Students Care Teaching Zone

Students Care Teaching Zone সুশিক্ষিত ও দুর্নীতি মুক্ত জাতি গঠনের লক্ষ্যে...

29/07/2025

জরুরী ভিত্তিতে একজন ইংরেজি ও একজন বানিজ্য বিভাগের জন্য শিক্ষক প্রয়োজন।।।
যোগাযোগ :01627531853

07/06/2025

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এসএসসি পরীক্ষা ২০২৬–এর পুনর্বিন্যাসিত সিলেবাস দেওয়া হলো—
১.
বাংলা প্রথম পত্র—[বিষয় কোড: ১০১, পূর্ণ নম্বর: ১০০]
গদ্য:
১. প্রত্যুপকার—ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,
২. সুভা—রবীন্দ্রনাথ ঠাকুর,
৩. বইপড়া—প্রমথ চৌধুরী,
৪. আম আঁটির ভেঁপু—বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়,
৫. মানুষ মুহাম্মদ (সা.)—মোহাম্মদ ওয়াজেদ আলী,
৬. নিমগাছ—বনফুল,
৭. শিক্ষা ও মনুষ্যত্ব—মোতাহের হোসেন চৌধুরী,
৮. প্রবাস বন্ধু—সৈয়দ মুজতবা আলী,
৯. একুশের গল্প—জহির রায়হান।
কবিতা:
১. কপোতাক্ষ নদ—মাইকেল মধুসূদন দত্ত,
২. জীবন বিনিময়—গোলাম মোস্তফা,
৩. উমর ফারুখ—কাজী নজরুল ইসলাম,
৪. সেই দিন এই মাঠ—জীবনানন্দ দাশ,
৫. বৃষ্টি—ফররুখ আহমদ,
৬. আমি কোনো আগন্তুক নই—আহসান হাবীব,
৭. তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা—শামসুর রাহমান,
৮. বোশেখ—আল মাহমুদ।
উপন্যাস:
১৯৭১—হুমায়ূন আহমেদ।

২.
বাংলা দ্বিতীয় পত্র—[বিষয় কোড: ১০২, পূর্ণ নম্বর: ১০০]
ব্যাকরণ অংশ:
পরিচ্ছেদ–৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩।
নির্মিত অংশ:
৪৪. পরিচ্ছেদ–৪৪ (অনুচ্ছেদ ও অনুবাদ),
৪৫. (সারমর্ম ও সারাংশ লিখন),
৪৬. (ভাব সম্প্রসারণ),
৪৭. (চিঠিপত্র),
৪৮. (সংবাদ প্রতিবেদন),
৪৯. (প্রবন্ধ)।
৩.
ইংরেজি প্রথম পত্র—[বিষয় কোড: ১০৭, পূর্ণ নম্বর: ১০০]
Unit-1: Lesson-1, 3.
Unit-2: Lesson-1, 2, 3, 4, 5.
Unit-3: Lesson-1, 2, 3, 4, 5.
Unit-6: Lesson-1, 2, 3, 4, 5.
Unit-10: Lesson-1, 2, 3, 4.
Unit-11: Lesson-1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11.
Unit-13: Lesson-1, 2, 3.
Unseen Passage—
1. Information transfer.
2. Summarizing.
3. Matching.
4. Re-arrange.
Writing Part—
1. Completing a story.
2. Describing graphs and charts.
3. Writing dialogue.
1. Writing letters/e-mail (Formal).

৪.
ইংরেজি দ্বিতীয় পত্র— [বিষয় কোড: ১০৮, পূর্ণ নম্বর: ১০০]
Grammar/Writing Items—
1. Adjective:
Contents: Articles, Determiners, Degree of Comparisons, Quantifiers.
2.Verbs and Tenses:
Contents: Regular and Irregular Verbs, Be Verbs, Finite Verbs, Transitive and Intransitive Verbs, Infinitive, Gerunds, Participle, Modals.
3. Adverb and Adverbials.
4. Prepositions.
5. Sentences:
Contents: Types of Sentences (Affirmative, Negative, Interrogative, Exclamatory, Simple, Complex, Compound), WH Questions, Tag Questions, Sentence Connectors, Punctuation and Capitalization.
Writing Part—
1. Writing Paragraph,
2. Writing CV with cover letter,
3. Writing short Composition,
4. Practice Class.

