09/07/2024
এই পেজটি চালু করার উদ্দেশ্য কী?
"আলহামদুলিল্লাহ" আমার প্রথম লেখাপড়া শুরু হয় দাদুর কাছে ঘরের মেঝেতে চক দিয়ে আঁকাকি করে, আর প্রাতিষ্ঠানিক লেখাপড়া শুরু হয় ১৪২০ হি. মোতাবেক ২০০০ ইং সনে যখন আমার বয়স ৭ বছর, আর তা শেষ হয় ১৪৩৭ হি. মোতাবেক ২০১৭ ইং সনে যখন আমার বয়স ২৩ বছর, তারপর থেকে অদ্যাবধি পর্যন্ত শিক্ষকতার এক মহান পেশায় প্রায় ৮ বছর নিজেকে নিয়োজিত রেখেছি।
এই সময়ের মধ্যে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে খেদমত করার সুযোগ হয়েছে, যার ফলে আল্লাহ তায়া’লা আমাকে জ্ঞানার্জনের পাশাপাশি আরো অনেক দক্ষতা, অভিজ্ঞতা অর্জনের তাওফিক দিয়েছেন।
বর্তমানে ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত "জামিয়া কুরআনিয়া আরাবিয়া লিল-বানাত" (দাওরায়ে হাদিস পর্যন্ত) একটি মাদরাসায় নায়েবে মুহতামি হিসেবে দায়িত্ব পালন করছি।
তবে কর্মজীবনের শুরু থেকেই আমার দিলের মধ্যে নিজ গ্রামে একটি আধুনিক কওমি মাদরাসা প্রতিষ্ঠা করার তামান্না ছিল, যেখানে মধ্যবিত্ত, গরিব, অসহায় ছেলেমেয়েরা গ্রামের সুন্দর, মনোরম ও কোলাহলমুক্ত পরিবেশে উত্তম তারবিয়ায় বেড়ে উঠবে, এবং আকাবিরদের তরযে তা'লিম ঠিক রেখে যুগ চাহিদার প্রেক্ষিতে ধর্মীয় ও জেনারেল শিক্ষার সমন্বয়ে একটি উপযোগী সিলেবাস অনুযায়ী শিক্ষা লাভ করবে।
***আর তার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আপডেট দেওয়ার জন্য এই পেজটি খোলা হয়েছে ।***
"আলহামদুলিল্লাহ" আল্লাহ তায়া’লা অত্র প্রতিষ্ঠানের সম্মানিত মোহতামিম, যিনি বহু মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও হাজারো আলেমের প্রানপ্রিয় উস্তাদ "মুফতি এটিএম কামাল হোসেন যুক্তিবাদী" (আমার শ্রদ্ধেয় পিতা) এর মাধ্যমে দীর্ঘদিন যাবৎ লালনকৃত সেই স্বপ্নকে বাস্তবায়ন করার তাওফিক দান করেছেন।
"ইন শা আল্লাহ" আগামী ০১/১২/২০২৪ ইং ডিসেম্বর মাস থেকে বরিশাল, হিজলা থানাধীন বান্দেরহাট বাজারে সেই মাদরাসা উদ্বোধনের মাধ্যমে ভর্তি কার্যক্রম চালু হবে।
হে আল্লাহ আপনি কিয়ামত পর্যন্ত এই মাদরাসাকে কবুল করে নিন।