস ৩১দিনের ও বাকী মাসগুলো ৩০দিনের এবং লিপইয়ারের ক্ষেত্রে ফাল্গুন মাসে ১দিন যোগ করা হয়। এ কারনে বাংলা নববর্ষ প্রতি বছর ১৪ এপ্রিলই হয়।
১১। চেকবুক কূটনীতি কী ?
অবকাঠামোসহ বিভিন্ন খাতে ব্যাপক বিনিয়োগ করে কোনো দেশকে কাছে টানতে চাওয়ার কূটনীতি।
১২। সার্কুলার নোট কী?
পর্যটকদের দেয়া যে হুন্ডি (নির্দিষ্ট পরিমান অর্থ)ব্যাংকের বিদেশস্থ কোনো শাখায় ভাঙবার সুযোগ রয়েছে,তাকে সার্কুলার নোট বলে।এটা এক ধরনের প্রত্য্যপত্র বা লেটার অব ক্রেডিট (LC)।
১৩। কত তারিখ থেকে বাবার নামের সাথে মায়ের নাম লেখা শুরু হয়?
১৯৯৮ সালের ৯ ডিসেম্বর রোকেয়া দিবসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়ের নাম লেখার ঘোষণা দেন এবং ২০০০ সালের ২৭ আগস্ট কার্যকর হয়। আর সার্টিফিকেটে পিতার নামের সাথে মায়ের নাম লেখা চালু হয়-২০০৪ সালে।
১৪। হিসপানিক কি?
হিসপানিক হলো ঐ সকল অভিবাসী জনগোষ্ঠী যারা স্পেনের ভাষা, সংস্কৃতির সাথে যুক্ত ।
১৫। “সরকারি সফর” এবং “রাষ্ট্রীয় সফর” এর মধ্যে পার্থক্য কী?
রাষ্ট্র প্রধান (রাষ্ট্রপতি), মন্ত্রিপরিষদ প্রধান (প্রধানমন্ত্রী) এর সফর হলো – রাষ্ট্রীয় সফর।
অন্যদিকে সরকারের মন্ত্রী, এমপি, আমলাদের সফর হলো – সরকারি সফর ।
১৬। আইটি পার্ক ও হাইটেক পার্কের মধ্যে পার্থক্য কী?
আইটি পার্ক মূলত সফটওয়ার ডেভেলপমেন্ট কিংবা আউটসোর্সিং কাজের সাথে সম্পর্কিত । যেমন :স্যামসাং, অ্যাপল ইত্যাদির ক্যাম্পাস।
আর হাইটেক পার্ক হল উন্নতটেকনোলজিরর সাথে রিসার্চ ডেভেল’পমেন্ট এবং প্রোডাকশন ইত্যাদির সমন্বয়।
যেমন: সুইজারল্যান্ডের রোল্যাক্স আর ইসরাইলের চিকিৎসা আর সামরিক ইন্ডাস্ট্রি।
১৭। Mbps ও MBps এর মধ্যে পার্থক্য কী?
Mbps এর পূর্ণরূপ Megabits per second, যা সাধারণ ডাউনলোড ও আপলোড স্পিড। আর MBps এর পূর্ণরূপ Megabytes per second, যা সাধারণ ফাইল সাইজ বা ডেটার পরিমাণ প্রকাশ করতে ব্যবহৃত হয়। উলেখ্য, ১ বাইট সমান ৮বিট।
১৯। মনোকালচার কী?
কোনো জমিতে সকল ধরনের চাষাবাদ বাদ দিয়ে শুধু একটি শস্যের চাষ করাকে বলা হয় মনোকালচার বা একক কৃষি।
২০। ভায়াডাক্ট কী?
ভায়াডাক্ট এক ধরনের বিশেষ সেতু, যেখানে ধারাবাহিকভাবে পাশাপাশি দুই পিলারের ওপর ধনুক আকৃতির কাঠামো তৈরি করে তার ওপর সড়ক বা রেলপথ স্থাপন করা হয়।
সংগৃহীত
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Barishal
8250