৫.
গণিত—[বিষয় কোড: ১০৯, পূর্ণ নম্বর: ১০০]
অধ্যায়-২, ৩, ৭, ৮, ৯, ১১, ১৬, ১৭।
৬.
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি—[বিষয় কোড: ১৫৪, পূর্ণ নম্বর: ৫০]
অধ্যায়–২, ৪, ৫, ৬।
৭.
পদার্থবিজ্ঞান—[বিষয় কোড: ১৩৬, পূর্ণ নম্বর: ১০০]
অধ্যায়-১, ২, ৩, ৪, ৭, ৮, ১০।
৮.
রসায়ন—[বিষয় কোড: ১৩৭, পূর্ণ নম্বর: ১০০]
অধ্যায়-৩, ৪, ৫, ৬, ৭, ১১।
৯.
জীববিজ্ঞান—[বিষয় কোড: ১৩৮, পূর্ণ নম্বর: ১০০]
অধ্যায়-১, ২, ৩, ৪, ১১, (আংশিক), ১২, ১৩।
১০.
উচ্চতর গণিত—[বিষয় কোড: ১২৬, পূর্ণ নম্বর : ১০০]
অধ্যায়-২, ৭, ৮ (আংশিক), ৯, ১০, ১১, ১২, ১৪।
১১.
বাংলাদেশের ও বিশ্বপরিচয়—[বিষয় কোড: ১৫০, পূর্ণ নম্বর: ১০০]
অধ্যায়-২, ৩, ৬, ১০, ১১, ১৩।
১২.
বিজ্ঞান—[বিষয় কোড: ১২৭, পূর্ণ নম্বর: ১০০]
অধ্যায়-১, ২, ৩, ৭, ১০, ১১।
১৩.
অর্থনীতি—[বিষয় কোড: ১৪১, পূর্ণ নম্বর: ১০০]
অধ্যায়-২, ৩, ৪, ৬, ৭, ১০।
১৪.
পৌরনীতি ও নাগরিকতা—[বিষয় কোড: ১৪০, পূর্ণ নম্বর: ১০০]
অধ্যায়-১, ৩, ৪, ৬, ৭, ৮।
১৫.
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা—[বিষয় কোড: ১৫৩, পূর্ণ নম্বর: ১০০]
অধ্যায়-২, ৪, ৬, ৮, ৯, ১৩।
১৬.
হিসাববিজ্ঞান—[বিষয় কোড: ১৪৬, পূর্ণ নম্বর: ১০০]
অধ্যায়-২, ৩, ৪, ৬, ৭, ৯, ১০ (আংশিক)।
১৭.
ব্যবসায় উদ্যোগ—[বিষয় কোড: ১৪৩, পূর্ণ নম্বর: ১০০]
অধ্যায়-১, ২, ৪, ৬, ৮, ৯, ১১।
১৮.
ফিন্যান্স ও ব্যাংকিং—[বিষয় কোড: ১৫২, পূর্ণ নম্বর: ১০০]
অধ্যায়-১, ৪, ৫, ৬, ৯, ১০, ১১।
১৯.
ভূগোল ও পরিবেশ—[বিষয় কোড: ১১০, পূর্ণ নম্বর: ১০০]
অধ্যায়-১, ২, ৩, ৪, ৬, ১০, ১৪।
২০.
কৃষিশিক্ষা—[বিষয় কোড: ১৩৪, পূর্ণ নম্বর: ১০০]
অধ্যায়-১, ২, ৪ (আংশিক), ৫ (আংশিক)

04/06/2024

জরুরী ভিত্তিতে একজন ( বানিজ্য বিভাগ ) শিক্ষক প্রয়োজন।

I have reached 700 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
30/01/2024

I have reached 700 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

07/11/2023

ক্যারিয়ার গড়ার বয়সে কখনো চেহারার দিকে তাকাতে নেই।
ভালো ক্যারিয়ার হলে চেহারা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে।

কিন্তু ভালো ক্যারিয়ার না হলে অনেক ভালো চেহারাও বিবর্ণ ও নষ্ট হয়ে যায়। আবার ভালো চেহারার সবসময় দাম নাও থাকতে পারে। কিন্তু ভালো ক্যারিয়ারের সবসময় ও সর্বকালে দাম বিদ্যমান।

21/10/2023

এতদ্বারা কোচিং-এর সকল ছাত্র- ছাত্রীদের জানানো যাচ্ছে যে,আগামী ২২,২৩ ও ২৪ তারিখ কোচিং ক্লাস বন্ধ থাকবে।আগামী ২৫ তারিখ রোজ বুধবার আবার কোচিং ক্লাস শুরু হবে।

আজকের ক্লাস টেস্ট পরীক্ষা....
21/10/2023

আজকের ক্লাস টেস্ট পরীক্ষা....

I've just reached 700 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏...
28/09/2023

I've just reached 700 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

আলহামদুলিল্লাহ। আজকের ক্লাস টেস্ট পরীক্ষায়  ছাত্র -ছাত্রীদের  উপস্থিতির হার ৯৮.১১%।
19/08/2023

আলহামদুলিল্লাহ। আজকের ক্লাস টেস্ট পরীক্ষায় ছাত্র -ছাত্রীদের উপস্থিতির হার ৯৮.১১%।

18/08/2023

সিংহ শিয়ালকে বলে - যা আমার জন্য খাবার নিয়ে আয়।

শিয়াল ঘোড়ার কাছে গিয়ে বলে- ভাইজান কেমন আছেন?
ঘোড়া চিন্তা করে- যে শিয়াল খ্যাক খ্যাক করা ছাড়া কোনো কথা বলে না- সে আজ এতো মধুর স্বরে ডাকছে কেন?
নিশ্চয়ই কোনো বদ মতলব আছে।
ঘোড়া শিয়ালের ডাকে সাড়া দেয় না।

শিয়াল এবার ময়ুরীর কাছে গিয়ে বলে- আপুমনি কেমন আছো। দেখতে খুবই মিষ্টি লাগছে।
ময়ুরীও বুঝতে পারে- শিয়ালের মুখে মিষ্টি বচন। নিশ্চয়ই লক্ষণ ভালো না।
সে ও সাড়া দেয় না।

শিয়াল এবার গাধার কাছে গিয়ে বলে- বাহ! তোমাকে খুবই হ্যান্ডসাম মনে হচ্ছে।
এরকম হ্যান্ডসাম একটা প্রাণী খেটে খেটে জীবনটা নষ্ট করে দিলো।
তোমাকে আর কষ্ট করতে হবেনা। রাজার বয়স হয়ে গেছে।
তিনি অবসরে যাবেন। আর তোমাকে রাজা বানাবেন।
চলো আমার সাথে সিংহাসনে চলো।

গাধা খুব খুশি হয়। শিয়ালের সাথে সিংহাসনে আসে।

সিংহের কাছে আসা মাত্রই সিংহের এক থাবায় গাধা তার কান দুটো হারায়।
কিন্তু কোনো রকমে পালিয়ে বাঁচে।

শিয়াল গাধার কাছে এসে বলে- এতো বোকা হলে রাজা হবে কিভাবে।
রাজা তোমার মাথায় মুকুট পরাবে। কিন্তু দুপাশে দুটো কান থাকলে কি রাজমুকুট ঠিকমতো মাথায় বসবে।
তাইতো তোমার কান দুটো তোলে নেয়া হয়েছে।
কিছু বুঝনা অবুঝ প্রাণী- এটাকে গ্রুমিং বলে।
চলো চলো আমার সাথে চলো। দেরি হলে অন্য কেউ আবার রাজা হয়ে যাবে।

গাধা আবার সিংহের কাছে আসে। এবার সিংহের আরেক থাবায় তার লেজখানা খসে পড়ে।
কিন্তু এবারও পালিয়ে বাঁচে।

শিয়াল যথারীতি গাধার কাছে এসে বলে- আবারও ভুল করলে।
লেজ থাকলে রাজ সিংহাসনে বসবে কিভাবে।
তাই তোমার লেজটা খসানো হয়েছে।
অবুঝ প্রাণী দূরদর্শী চিন্তা করতেই পারোনা।
এটা হলো আলট্রা গ্রুমিং। মানে একেবারে ফাইনাল টাচ।
চলো চলো তাড়াতাড়ি সিংহাসনে চলো।

গাধা আবারও সিংহাসনে আসে।
এবার আর সে বাঁচতে পারে না।
সিংহের থাবায় তার ক্ষত বিক্ষত দেহ খানা মাটিতে পড়ে আছে।
সিংহের দাঁতে মুখে রক্তের দাগ।

শিয়াল সিংহকে বলে - মহারাজ এতো কষ্ট করে আপনি খাবেন।
মাথাটা আমাকে দেন। সুন্দর করে প্লেটে সাজিয়ে দেই।
শিয়াল গাধার ব্রেণটুকু খেয়ে মাথার অবশিষ্ট অংশ সিংহকে দেয়।
সিংহ বলে- ব্রেণ কোথায়।
শিয়াল বলে- মহারাজ যে বারবার ধোকা খেয়েও আপনার কাছে এসেছে- আপনি কি মনে করেন তার ব্রেণ বলে কিছু আছে।

গাছের ডালের উপর থেকে ময়ুর বলে-
তার ব্রেণ ঠিকই আছে। কিন্তু অতি সহজ সরল হওয়ায় প্রতারকদের বুঝতে পারেনি।


প্যাঁচা তার সন্তানকে বলে -এই ঘটনা থেকে তোমরা কি শিখলে।

শিখলামঃ

হঠাৎ করে কেউ যদি বড় আপন হয়ে ওঠে, বুঝতে হবে তার গোপন দূরভিসন্ধি আছে।
এটাও শিখলাম- যার যে কাজ তাকে সেটাই করতে হয়। অন্যের কুমন্ত্রণা শুনতে হয়না।
লোভের ফল কখনো মিষ্টি হয়না।
সাদাসিদা হওয়া ভালো। কিন্তু বোকা হওয়া ভালো না।
সবচেয়ে বড় জিনিসটা শিখলাম তা হলো- প্রতারকদের একবার বিশ্বাস করা যায়। কিন্তু বারবার বিশ্বাস করা যায় না।
অতি বিশ্বাস করে সে ঠকেছে। আর নিজের জীবন দিয়ে তার বিশ্বাসের মর্মন্তুদ পরিসমাপ্তি ঘটেছে।

একটা তুর্কীয় গল্পের ভাবানুবাদ

16/08/2023

স্টুডেন্ট'স কেয়ার টিচিং জোন এর ছাত্র -ছাত্রীদের জানানো যাচ্ছে যে , আগামী ১৯/০৮/২০২৩ ইং তারিখ রোজ শনিবার ১০ম ও ৬ষ্ঠ শ্রেনির ইসলাম ও নৈতিক শিক্ষা /হিন্দু ধর্ম শিক্ষা , ৯ ম শ্রেনির ইংরেজি ২ য় পত্র, ৮ম শ্রেনির বাংলা ২য় পত্র এবং ৭ ম শ্রেনির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সকল ছাত্র- ছাত্রীদের পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক।

আজকের ক্লাস টেস্ট পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।
12/08/2023

আজকের ক্লাস টেস্ট পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।

Address

Barishal

Telephone

+8801627531853

Website

Alerts

Be the first to know and let us send you an email when Students Care Teaching Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category